random header image

আইইউটি পার্টি …

আমরা ছাড়াও তো অনেক অতিথিরা সিসিবিতে বেড়াতে আসেন প্রায়ই। অনেকে খোমাখাতার লিংক ধরে, কেউ মেইলা মেইলির কারণে কেউ বা গুগল করে। মজাটা হয় গুগল করে আসা অতিথিদের নিয়ে। গুগল অতিথিরা কী শব্দ টাইপ করে সিসিবির খোঁজ পেয়েছেন ড্যাশবোর্ডে ঢুকলে তা ঠিক দেখতে পাওয়া যায়। আমি দিনের মধ্যে যতবার ড্যাশবোর্ডে ঢুকি ততবার ঐ বক্সটায় চোখ যায়, আর ততবার দুইটা শব্দে চোখ আটকে যায়! অতিথিরা সাধারণত দুইটা শব্দ সবচেয়ে বেশি লিখে থাকেন- ১। গুপ্ত স্যারের ভালো নাম ২। স্যান্ডেল (পড়ুনঃ *ি)।

আমি ব্যপারটায় সেইরকম মজা পেলাম। মাঝে মাঝে পোলাপানকেও শুনাই এই কাহিনি। এইভাবে দিনের পর দিন কেটে যাওয়ার পর একদিন বাসা থেকে আইইউটি আসার পথে আবদুল্লাহপুরে কড়া রোদের মধ্যে বাসের জন্য দাঁড়ায়ে থাকার সময় আমারও মনে পড়লো, আরে আমিও তো একই ভাবে ব্লগের খোঁজ পেয়েছিলাম। অনেকদিন আগে যখন প্রথম বাংলা টাইপ করা শিখলাম তখন একদিন একলা রুমে হঠাৎ করে কী মনে করে ব্রাউজারের ট্যাব খুলে লিখলাম “স্যান্ডেল”। সাথে সাথে গুগল এনে দিলো সামু ব্লগের লিংক। আমি লিংকে গেলাম। দেখি কিছু নাই। তারপর আরেকটা লিংকে গেলাম, সেখানেও কিছু নাই। এইভাবে কয়েকবার লিংক থেকে লিংকান্তরে গিয়ে বুঝলাম সামহোয়ারিনব্লগ একটা ভ্রান্ত ধারনা। এইখানে কিছু নাই, আছে শুধু মূলা!

অবশ্য শুরুতে ভ্রান্ত ধারণা ভাবলেও কিছুদিন পরে বুঝলাম ব্লগ মানে কী! আমাদের মুহাম্মদ তখন গবেষণা মূলক এক প্রবন্ধ লিখলো সামুতে। তার এতো কষ্টের ফল পড়ে রইলো নিজের পাতাতেই, প্রধান পাতাতেও গেলো না, কেউ পড়লোও না। আমারও তখন ব্লগ লিখতে ইচ্ছা করে, কিন্তু মুহাম্মদের পরিনতি দেখে ভয় খাই। সেই ইচ্ছা কয়েকদিন পরেই পূরণ হলো ক্যাডেট কলেজ ব্লগের যাত্রায় সেইটা তো সবাই জানেনই।

সচলের খোঁজ পেয়েছিলাম ভারতের জাতীয় সংগীত নিয়ে গুগল করতে গিয়ে। আসলে আমি করি নাই, করছে জ্ঞানী মুহাম্মদ, আমি পাশে বসে ছিলাম। গুগল থেকে সচলায়তনে ঢুকে রাগিব হাসানের একটা লেখা পড়ে আমি খুবই ইম্প্রেসড। তারপর আরও কয়েকটা লেখা পড়ে ইচ্ছে হলো সেখানে রেজিস্ট্রেশন করার। সেই আমলে আমরা ব্রাউজার ব্যবহার করতাম অপেরা। এই অপেরা দিয়ে সচলে টাইপ করা যায় না। বহু কষ্টে রেজিস্ট্রেশন করলাম। বাংলা বিতর্ক নিয়ে লেখাটা কপি করে সেখানে পোস্টায়ে সেদিনের মতো ক্ষ্যামা দিলাম।

সেইসময়টা হলো যখন আমাদের তিন মাসের ছুটি চলছে। অফুরন্ত অফুরন্ত অবসর। আমি, মুহাম্মদ, মামুন হলে থাকি। মির্জাপুর মামুন মারফত জানতে পারলাম আমাদের জিহাদ ভাইও ব্লগান। সামুতে তার ছ্যাঁকা নিয়া একটা লেখার লিংকও পেলাম। অতঃপর আমি, মুহাম্মদ, জিহাদ ভাই, আমরা সবাই তাবলীগ পার্টি যেমন মসজিদে সময় লাগায় তেমন করে সচল, সিসবিতে সময় লাগাতে থাকলাম। কোত্থেকে কোত্থেকে খবর পেয়ে সিসিবিতে হাঁসের বাচ্চাটাও চলে আসলো।

ছুটি শেষ আমাদের ব্লগ ফাইটে যোগ দিলো মহিব। আমরা সবাই মিলে সচলে ফাইটাই। মহিবের বিষ্যুদবার রাতের সিরিজ বা আমাদের মন্তব্য- টন্তব্যে আইইউটি পার্টির নাম জেনে গেছে সচলের সবাই। ২১ দিনের মাথায় আমরা সচল হয়ে গেলাম। আমরা মানে আমি, জিহাদ আর মহিব। মুহাম্মদ বাদ পড়লো ক্যান! বাদ পড়লো, কারণ মুহাম্মদ যে আইইউটি পার্টির একজন এইটা সচলের মডুরা বুঝেনাই। ভাবছে আবদুল্লাহ আবু সাইদ টাইপের কোন বুড়া!

আর ঐদিকে সিসিবিতে একেরপরএক আইইউটি পোলাপান জমা হচ্ছে তখন। ব্লগটা মাঝখানে ঘুমায় পড়ছিল, হাসনাইন ডায়লগ সংকলন দিয়ে জমায়ে একাকার করে দিলো। বাইরের কয়েকজন ছাড়া তখন সিসিবতে প্রায় সব আইইউটিয়ান। ইশতিয়াক, হাসনাইন, জিহাদ, আমি, মুহাম্মদ, মহিব, হাঁসের ছানা … দিনরাত ব্লগে রক্করার কারণে একসময় আমাদের পুরা গ্রুপটার নাম হয়ে গেলো আইইউটি পার্টি! (৯৯-০৫) ব্যাচের ব্লগারদের হেড কোয়ার্টার হলো আইইউটি।

সচলের একটা গেট টুগেদারে গেলাম গতবছর। সেখানে জাপান থেকে সৌরভ ভাই এসেছেন, এসেই জানতে চান, আইইউটি পার্টি কই। মাঝখানে মুহিব হারায় গেলো, জিহাদ, আমি অনিয়মিত, একদিন একজন মেইল করে বলেন, আইইউটি পার্টি কই গেলো! আইইউটি পার্টি, আইইউটি পার্টি আর আইইউটি পার্টি।

হ! আমরা আইইউটি পার্টি ছিলাম, আছি, থাকবো। মাগার দুইদিন পর আইইউটিটা আর আমগো থাকবো না। আমার আউলা ঝাউলা রুমটায় দুইদিন পর কোন জুনিয়ার এসে পরিষ্কার করে মশারি টশারি টাংগায়ে রাতে ঘুমাবে ভাবতেই গা ঘিন ঘিন কর্তেছে। জীবন চুষে।

শেয়ার করুন
৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৭১ টি মন্তব্য

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       অক্টোবর ২০, ২০০৯ at ১০:১৯ অপরাহ্ন |

    ~x(

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২০, ২০০৯ at ১০:২১ অপরাহ্ন|

    কেনু কেনু কেনু?

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        অক্টোবর ২০, ২০০৯ at ১০:২৩ অপরাহ্ন|

    :D :D :D নিশ্চিত হওয়ার জন্য!!

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২০, ২০০৯ at ১০:২৬ অপরাহ্ন|

    ভাবী আসুক। চা বানাইতেছে আপনার জন্য। চা খেয়ে যান :D

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        অক্টোবর ২০, ২০০৯ at ১০:২৮ অপরাহ্ন|

    নাই দেইখ্যাই তো সাহস পাইলাম!! ;)

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        অক্টোবর ২১, ২০০৯ at ১২:০২ পূর্বাহ্ন|

    ভাইজান লন এক্কেরে গরম গরম :teacup: :D

    এইগুলা সব ষড়যন্ত্র রায়হানা’র, আমি না থাকলেই সে খালি পোষ্ট নামায় :mad: দাঁড়া সামি’রে কইতাসি ;))

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        অক্টোবর ২১, ২০০৯ at ২:১১ পূর্বাহ্ন|

    :D :D

    [ জবাব দিন ]

  2. রাজীউর রহমান (১৯৯৯ - ২০০৫)
       অক্টোবর ২০, ২০০৯ at ১০:৩৪ অপরাহ্ন |

    আমাদের আরো এক বছর । :gulli2: :gulli2:

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:০৯ অপরাহ্ন|

    :)

    [ জবাব দিন ]

  3. রাশেদ (৯৯-০৫)
       অক্টোবর ২০, ২০০৯ at ১১:১০ অপরাহ্ন |

    আইইউটিতে পড়ি নাই, বন্ধুরা অনেক অনেক বার যেতে বলছে কিন্তু আমাদের প্রায় সবাই গেলেও আমার কেন জানি কখনও যাওয়া হয় নাই এবং সম্ভবত আর কখনও যাওয়া হবে না কিন্তু তারপরেও এই জায়গাটার কথা সারাজীবন মনে থাকবে। কারণ হয়ত আমার দারুণ কিছু বন্ধু এই জায়গায় পড়াশুনা করে ইঞ্জিনিয়ার সাব হয়ে গেল বলে হয়ত বা এই জায়াগার কিছু পোলাপাইন কে দেখে সাহস করে ব্লগীংটা শুরু বলে অথবা দুই কারণেই। হেই আইইউটিয়ান্স তোরা আসলেই রক্ককরিস :hatsoff:

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:০৯ অপরাহ্ন|

    টাইম আছে এখনও। কবে আসবি?

    [ জবাব দিন ]

  4. মোস্তফা (১৯৮৮-১৯৯৪)
       অক্টোবর ২০, ২০০৯ at ১১:১৩ অপরাহ্ন |

    সার্চ টার্ম গুলা দেইখা ভয় পাইছি :D

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:০৯ অপরাহ্ন|

    :D

    [ জবাব দিন ]

  5. জুনায়েদ কবীর (৯৫-০১)
       অক্টোবর ২০, ২০০৯ at ১১:২৬ অপরাহ্ন |

    আমি কুনো পার্টি করি না… :-B
    তবুও কই…
    :thumbup:
    টু
    আইইউটি পার্টি …

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২০, ২০০৯ at ১১:৩০ অপরাহ্ন|

    আপনে গাছ পার্টির জুনা ভাই না?? :P

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        অক্টোবর ২১, ২০০৯ at ১২:১৮ পূর্বাহ্ন|

    তাইতো মনে হইতাসে ;))

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        অক্টোবর ২১, ২০০৯ at ১২:৪৯ পূর্বাহ্ন|

    রায়হান, গুলি/বোমা খাওনের ভয়ে তরে কিছু কই না বলে সাহস বাড়ছে, না?? x-( x-(
    খালি একখান বুলেটপ্রুফ ভেষ্ট পাই আগে… :grr: :grr:

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        অক্টোবর ২১, ২০০৯ at ১২:৫৯ পূর্বাহ্ন|

    চিন্তা করিস না, গুল্লি/বোমা খাওনের চান্স কম,
    গুল্লি পার্টি আমাদের লগে আসে ;))

    এইবার কিছু কইতে পারস, :grr:

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:১০ অপরাহ্ন|

    খুব!!

    [ জবাব দিন ]

  6. রহমান (৯২-৯৮)
       অক্টোবর ২০, ২০০৯ at ১১:৪৯ অপরাহ্ন |

    নাম দেইখা ভাবছিলাম অতি শীঘ্রই আইইইউটিতে কোন পার্টি হবে অথবা আইইইউটির পোলাপাইন কোন পার্টি থ্রো করতে যাচ্ছে। :just: মাস্ফ্যুরে সাথে নিয়া দাওয়াত খাঊয়ার প্ল্যান আসছিল মাথায় :dreamy:

    মাগার পইড়া তো দেখি এই পার্টি তো ঐ পার্টি না :no: :bash:

    [ জবাব দিন ]

    আমিন (১৯৯৬-২০০২)
        অক্টোবর ২১, ২০০৯ at ১:০৬ পূর্বাহ্ন|

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        অক্টোবর ২১, ২০০৯ at ২:১২ পূর্বাহ্ন|

    মাস্ফ্যুরে সাথে নিয়া দাওয়াত খাঊয়ার প্ল্যান আসছিল মাথায় :shy: :shy: রিহমিন ভি,ইবিগি ইমিশিনিল হিয়ে গিলিম

    [ জবাব দিন ]

  7. জিহাদ (৯৯-০৫)
       অক্টোবর ২১, ২০০৯ at ১২:৪২ পূর্বাহ্ন |

    হ! আমরা আইইউটি পার্টি ছিলাম, আছি, থাকবো। মাগার দুইদিন পর আইইউটিটা আর আমগো থাকবো না।

    কয়দিন ধরে মন্টা ব্যাপক খ্রাপ । কিচ্ছু ভাল্লাগতেসেনা।

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        অক্টোবর ২১, ২০০৯ at ১:০০ পূর্বাহ্ন|

    হ, বর্ষাকাল ও শেষ। মন আরো বেশী খারাপ ;;)

    [ জবাব দিন ]

    মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ২:০৫ অপরাহ্ন|

    ;)

    [ জবাব দিন ]

  8. রেজওয়ান (৯৯-০৫)
       অক্টোবর ২১, ২০০৯ at ১:০০ পূর্বাহ্ন |

    আই ইউ টি রকস :thumbup:

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:১১ অপরাহ্ন|

    - :D

    [ জবাব দিন ]

  9. আমিন (১৯৯৬-২০০২)
       অক্টোবর ২১, ২০০৯ at ১:০৯ পূর্বাহ্ন |

    মোবাইল থেকে কমেন্টাইতাসি । তাই ৫ তারা পরে দিয়া যাবো । লেখা পুরা গুল্লি হইছে ।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:১০ অপরাহ্ন|

    হে হে হে।

    [ জবাব দিন ]

  10. মুহাম্মদ (৯৯-০৫)
       অক্টোবর ২১, ২০০৯ at ৫:০৩ পূর্বাহ্ন |

    আইইউটি ছাড়তে খারাপ লাগতেছে। আগে ভাবতাম খুব একটা খারাপ লাগবে না। ধারণা ভুল ছিল :(

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:১২ অপরাহ্ন|

    এই ধারণা হইলো ক্যামেনে তোর! যাই হোক, ঢাকায় থাকতেছিস শুনে ভাল্লাগছে। তোরা কেউ না থাকলে তো মুশকিল। বাসা থেকে বের করে দিলে কই গিয়া উঠুম?

    [ জবাব দিন ]

  11.    অক্টোবর ২১, ২০০৯ at ৭:১২ পূর্বাহ্ন |

    সচলে তোমার বা জিহাদের কোন একটা লেখার শেষে ইমেইল এড্রেস দেখে বুঝলাম তোমরা আইইউটি … সাথে সাথে অতিথি লেখকের ব্লগে গিয়া লেখা খোঁজা শুরু করলাম, দেখি এতিম-এতিম সব লেখা, কমেন্ট-টমেন্ট খুবই কম … সবগুলিতে লাইন দিয়ে কমেন্ট দেয়া শুরু করলাম … সমস্যা হচ্ছে আমিও বুঝি নাই যে মুহম্মদও আইইউটিয়ান, আর ওর লেখাগুলি বেশিরভাগই মাথার উপর দিয়া যায়, তাই আর কমেন্টানো হইলো না :D

    আইইউটি থেকে বের করে দেয়া জীবনের করুণতম ঘটনাগুলির একটা :-|

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:১২ অপরাহ্ন|

    আইইউটি থেকে বের করে দেয়া জীবনের করুণতম ঘটনাগুলির একটা :-|

    হুম… :(

    [ জবাব দিন ]

  12. ইফতেখার আলম খান (৭৯-৮৪)
       অক্টোবর ২১, ২০০৯ at ১০:০০ পূর্বাহ্ন |

    :clap:

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:১২ অপরাহ্ন|

    - :)

    [ জবাব দিন ]

  13. টিটো রহমান (৯৪-০০)
       অক্টোবর ২১, ২০০৯ at ১০:৫৬ পূর্বাহ্ন |

    ভাবছে আবদুল্লাহ আবু সাইদ টাইপের কোন বুড়া!

    :)) :))
    দারুণ লিখছিস রায়হান :clap: :clap:

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:১৩ অপরাহ্ন|

    ধন্যবাদ। :)

    [ জবাব দিন ]

  14. ফরিদ (৯৫-০১)
       অক্টোবর ২১, ২০০৯ at ১১:১৫ পূর্বাহ্ন |

    মাগার দুইদিন পর আইইউটিটা আর আমগো থাকবো না।

    :thumbup:

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:১৩ অপরাহ্ন|

    খুব মজা না? :(

    [ জবাব দিন ]

  15. মাহবুব (২০০০-০৬)
       অক্টোবর ২১, ২০০৯ at ১২:০৬ অপরাহ্ন |

    দুইদিন পরও আইউটি আমাদের আর আপনাদের থাকবে………আইউটি রকসসস………… :thumbup: :thumbup: :thumbup:

    জীবন চুষে

    :-o :-o :-o

    [ জবাব দিন ]

      মাস্ফ্যু
        অক্টোবর ২১, ২০০৯ at ১:০৫ অপরাহ্ন|

    লাইফ সাক্স :P

    [ জবাব দিন ]

    মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ২:০৭ অপরাহ্ন|

    life sucks ;)

    [ জবাব দিন ]

  16. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       অক্টোবর ২১, ২০০৯ at ১২:০৯ অপরাহ্ন |

    আই ইউ টি’রে আমার ক্যান জানি সবসময়ই মনে হইছে ডিসিপ্লিনের কড়াকড়ি ছাড়া আরেকটা ক্যাডেট কলেজ :D

    পোলাপাইন ভালো দিন শেষ :D
    তিন প্রহরের বিল আর বাউনিয়া কি জিনিস এখন টের পাইবা :grr:
    তবে ব্যাপার্স্না, কজ রিয়েলিটি অলওয়েজ সাক্স :gulli2:

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        অক্টোবর ২১, ২০০৯ at ১২:৩১ অপরাহ্ন|

    আমি হ্ল্কা দ্বিমত পোষণ করছি ..কজ রিয়েলিটি অলওয়েজ চুষে

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        অক্টোবর ২১, ২০০৯ at ১:৫৩ অপরাহ্ন|

    ঐ ..।..।..।…

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অক্টোবর ২১, ২০০৯ at ২:০৬ অপরাহ্ন|

    আমি মানতে পারলামনা টিটোর দ্বিমত পোষণ করা..কজ রিয়েলিটি সবসময় সাক্স :D

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        অক্টোবর ২১, ২০০৯ at ৩:০১ অপরাহ্ন|

    কাইয়ুম ভাই, আপনার এই কথায় কিন্তু আমি পুরাপুরিই দ্বিমত পোষণ করছি….. :-B
    কজ বাস্তবতা অলোয়েজ চুষে ;))

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        অক্টোবর ২১, ২০০৯ at ৪:২৩ অপরাহ্ন|

    একদম মানতে পারলাম না ভাইয়া…
    একচুয়ালি বাস্তবতা অলোয়েজ চুষে…শুধু তাই না শব্দ করে চোষে… ;))

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        অক্টোবর ২১, ২০০৯ at ৪:৩৯ অপরাহ্ন|

    জুনায়েদ পুরাই উল্টা একটা বিষয় নিয়া কথা বলতেছিস…কজ বাস্তবতা অলোয়েজ চুষে…শুধু তাই না শব্দ করে চোষে… ;))

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অক্টোবর ২১, ২০০৯ at ৪:৫২ অপরাহ্ন|

    নারে টিটো সেই হালকা থেকে ভারী দ্বিমত আমল থেকেই আমি তোর উপর হতাশ হয়ে গেলাম……কজ বাস্তবতা অলোয়েজ চুষে…শুধু তাই না শব্দ করে চোষে… ;))

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        অক্টোবর ২১, ২০০৯ at ৫:০৩ অপরাহ্ন|

    কাইয়ূম ভাই, আপনি এভাবে বলতে পারে না, আপনার মন্তব্যটি নিজস্ব ব্লগে সরিয়ে নেবার অনুরোধ জানাচ্ছি… :P
    কারন এটা এখইন সবাই জানে যে বাস্তবতা অলোয়েজ চুষে…শুধু তাই না শব্দ করে চোষে… ;))

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        অক্টোবর ২১, ২০০৯ at ৫:০৭ অপরাহ্ন|

    জুনায়েদ …বললেই হলো?? x-( x-( :mad: :mad: পুরা দেশ জানে বাস্তবতা অলোয়েজ চুষে…শুধু তাই না শব্দ করে চোষে… ;))

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        অক্টোবর ২২, ২০০৯ at ১২:১৩ পূর্বাহ্ন|

    :-o :-o :-o :no: :no:

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        অক্টোবর ২১, ২০০৯ at ৭:৪৪ অপরাহ্ন|

    রিয়েলিটি অলওয়েজ সাক্স

    :( :(

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:১৩ অপরাহ্ন|

    কাইয়ূম ভাই, থ্যাংকু।

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        নভেম্বর ১, ২০০৯ at ১১:১৬ অপরাহ্ন|

    সামি’র খবর কিতা? ;)) ;;)

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        নভেম্বর ১, ২০০৯ at ১১:৪৯ অপরাহ্ন|

    অন দৌড়ের উপর :D

    [ জবাব দিন ]

  17. মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
       অক্টোবর ২১, ২০০৯ at ২:০৮ অপরাহ্ন |

    ভাল্লাগেনা…

    জীবন চুষে :(

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:১৪ অপরাহ্ন|

    সঠিক।

    [ জবাব দিন ]

  18.   শাহরিয়ার মামুন
       অক্টোবর ২১, ২০০৯ at ২:৪২ অপরাহ্ন |

    বড়োই আবেগময় লেখা। আইইউটি… হায় আইইউটি…

    যে জীবন এখন চুষে, সেই জীবনই একসময় আরও অনেক বড়ো সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিবে, দেখো। শুভকামনা থাকলো সেই সময়ের জন্য। সব সময়ের জন্য।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ১০:১৫ অপরাহ্ন|

    ভয় পাইছি লাস্টের দুইলাইন শুনে। :(

    [ জবাব দিন ]

  19. আদনান (১৯৯৪-২০০০)
       অক্টোবর ২১, ২০০৯ at ৩:২২ অপরাহ্ন |

    এইটাতে কমেন্ট মিস হইলো কেমনে? যাই হোক লেখা সোন্দর ছেল । আসলেই অনেক ভাল লাগছে লেখাটা, মি. সামি :))

    [ জবাব দিন ]

    মামুন (১৯৯৯-২০০৫)
        অক্টোবর ২১, ২০০৯ at ৫:২৩ অপরাহ্ন|

    :D :D =))

    [ জবাব দিন ]

  20. আহসান আকাশ (৯৬ - ০২)
       অক্টোবর ২১, ২০০৯ at ১১:২৮ অপরাহ্ন |

    :thumbup: :thumbup: :thumbup:

    জীবন চুষে

    :(

    [ জবাব দিন ]

  21. সামিয়া (৯৯-০৫)
       অক্টোবর ২২, ২০০৯ at ১২:৩০ পূর্বাহ্ন |

    আইইউটি ভাল না, ওখানে মেয়েরা নাই।

    [ জবাব দিন ]

    হাসান (১৯৯৬-২০০২)
        অক্টোবর ২২, ২০০৯ at ৬:০৫ অপরাহ্ন|

    :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    mcctuhin
        নভেম্বর ২, ২০০৯ at ৪:৫২ পূর্বাহ্ন|

    ক্যাডায় কইলো নাই? আমার পিসি বোঝাই মেয়ে, সবগুলারে বাসায় নিয়া যামু। :grr: :grr: :grr:

    [ জবাব দিন ]

  22. রেজওয়ান (৯৯-০৫)
       নভেম্বর ১, ২০০৯ at ৭:০০ অপরাহ্ন |

    তোর পোস্টের পর ইদানিং চেক করতে ভালই লাগে…… :grr:
    কত্ত আজাইরা শব্দ দিয়া সার্চ কইরা মানুষ সিসিবিরে খুইজ্যা পায়… :P
    কি অশ্লীল, কি অশ্লীল :no: :no: :no:

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        নভেম্বর ১, ২০০৯ at ৯:২৮ অপরাহ্ন|

    :D :D

    [ জবাব দিন ]

  23. mcctuhin
       নভেম্বর ২, ২০০৯ at ৪:৫৩ পূর্বাহ্ন |

    জীবঞ্চুষে :( :( :(

    [ জবাব দিন ]

  24.    ডিসেম্বর ১৭, ২০০৯ at ১২:০০ পূর্বাহ্ন |

    আইইউটি থেকে বের করে দেয়া জীবনের করুণতম ঘটনাগুলির একটা :-|

    ঠিক। আরও ২ বছর আছি আইইউটিতে। দুইবছর পর খারাপ লাগবে। :(

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard