তুমি আমায় ভালোবেসেছিলে
- ড: রমিত আজাদ
তুমি আমায় ভালোবেসেছিলে,
আমি তোমায় ভালোবাসিনি।
তুমিও জানতে তা,
তবু তুমি এসেছিলে,
পাওয়ার প্রত্যাশা নিয়ে উদ্ভাসিত হৃদয়ে।
তোমার ভাষাহীন নির্বাক চোখ,
তমসায় ছেয়েছিল।
তোমার অভিমানি মন,
এ মনে পায়নি ঠাঁই।
পরাজিত প্রেম আকুল হয়ে ছুটেছে নিরুদ্দেশ,
বেদনার রং গায়ে মেখে নিয়ে বলেছিলে,
“আপনি মিথ্যে করে হলেও বলুন, ভালোবাসি”।
আমি মিথ্যে করে হলেও বলেছিলাম, “ভালোবাসি”।



১৭ টি মন্তব্য
দারুন।

ভাইয়া, ছোট ছোট ঢেউয়ে বুনেছেন আপনার এই ফ্রেমটুকু।
মহাদেব সাহা’র ‘চিঠি দিও’ কবিতাটির শেষ লাইনে’র মূর্ছণাটুকু যেন নতুন রূপ পেল।
সাধুবাদ নিন কবি।
[ জবাব দিন ]
মহাদেব সাহার ‘চিঠি দিও’ কবিতাটি ও তার শেষ লাইনটুকু আমার পড়া ছিলনা। মিলে গি্যেছে কী? এটাকে কো-ইনসিডেন্স ধরে নিতে পারো।
[ জবাব দিন ]
ভাইয়া,
আন্তঃজালে একটু ঘেঁটে ঘুঁটে কবিতাটির একটি লিংক বের করলাম আপনার জন্য।
লিংকঃ http://prothom-aloblog.com/posts/16/79567/
কবিতাটি ভাল লাগবে আশা করি।
বিনীত ধন্যবাদ।
[ জবাব দিন ]
পড়লাম, সুন্দর কবিতা।
[ জবাব দিন ]
খাইছে, আপনি আপনি কইরা কইতেছে দেখি।
কবিতা সুন্দর হয়েছে ভাইয়া
[ জবাব দিন ]
অবাক লাগছে ফয়েজ? এমনও কিন্তু হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
[ জবাব দিন ]
আপনি শিক্ষক মানুষ, হইতেই তো পারে তাই না
পাংগা লাগানো আগেই নিজেই থেকেই শুরু করলাম
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ফয়েজ ভাই,
এই লাইনে কৌতুক করাটা কিন্তু বাংলাদেশের চলমান বাস্তবতায় হালকা রিস্কি। খুব খিয়াল কইরা… (সিনিয়র অর্ডার দেওয়ার আগেই ফ্রন্ট্রোল শুরু কইরা দিলাম
)
[ জবাব দিন ]
ফয়েজ ভাই, আমার প্রাক্তন প্রেমিকা(
) (এখন বউ) আমারে বিয়ের আগে আপনে কইরাই তো কইতো!!!
ফয়েজ ভাই আমারে নিয়া রসিকতা করছেন। প্রিন্সু স্যার কই??
[ জবাব দিন ]
রামিত ভাই কবিতা ভালো লেগেছে।
[ জবাব দিন ]
ধন্যবাদ আমিন ।
[ জবাব দিন ]
সুন্দর কবিতা, ভালো লেগেছে…
[ জবাব দিন ]
ধন্যবাদ মেহেদী
[ জবাব দিন ]
পুরো কবিতাটা কেমন হয়েছে আমি যাচাই করতে যাব না।
শুধু শেষ দুটো লাইন পড়ে মনে হল ও দুটোই আপনাকে অসাধারণ কবির মর্যাদা দেবার জন্য যথেষ্ট।
অসাধারণ দুটি লাইন।
[ জবাব দিন ]
ধন্যবাদ ফরহাদ। তবে প্রশংসা কিছু বেশী হয়ে গেল মনে হয়।
[ জবাব দিন ]
Ramit Bhai………really
[ জবাব দিন ]