random header image

স্বপ্নের রাত

স্বপ্নের রাত

———— ড. রমিত আজাদ

কাল রাতে আমি তোমায় স্বপ্নে দেখলাম,

একটি কূয়াশাচ্ছন্ন শীতল রাতে অপ্রত্যাশিত কিছু পাওয়ার মত।

এমন একটা সময় ছিল, যখন আমি প্রতিরাতেই তোমায় স্বপ্ন দেখতাম,

মাঝরাতে হঠাৎ করেই ঘুম ভেঙে অস্থির হয়ে উঠতাম।

সেইযে আমাদের বিচ্ছেদের পর কয়েকটি বছর।

এক এক করে কেটে গেছে পনেরটি বছর,

প্রকৃতির নিয়মে ধীরে ধীরে কমে এসেছে শোকের তীব্রতা,

যেমন করে উবে যায় ভোরের শিশির।

এখন আমি তোমায় আর প্রতিরাতে স্বপ্নে দেখিনা,

তবে প্রতিদিন তোমার কথা ভাবি, একবার নয় কয়েকবার।

কাল রাতে হঠাৎ করে তোমায় যখন স্বপ্নে দেখলাম,

একটা মিশ্র অনুভূতি হলো।

এ যেন বেদনার বীণায় হঠাৎ সুরের মূর্ছনা।

এই এতগুলো বছরে তোমার মুখে বয়সের ছাপ পড়াটাই স্বাভাবিক,

অথচ আমি দেখলাম, সেই পনের বছর আগের তোমাকে,

সেই ঝলমলে তারুণ্যের মুখশ্রী।

অনাকাঙ্খিত স্থানে, আকস্মিক অপ্রত্যাশিত সাক্ষাৎ,

আমরা দুজনেই বিস্মিত, ‘স্বপ্ন দেখছি না তো!’

ঘুম ভেঙে গেলে বুঝলাম,

সত্যিই স্বপ্ন ছিল।

এই স্বপ্ন কি কোনদিন সত্যি হবে ?

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৬ টি মন্তব্য

  1.   Mohammad Sanaul Huq
       জানুয়ারি ২৫, ২০১২ at ২:২৯ পুর্বাহ্ন |

    Dhonnobad ekti sundor kobita upohar dewar jonno. :boss:

    [ জবাব দিন ]

    ড. রমিত আজাদ (৮২-৮৮)
        জানুয়ারি ২৬, ২০১২ at ৯:৩৯ পুর্বাহ্ন |

    আপনাকেও ধন্যবাদ।

    [ জবাব দিন ]

  2. রেজা শাওন (০১-০৭)
       জানুয়ারি ২৬, ২০১২ at ৬:৫৭ পুর্বাহ্ন |

    চমৎকার…

    [ জবাব দিন ]

    ড. রমিত আজাদ (৮২-৮৮)
        জানুয়ারি ২৬, ২০১২ at ৯:৩৮ পুর্বাহ্ন |

    ধন্যবাদ শাওন।

    [ জবাব দিন ]

  3.   Mohammad Sanaul Huq
       ফেব্রুয়ারি ২০, ২০১২ at ১২:০০ পুর্বাহ্ন |

    Ramit Bhai ami apnar junior…….amake tumi kore bolle khushi hobo

    [ জবাব দিন ]

    ড. রমিত আজাদ (৮২-৮৮)
        ফেব্রুয়ারি ২২, ২০১২ at ৯:২৩ পুর্বাহ্ন |

    Okay

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard