random header image

অপরের মতামতকে শ্রদ্ধা করা উচিৎ-অনুচিৎ

অপরের মতামতকে শ্রদ্ধা করা উচিৎ-অনুচিৎ

‘অপরের মতামতকে শ্রদ্ধা করা উচিৎ’ – এই কথাটা প্রায়ই শুনি। কখনো কখনো মনে হয় কথাটা ঠিক, আবার কখনো সন্দিহান হয়ে পড়ি। একবার এক জায়গায় এক দুর্নীতিবাজ বেশ জোর গলায় বলল, “দুর্নীতি কোন সমস্যা না, দুর্নীতিতে সমাজের কোন ক্ষতি হয়না”। ভদ্রতার খাতিরে সবাই চুপ করে রইল, একমাত্র আমিই প্রতিবাদ করে বললাম, “দুর্নীতিটাই সব চাইতে বড় সমস্যা।” উনি তার সপক্ষে কিছু যুক্তি উপস্থাপন করার উপক্রম করছিলেন। আমার কঠিন দৃষ্টির দিকে তাকিয়ে থেমে গেলেন। আরেকবার রমজানের আগে আগে এক পারিবারিক অনুষ্ঠানের দাওয়াতে, কথায় কথায় আমি বলছিলাম, “রমজান মাসটায় একটা কারণে মানুষের অনেক কষ্ট হয়, সেটা হলো অসাধু ব্যবসায়ীরা, ইচ্ছাকৃত ভাবে পণ্যের দাম বাড়িয়ে দেয়।” সাথে সাথে এক ব্যবসায়ী তেলে বেগুনে জ্বলে উঠল, “না ব্যবসায়ীরা, ইচ্ছাকৃত ভাবে পণ্যের দাম বাড়ায় না। ব্যসিকালি এরকম কিছুই ঘটেনা।” আরেকবার মসজিদে এক মুরুব্বীর জুতা চুরি হয়েছে, লোকজন চোরকে রেখে উনাকে ভর্ৎসনা করতে শুরু করেলেন। কেন মুরুব্বী, আপনি মসজিদে নতুন জুতা পড়ে এসেছেন কেন? ভাবখানা এই যে, ‘চোর তো ঠিকই আছে, আপনিই তো ভুল।’ কি সব মতামত দেখুন তো! আচ্ছা, চোর যদি বলে যে, ‘চুরি করা ভালো’, ডাকাত যদি বলে যে, ‘ডাকাতি করার মধ্যে খারাপ কিছু নেই, খুনি যদি বলে যে, ‘খুন করা অপরাধ না’। অপরাধীকে শাস্তি দিলে যদি কেউ বলে, ‘শাস্তি না দিয়ে ক্ষমা করে দিলেই ভালো হত’। এইসব মতামতকে কি শ্রদ্ধা করা যায়?। অপরের মতামতকে কি শ্রদ্ধা করতেই হবে?

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৪ টি মন্তব্য

  1. তৌফিক (৯৬-০২)
       জুলাই ২৯, ২০১২ at ৩:১৫ অপরাহ্ন |

    অপরের মতামত থাকার অধিকারটা শ্রদ্ধা করলেই হয়…

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        জুলাই ২৯, ২০১২ at ৬:২২ অপরাহ্ন |

    সেইটাই। ‘মতামত’ শ্রদ্ধা অশ্রদ্ধা ব্যাপারটাই আমার কাছে আজব লাগে। তবে আপনার কথাটা- অপরের মতামত থাকার অধিকারটা অবশ্যই মাথায় রাখতে হবে। মতামত একবার দিয়ে দিলে সেটা আজাইরা হলে অবশ্যই আজাইরা বলা হবে :D

    [ জবাব দিন ]

    ড. রমিত আজাদ (৮২-৮৮)
        জুলাই ৩০, ২০১২ at ২:০৪ পুর্বাহ্ন |

    ঠিক আবীর, ভালো হলে ভালো আর আজাইরা হলে অবশ্যই আজাইরা ।

    [ জবাব দিন ]

    ড. রমিত আজাদ (৮২-৮৮)
        জুলাই ৩০, ২০১২ at ২:০১ পুর্বাহ্ন |

    মতামত থাকায় তো কোন সমস্যা নাই। কিন্তু মতামতটা কি সেটা হলো কথা, আর সব মতামতকেই কি শ্রদ্ধা করতে হবে?

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard