random header image

রাশেদ (৯৯-০৫) এর ব্লগ

পুরো নাম :  রাশেদ মোশাররেফ
ক্যাডেট নাম :   রাশেদ
ক্যাডেট নম্বর :   গ-১০২৩
ব্যাচ :   ২০তম
কলেজ :  কুমিল্লা ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ১৯৯৯ - ২০০৫
বর্তমানে যা করছেন :

তারেক ভাই এবং তার কাঠের সেনাপতি

বই মেলা আসলেই ক্যাম্পাসে একটা অন্য রকম সুবাস পাওয়া যায়, বইয়ের সুবাস। এই সময়ে শামসুন্নাহার হলের কোণায় বা লাইব্রেরীর সামনে আড্ডা গুলোর থেকেও বেশী টানে মেলা। অবশ্য টানারই কথা, বালিকা আর বই দর্শনের এমন সুযোগ আর কোথায় পাওয়া যাবে বলেন। তবে অনেক সময় এই দর্শনটাই সার হয় কারণ বালিকারা যেমন আমাদের পাত্তা দেয় না তেমন [...]

জনৈক ছড়াকারের জন্মদিন আজ

আজকে জনৈক ছড়াকারের জন্মদিন। জন্মদিনের প্রিফেক্ট মাস্ফু ভাই নাকি মিষ্টি খেতে চীন দেশ আছেন আর সেইসাথে চৈনিক বালিকা দর্শনে চা’ওয়ালা রকিবও সেইখানে অবস্থান করছে তাই বাধ্য হয়ে অনেকদিন পর কিবোর্ডে আঙ্গুল চালাতে হচ্ছে।
এই ছেলেটা কে অবশ্য আপনারা সবাই চিনেন। ব্লগের আনাচে কানাচে তার নানা কীর্তি ছড়ানো ছিটানো আছে। শোনা যায় মাসরুফ ভাইয়ের “মাস্ফু” নাম [...]

পাঠকের ডায়েরীঃ লারা

কিছু কিছু বই আছে কেন জানি পড়া হয় না। পড়া হয় না মানে হয়ত বইটা কাছেই আছে কিংবা চাইলেই পড়ার সুযোগ পাওয়া যায় তবুও কেন জানি আর পড়া হয় না। কলেজে টেস্ট বা প্রিটেস্ট কোন একটা পরীক্ষার আগে ফর্মে আমার পাশে বসে বসে ইরফান একটা বই পড়ে, উলটে পালটে আবার পড়ে এবং পড়া শেষে প্রত্যেকবার [...]

চরমপত্রের একদিন

আমি স্বপ্ন দেখতে ভালবাসি। তাই স্বপ্ন দেখি বিচার হচ্ছে সেইসব ঘাতকদের যারা একটা শিশু জন্মাবার আগেই তাকে চরম আঘাত করেছিল ডিসেম্বরের এই ১৪ তারিখ আটত্রিশ বছর আগে। তাই বিচারের স্বপ্নে আঙ্গুল গুনি, বছর গুনি। আটত্রিশ বছর। হয়ত ক্রমান্বয়ে এই সংখ্যাটার বেড়ে চলা মনে হতাশা বাড়ায়। কিন্তু এইসব হতাশা ঝেড়ে ফেলতে চাই। তাই খুঁজে ফিরি আটত্রিশ [...]

ছোটবেলার ঈদ কিংবা বড় বেলার কম্পু দিন

“আজ ঈদ, মদীনার ঘরে ঘরে আনন্দ”- কোন একটা ছোট ক্লাসের বাংলা বইয়ের এই লাইনটা সম্ভবত আমাদের অনেকের ছোটবেলার ঈদের সবচেয়ে উজ্জ্বল বিজ্ঞাপন। ঈদের আগের সন্ধ্যায় চাঁদ দেখার জন্য ব্যস্ততা, সকাল বেলা গোসল শেষে নামায আর তারপর বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সালাম আর সেই সাথে সালামীর ভাগ। আর কোরবাণী ঈদের সময় পশু নিয়ে আমারা ছোটদের ছোটাছুটি [...]

নতুন বোতলে পুরান মদ আর জামায়াত

রাজনীতি মানেই কৌশল, ক্ষমতায় আরোহণের পথ কে সুপ্রশস্ত করতে নতুন নতুন নেওয়া কিছু কৌশল। কিন্তু কেন জানি কিছু কিছু কৌশল আর রাজনীতি নামক শব্দের ঘেরে আটকে রাখতে মন চায় না। এরা বরং ঘৃণার উদ্রেক করে, মনটা কে তিতা করে দেয়। এরকম একটা সংবাদ গতকাল দেখার পর থেকে মনটা তিতা হয়ে আছে। সেই সংবাদে নিজামী বলছে- [...]

ইচ্ছে

নীচের রাস্তাটায় মানুষের চলাচল কমে গেছে । হাসপাতালের উপর ছয়তলা থেকে নীচে তাকালে শীতের রাতের হালকা কুয়াশার ভিতর দিয়ে চলে যাওয়া দু’একটা মানুষ কে দলছুট পিঁপড়ার মত মনে হয়, যেন নিজের সারির খোঁজে হন্তদন্ত হয়ে ছুটে চলা মানুষ। ছোটকালে লম্বা সারিতে ব্যস্ত ভংগীতে ছুটে চলা পিঁপড়াদের সারি থেকে দু’একটা পিঁপড়া কে সরিয়ে দিলে সারি [...]

আমার চারপাশ ০৩

০।
অনেকদিন ব্যস্ততার কারণে ব্লগে ঠিক মত নড়াচড়া করা হয় না। মাঝে মাঝে দুই তিন দিন পর ব্লগে ঢুকে অনেক সময় তাল রাখতে পারি না, কোথা থেকে যে কি হয়ে গেল বুঝতে সময় লাগে। মন্তব্য, প্রতিমন্তব্য পড়তে পড়তে বুঝি কোন পোস্টে বুঝি কিছু মিস করে গেছি। এইজন্য গত বৃহস্পতিবার রাতে পরীক্ষা শেষ হয়ে যাবার পর থেকে [...]

তারেক ভাই এই লেখাটা আপনার জন্য

আমাদের কলেজে আমরা যখন ছানাপোনা ঠিক তখন একটা চল ছিল, ডায়েরীতে কিছু লিখেয়ে নিবার চল। ক্লাস টুয়েলভ যখন কলেজ থেকে চলে যেত তখন বিশেষ করে ক্লাস সেভেন আর এইট, টুয়েল্ভের ব্লকে ব্লকে ঘুরাঘুরি করত ভাইয়াদের থেকে কিছু ডায়েরীতে লিখিয়ে নিবার জন্য। অনেকে ভাইয়াদের সাথে ভাল সম্পর্ক ছিল সেই কারণে, অনেকে ডায়েরীতে পুরান স্মৃতি ধরে রাখে [...]

পাঠকের ডায়েরীঃ একজন আরজ আলী

আরজ আলী মাতুব্বরের গল্প আমি প্রথম শুনি এক ঈদের দিন সকালে, ক্যাম্পাসে আংকেলদের শুভেচ্ছা বিনিময়ের এক জটলায়। ঈদের দিন সকালে একদল মধ্যবয়স্ক মানুষের মাঝে এক কৃষকের গল্প সেরকম মজার কোন বিষয় হওয়ার কথা না কিন্তু তারপরেও আমি দাড়িয়ে দাড়িয়ে শুনে যাই সেই গল্প। কারণ সেটা ছিল আসলে এক অন্যরকম গল্প, সমাজের সাধারণ স্তর থেকে উঠে [...]

পাঠকের ডায়েরীঃ ঘর ভরতি মানুষ অথবা নৈঃশব্দ

বাংলা সাহিত্যের এখন যারা লিখছেন মানে নবীন লেখক তাদের কাজের সাথে আমার সেই অর্থে কোন পরিচয় নেই। মাঝে মাঝে কোন সাহিত্য সাময়িকীতে বা ঈদ সংখ্যায় হয়ত তাদের দুই একজনের লেখা পড়া হয়েছে। কিন্তু কোন লেখকের পূর্ণ একটা বই পড়া সেই অর্থে কোন নবীন লেখকদের সাথেই পরিচয় হয় নি। তাই আহমাদ মোস্তফা কামালের ঘর ভরতি মানুষ [...]

আমার কাল অক্ষরের নায়িকারা

০।
আপনি প্রথম কখন প্রেমে পড়েছিলেন? আমি কিন্তু পড়েছিলাম অনেক ছোট থাকতেই, এই ধরুন গিয়ে ক্লাস ফোর। বয়সটা অবশ্য তখন বেজায় ছোট কিন্তু তাতে কী। মন তো আর তাতে বসে থাকে না। শান্ত শিষ্ট আমাকে বালিকারা বরাবরই ভাল পায় না কিন্তু তাতে কী মন তো তাও পাত্তা দেয় না। তাই অনেক আগে ক্লাস ফোরে, ১৯৯৬ সালের [...]

গল্পের খোঁজে

খটখট-খটাখট, কী-বোর্ডে আঙ্গুল চলছে বারবার। চারিদিকে আর কোন শব্দ নেই, আর কেউ নেই। সব ঘুম,
জেগে আছি শুধু আমি। লেখাটা আজকেই শেষ করতে হবে। কিন্তু সামনে এগোচ্ছে না কিছুই। যতই কী-বোর্ডে ঝড় তুলছি ততই বেকস্পেসে চাপ পরছে। কালকেই ম্যাগজিনের জন্য গল্প জমা দেবার শেষ তারিখ। বুঝে উঠতে পারছি না কিছুই কারণ রাত শেষ হতে বেশী [...]

কাল্পনিক গল্পঃ আমরা যখন চাচা

আজকাল ক্যাডেট কলেজের পোলাপাইন গুলা খুব খারাপ হয়ে গেছে, বন্ধু বান্ধবদের আর আগের মত তেমন একটা খবর নেয় না। নাইলে এমন হয়, বলেন? কি দিনকাল যে আসছে। আরে আমার অফিসের পাশে অফিস হইল হাসনাইন মিয়ার কিন্তু ব্যাটার সাথে দুই মাস দেখা সাক্ষাত নাই। তাই একদিন ঠিক করলাম ক্ষেতা পুড়ি এইসব বন্ধু বান্ধবের, ঠিক এইসময় ফোন [...]

টেল মি হ্যু ইজ দ্যা টেররিস্ট?

০।
আমার বন্ধু রোকনের একটা শখ ছিল ডায়েরীর ভিতর ছবি জমানো, পুরান খবরের কাগজ থেকে কেটে আনা ছবি। সেইখানে হিঙ্গিস ছিল, কুর্নিকোভা ছিল ছিল আর অনেক আজেবাজে ছবি। সেইখানের একটা ছবি ছিল, এক ফিলিস্তিনী মা তার দুই সন্তান কে বাঁচানোর জন্য আড়াল করার চেষ্টা করছেন আর এক ইসরায়েলী সেনা তার রাইফেল তাক করে আছে তাদের দিকে, [...]