তাড়াহুড়া করে যখন বাস স্টপেজে এসে দাঁড়ালাম, ঘড়িতে তখন বাজে বেলা ৩টা। সাড়ে চারটার মধ্যে লবিতে থাকতে বলেছেন মঈন ভাই। কপাল ভালো এক্সপ্রেস বাস পেয়ে গেলাম। সিটে বসে একটু হাঁফ ছেড়ে গত দুদিনের কথা ভাবতে শুরু করলাম। কানাডা এসে কেমন যেন একটা বিচ্ছিন্ন জীবন যাপন চলছে। এরই মাঝে সিসিবিয়ানদের গেট-টুগেদারের ছবিগুলো যেন কাঁটা ঘায়ে আয়োডিন [...]
রকিব (০১-০৭) এর ব্লগ
| পুরো নাম : | রকিবুল ইসলাম |
| ক্যাডেট নাম : | রকিব |
| ক্যাডেট নম্বর : | ২০৪৮ |
| ব্যাচ : | ৩৮ |
| কলেজ : | ঝিনাইদহ ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ০১-০৭ |
| বর্তমানে যা করছেন : | এবিসি রেডিওর নিচে যে চায়ের দোকানটা আছে, ঐটায় চা বিক্রি করি। |
সিসিবি/ক্যাডেট সমাবেশঃ অটোয়া চ্যাপ্টার
মাঝে মাঝেই সিসিবিবাসীদের নানান আড্ডা-গেট টুগেদারের বর্ণনা আর ছবি ব্লগ দেখে বড় কষ্টে দিনাতিপাত করি আমরা অভাগা প্রবাসীরা। এর উপর আবার কলেজের বন্ধুরা দেখি ফেসবুকের গলি-ঘুপছি ভরিয়ে ফেলে সমাবেশ আর ভ্রমণের ছবি দিয়ে। চিক্কুর দিয়া কাঁদতে ইচ্ছা করলেও নিজেকে সান্ত্বনা দেই এই বলে, “বাছা তোর নাম্বারও আসবে একদিন।” নিজে যদিও তিন-তিনটে গেট-টুগেদারের প্রত্যক্ষ-স্বাক্ষী ছিলাম; কিন্তু [...]
সোনামণি আফরার চিকিৎসার জন্য সাহায্য প্রয়োজন
হাসিখুশি ছোট্ট মেয়ে আফরা। বয়স কতই বা হলো; মাত্র চার। ওর বয়সী শিশুরা যখন চারদিকে ছোটাছুটি করে মাতিয়ে রাখে, সে বয়সেই তাকে বড় রকমের অপারেশন টেবিলের দারস্থ হতে হয়েছে। হেসে খেলে কাটাবার প্রহরগুলো এখন শুধুই সুস্থ্য হয়ে উঠবার আকুতিতে বাঁধা।
মাত্র দুবছর বয়সেই প্রথমবারের মতো জানা যায়, আফরার কিডনীতে বাসা বেঁধেছে ক্যান্সার (উইল্ম’স টিউমার বা নেফ্রোব্লাস্টোমা)| [...]
গৃহবদল
দূরে কোথাও একটা রাত জাগা পাখি অবিরাম ডেকে চলেছে। আজ বোধহয় আকাশে চাঁদের পসরা নেই। কেমন শুনশান চারপাশ, ঐ লেজঝোলা পাখিটা ছাড়া বোধহয় বাইরে আর কেউই নেই।
নতুন জায়গায় বরাবরই ঘুমুতে অসুবিধে হয় জাহানারার। সেবার যখন চাঁটগাঁ যাওয়া হলো বড় ছেলেটার জন্য মেয়ে দেখতে, হোটেল ঘরের ঐ নরম বিছানাতেও ঘুম হয়নি। সহসা ঘর বদলে আজো [...]
শুভ জন্মদিন মাঝি ভাই
পদ্মা নদীর মাঝি তো সবাই পড়েছেন। রাশুকে মনে পড়ে; আরে হ্যাঁ, পীতম মাঝির ভাতিজা রাশু। ঐযে কুবিরের মেয়ে গোপীর প্রেমে পড়েছিলো যেই জেলেটা, ওটার কথাই তো বলছি। কুবির তো পদ্মা পাড়ি দিয়ে ময়নাদ্বীপে পাড়ি জমিয়েছিল; কিন্তু এই ব্যাটা কুকীর্তিবাজ রাশু মিয়ার খবর কি কেউ জানেন নাকী? আমি বরং গরম গরম খবর দেই।
কুবির চলে যাবার [...]
সিসিবি গেট টুগেদারঃ কানাডা চ্যাপ্টার- ২
(ডিসক্লেইমারঃ নামকরণের কপিরাইট – তৌফিক ভাইয়ের পূর্ববর্তী ব্লগ)
অবশেষে অধীর আগ্রহে প্রায় চার মাসের কিঞ্চিত বেশি সময় অপেক্ষার পর, প্রবাসে সিসিবির দ্বিতীয় মিলন মেলা অনুষ্ঠিত হলো। প্রথমবারের তুলনায় এবারে জনসমাগম বেশ চোখে পড়ার মতো ছিলো; প্রায় দ্বিগুণ। ছোট খাটো একটা বর্ণনা বরং আমার কলমেই (কী-বোর্ড বললে বেশি যুতসই হয়) পড়ুনঃ
ভোরবেলা ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়া করেই [...]
বনের রাজা
বনের রাজা টারজানের কথা তো মনে আছে সবার; ঐ যে নেংটি একটা পড়ে, পাকানো রশিতে ঝুলতে ঝুলতে, অ্যা অ্যা অ্যা অ্যা চিক্কুর দিয়ে যেই ব্যাটা লাফালাফি করতো বনের মধ্যে। আজকাল প্রথম আলো আর বাংলা লিঙ্কের তারে ঝুইলা ঝুইলা যেভাবে দিন বদলাচ্ছে; তাতে বনের রাজার গদিখানা টারজানকে ছাড়তে হয়েছে। নতুন অভিষিক্ত টারজানকে তো সবাই এই সিসিবির [...]
ক্ষমা প্রার্থনা এবং একটি প্রস্তাব
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না
আমরা তোমাদের ভুলব না।
এটুকু আপাতত শুধু গানের কথাই; জীবনবৃত্তের ব্যস্ত চক্রে বছরের গুটি কয়েকদিনই গানটির জন্য বরাদ্দ। বাকি দিনগুলি যে বিস্মৃত হতেই হয়; কীই বা করার আছে বলুন। আর সবকিছু তো মনে রাখাও যায় না; তাই না। এই দেখুন না; গত সেমিস্টারে যে অর্ধপরিবাহীর সূত্রগুলো আঁওড়ে [...]
শুভ জন্মদিন – জন্মদিন প্রিফেক্ট
ক্লাস সেভেনের দ্বিতীয় টার্ম শুরু হয়েছে। বোধহয় কোন এক ফ্রি-ডে তে ইনে দাঁড়িয়ে আছি। পাশে ক্লাশ এইটের ভাইয়ারা একটু গোলমাল করছিল। হঠাৎ পাশেই কই যেন বাজ পড়লো। কিছু বুঝে উঠার আগেই শুনি, স্কোয়াড লিডার বলতেছেন, “ক্লাস সেভেন লুক এট ইউর লেফট, ক্লোজ ইউর আইজ।” বেশ কিছুক্ষণ রগড়া চলবার পর, আবার গমগম করে একটা কন্ঠ বলে [...]
খুচরো কথা-২
১।
জানালার ধারে বসে আঁধফালি চাঁদটা দেখছি খানিকক্ষণ। রুমের সাথে সাথে রাস্তার বাতিগুলোও নিভে গেছে; সম্ভবত বৈদ্যুতিক গোলযোগ; একটু অবাক হবার মতোই বৈকি। উত্তর আমেরিকার এসব দেশগুলোতে লোডশেডিং প্রায় নেই বললেই চলে, অন্তত আমার ক্ষুদ্র প্রবাস জীবনে এমনটি এই প্রথম। ভালোই লাগছে, ঘুঁটঘুটে অন্ধকারের মাঝে বসে মেঘের আড়ালে চাঁদের লুকোচুরি খেলা; এভাবে যে অনেকটা কাল চাঁদের [...]
শিভি জিন্মদিন
বহুকাল আগের কথা। তখন সিসিবিতে মানুষজন সমাগম সবে শুরু হয়েছে; ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে সিসিবির রণাঙ্গন। বিদেশ-বিভূয়ে একা বসে সিসিবিই তখন আমার একমাত্র সম্বল। নিত্যদিনের কাজ ছিলো ব্লগে বসে নতুন পোষ্ট আসলেই গুতাগুতি করা; সবার মন্তব্য পড়ে সময় কাটানো। আর মাঝে সাঝে বিশাল দুঃসাহস দেখিয়ে একটা মন্তব্য টাইপ করে তারপর খুব গাম্ভীর্যের সাথে [...]
জলবৃক্ষের জন্মদিন
সবে মাত্র মেসেঞ্জার থেকে সাইন আউট করতে যাচ্ছি এমন সময় হঠাৎ জুনায়েদ ভাইয়ের ডাক পড়লো।
“ঐ ব্যাটা, আছিস নাকি?”
“আরে কি সৌভাগ্য আমার, এযে দেখি জুনাদা। তো আছেন কেমন?”
“আর বলিস না। বিশাল পেইনে আছি।”
“কেন কি হইছে? কোন ডাক্তারের সাথে কনসাল্ট করছেন? পেইন কিলার খাইছেন কোনটা? প্যারাসিটামল খেয়ে দেখতে পারেন। কলেজের ডাক্তার স্যার বলছিলেন, ঐটা মহৌষধ।”
“আরে না ব্যাটা, [...]
‘হিন্দু-মুসলমান সম্পর্ক’-অভিজ্ঞান — (সন্দীপক মল্লিক)
ড. অনাথবন্ধু মল্লিক; মাত্র বছর দুয়েক (কিংবা কিছু বেশি) এই অসাধারণ শিক্ষকের সান্নিধ্য লাভ করেছিলাম। স্যার প্রায়শঃ একটা কথা বলতেন যার সারমর্ম ছিলো, “এমন চিন্তা, এমন কাজ করো; যাতে শুধু নিজের নয় অন্যেরো ভালো হয়।” আর তাই হয়তো নানা স্মৃতির ভীড়েও ঘুরেফিরে স্যারের উপদেশটুকু ভেসে ওঠে। তিঁনি একাধারে বাংলার অধ্যাপক, ভাষাবিদ, গবেষক, গীতিকার, সুরকার, [...]
সুদর্শন-নামা
নিজেকে সুদর্শন ভাবতে আমার মন্দ লাগে না, যদিও এই যাত্রায় সেরূপ ভাবার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য কোনটাই হয় না। বড়ই পরিতাপের বিষয়, জীবনের এতগুলো বসন্ত পেরিয়ে গেলো, তবু কেউ হেসে এসে বললো না, “হাই হ্যান্ডসাম।” একবার কারে যেন বলতে শুনছিলাম, ‘ছেলেটাকে কেমন ছুট ছুট লাগে, মনে হয় ক্লাশ এইট নাইনে পড়ে।” অথচ আমি তখন দিব্যি দ্বাদশ [...]
কলকাতা ভ্রমনঃ অতঃপর
১।
ঠা ঠা রোদ পড়েছে আজ; দোকানের ঝাপির নিচে বসে হালকা শীতলতার প্রশ্রয় খুজছি। এই গরমে চায়ের ব্যবসা তেমন জমছে না, ঠান্ডা কিছু রাখা লাগবে দোকানে। হঠাৎ-ই ভাঙ্গা রাস্তায় পোয়াখানেক ধুলা ছিটিয়ে লাবলু ভাইয়ের কালো মার্সিডিজটা এসে থামলো। আগে অবশ্য উনিই চালাতেন মাঝে মাঝে, এখন একটা ফুল টাইম ড্রাইভার রেখে নিয়েছেন আহসান ভাইকে; আগে পার্ট টাইম [...]

