…কাল রাতে অনেক দিন পর বৃষ্টি দেখছিলাম, আক্ষরিক অর্থে বেশ আগ্রহ নিয়েই দেখছিলাম। কেন জানি বৃষ্টির ছন্দটা অন্যরকম লাগছিল। কোথাও যেন কিছু একটা খাপছাড়া, কিছু একটা থেকেও নেই মনে হচ্ছিল…। কেমন যেন অপরিচিতের এক মোহ ছেয়ে আছে। বৃষ্টির ফোটাগুলো কী আজ একটু বেশি ভারী … না মনে হয়… তবে এতো বিস্মৃত কেন লাগছিল। বোধহয় বুঝতে পেরেছি। তবুও নিশ্চিত না হয়ে নিজের ক্লান্ত ধারনাকে প্রশয় দিতে ইচ্ছে করছিল নাহ। হয়তো একটু ভাল লাগার আশায় ঝরে পড়া ফোটাগুলোর দিকে পরম মমতাই হাত বাড়িয়ে দিয়েছিলাম। কেমন যেন মোহাচ্ছন্যের মতো হেসে ফেলে, ভেজা হাতটার দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। না, ….খুব একটা ভুল ভাবিনি তাহলে। আসলেই রিক্ত শ্রাবণ, এ যেন স্বাদহীন। বৃষ্টির ছন্দে যে পুরনো সুর খুজছিলাম,যে অপরিবর্তনীয় ঘ্রানের নেশায়, ষোড়শীর কোমল হাত ছোয়ার অনাদি বাসনায়, বৃষ্টির পানে হাত বাড়িয়েছিলাম তা হাইড্রোজেন এর মত এক স্বাদ-বর্ণ-গন্ধহীন ভালবাসা ফিরিয়ে দিয়েছে।
এ যেন আজ মন খারাপের দিন। আজ কান্নার প্রহর… আকাশ কাদছে, বাস ছাউনির নিচে বসে ঐ ষাটোর্ধ বৃদ্ধের সাদা কুকু্রটা, ঔ যেন আজ তান মিলাচ্ছে। আজ সত্যি মন খারাপের দিন মনে হচ্ছিল। কী একটা গানের আধখানা কলি ভাজতে ভাজতে পাশ দিয়ে মাতাল এক মহামানব চলে গেল। আশ্চর্যের বিষয় হলো, ওর গানের ভাঙা সুরেও যেন এক বিষণ্ন অ্পরিপূর্ণতা কেদে ফিরছে। যাই হোক, ভাবনার পাগলা ঘোড়াটাকে এবার বোধহয় লাগাম দেয়াই শ্রেয়। ছুটতে ছুটতে আজ যে অনেক দূরে চলে এসেছে।ঘরে ফেরার তাড়া ছিল। তাই ভাবনার ঘোড়ার পিঠ ছেড়ে এবারে যে আমায় বাসের পেটে সওয়ারি হতে হয়… কী আর করা… আজ যাই তবে…. পথে যেতে যদি আবার কখনো মন খারাপের গান কানে আসে… তবে হয়তো ঝরে পড়া শ্রাবণের স্পর্শে আরো একবার ভিজে নেব।
![]()



৪০ টি মন্তব্য
আবার ফাস্ট। খিকয্
[ জবাব দিন ]
এইবার নিজেই অফসাইড গোল দিতে চাইসিলাম…তাও পারলাম না
[ জবাব দিন ]
ঝিনাইদা’র পোলাপাইন সব এত্তো ভাল লিখে কেমনে
?
অই, তোমাদের বাংলা পড়াইতো কোন স্যার
?
[ জবাব দিন ]
সহমত…
[ জবাব দিন ]
সার মনে হয় বেশি দেয়া হইছে…

ধন্যবাদ ভাইয়া
[ জবাব দিন ]
বাংলা পড়াইতো আহসানুল কবির (কুবের মাঝি) আর রকিবুল হাসান স্যার
[ জবাব দিন ]
ঐ মিয়া পামোশ তোমাগো ভিপি ছিলো না?

পামোশের যোগ্য উত্তরসুরি ওরা?
[ জবাব দিন ]
আমি যেই আহসানুল কবীর স্যাররে দিয়া “টুশকি” শুরু করছি ইনি কি তিনি????
বস ম্যান।
[ জবাব দিন ]
হ্যা ভাইয়া, ইনিই তিনি। আমাদের হাউস মাষ্টার ছিল। প্রতি হাউস এসেম্বেলিতেই ক্যাডেটরা ঘুমিয়ে পড়তো উনার বক্তব্যের সময়

[ জবাব দিন ]
রকিব, লেখা ভালো হয়েছে।

[ জবাব দিন ]
[ জবাব দিন ]
কালকে কখন বৃষ্টি হইলো!!!
আমি তো কিছুই টের পাইলাম না। 
ছবিটা কোথায়? চেনা চেনা লাগে। হাইকোর্ট বিল্ডিঙ এর সামনে নাকি?
[ জবাব দিন ]
কামরুল ভাই, আপনে আমগোরে হাইকোর্ট চিনান????
[ জবাব দিন ]
বেলাডি জুনা,
সিনিয়র কে ডাউট দিস। যা গিয়ে লং আপ হইয়া থাক।
[ জবাব দিন ]
আমি তো আগের দিনের লং আপ হওয়া থেকে এখনো নামি নাই…

[ জবাব দিন ]
তাইলে আইজকা যে তোরে বনানী মোড়ে হাটা হাটি করতে দেখলাম
এখনি এই অবস্থা
কামরুল, জুনার সিভিল ওয়াটার ডিসপোজ করার টাইম হইছে

[ জবাব দিন ]
জুনা
এতো বড় সাহস। কেয়ামতের আগ পর্যন্ত লং আপ হইয়া থাক।
[ জবাব দিন ]
ফৌজিয়ান ভাই, এক জুনিয়রের কাছে অন্য অন্য জুনিয়রের নামে রিপোর্ট করলেন???


আপনার বডিতে তো শুধু সিভিল না—ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল ওয়াটার জমছে…
[ জবাব দিন ]
ছবিটা টরোন্টোর একটা রাস্তার সামনে…

[ জবাব দিন ]
ভালো লাগলো অনেক …
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
প্রকৃতির ছোঁয়া আছে লেখায়

দারুন
[ জবাব দিন ]
আপনি কি গাছের কথা কইবার চান?????
আপনার ভালো লেগেছে দেখে প্রেরণা পেলাম।।
[ জবাব দিন ]
ভাই কানাডায় থাইক্কা এত ভাল বাংলা কেমনে লেখেন?! খুবই ভাল হইসে।
[ জবাব দিন ]
মনে হয় অভ্র কি বোর্ড দিয়ে …
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
রহমান ভাই বুঝলেন কেম্নে?
[ জবাব দিন ]
লেখা খুব ভাল লাগল
[ জবাব দিন ]
লেখা ভাল হয়েছে রকিব
[ জবাব দিন ]
রহমান ভাই ভালো কইছে…যাই খুশিতে কয়েকটা
দিয়ে আসি
[ জবাব দিন ]
রকিব, অনেকদিন গ্যাপ দিয়া লিখলা



চমৎকার লেখা হইছে ব্রাদার
সমসাময়িক সিসিবি ধারায়, আরো লিখ আরো লিখ
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
কথা খুঁজে না পাওয়া গেলে এভাবে ভালো লাগা লাইনগুলো উদ্ধৃতি করা ছাড়া উপায় কি???
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
রকিব চ্রম লিখছ।
আমি নিজে অসম্ভব বৃষ্টি ভালবাসি। প্রকৃ্তির বৃষ্টি এবং আমার বউ বৃষ্টি … দুইটাকেই
[ জবাব দিন ]
আমি খালি বর্ষাকালের বৃষ্টি ভালোবাসি

[ জবাব দিন ]
অনেকদিন অপেক্ষায় রাখলা রকিব।
লেখাটা পড়ে মন খারাপ হয়ে গেল। এখানে বৃষ্টি হয় ফল-এর শেষে, বরফ পড়ার আগ দিয়ে। একটু বৃষ্টি হলেই “ইটস পোরিং আউট” বলে লোকজনের অভিযোগ শুরু হয়ে যায়। আমি তখন চান্স পেলেই ঠোঁট উল্টাই, বলি, এটা কোন বৃষ্টি হলো? বৃষ্টি হয় আমার দেশে। আকাশ থেকে পানির একটা পর্দা নেমে আসে, রাস্তার অপর পাশ দেখা যায় না। আর তোমাদের মতো ঠান্ডা বৃষ্টিও না সেটা, উষ্ণ। বৃষ্টিতে ভেজাটা সেলিব্রেশনের মতো। আমার কথা শুনে তারা হয়তো আমাকে পাগল ঠাওরায়, আমি কেয়ার করি না।
[ জবাব দিন ]
সহমত।
[ জবাব দিন ]
আরেকজন বৃষ্টি প্রেমিক পাওয়া গেল। যাক।
[ জবাব দিন ]
রকিব ভাইয়া, তুমিও শেষ পর্যন্ত বৃষ্টিরে নিয়ে লিখে ফেলেছ?
[ জবাব দিন ]