রুলস অফ বিজনেস ‘৯৬ আইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আন্তজাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন ডঃ গওহর রিজভীকে। সাধারনত রাজনীতিবিদ অথবা প্রাক্তন সচিবদেরই এইসব উপদেষ্টা নিয়োগ দেয়া হয়, যার সংখ্যা এখন পর্যন্ত সাত , তবে ডঃ গওহর রিজভী এক্ষেত্রে অনেক দিক দিয়ে ব্যতিক্রম। একজন অভিবাসী, এবং খুবই হাই প্রোফাইল ক্যারিয়ার, যার রয়েছে অক্সফোড, ওয়ারউইক, হার্ভাডে পড়ানোর কিংবা ফোর্ড ফাউন্ডেশনে উচ্চ পদে চাকরির অভিজ্ঞতা।

আমরা গর্বিত হতে পারি কারন তিনি একজন প্রাক্তন ফৌজিয়ান। (তথ্যের জন্যে এখানে Old Faujians অংশ দেখুন )। ভার্জিনিয়া ইউনিভার্সিটির ভাইস-প্রভোস্ট ডঃ রিজভী একজন পুরো মন্ত্রির স্ট্যাটাস উপোভোগ করবেন। স্বাভাবিক প্রতিক্রিয়ায় এই রাষ্টবিজ্ঞানী নিজেও বলেছেন, দেশের জন্য কাজ করতে চাই।
চিয়ারস ফর ক্যাডেটস . . .
শেয়ার করুন


৫৯ টি মন্তব্য
১ম নাকি??
[ জবাব দিন ]
আশা করি , তিনি শুধুই দেশের জন্য গঠনমূলক কাজ করে যাবেন তাঁর অর্জিত জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
যাক সরকারের বুদ্ধি হইছে একটু– যারে তারে পররাস্ট্র বিষয়ে আর আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ে দিলে যে দেশের জন্য ভালো না………
চিয়ার্স ফর ক্যাডেটস…
চিফ অফ আর্মি স্টাফ,
বাংলাদেশ ব্যাংক গভর্নর,
প্রধানমন্ত্রীর আন্তজাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা………
ভালোই।
[ জবাব দিন ]
ক্যাডেট’রা দেখি বস ! ! কি ব্যাপার নিজেরেও দেখি বস বস লাগতাছে ! ! !
[ জবাব দিন ]
ড. গওহর রিজভী বিহারী বাংলাদেশী। তাদের পুরো পরিবার মুক্তিযুদ্ধ পূর্ব, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধোত্তরকালে বাংলাদেশের প্রতি শুধু আনুগত্যই নয়, কাজও করেছেন। দুদিন আগে একজন বড় ভাইয়ের (নামটা উহ্য রাখলাম) কাছে গল্প শুনছিলাম ড. রিজভীর এক বড় ভাই সম্পর্কে।
ড. রিজভীর ওই ভাই উড়োজাহাজের পাইলট ছিলেন। অবাঙালি হওয়ায় স্বাধীনতার পর তাকে ফ্লাইট না দিয়ে বসিয়ে রাখা হয়। চাকরি থাকবে কিনা এ অবস্থা। বঙ্গবন্ধু একদিন টুংগিপাড়া যাচ্ছেন। বিমানবন্দরে সহকর্মীরা সিনিয়র রিজভীকে বঙ্গবন্ধুর সামনে ঠেলে দেয়। বঙ্গবন্ধু তাকে দেখে কাছে টেনে নেন। জানতে চান, রিজভী তুই এখন কি করছিস? রিজভী বললেন, তাকে বসিয়ে রাখা হয়েছে। বঙ্গবন্ধু জানতে চাইলেন কে তাকে কাজ না দিয়ে বসিয়ে রেখেছে এবং বললেন, “জানিস ও তোদের অনেকের চেয়ে বড় বাঙালি। কাল আমি টুংগিপাড়া থেকে ফিরবো। রিজভী তুই আমাকে নিয়ে আসবি।”
গল্প শুনতে শুনতে শুধু রিজভী না, বঙ্গবন্ধুর জন্যও ভীষণ মায়া লাগলো। মানুষটা এতো বড় মনের ছিলেন, এতো বড় বুক ছিল তার- সেটাই তার জন্য কাল হলো। দোষেগুণে মানুষ ছিলেন। দেবতা ছিলেন না। কেউ কেউ তাকে দেবতা বানায়। অন্যরা তাকে শয়তান বানানোর অপচেষ্টা করে। কিন্তু বঙ্গবন্ধু আসলে একজন অসাধারণ নেতা ছিলেন। ভুলও করেছেন। সেজন্যই জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করেছেন।
বঙ্গবন্ধু নিয়ে শোনা আরেকটা গল্প শেয়ার করি। মুজিবুল হক সিএসপি। স্বাধীনতার পর তিনি মাঝারি কাতারের কর্মকর্তা। একদিন দুপুরে বঙ্গবন্ধু ডেকে পাঠালেন। একটা কাজ দিয়ে বললেন, করতে হবে। মুজিবুল হক বললেন, স্যার এটা করা যাবে না। আইনে পারমিট করে না। বঙ্গবন্ধু বললেন, “আমি প্রধানমন্ত্রী, আমি বললেও করা যাবে না, এমন কাজ আছে? এটা সম্ভব? এটা করো।” মুজিবুল হক বললেন, “স্যার, প্রধানমন্ত্রী বললেও এটা করা যাবে না।” শুনে বঙ্গবন্ধু চুপ করে বসে থাকলেন। মুজিবুল হক ভয়ে ভয়ে চেয়ার ছেড়ে উঠে দরজা দিয়ে বেরুতে যাচ্ছেন। বঙ্গবন্ধু আবার ডাক দিলেন, “মুজিবুল হক কৈ যাও? আমার সঙ্গে খেয়ে যাইবা না?”
শুনে চোখে পানি আটকে রাখতে পারিনি। এমন মানুষটাকে আমরা মেরে ফেলেছি!!
[ জবাব দিন ]
লাবলু ভাই, এই মানুষটা সম্পর্কে আমি খুব কম জানি, কিন্তু যতটুকু জানতে পেরেছে তাতে আমার শুধু আপনার মতো এই ফিলিংসটাই হয়… একটু সময় করে বঙ্গবন্ধুকে নিয়ে বিস্তারিত বললে আমার মতো যারা তার সম্পর্কে জানে না তারা উপকৃত হতো।
[ জবাব দিন ]
আমিও কি তেমন জানি? নানা মুখে শোনা। তবুও বলছো যখন চেষ্টা করবো।
[ জবাব দিন ]
সানা ভাই
[ জবাব দিন ]
কী অকৃতজ্ঞ একটা জাতি আমরা
[ জবাব দিন ]
সানা ভাই, আপনি মুখে শুনে শুনে যতটুকু আমাদেরকে জানাতে পারবেন, আমরা হয়তবা পড়েও ততটুকু জানতে পারবনা।
[ জবাব দিন ]
এই বৃত্ত ভাংগা দরকার, তার নিজের জন্য তো বটেই, দেশের জন্যও।
[ জবাব দিন ]
আশা করি…(মোনাজাতের ইমো)
[ জবাব দিন ]
খবরটা শেয়ার করার জন্য ধন্যবাদ দোস্ত ।
[ জবাব দিন ]
স্বাগতম
[ জবাব দিন ]
ক্যাডা…রুম্মান নাকি
[ জবাব দিন ]
আবার কয়
[ জবাব দিন ]
ক্যাডা,কাইয়ুম ভাই নি?
[ জবাব দিন ]
কিছু পরিবর্তনের আশা করছি তাহলে …
অফটপিকঃ রুম্মান ভাইয়া’র খবর কি? ভাল?
[ জবাব দিন ]
আললাহ র রহমতে ভাল আছি। তোমাদের খবর কি?
[ জবাব দিন ]
ভাল আছি, একটু দৌড়ের উপর আসি, বাচ্চা দুইটা নিয়ে, একা’ই তো সব সামলাচ্ছি, তাই।

সিসিবি’তে স্বাগতম। প্রথম লেখা’র জন্যে।
[ জবাব দিন ]
আপু, দৌড়াদৌড়ি করে এই অবস্থা ব্লগে… হাটাহাটি করলে তো আর কেউ কোনোদিন ১ম হতে পারবেনা
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ভালই তো সামলাচ্ছো।
ধন্যবাদ দিহান।
[ জবাব দিন ]
গওহর রিজভী ভাইকে এই সুযোগে সমসাময়িক সিসিবি ধারা বজায় রেখে
বাই এনি চান্স, উনাকে সিসিবিতে নিয়া আসা যায়না
[ জবাব দিন ]
মেইল করে দেন একটা।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সাইট থেকে পাওয়া মেইল দিলাম-
১. gowher_rizvi@Virginia.EDU
২. sar2b@eservices.virginia.edu
৩. sar2b@Virginia.EDU
[ জবাব দিন ]
গওহর রিজভী ভাইকে
[ জবাব দিন ]
আমি এগুলো সমর্থন করি, আমাদের সেরা কাজের লোকগুলো দরকার, সেরা চাপাবাজ নয়।
শেখ হাসিনা যা করছেন, সিংগাপুর অনেকটা সে রকমই করে। সেরা লোক গুলোকে ধরে এনে বসায়। এটা নয় তিনি রাস্তায় কত জোরে চিল্লাচিল্লি করেছেন, জেলে গিয়েছেন বা পুলিশের পিটা খেয়েছেন। আমাদের দেশে তো এখন এগুলোই মন্ত্রী হবার মাপকাঠি।
[ জবাব দিন ]
“তিনি রাস্তায় কত জোরে চিল্লাচিল্লি করেছেন, জেলে গিয়েছেন বা পুলিশের পিটা খেয়েছেন।আমাদের দেশে তো এখন এগুলোই মন্ত্রী হবার মাপকাঠি।”
এরা মন্ত্রী হোক আমার আপত্তি নাই। বিশ্বাস করূন ফয়েজ ভাই, দেশ চালায় আমলারা, আর আমরা দোষ দেই মন্ত্রীদের। আমার নিজের অভিজ্ঞতাথেকে বলছি।
উপদেষ্টাদের পরামর্শ মতো আমাদের প্রধানমন্ত্রী কাজ করলেই হলো… সেটা হয় কিনা দেখা যাক।
[ জবাব দিন ]
হুমম কথা সত্য বলেছ। দেশ চালায় আমলারা, বন্দুক থাকে মন্ত্রীদের ঘাড়ে, ট্রিগারে আংগুল আমলাদের।
[ জবাব দিন ]
আমি আমলা হপো
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ডঃ সৈয়দ আলী গওহর রিজভী
ক্যাডেট নম্বর ১৯৪
৭ম ব্যাচ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
[ জবাব দিন ]
ওফা গ্রুপ মেইল থেকে…
[ জবাব দিন ]
They have one daughter, Maya, a 2008 graduate of Vassar.
ইয়ে মানে আমি তো এনগেজড-ব্লগে ব্যাচেলর পার্টির জন্য(যেমন কাইয়ুম ভাই,কামরুল ভাই অথবা কমান্ডো আহসান ভাই) মায়া আপারে দেখা যায়না?
[ জবাব দিন ]
জামাই, সিসিবির তিন নম্বর ব্যানারটার উপ্রে লং আপ, কুইক
[ জবাব দিন ]
ধন্যবাদ কাইয়ূম ভাই,তথ্য শেয়ার করার জন্য।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
রুম্মানের প্রথম পোস্টটি এমনি এমনি পার হইয়া গেল…..
কেহ কিছু বলিল না, মনে করাইয়া দিল না…
ব্লগের আচার-অনুষ্ঠান, রীতিনীতি সম্পর্কে অনুজদের এই ঔদাসিন্য এই সমাজের অবক্ষয়েরই কি প্রামান্য উপাদান নহে?
মাস্ফ্যু, কাইয়ুম, রকিব, কামরুল….ইহারা কই গেল?
[ জবাব দিন ]
রুম্মান… বেস্ট অফ লাক
[ জবাব দিন ]
কাইয়ূম, তোমাকে শুভেচ্ছা জানানোর জন্য ডাকি নাই!

নবাগতের সাথে তোমার কর্তব্য পালন করতে বলছি!
@ রুম্মান: না ভাই, তুমি কোন ভুল কর নাই….ভুল যারা করেছে, তারা এখন শুধরে নিবে।
মাস্ফ্যু, কাইয়ুম, রকিব, কামরুল – একশন!
[ জবাব দিন ]
গুড জব অ্যাডজুটেন্ট। ডিসিপ্লিন ফার্স্ট!!
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ভাইয়া কিছু কি ভুল করেছি?
[ জবাব দিন ]
আমার ক্লাস সেভেন থেকে শুরু করে এখন পর্যন্ত রুমমেট, আমি ক্যাম্নে কই!
কাইয়ুম ভাই, আপনিই বলেন !
বেলাডি জুনিয়রস , লুক ডাউন।
জামাই, সিসিবির ব্যানারের উপ্রে লং-আপ হইয়া থাক।
[ জবাব দিন ]
রুম্মান ভাই এখনো বুঝতে পারেনি?
[ জবাব দিন ]
হা হা হা . . .
[ জবাব দিন ]
ইয়ে রুম্মান ভাই আমি লিউক ডাউন হইছি-এডু স্যারের সম্মানে ১০ টা সম্মুখচক্র দিয়া দ্যান ছাই দেখি!
[ জবাব দিন ]
বিলাডি মাস্ফু, লং আপ হইয়াও কথা কস? তুই লুংগি পইড়া আয়। তারপর লং আপ তিন নাম্বার ব্যানার এর উপর। আর আকাশ কই, তোরে না কইছিলাম মাস্ফু রে ডলা দিতে? তুই ফ্রন্ট্রোল
[ জবাব দিন ]
দিয়া হাজির হইলাম ইউসুফ ভাই।
[ জবাব দিন ]
রুম্মান…মামা…আছস কেমন??
আরও কয়েকটা লেখা দে বেটা…
[ জবাব দিন ]
মামা ভাল আছি।
ইনশাআল্লাহ দিব ।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
এক্স-ক্যাডেট গুণীজনদের নিয়ে লেখা আরেকটা বাড়লো। এই লেখায় “গুণীজন” ক্যাটাগরিটা দিয়ে দেয়া দরকার।
[ জবাব দিন ]
উপরেরটা আমার কমেন্ট।
[ জবাব দিন ]
এইটা আমার কমেন্ট
[ জবাব দিন ]
রুম্মান…আছস কেমন??
[ জবাব দিন ]
ভাল আছি দোস্ত।
তোর খবর কি?
[ জবাব দিন ]