random header image

প্র্যাকটিক্যাল জোক: ভাষা বিভ্রাট ( কিন্ঞ্চিত ১৮+ সতর্কতা) : একটা ছবি ফাও


প্যারিসে আসার পর কিছুদিন ফ্রেন্ঞ্চ ভাষা কোর্স করতাম। প্রথম ক্লাসে টিচার ( টিচার আবার সেই রকম ফ্রেন্ঞ্চ সুন্দরী ছিল !) সবার নাম ,দেশ ইত্যাদি জিজ্ঞাসা করছিল। সবাই এক এক করে পরিচয় দিচ্ছিল। আমার দেশ জিজ্ঞাসা করতে আমি বললাম বাংলাদেশ। উনি বললেন ‘দাকো’ ( ওকে)। তার মুখে ডাকো শুনতে কিছুটা ‘ঢাকা’ র মত মনে হলো। আমি ভাবলাম বুঝি উনি জানতে চাইছেন আমি ঢাকা থেকে কিনা। আমি তো ভাবলাম যাক টিচার বাংলাদেশ এবং ঢাকা দুটোই চিনে ফেলেছে একবারেই এবং আমাকে জিজ্ঞাসা করছে আমি ঢাকা থেকে কিনা। আমি উত্তর দিলাম “ইয়েস” । টিচার আবার বলে ‘দাকো’ । আমি আবার বলি ইয়েস, ঢাকা। টিচার আবার বলে ‘দাকো’ । আমি আবার বলি ইয়েস ,ঢাকা। এবার ক্লাসে হাসাহাসি শুরু হলো। ডাকো- ঢাকা নিয়ে। পরে জানলাম french ” d’accord” মানে হলো ওকে।


এক ফ্রেন্ঞ্চ এর সাথে বসে লান্ঞ্চ খাচ্ছিলাম। খেতে খেতে সে হঠাৎ বলে, আজকের খাবারে কোন ‘গু’ নেই । আমার তো চোখ ছানাবড়া। এই ব্যাটা খাবারে গু চায় কেন ? আবার একটু পর বলে এমন গু ছাড়া খাবার খেতে একটুও ভালো লাগে না। এবার আমার তো ভিমরি খাওয়ার জোগাড়। কারো যে গু ছাড়া লান্ঞ্চ খেতে ভালো লাগেনা এই প্রথম শুনলাম। আবার সে এত আগ্রহ করে গু খেতে চাইছে। কৌতুহলী হয়ে গু কি জিজ্ঞাসা করে জানতে পারলাম “goût(গু)” মানে taste।


মাস কয়েক হলো ফ্রেন্ঞ্চ একটা কোম্পানীর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এ কাজ করছি। একটা প্রজেক্ট মিটিং এ দক্ষিন ফ্রান্সের মোঁপলিয়ে শহরে যেতে হলো। আমরা কয়েক কলিগ একসাথে যাচ্ছি। ইউরোপের দ্রুততম ট্রেন ৩০০ কিলোমিটার বেগে ছুটে চলেছে চমৎকার পর্বত দুপাশে ফেলে।৩ ঘন্টার জার্নি। আমার কলিগরা হঠাৎ তাস খেলতে চাইল সময় কাটানোর জন্য। আমি খুব একটা উৎসাহী ছিলাম না তাস খেলায়। কারন প্রথমত সাউথ ফ্রান্সের দম বন্ধ করা প্রাকৃতিক সৌন্দর্য, দ্বিতীয়ত তাস খেলায় আমি খুব একটা পারদর্শীও নই। তবু জনবল সংকটের কারনে না করার কোন উপায় নেই। কলিগরা আমাকে ‘পোকার’ খেলার নিয়মকানুন শিখিয়ে দিচ্ছিল।

এক পর্যায়ে একজন বলল: “ডু ইউ হ্যাভ অ্যাস ? ”

আমি তো ভাবি অ্যাস ছাড়া আবার মানুষ হয় নাকি ? আমি স্বীকার করলাম যে ” আ্ই হ্যাভ এ্যান অ্যাস”

সে আবার বলে ” শো মি ইউর আ্যস”

আমার তো আক্কেল গুড়ুম অবস্থা। আমি বললাম ” হোয়াই ডু ইউ ওয়ান্ট টু সি মাই অ্যাস?”

সে বলে ” আই ওয়ান্ট টু সি ইফ ইউ হ্যাভ রাইট অ্যাস অর নট ”

আমি বললাম ” আই কান্ট শো মাই অ্যাস টু এনিওয়ান”

সে আবার বলে ” পুট ইওর অ্যাস অন দা টেবিল অ্যান্ড শো এভরিওয়ান”

আমি তো ভাবি শালা দেখি ভালৈ মাল টেনেছে। এখন উল্টাপাল্টা বকছে।

সে বলে ” দিস ইজ দা রুল , ইফ ইউ হ্যাভ অ্যাস, ইউ হ্যাভ টু শো টু অল”

আমি একটু চড়া গলায় বললাম ” বুলশিট ইউর রুলস”

এবার সে আমার হাত থেকে তাস গুলো টেনে নিয়ে টিক্কা বের করে বললো ” দিস ইজ দা অ্যাস (ACE)” । :khekz: :khekz: :khekz: :khekz:

ছবি পরিচিতি: ছবিটা আমার অফিসের আইল্যান্ডের। আইল্যান্ডটার নাম “ile de impressionist”। প্যারিসের সিন নদীর এই আইল্যান্ডটা ইম্প্রেশনিষ্ট শিল্পীদের আনাগোনায় মুখর থাকত। এখনও এটা অন্যতম টুরিষ্ট স্পট। আইল্যান্ডটা ছবির মত সুন্দর। প্যারিস ঘুরতে এলে দেখে যেতে পারেন জায়গাটা।

৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

২৫ টি মন্তব্য

  1. নাজমুল (০২-০৮)
       জুন ১৫, ২০১১ at ৬:১৫ পুর্বাহ্ন |

    খুব মজা পেলাম :)

    [ জবাব দিন ]

    মান্নান (১৯৯৩-১৯৯৯)
        জুন ১৫, ২০১১ at ১১:০৯ পুর্বাহ্ন |

    ধন্যবাদ।

    [ জবাব দিন ]

  2. বাহলুল (৯৩-৯৯)
       জুন ১৫, ২০১১ at ৭:৩১ পুর্বাহ্ন |

    ২ নাম্বারটা চরম, আমার প্রায় একই ধরনের experience হয়েছিল জাপানে থাকার সময়।

    [ জবাব দিন ]

    মান্নান (১৯৯৩-১৯৯৯)
        জুন ১৫, ২০১১ at ১১:০৯ পুর্বাহ্ন |

    হমম….বিদেশে বসবাসকারী সবারই কম বেশি এধরনের অভিজ্ঞতা আছে ।

    [ জবাব দিন ]

  3. মুসতাকীম (২০০২-২০০৮)
       জুন ১৫, ২০১১ at ১২:২৭ অপরাহ্ন |

    হাহাপিগে =)) =)) =)) =))

    [ জবাব দিন ]

  4. রেজওয়ান (৯৯-০৫)
       জুন ১৫, ২০১১ at ১২:৩৮ অপরাহ্ন |

    :khekz: জট্টিল মজা পেলুম

    [ জবাব দিন ]

  5. মহিউদ্দিন (৯৫-০১ বকক)
       জুন ১৫, ২০১১ at ৪:১৭ অপরাহ্ন |

  6. আহসান আকাশ (৯৬-০২)
       জুন ১৫, ২০১১ at ৭:১৩ অপরাহ্ন |

    মজা পাইছি :)) :))

    [ জবাব দিন ]

  7. তানভীর (০২-০৮)
       জুন ১৬, ২০১১ at ৬:০৯ পুর্বাহ্ন |

    প্যারিসে যাওয়ার ইচ্ছে আছে। গেলে থাকতে দিয়েন ভাই ;)

    [ জবাব দিন ]

    মান্নান (১৯৯৩-১৯৯৯)
        জুন ১৬, ২০১১ at ৯:২৫ অপরাহ্ন |

    আমি থাকতে থাকতে চলে এসো। প্যারিসে তোমাকে স্বাগতম।

    [ জবাব দিন ]

  8. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       জুন ১৬, ২০১১ at ২:৪৮ অপরাহ্ন |

    বলি ও সাদাকালোরঙ্গিন্দা-আচেন ক্যামোন গো দাদা? আমিও প্যারিস যাপো :((

    [ জবাব দিন ]

    মান্নান (১৯৯৩-১৯৯৯)
        জুন ১৬, ২০১১ at ৯:২৬ অপরাহ্ন |

    আছি গো , বেঁচে আছি। চলে এসো। প্যারিস না দেখে মরাটা বোধহয় উচিত হবে না।

    [ জবাব দিন ]

  9. রাজীব (১৯৯০-১৯৯৬)
       জুন ১৬, ২০১১ at ৪:০২ অপরাহ্ন |

    মান্নান,
    লেখা খুব ভালো লাগলো।
    সেই ছোটোবেলায় প্রথম প্রথম যখন হিন্দি ছবি দেখতাম; তখনও এই ভাষা সমস্যায় পড়তাম।
    রেখা, শ্রীদেবী এরা হিন্দি ভাষায় মাথার চুল নিয়ে কথা বলতেন, আর কান লাল হতে থাকতো।

    [ জবাব দিন ]

    মান্নান (১৯৯৩-১৯৯৯)
        জুন ১৬, ২০১১ at ৯:২৭ অপরাহ্ন |

    এক দেশের গালি আরেক দেশের বুলি।

    [ জবাব দিন ]

  10. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)
       জুন ১৭, ২০১১ at ২:০৩ পুর্বাহ্ন |

    একদেশের বুলি আরেক দেশের গালি।
    আমেরিকায় বাচ্চারা যখন পটি করা শেখে তখন দুটোর শেখানো হয় পিপি, পুপু (বুঝে নিও)। আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়ে দেখি ওর ছেলে খালি পিপি পুপু করছে কিন্তু ওর বৌ না শ্বশুর – শাশুরি কেউই বাচ্চাকে রেস্টরুমে নিচ্ছে না। পরে জানলাম নানা – নানির বার্মিজ ভার্সন পিপি-পুপু। সেই ফ্রেন্ডের বৌ ছিল বার্মিজ।

    [ জবাব দিন ]

    মান্নান (১৯৯৩-১৯৯৯)
        জুন ১৭, ২০১১ at ১:৫৮ অপরাহ্ন |

    হা হা হা বাচ্চারা নানা নানীকে পিপি পুপু ডাকছে ভাবতেই হাসি পাচ্ছে। :)) :))

    [ জবাব দিন ]

  11. রাব্বী (৯২-৯৮)
       জুন ১৭, ২০১১ at ৭:১৯ পুর্বাহ্ন |

    হা হা হা … দারুন মজার এবং হাসির সব অভিজ্ঞতা!

    [ জবাব দিন ]

    মান্নান (১৯৯৩-১৯৯৯)
        জুন ১৭, ২০১১ at ২:০০ অপরাহ্ন |

    পড়ার জন্য ধন্যবাদ

    [ জবাব দিন ]

  12. ফখরুল (১৯৯৭-২০০৩)
       জুন ১৭, ২০১১ at ১:০৪ অপরাহ্ন |

    =)) :pira:

    [ জবাব দিন ]

    মান্নান (১৯৯৩-১৯৯৯)
        জুন ১৭, ২০১১ at ২:০১ অপরাহ্ন |

    :D

    [ জবাব দিন ]

  13. হাসান
      হাসান
       সেপ্টেম্বর ২৪, ২০১১ at ১:০৪ পুর্বাহ্ন |

    প্রাণ খুলে হাসলাম।।। জটিল!

    [ জবাব দিন ]

  14.   টিটো
       এপ্রিল ৪, ২০১২ at ১০:২১ অপরাহ্ন |

  15. আহমদ (৮৮-৯৪)
       এপ্রিল ৫, ২০১২ at ৩:০৮ অপরাহ্ন |

    দিস ইজ দা রুল , ইফ ইউ হ্যাভ অ্যাস, ইউ হ্যাভ টু শো টু অল —— দারুন মজা পেলাম।

    [ জবাব দিন ]

  16. শিশির (১৯৯৬-২০০২)
       এপ্রিল ৫, ২০১২ at ৩:২২ অপরাহ্ন |

    এমন গু ছাড়া খাবার খেতে একটুও ভালো লাগে না।

    :khekz:

    [ জবাব দিন ]

  17. আসিফ আব্দুল্লাহ (০৩-০৯)
       এপ্রিল ৮, ২০১২ at ১০:৪৩ পুর্বাহ্ন |

    SHei maner lekha…..AWESOMEEEEEEEEEEEEEEEEE sala………………………………

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard