মানুষ আসলে খুব বিচিত্র ধরনের প্রাণী,অনেকই আছে যারা কষ্ট পেতে ভালবাসে।আমি তাদেরই দলের একজন।মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আমার কষ্টের কি কারণ উত্তর একটাই আমি নিজে।কারণ আমি নিজেকে কষ্ট দিতে ভালবাসি।আমার আশে-পাশের মানুষ গুলো হাজারো কষ্টের মধ্যে কি অবলীল ভাবে সুখী থাকে।আমার মাঝে মাঝে মনে হয় আসলেই সুখী থাকে না ভান করে।ভান করলেও ওরা ওটা [...]
সাদিক (২০০০-২০০৬) এর ব্লগ
| পুরো নাম : | সাদিক ফয়সাল |
| ক্যাডেট নাম : | সাদিক |
| ক্যাডেট নম্বর : | ১৯৯৮ |
| ব্যাচ : | ৩৭ |
| কলেজ : | ঝিনাইদহ ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ২০০০-২০০৬ |
| বর্তমানে যা করছেন : | ব্যাচেলর ইন ফার্মেসি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ |
অহনার কাছে চিঠি
অহনা
কেমন আছিস জানি খুব ভালো।কেন জানিস আমার কাছ থেকে যারা দূরে চলে যাই তারা ভাল থাকে।আচ্ছা আমাকে একটা কথা বলবি,আমাকে কি তুই ভয় পাস? ভাবিস আমি তোর সুখের জীবনে সঙ্কট সৃষ্টি করব।সত্যি কথা আমার সে রকম কোন ইচ্ছা নেই,আর থাকলেও তোর ক্ষতি করার সাধ্য আমার নেই।জানিস মাঝে মাঝে মনে হয় তোকে ভুলে গেছি।আবার বুঝি [...]
ভালবাসা মানে
ভালবাসা মানে
উঠতি কবির ভুলে ভরা কবিতা
ভালবাসা মানে
শীতের সকালে এক পশলা বৃষ্টি
ভালবাসা মানে
লাশের গায়ে ডুমো মাছির দল
ভালবাসা মানে
গ্রীষ্মের তাপদাহে চৌচির ধানের ক্ষেত
মুক্তিযুদ্ধ ভাবনা
(আমি প্রথমেই বলে নিতে চাই,যারা ভাবেন দেশটা যেমন চলছে চলুক আমি ভালো থাকলেই ভাল লেখাটা তাদের জন্য না।)
আমাদের একসময় নাম ছিল ভেতো বাঙালি।অনেক রক্ত আর অনেক প্রাণের বিনিময়ে আমরা এই কটাক্ষের উপযুক্ত জবাব আমরা দিয়েছিলাম পাকিস্তানী জেনারেলদের।তারা বুঝেছিল এই ভেতো বাঙালির তেজ।আমাদের দেশের অনেকে এই কথা শুনে বলবেন আরে ওতো তিরিশ বছর আগের কথা আল্লাহর [...]
আমরা জেগে উঠি
আমি সকালে কি খেয়েছি আমার মনে নেই।কারন আমি জানি দুপুর এমনকি রাতেও আমার জন্য বাসায় খাবার তৈরী থাকবে।আমার নিজের এমন অনেকদিন হয়েছে বার্গার অর্ধেক খেয়ে উঠে পড়েছি।আমরা হর হামেশাই এরকম করে থাকি।আমার বন্ধু.সিনিয়র,জুনিয়র যারা আছনে,তাদের বলছি আমরা কি কখনো এমন ভয়ে থেকেছি এখন তো খেলাম আবার কখন খাবো?
অনেকের কাছে অত্যন্ত হাস্যকর প্রশ্ন।আমি বিধাতাকে সবসময় [...]
রহস্যময় পৃথিবী ১:হারানো আটলান্টিস
আটলান্টিসের গল্প শুরু হয় প্লেটোর একটি লেখায়।এই লেখায় প্রথম উঠে আসে আটলান্টিসের হারিয়ে যাওয়া জনপদের কথা।অনেকেই ভাবে আটলান্টিস আর কিছুই ছিলনা প্লেটোর কল্পনা মাত্র।আবার অনেকেই খুজে যাচ্ছেন আটলান্টিসের জনপদকে।আজ পর্যন্ত অনেক প্রত্নতাত্বিক নির্দশন আবিষ্কার হয়েছে তবে এগুলো যে হারানো আটলান্টিস তার কোন জোরালো প্রমাণ নাই।
প্রায় এগারো হাজার বছর আগে আটলান্টিক মহাসাগরের কোন এক দ্বীপ নগরী [...]
প্রেমিক হিসেবে আমরা কেমন??????
আমি ব্লগের একদম নতুন সদস্য। আজকে কমেন্ট দেখতে যেয়ে দেখি আমাদের এক বড় ভাই লিখেছেন ক্যাডেটরা নাকি খুব ভালো স্বামী হতে পারে।আমিতো এখনও স্বামী হতে পারিনি বহুত দেরি
যা হোক নিজের অভিঞ্জতা থেকে বলছি যে আমরা আসলে পার্টনার হিসেবে অসাধারণ।কারন আমরা একটা সর্ম্পকের মূল্য খুব ভালো করে বুঝি,সেটা যে ধরনের সর্ম্পকই [...]
হারিয়ে খুজি তারে
কলেজ লাইফের কথা আমার খুব মনে পড়ে।মনে পড়ে কলেজ জীবনের প্রথম দিনটির কথা,কয়েকটি মাসের কঠোর পরিশ্রমের সুখময় পরিসমাপ্তি।আসলে ক্যাডেট কলেজে যদি আমি না যেতাম তাহলে হয়ত জীবনে বোঝাই হতনা বন্ধুত্ব কি?আমার ড্রমলিডার ছিল মাহফুজ ভাই একটু কড়া প্রকৃতির ছিল।আর আমাদের মিফতাহ ছিল একটু আদুরে প্রকৃতির।প্রতি রাতে ও বাসার জন্য কাদত,আর আমি ওর সঙ্গী।
কলেজে সেভেনে [...]
শেষ চিঠি
অহনা
কি লিখব ভেবে পাচ্ছিনা,অনেক কথা মনে জমে আছে।অনেক কষ্ট জমে আছে,অনেক অভিমান।জানিস তোর চিঠি গুলো এতবার পড়েছি সব মুখস্ত হয়ে গেছে।জানিস একসময় অনেক স্বপ্ন দেখতাম,আর দেখিনা।স্বপ্ন হারানোর কষ্ট সহ্য করা খুব কঠিন।আমি আর স্বপ্ন দেখিনা কারণ আমি তোর স্বপ্ন গুলো নষ্ট করে দিয়েছি।মনে আছে তুই আমাকে বলতি যদি আমাদের বিয়ে হয় বিয়ের রাতে তুই আমাকে [...]
জানো কি?
তোমার চোখের রঙ কি জানো
আমি নিশ্চিত তুমি জানো না
আমি এটাও নিশ্চিত
শ্রাবণের এই বৃর্ষ্টির রাতে যার বুকের উত্তাপে তুমি উষ্ণ থাক
সেও জানেনা
কিন্তু আমি জানি ঈষত লালচে কালো
জাগো বাহে
আমি স্বাধীনতা বলছি
আমি রাজ্য হারনো এক রিক্ত রাজা
আমি আজ টোকাই এর গায়ের শতছিন্ন জামার মত মলিন
আমার সূর্য সৈনিকের দল
আমার দামাল ছেলেরা আজ আমারই মত
তজিম আলী
আজ ঘরের বারান্দায় বসে তার পাওয়া না পাওয়ার হিসাব করে
ছানি পড়া চোখে চেনা জগতটা ছায়া ছায়া অচেনা লাগে
রমিজ শেখ
যার মেশিনগান চলত অবিরাম
আজ তার সেই অনামিকায়
ভ্যান গাড়ির বেল বাজে
হতাশ চোখে তার হাজারো [...]
ভালবেসেছিলাম
কোন এক রোদেলা দুপুরে তোমাকে বলেছিলাম ভালবাসি
আজ আমি দুপুরের তপ্ত রোদে পুড়ে তার মাশুল দিই
কোন এক পুর্ণিমা রাতে আমি তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছি
আজ আমি নির্ঘুম রাত কাটিয়ে তার মাশুল দিই
মনে আছে বলেছিলাম যদি হারিয়ে যাই কি করবে
এটা শুনে তুমি কত রাগ করেছিলে,অভিমানে গাল ফুলিয়েছিলে
মায়ের বকা শোনা কিশোরীর মত
সেই তুমিই কত সহজে বলেছিলে আমাকে ভুলে [...]
রহস্যে ঘেরা ইস্টার দ্বীপ
আমাদের চেনা পৃথিবীতে ইস্টার দ্বীপ যেন এক অচেনা ভূবন।ইস্টার দ্বীপ আমাদের চেনা পৃথিবী থেকে অনেক দূরে।ইস্টার দ্বীপ থেকে সবচেয়ে কাছের দ্বীপটি হল চৌদ্দশ মাইল দূরে।একজন ডাচ নাবিক ১৭৭২ সালের ইস্টার ডে তে দ্বীপটি অবিষ্কার করেন।এখানে কেন মানুষের বসতি নেই খুব একটা,তবে অতীতে মানুষের বসবাসের প্রমাণ এখানে পাওয়া যায়।ইস্টার দ্বীপটি ঘেরা হাজারো দানবীয় মূর্তি দিয়ে।এর কেনটা [...]

