random header image

রেজওয়ান (৯৯-০৫) এর ব্লগ

পুরো নাম :  মো: রেজওয়ানুজ্জামান খান
ক্যাডেট নাম :   রেজওয়ান
ক্যাডেট নম্বর :   ১১১৭
ব্যাচ :   ২২ তম
কলেজ :  বরিশাল ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ৯৯-০৫
বর্তমানে যা করছেন : জীবনটাকে ঠেলা ধাক্কা দিয়া পার করছি......

কাঁচা হাতের কাজ

প্রথমত সবাইকে নতুন বছরের বাসী শুভেচ্ছা। ঝিমিয়ে পরা সিসিবিতে নতুন বছরে অনেক নতুন এর আনাগোনা দেখে খুব ভালো লাগছে। আর নিত্য নতুন বিষয়বস্তুর উপর পোস্ট পড়ছে দেখেও খুব ভাল লাগল। বহুদিন কোন লেখালেখি হয় না, আর কিছু মানুষের মত আমিও এসে কিছুক্ষন ঘোরাঘুরি করি, ২/১ টা ইমো ছেড়ে মাউসের ক্লিকের উপর থেকেই আবার চলে যাই। [...]

তোর জন্য প্রার্থনা….

আজ সারাটা দিন আমার কেটেছে এমন একটা জায়গায় যেখানে ঠিক ২ বছর আগে আমি ছিলাম…. তবে এখন আর তখনকার পরিস্থিতি ছিল পুরো ভিন্ন। যাই হোক, পুরোনো কথা আর নতুন করে বলতে বা মনে করতে চাই না। তবুও মানুষ চাইলেও বা না চাইলেও জীবনের দুঃসহ অভিজ্ঞতাগুলো সবসময়েই তাকে তাড়া করে বেড়ায়। না হলে আজ ঠিক ২ [...]

মাইনাসে প্লাসে প্লাস

গত সপ্তাহে খুব বড়সর রকমের একটা ধরা খেলাম। মাথাটাই পুরো নষ্ট হয়ে আছে এই এক সপ্তাহ। কপালটা এত্ত খারাপ যে মেনে নিতেও খুব কষ্ট হচ্ছে। এক সপ্তাহ ধরে শুধু চিন্তা করছিলাম যে জীবনে যা যা খুব শখ করে কিনেছিলাম বা পেয়েছিলাম তার কিছুই শেষ পর্যন্ত ধরে রাখতে পারি নি। হিসাব করতে বসে খুব অবাকই হলাম। [...]

মুক্তিযুদ্ধে কুড়িগ্রাম

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক’দিন আগে একটা দায়িত্ব আমাদের কাঁধে এসেছিল, তা হল কুড়িগ্রাম এলাকায় সংঘটিত বিভিন্ন যুদ্ধের উপর একটি রিপোর্ট তৈরি করা। এটা করার জন্য কয়েকদিন আগে আমরা টীম নিয়ে গিয়েছিলাম কুড়িগ্রাম, উলিপুর এবং চিলমারী এলাকায়। আমার সৌভাগ্য যে আমি এই কাজটিতে জড়িত ছিলাম। এত অজানা তথ্য , গুরুত্বপুর্ন ঘটনাগুলো সম্পর্কে আমাদের অনেকেরই কোন ধারনা [...]

ডাউনলোড স্পীড বাড়ান :D

সন্ধ্যা সাড়ে সাতটায় আমার বাস ছাড়বে। দীর্ঘদিন পর ছুটি যাচ্ছি, ৬ দিন এর ছুটি শেষে রংপুর আর ফেরত আসা হবে না। সিলেট যাচ্ছি ৪ মাসের কোর্স এ। গোছগাছ সব মোটামুটি শেষ পর্যায় শুধু হতচ্ছাড়া পিসি টা বাদে। ৮/৯ দিন আগে একটা ইংরেজী সিরিয়াল ডাউনলোড দিয়ে রেখেছি। এখন এক্কেবারে জায়গামত এসে ব্রেক দিয়েছে ব্যাটা। ৯৭ % [...]

যে কথা যায় না বলা, শুধু বোঝা যায়…..

ক্যাডেট কলেজের প্রাপ্তির কথা যদি কোন ক্যাডেটকে জিজ্ঞেস করার হয়.৯৯.৯% ক্যাডেট বলবে যে,আর কোথাও এমন নিখাদ ৫০টা বন্ধু পাওয়া সম্ভব না। বন্য’র এই লেখাটি যেদিন পড়েছিলাম সেদিন অকারনেই মন বিষন্ন হয়ে গিয়েছিল। আজ এতগুলো বছর পার করে এসে আবারও অকারনেই বিষন্ন হয়ে আছে মন। হতচ্ছাড়া মন, নিজের কথাই নিজে শুনতে চায় না। কলেজ জীবন শেষ [...]

এর নাম ছাত্র রাজনীতি !?! (১৮+)

রাজনীতি একটা জিনিস যা আমাকে কখনওই আকর্ষন করে না। সবচেয়ে বেশী দুরত্ব বজায় রাখি ছাত্র রাজনীতি নামক বিষয়টি নিয়ে। কারন একটাই, সুস্থ্য ধারার রাজনৈতিক চর্চার অভাব। এই দেশের রাজনীতি বিশেষ করে ছাত্র রাজনীতি নিয়ে গত কয়েকবছর ধরে যে অসুস্থ পরিবেশ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করে এসেছে তা দেখে কোন সুস্থ্য ধারার মানুষ মনে হয় না বর্তমানের [...]

ফিচলা ক্যাডেট – বি.এম.এ ভার্সন

ঘটনা – ১ ক্যাডেট কলেজের গন্ডী পেরোতে না পেরোতেই বি.এম.এ তে এসে পড়লাম সেই চিরচেনা স্টাফদের খপ্পড়ে । এখানকার স্টাফরা ছিল আবার ১০০ কাঠি বেশী সরেস। ২৪ ঘন্টায় ১৮ ঘন্টাই বোধহয় কাটত তাদের সাথে। কি কি উপায়ে, কতভাবে ক্যাডেটের শরীর থেকে সিভিল পানি বের করা যায় সেই গবেষনাতেই বোধহয় তারা সবচেয়ে বেশী মগ্ন থাকত । [...]

ধুর শালাহ, তুই ঠিক করিসনি…

ঠিক দুই বছর আগে শেষ চৈত্রের এই দিনেই বিদায় নিয়েছিল অনুপ… কত অভিমানি বিদায় এই প্রাণের বন্ধুটার…কত এলো মেলো বিদায়… বুঝিনি সে সবাইকে আর কতটা অবাক করতে চেয়েছিল আজ শূণ্য কোলে কেমন আছে তার মমতাময়ী মা, গম্ভীর সরল বাবা বা ছোট ভাইটার জ্বালাতনের অভাবে কেমন আছে দিদি আর তার প্রিয় আশিশ পাগলা (বড় ভাইকে এমনই [...]

পেরিয়ে গেল একটি বছর…..

ফেব্রুয়ারি শেষ হয়…….দুঃসহ একটা মাস। মার্চ আসে, অনেকে হাফ ছেড়ে বাঁচে….কিছু কিছু মানুষের কষ্ট বাড়ে……যাদের কাছে এই মাসটাও অনেক যন্ত্রনার…….ভাই হারানোর, বন্ধু হারানোর আর একটি মাস……. গত বছর এই দিনে সবাই যখন শোকে মুহ্য….ঠিক তখন আরেকটি খবর আমার চারপাশ অন্ধকার করে দেয়। ৩ রা মার্চ এই দিনটি তে যখন ক্যাডেট কলেজ ব্লগের পক্ষ থেকে “আগুনের [...]

সেলুকাস এবং ……..

প্রবল করতালিতে ভেসে যাচ্ছে রংপুর ক্যাডেট কলেজের অডিটরিয়াম। সময়টা আন্ত ক্যাডেট কলেজ সাহিত্য/সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০০৪ । বাংলা একক অভিনয় চলছে, মাত্র শেষ হল ঝিনাইদহ এর প্রতিযোগীর পর্ব। দর্শক সারির সবাই মুগ্ধ। এত করতালি আগের বারের ৪/৫ টাতেও পরে নি। স্বতস্ফুর্ত ভাবে তালি পরেই চলেছে। বিমোহিত হয়ে গেছে সবাই এই ক্যাডেট এর অভিনয় আর সংলাপ বলা [...]

মাধবকুন্ড, শ্রীমঙ্গল এবং নীলকন্ঠ টি কেবিন !!! (ছবি ব্লগ)

রমজান মাস চলছে…সবাই এখন কাজের চাপ থেকে একটু হলেও হালকা থাকে, কিন্তু আমাদের কপাল বড়ই খারাপ। এই রোজার মধ্যেও এক্সারসাইজ করে এক্কেবারে জান প্রান শেষ। ৪ দিনের পাঙ্গা শেষ করে গত শুক্রবার ফিরে এলাম। আর তারপর শুক্রবার সারাদিন শুধু ঘুম আর ঘুম। শনিবার সকাল থেকেই প্ল্যান করছিলাম যে কি করা যায়…… হঠাৎ মাথায় এল যে [...]

জীবনের গল্প – ৫

এইসব মানুষদের কথা এত অল্প করে লেখা যায় না। আর আমার কেন জানি মনে হয় এভাবে তাদের গল্প বলাও যায় না, তাদেরকে ছোট করা হয়। এরা হচ্ছে আমাদের চোখের সামনে থাকা জ্বলন্ত উদাহরন। ভেঙ্গে পড়া মানুষ যে কিভাবে উঠে দাঁড়াতে পারে তা আমি এদের কাছ থেকেই শিখেছি। বন্ধু তোদের লাল সালাম…… জীবনের গল্প – [১] [...]

ঘুরে বেড়ানো……সিলেট (ছবি ব্লগ)

সিলেট এসেছি প্রায় ৩ মাসের কাছাকাছি, কিন্তু কোথাও যাবার সুযোগ করে উঠতে পারছি না । কোর্সের কঠিন সিডিউলে মাথা খারাপ হয়ে যাবার মত অবস্থা, তারপরও ছুটির দিনগুলোতে এদিক সেদিক চলে যাই…অনেক জায়গাতেই এখনও যাওয়া হয় নি, আশা করছি যে কোর্স শেষে সেগুলোও ঘুরে আসব। আসলেই চমৎকার জায়গা এই সিলেট, অনেক চমৎকার চমৎকার জায়গা আছে ঘুরে [...]

অভিশপ্ত ২৮ শে জুন – জীবনের ডায়েরীতে একটি চিরস্থায়ী ক্ষত

বিঃদ্রঃ এখানে কোন অভিযোগ নেই, কেউ ভুল বুঝবেন না, নিতান্তই কারিগরি ত্রুটির কারনে এই দুর্ঘটনা ঘটে। কাউকে দোষারোপ করা হয় নি , বা কারও প্রতি ক্ষোভও নেই। শুধু আপনাদের সাথে শেয়ার করে মনটাকে একটু হালকা করা। আর এখানে যেহেতু ক্যাডেট কলেজের অনেকেই ছিল তাই আপনাদের দোয়া চাওয়া……ব্যাস, আর কিছু না। ——————————————————————————————————- সেই কবে যে সেভিং [...]