random header image

ডাউনলোড স্পীড বাড়ান :D

সন্ধ্যা সাড়ে সাতটায় আমার বাস ছাড়বে। দীর্ঘদিন পর ছুটি যাচ্ছি, ৬ দিন এর ছুটি শেষে রংপুর আর ফেরত আসা হবে না। সিলেট যাচ্ছি ৪ মাসের কোর্স এ। গোছগাছ সব মোটামুটি শেষ পর্যায় শুধু হতচ্ছাড়া পিসি টা বাদে। ৮/৯ দিন আগে একটা ইংরেজী সিরিয়াল ডাউনলোড দিয়ে রেখেছি। এখন এক্কেবারে জায়গামত এসে ব্রেক দিয়েছে ব্যাটা। ৯৭ % এ এসে তিনি ৫/৬ কেবিপিএস গতিতে নামছেন। এদিকে সময় ও নেই। হাল প্রায় ছেড়ে দিয়েছিলাম এমন সময় কি মনে হতে আরেকটু চেষ্টা করে দেখব বলে সিদ্ধান্ত নিলাম।

ইউটরেন্ট এর মাধ্যমে আমার মত অনেকেই আছেন যারা নানা ধরনের ফাইল নেট থেকে ডাউনলোড করে থাকেন । এইরকম বেগতিক পরিস্থিতিতে পরে কতক্ষন নেট এ ঘাটাঘাটি করলাম, অন্যসব ফাইল ঠিকই দেখলাম ৪০/৪৫ কেবিপিএস এ নামছে কিন্তু ইউটরেন্ট এর গতি আর বাড়ে না। এই অবস্থায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা কাজের জিনিস পেয়ে গেলাম। এবং অবাক হলাম যে এটা সত্যিই কাজে দেয়। মুহুর্তেই ৮ থেকে ৮০ কেবিপিএস এ উন্নিত হল আমার ডাউনলোড এর গতি। এখন শুধু বসে বসে অপেক্ষা করা, ভাবলাম এই সুযোগে আমার মত কিছু ভুক্তভোগী যারা আছেন, তাদের জন্য এটা শেয়ার করি। অনেকের হয়ত কাজে লাগলেও লাগতে পারে।

ডাউনলোড স্পীড বাড়ানোর জন্য প্রথমেই যা করতে হবে তা হচ্ছে একটা সফটওয়ার নেট থেকে নামিয়ে নিতে হবে।
CHEAT ENGINE 5.5 নামের এই সফটওয়ার এর সাইজ ৩.৮ মেগাবাইট। এটি ডাউনলোড করার পর ইন্সটল করে নিন। তারপর ইউটরেন্ট এবং চিট ইঞ্জিন চালু করে নিচের ভিডিও অনুযায়ী নির্দেশনা অনুসরন করুন।

CHEAT ENGINE 5.5 ডাউনলোডের জন্য এই লিঙ্কটি অনুসরন করুন

এখন সাড়ে ৫ টা বাজে, আশা করছি সাড়ে ৬ টার আগেই আমার কাজ শেষ হয়ে যাবে। আমি এমনিতেই ম্যাঙ্গো জ্যাকফ্রুট টাইপ নেট ইউজার। ব্লগে বহুত টেকি লোকজন আছেন যারা হয়ত আরও ভাল ভাল সাজেশন দিতে পারবেন। এবং কিছু কিছু পাব্লিক আছে যারা একটু হাসাহাসি করবেন ( যেমন চাওয়ালা রকিব্যা। সেদিন আমারে কইতেছিল যে সে নাকি ৪৫ মিনিটে মুভি নামায় ৭/৮ এমবিপিএস স্পীড এ)। কিন্তু যারা আমার মত ঠেলা ধাক্কা স্পীড এর নেট ব্যবহারকারী , আশা করি আপনারা কাজে লাগাবেন।
আপাতত আমি এখানেই বিদায় নিচ্ছি, টা টা, বাই বাই , খুদাপেজ :D

ওহ আরেকটা জিনিস। আমারটা যে সত্যি সত্যি কাজে দিচ্ছে তার একটা ছোট্ট নমুনা দিয়ে যাই, নিচের ছবিতে ক্লিকান ;)

আহা কি শান্তি !!!

হ্যাপি ডাউনলোডিং :)

১২ votes, average: ৫.০০ out of ৫১২ votes, average: ৫.০০ out of ৫১২ votes, average: ৫.০০ out of ৫১২ votes, average: ৫.০০ out of ৫১২ votes, average: ৫.০০ out of ৫ (১২ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩৭ টি মন্তব্য

  1. শিরীন (৯৬-০২)
       অগাষ্ট ৬, ২০১০ at ৬:২৩ অপরাহ্ন |

    আমরা ডিভিডিরিপ মুভি (৭০০ এমবি) নামাই আড়াই মিনিটে। >:)

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        অগাষ্ট ৬, ২০১০ at ৬:৩৪ অপরাহ্ন |

    ছুটি যাই… :D
    আহ আমার বাড়ি :dreamy:
    সন্ধ্যায় বিবি’র পুকুর পাড়ে বসে বন্ধুদের সাথে আড্ডা, ফুচকা , গরম গরম সিঙ্গারা…..চা :grr:
    লাঞ্চ ডিনারের আইটেম তো বাদ ই দিলাম :grr: :grr: :grr:
    কে বেশী জ্বলে এখন B-)

    [ জবাব দিন ]

    হায়দার (৯৮ - ০৪)
        অগাষ্ট ৬, ২০১০ at ৮:২৮ অপরাহ্ন |

    আমি DVD rip (৭০০ মেগা) নামাই ৯ ঘণ্টায় :((

    [ জবাব দিন ]

    মুন্তাসীর আর রাহী (২০০৪-২০১০)
        এপ্রিল ৩০, ২০১১ at ৩:১২ পুর্বাহ্ন |

    আমি নামানোর দুঃসাহস পাইনা… :-B :-B :-B :-B :-B

    [ জবাব দিন ]

    শিরীন (৯৬-০২)
        অগাষ্ট ৬, ২০১০ at ৯:০০ অপরাহ্ন |

    আহেম …। আগের কমেন্ট আমি করি নাই । লগড ইন ছিলাম , অন্য আরেকজন করছে । তয় গায়ে জ্বালা কম ধরে নাই । যা ব্যাটা পুকুর পাড়ে লঙ্গাপ হইয়া থাক :grr:

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        অগাষ্ট ৭, ২০১০ at ১১:৩০ অপরাহ্ন |

    লঙ্গাপ না হয় হইলাম….
    তয় ভাই কিন্তু কইছে,

    আমরা

    এর মানে আপনিও শামিল :grr:

    [ জবাব দিন ]

    srf905
      srf905
        অগাষ্ট ৭, ২০১০ at ৫:০৯ অপরাহ্ন |

    :)) হা হা হা হা হা হাসব নাকি কাদব LOL

    [ জবাব দিন ]

    তৌফিক (৯৬-০২)
        অগাষ্ট ১০, ২০১০ at ৭:১২ অপরাহ্ন |

    B-)

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        অগাষ্ট ১০, ২০১০ at ৭:২৯ অপরাহ্ন |

    :duel: :duel: :duel:

    [ জবাব দিন ]

    srf905
      srf905
        অগাষ্ট ১০, ২০১০ at ৭:৩০ অপরাহ্ন |

    how করে সম্ভব ………………………………।। x-( :gulli:

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        অগাষ্ট ১১, ২০১০ at ১২:০৮ পুর্বাহ্ন |

    ভুয়া ভুয়া……এডিট করা :thumbdown:

    [ জবাব দিন ]

  2. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       অগাষ্ট ৬, ২০১০ at ৬:৫৭ অপরাহ্ন |

    তুমি এলাকা ছাইড়া যাচ্ছ আমার পারমিশন নিছ x-( ??

    এনিওয়ে, কোন কোর্স :P ??

    [ জবাব দিন ]

  3. রেজওয়ান (৯৯-০৫)
       অগাষ্ট ৬, ২০১০ at ৮:০৬ অপরাহ্ন |

    Sorry sir :p
    my mistake :D
    O.W and B.C.C te jai, vaggis ahsan vai posted out…Naile amar juice bair koira dito :p
    bus e achi…..Driver er thik pichoner sit e..Se mone hoy 1 potla khaia garite uthse….Vai o bonera Doa koiren :boss:

    [ জবাব দিন ]

  4. শাওন (৯৫-০১)
       অগাষ্ট ৬, ২০১০ at ৯:৪০ অপরাহ্ন |

    আড়াই মিনিটে ডাউনলোড??!!!! যদিও মেয়েটা বলছে যে লগড ইন ছিলো এবং অন্য কেউ কমেন্ট দিয়ে দিছে।।কিন্তু আমার মনে হয় যে চাপার উপর চাপা মারতেছে …!!!! :D :D

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        অগাষ্ট ৭, ২০১০ at ১১:৩১ অপরাহ্ন |

    :thumbup:

    [ জবাব দিন ]

  5. আসিফ (২০০৩ - ০৯)
       অগাষ্ট ৬, ২০১০ at ১০:২৬ অপরাহ্ন |

    দাদা!! পুরা ঝাকানাকা স্পীড পাচ্ছি!! harddisk-এ জায়গা থাকলে দুনিয়া নামায় ফেলতাম!!! :awesome:

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        অগাষ্ট ১০, ২০১০ at ২:৩১ অপরাহ্ন |

    কামে দিছে তাইলে :D

    [ জবাব দিন ]

  6. রায়হান আবীর (৯৯-০৫)
       অগাষ্ট ৬, ২০১০ at ১১:৫১ অপরাহ্ন |

    আমি সাতশ এমবি মুভি নামাই বিশ মিনিটে :D

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        অগাষ্ট ৭, ২০১০ at ১১:৩৩ অপরাহ্ন |

    আহেম আহেম, আপ্নেকুন্দেশের্নাগরিক :-/

    [ জবাব দিন ]

  7. সাব্বির (৯৫-০১)
       অগাষ্ট ৭, ২০১০ at ১২:৫০ পুর্বাহ্ন |

    ডাউনলোড করা ভালু না :-B

    [ জবাব দিন ]

  8. srf905
      srf905
       অগাষ্ট ৭, ২০১০ at ৫:১৬ অপরাহ্ন |

  9. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
       অগাষ্ট ৭, ২০১০ at ৭:০২ অপরাহ্ন |

    আমার জন্য খুবই দরকারি পোষ্ট। :hug:

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        অগাষ্ট ৭, ২০১০ at ১১:৩৩ অপরাহ্ন |

    এখন মিষ্টি খাওয়ান :D

    [ জবাব দিন ]

  10. আশিক (৯১-৯৭)
       অগাষ্ট ১০, ২০১০ at ১০:২৩ পুর্বাহ্ন |

  11. রবিন (৯৪-০০/ককক)
       অগাষ্ট ১০, ২০১০ at ১১:০৮ পুর্বাহ্ন |

    ভাই সবাই ডিভিডি রিপ কই থেকে নামান? কিছু লিংক চাই

    [ জবাব দিন ]

  12. মাঈনুল (১৯৯৬-২০০২)
       অগাষ্ট ১০, ২০১০ at ৩:১৯ অপরাহ্ন |

    আমি তো শুধু ব্লু-রে ৭২০পি নামাই। B-)

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        অগাষ্ট ১০, ২০১০ at ৩:৩৩ অপরাহ্ন |

    ডাউনলোড এর লিংক/সাইট এড্রেস দে x-(

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        অগাষ্ট ১০, ২০১০ at ৫:০৭ অপরাহ্ন |

    ভাইরে ভাই, আমার তো মনে হইতেছে আমি গুহামানব এর পর্যায়ে আছি এখনও :((

    [ জবাব দিন ]

    সাব্বির (০৩-০৯)
        অগাষ্ট ১০, ২০১০ at ৬:২২ অপরাহ্ন |

    ভাই , আপ্নে একা নাই…আমিও আছি :((

    [ জবাব দিন ]

  13. মইনুল (১৯৯২-১৯৯৮)
       অগাষ্ট ১১, ২০১০ at ৯:০৮ অপরাহ্ন |

    কিরে বাওয়া … ডাউনলোড লিঙ্ক চাইলে সবাই চুপ হই যায় ক্যান????

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        অগাষ্ট ১১, ২০১০ at ১০:৪৭ অপরাহ্ন |

    সবাই যে চাপাবাজি করতেছে তার উপযুক্ত প্রমান :grr:

    [ জবাব দিন ]

    তন্ময় (২০০৬-২০১২)
        অগাষ্ট ১৯, ২০১০ at ১০:০৪ পুর্বাহ্ন |

    :duel: :duel: :duel: পুরা কোপায়া দিসেন।

    [ জবাব দিন ]

  14. সাজিদ (২০০২-২০০৮)
       অগাষ্ট ২৩, ২০১০ at ১:৪৭ পুর্বাহ্ন |

    সফটোয়ারটা জোস, আমার টরেন্ট ডাওনলোড স্পিড ডবল করে দিসে এমঙ্কি আমার idm ডাওনলোড স্পিডের চেয়েও বেশি।
    IDM speed
    Before
    After
    রেজওয়ান ভাই :boss: :boss: :hug: :hug: :x :x

    [ জবাব দিন ]

    সাজিদ (২০০২-২০০৮)
        অগাষ্ট ২৩, ২০১০ at ১:৫২ পুর্বাহ্ন |

    ধুর আগের কমেন্টে ছবি আসে নাই :-? :-?
    IDm speed
    before
    after

    [ জবাব দিন ]

  15. মুন্তাসীর আর রাহী (২০০৪-২০১০)
       সেপ্টেম্বর ১১, ২০১০ at ৬:৫৮ অপরাহ্ন |

    আমি তো GP modem দিয়ে মাত্র ৫-৬ kb/sec speed পাই। =(( =(( =(( =(( =(( ~x( ~x( ~x( ~x( কিভাবে speed বাড়াবো???????

    [ জবাব দিন ]

  16. তানভীর (৯৮-০৪)
       জানুয়ারি ১১, ২০১২ at ২:৪২ পুর্বাহ্ন |

    প্রিয়তে নিলাম।তোমার খবর কি? দিন কাল কেমন যায়?

    [ জবাব দিন ]

  17.   টিটো
       এপ্রিল ৪, ২০১২ at ১০:৫৮ অপরাহ্ন |

    আমার দশা মুন্তাসির রাহীর মতো। উনি জবাব পান নি। এখন আমরা কি পাব? :-? :dreamy:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard