হায় হায় বড্ড দেরী হয়ে গেছে, নেট জনিত সনস্যার কারণে আমি মাত্র খবরটা পেলাম, আজ বিকাল সাড়ে চারটায় শান্তাপুর বইয়ের মোড়ক উন্মোচন। বই প্রকাশিত হচ্ছে সাকী পাবলিশিং ক্লাব থেকে, নামঃ কিন্নরকন্ঠী নদী, আমি অবশ্য আর কিছুই জানিনা…
আমি এক্ষুনি দৌড় দিচ্ছি, আশা করি বাকীরাও আসবেন…
সামিয়া (৯৯-০৫) এর ব্লগ
| পুরো নাম : | সামিয়া হোসেন |
| ক্যাডেট নাম : | সামিয়া |
| ক্যাডেট নম্বর : | ১১২৭ |
| ব্যাচ : | ২১তম |
| কলেজ : | ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৯-০৫ |
| বর্তমানে যা করছেন : | ছাত্রী, স্থাপত্য বিভাগ, বুয়েট। |
শান্তাপুর বইয়ের মোড়ক উন্মোচন…
ভালবাসা দিবস
ভালবাসা দিবসে প্রায় প্রতিবারই একটা ঘটনা মনে পড়ে যায়। আমরা তখন ক্লাস এইটে, এক্সটেম্পরের জন্য আমি আর পুষ্প দুইজন প্র্যাকটিস করছি, যে ভাল করবে সে যাবে (শেষ পর্যন্ত পুষ্প গেছিল কিন্তু:D) । আমাদের প্র্যাকটিস করান ক্লাস ইলেভেনের তামান্না আপা আর এমেল আপা। অসাধারণ পরিশ্রম করে এই দুজন মানুষ ধীরে ধীরে গড়ে তোলার চেষ্টা করেন এইটের [...]
দুইটা কথা
শীতার্ত মানুষের জন্য প্রাণ এবং হাত, দুই খুলে যারা একসাথে হয়েছেন, তাদেরকে আসলে বলার কিছু নেই। আপনাদের সকলের কান্ড দেখে আমরা মোটামুটি আবেগে ইমোশনাল হয়ে গেছি। একজন ডাক্তার সাহেব গতকাল ইভোলুশনারি কিছু লজিক বোঝানোর প্রচেষ্টা করতে করতে একসময় বলছিলেন, ইভোলিউশনের একটা বড় অবাক করা বিষয় নাকি এই যে, কেন মানুষ মানুষকে ভালবাসে। চিনে না জানে [...]
হাড়কাঁপানো শীতে/ আমরা পারি ওদের দিকে / হাত বাড়িয়ে দিতে
ঠান্ডায় মাথা খারাপ মত হয়ে যাচ্ছে। বিশেষ করে এই ছাতার রাতের দিকে বাসায় ফেরার সময়, যখন ঠান্ডা হাওয়া মুখের মধ্যে খোচা দেয়, তখন মনে হয় দেশটা লন্ডন হয়ে যেতে আর বেশি বাকি নাই। আমার চেয়ে দুই সাইজ বড় জাম্পার দিয়ে নিজেকে কোনমতে ঢেকেঢুকে বাসায় ফিরি। এত বড় একটা জাম্পার থাকতেই আমার এই অবস্থা, রাস্তার মানুষদের [...]
জন্মদিন
দেখা হলেই আইসক্রীম খাওয়ায় খাওয়ায় তিনি আমার বিবেচনা বোধ নষ্ট করে দিয়েছেন। ক্রান্তিকালে মাথায় হাত দিয়ে সময়টা এক নিমিষে পার করে দিয়েছেন। গুরুগম্ভীর পরিবেশ হাসিঠাট্টায় ভরে দিয়েছেন, এই মানুষটাকে নিয়ে লিখতে গিয়ে ভাবাভাবির দরকার ছিল না, কিন্তু ভাবতে হচ্ছে। গতকাল রাত থেকেই কীবোর্ড নিয়ে খুটখাট খুটখাট করতে বাসার সবাইকে জানিয়ে ফেলেছি যে আজকে লাবলু ভাইয়ের [...]
বোমাবাজের ভালবাসা
দিন তারিখ মনে থাকে না বলে একটু পার্ট নেয় অনেকে, আবার দিন তারিখ ঘন্টা সেকেন্ড কাঁটায় কাঁটায় বলে দিয়েও অনেকে পার্ট নেয়। আমার দেখা মানুষ জনের মাঝে প্রথম শ্রেণীর মানুষ বেশি, বলা বাহুল্য আমি নিজেও। মানুষজনের জন্মদিন মনে থাকেনা, ফ্রেন্ডরা আজকাল তাই আর মন খারাপও করেনা। কাছের যারা, তারা নিজেরাই রাতের দিকে ফোন দিয়ে বলে, [...]
৩৬ দিনের দেশ- ০১
ইয়ে, যেহেতু সবাই ভুলে গেসে সামিয়া হোসেন কে ছিল, তাই আগের ব্লগটার লিঙ্ক দিয়ে দিলাম।
৩৬ দিনের দেশ
যশোর রোড ধরে আগাতে আগাতে আগাতে আগাতে একসময় আমরা কলিকাতায় পৌছে গেলাম। কলিকাতা, …আমার অঞ্জনের চোখ দিয়ে দেখা কলিকাতা। আপনি যদি কখনো অঞ্জনের ‘নিয়ে যা’ গানটা না শুনে না থাকেন, তবে অতি অবশ্যই শুনে ফেলবেন।
তিনশ বছরের পুরনো শহর [...]
৩৬ দিনের দেশ
সাত দিনের এক্সকারশনের নতুন রূপ পেলাম ভার্সিটিতে উঠে। ঢুকেই শুনলাম এখানে নাকি ইন্ডিয়া ট্যুর হয়। মন বলল, ভালই তো।
ট্যুরের টাকা জমাচ্ছিলাম বহু আগে থেকেই, তীরে এসে হঠাৎ সিদ্ধান্ত নিতে হলো, যাবো না। তরী ডুবার ঠিক আগ মোমেন্টে আবার সিদ্ধান্তের পরিবর্তন।
তাই একসময় বোচকা বুচকি নিয়ে রওনাও হয়ে গেলাম।
৩৬ দিনের চিরুনী অভিযানের প্রতিটা দিনে আমি নিজের দেশকে [...]
পিলখানা হত্যাকান্ড
জাতীয় তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী ২৫ ফেব্রুয়ারী সংঘটিত হত্যাকান্ডটি একটি বিদ্রোহ। তার অর্থ, ডাল-ভাত কর্মসূচীর সহ বিভিন্ন অন্যায় ও অনিয়ম এর কারণেই কেবলমাত্র এতগুলো অফিসারকে হত্যা করা হয়েছে। গণহত্যায় নিহতদের পরিবারের জন্য এটা মেনে নেয়া খুবই কষ্টের, যে তাঁদের পরিজনরা চুরি করেছিলেন। অনিয়ম নিশ্চই হয়েছিল, নাহলে এতজন সৈনিককে এভাবে পরিচালিত করা সম্ভব নয়, কিন্তু তা [...]
দশটা কুখ্যাত কলেজের দশটা বছর পার করে দেয়া…
আজকে যদিও বুধবার, তাও আমরা সেজেগুজে কালচারাল ফাংশন দেখতে আর স্পেশাল ডিনার খাইতে গেলাম।
তার আগে সন্ধ্যা বেলায় হলো মুড়ি পার্টি, সেই আগের মত দুই হাত ভরে মুড়ি নিয়ে এসে
উপরটা চেটে দেয়া, যেন আর কেউ না নিতে পারে…এবার অবশ্য আমি ভালু মেয়ে
ছিলাম, নিজেই দুহাত ভরা মুড়ি নিয়ে নিয়ে এসে সবাইকে দিয়েছি…ভুটি, মনে আছে, তুই কেমন খাইষ্টা [...]
এবং আমিও
নেট নাই, অন্যের পিসি থেকে খামচা খামচি করে করে মাঝে মাঝে ঢুকি। ঢুকে অথৈ সাগরে হাবুডুবু খাই, কোন লিখা রেখে কোন লিখা পড়ব…..তবে আমার কপাল যে এত ভাল সেইটা মনে হয় আগে বুঝি নাই, সেইদিন ঢুকেই আল্লাহ পাক সেই পোস্টটা চোখের মুঠায় এনে দিল।
পৃথিবীর যত মোবাইল আছে সবগুলা থেকে মেসেজ পাঠায়ে চুপচাপ বসে থাকলাম, উপরে [...]
তৌফিকের জন্য ফিল্ম শো, প্লীজ আসুন আরেকবার আমরা এগিয়ে যাই
আমাদের এক বন্ধু, ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র, তৌফিক আনাম। তার স্কুলঃ উদয়ন স্কুল আর কলেজঃ নটরডেম কলেজ। সে একটিভ ক্রনিক হেপাটাইটিস রোগে ভুগছে। চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লক্ষ টাকা, কিন্তু এ টাকাটা এখনো যোগাড় হয়নি। তার বন্ধুরা এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজন করেছে ফিল্ম শো এর। আমরা যারা আশেপাশে আছি, [...]
সুর-১
একটা কাজ করতেছিলাম, হঠাৎ করে কম্পিউটার একটা ভালোমানুষ টাইপ মেসেজ দিল, তোমার মেমোরি কুলাচ্ছে না। বলে চুপচাপ বন্ধ হয়ে গেল, আমি শোকে মোটামুটি পাথর টাইপ হয়ে বসে থাকলাম, গতকাল রাত থেকে করা সমস্ত কাজ এক মেসেজে শেষ। আরে বাপ, আমারে একটু কপি করার সময়টুকু তো দিবি?? আর এমন এক জায়গা, যেইখানে ব্যাকআপ রাখেনা।
আচ্ছা ব্যাপার না, [...]
ঘুমরে…তুই বাইচা থাক
আহহহ কি একটা আরামের জীবন, ঘুম, খাওয়া দাওয়া আবার ঘুম। লাভ নাই রে পাগল, এত্ত আরাম সয় না কারও কপালে, কালকে থেকে শুরু হবে কামলা খাটা। (কামলা খাটা মানে সিনিয়রের জুনিয়র দিয়ে কাজ করানো) কামলারা জান প্রাণ দিয়ে কাজ করে, কারণ প্রজেক্ট শেষে আমলা মানে, সিনিয়রেরা তাদের বিশাল কোন একটা জায়গায় খাওয়াইতে নিয়ে [...]
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বাংলা অনলাইন কমিউনিটি শুরু করেছে। ভিসিট করুন এখানে। একজন আন্তর্জাতিক সদস্য হিসেবে যোগ দিতে চাইলে যান এখানে এবং মানবাধিকার সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরুন।
আপনিই তো পারেন বদলে দিতে…(কপিরাইট জুনা ভাই, সরি, বেগম জুনাকেয়া আপা )
অমর একুশে বইমেলার ২৯১ নম্বর স্টলেও ১৫ থেকে ২১ ফেব্রুয়ারী সদস্য হওয়া যাবে। (এখানে সদস্য হলে স্বাগত [...]

