random header image

পুরনো দিনের গান

ফেইসবুকে তারেক ভাই একটু আগে কলিম শরাফীর পথে পথে দিলাম ছড়াইয়ারে গানটা শেয়ার দিলেন। দেখেই এই মধ্যরাতে একটু কেমন যেন ভাবালুতায় আক্রান্ত হলাম। আসলে ঠিক ভাবালুতা, নাকি পরীক্ষার ঠিক আগে আগে সকলের যেমন কাজ বাদে অন্য সকল কিছু করতে ইচ্ছে হয়, সেটা, আমি জানিনা। আমি তাই চুপচাপ বেশ কিছু গান শুনতে বসে গেলাম।

পথে পথে দিলাম ছড়াইয়া গানে কলিম শরাফী যখন ভরাট গলায় গাইতে থাকেন, বিধিরে তোমার খেয়ালের শেষ নাই, দয়া নাই তোমার মায়া নাই, তবু জনম দুঃখি আমি, তোমায় আপন জানি …আমার মনে হয়, আহা, আমার এত সুখ, তার থেকে কিছু এই লোকটাকে দিই না কেন? আসলেই কি কলিম শরাফী দুঃখী ছিলেন? ওনার স্বপ্ন ভরাট চোখদুটো দেখলে কিন্তু তা মনে হয় না…

এর পরে দেখা হলো আলোর মিছিল সিনেমার ‘এই পৃথিবীর পরে’ গানটা। এই গানটা এত দুঃখের একটা গান, কিন্তু সিনেমায় এটার দৃশ্যায়ণ হয়েছে একটা হাসিখুশী পারিবারিক মুহুর্ত হিসেবে। অথচ একটুও খারাপ লাগে না দেখতে। যতবার এই গানটা দেখি, ততবার ববিতার হারমোনিয়াম বাজানো দেখে নিঃশব্দ হাসিতে পেট ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অথচ গানের কথাগুলো একদম ভেতরে কোথায় গিয়ে খোঁচা দিতে থাকে। এইসব কারণে মনে হয়, গানটার মাঝে কেমন একটা ডুয়ালিটি আছে। আসলে গানটার দৃশ্যায়ণ মূল কারণ। ববিতা, করবী এনারা এত চমৎকার কিছু সিনেমা করার পর কেমন করে পরের দিককার সিনেমাগুলো করেছেন আমার খুব জানতে ইচ্ছে হয়।

এর পরে ইউটিউব আমাকে সাজেস্ট করলো রুনা লায়লার আয়রে মেঘ, আয়রে । এ গানটা শুনতে শুনতে মনে হল রুনা লায়লা আসলে চেষ্টা করলে ভালই গাইতে পারতেন (জানি আশির দশকের সকলে মিলে আমাকে সেরকম মার দিতে চাইবেন :D ) । আমার খুব মনে আছে ছোট বেলায় আমরা ‘শিল্পী আমি, তোমাকে গান শোনাবো’ গানটা গাইতে গাইতে রুনা লায়লার মতন আংটি দেখানো প্র্যাকটিস করতাম…আহ সেইসব দিন…কেন যেন এই গানটা শুনলেই আমার মনে হত খুব ভোরবেলা উঠে একটা মোরগ কক কক করে ডাকছে। সম্ভবত গানে মোরগ সম্বন্ধীয় কোন একটা শব্দ ছিল।

এবার সুরের আকাশে…এ গানটাও সুন্দর। কিন্তু সুচিত্রাকে দেখলে যে আমার এত হাসি পায়…সব সিনেমায় ওর কাজ হচ্ছে আঙ্গুলে আঁচল গুটানো। এখানে অবশ্য তেমনটা পেলাম না। আরেকটা সুন্দর গান হচ্ছে তুমি যে আমার। এটাও উত্তম সুচিত্রার সিনেমার গান। এই গানটা দেখার সবচেয়ে বড় সমস্যা হলো, বারবার মনে হতে থাকে, এরা এত আস্তে আস্তে নড়ে কেন?? আর এত জোড়ে জোড়ে নিঃশ্বাস নিয়ে নিয়ে কথা বলে কেন? এই গানটার সুর ছিল হেমন্তের করা। গায়িকা সম্ভবত গীতা দত্ত।

এর পর সাবিনা ইয়াসমিনের অশ্রু দিয়ে লেখা এ গানটা আমার এত পছন্দ কেন আমি জানি না। সাবিনা ইয়াসমিনের গলা আমার অসম্ভব মিষ্টি লাগে। অসম্ভব অসম্ভব। তবে একই সমস্যা হলো এই গান দেখতে গিয়েও। রাজ্জাক নায়িকার সাথে এত ছ্যাবলামো করলো যে আমি পেট চেপে হাসতে হাসতে ঠিক মত গানটা শুনতেই পেলাম না।

নিশি রাত বাঁকা চাঁদ আমার বেসম্ভব প্রিয় একটা গান। এর গায়িকার নাম আমার কখনই মনে থাকে না। আজকে দেখলাম আবার নতুন করে, ‘তুমি যে আমার’ খ্যাত গীতা দত্ত। কি যে মিষ্টি একটা চেহারা, কান ভর্তি গয়না পরে রয়েছেন। তখনকার দিনের সাজগুলো কি মজার হত।

এই পৃথিবীর পরে গানটা শুনছি আর ব্লগ লিখছি। এত চমৎকার একটা গান, এত চমৎকার একটা লিরিক। এই গানের লিরিকটা দিয়ে ব্লগটা শেষ করি। মজার ব্যাপার হচ্ছে, এই গানের গীতিকার সুরকার দুইই খান আতাউর রহমান। অসম্ভব মেধাসম্পন্ন এই মানুষটার সাথে মাঝে মাঝে আমার হৃদয় খানের যোগাযোগ করিয়ে দিতে ইচ্ছা করে, দুজনের নামেই খান আছে ;)

এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে।
সে কথা কি কোনোদিন
কখনো কারো মনে পড়ে।।
তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়।
ভাবিনা তো কেউ তারে
চায় কি না চায়।
ফুলের প্রাণে, পাখির গানে,
কত না আশা রয় অগোচরে।।
সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়।
নিজেরে পোড়ায় ধূপ
গন্ধ বিলায়।
দীপের কথা, ধূপের ব্যথা
স্মরণ করো কোনো অবসরে।।

৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩৮ টি মন্তব্য

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       ফেব্রুয়ারি ১৯, ২০১২ at ১০:৪৯ পুর্বাহ্ন |

    মা মা তোমার মাস্ফ্যু ফার্স্ট হইছে :D

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ১৯, ২০১২ at ১১:০১ পুর্বাহ্ন |

    মানুষ হইলেন না.. :D

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        ফেব্রুয়ারি ১৯, ২০১২ at ১২:১১ অপরাহ্ন |

    ফার্স্ট হলেই হলো; মানুষ হয়ে লাভ কী বলেন; মানুষ বড়ই অমানুষ :(

    জবাব দিন

    রাজীব (১৯৯০-১৯৯৬)
        ফেব্রুয়ারি ২২, ২০১২ at ৬:০৬ অপরাহ্ন |

    :)) :)) :))

    জবাব দিন

  2. রেজওয়ান (৯৯-০৫)
       ফেব্রুয়ারি ১৯, ২০১২ at ১১:২৫ পুর্বাহ্ন |

    =))

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ২০, ২০১২ at ২:২৪ পুর্বাহ্ন |

    সব জাগায় এত হাসাহাসি কিসের? ভাগ।

    জবাব দিন

  3. রকিব (০১-০৭)
       ফেব্রুয়ারি ১৯, ২০১২ at ১২:১৪ অপরাহ্ন |

    আমার খুব প্রিয় দুইটা গান পাইলাম না :( একটা হলো আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে আর আরেকটা তুমি যে আমার কবিতা; বোনাস ট্র্যাক হিসেবে তুমি কি দেখেছো কভু না দেয়ায় সামিয়াপ্পুর ভ্যাঞ্চাই :P

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ১৯, ২০১২ at ৩:৪৪ অপরাহ্ন |

    আমারও অনেকগুলা প্রিয় গান না পাওয়ায় আমিও সামিয়াপ্পুর ভ্যাঞ্চাইলাম।

    জবাব দিন

  4. রিফাত আনজুম পিয়া (২০০৪-২০১০)
       ফেব্রুয়ারি ১৯, ২০১২ at ৫:৪০ অপরাহ্ন |

    :) :clap:

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ২০, ২০১২ at ১:৩০ পুর্বাহ্ন |

    :)

    জবাব দিন

  5. তারেক (৯৪ - ০০)
       ফেব্রুয়ারি ১৯, ২০১২ at ৭:৪৪ অপরাহ্ন |

    একদম শেষে এসে খান আতা-র নাম নিলে! মজার ব্যাপার, কাকতালীয় কি না বুঝছি না। বলি শোন, এখানে তিথিদের অনিয়মিত একটা গানের আড্ডা বসে। গতকাল সেই আড্ডায় এই গানটা শুনলাম বহু বহুদিন পরে। সারাক্ষণ মাথায় এতই চেপে ছিলো যে বাসায় ফিরে ইউটিউব খুঁজে শুনতে লাগলাম। আজ সারাদিন ইউটিউবে আরেকটা গানও শোনা হলো খুব, ফেইসবুকে অন্য যেটা শেয়ার দিয়েছি, হোয়েন আই ফার্স্ট মেট ইউর মা
    এবার বলি কাকতালটা, আড্ডায় ‘পথে পথে দিলাম ছড়াইয়া’ গানটা গেয়েছিলেন খান আতার মেজো ছেলে ঈমান। আর ইংরেজিটা গাইলেন তাঁর আরেক ছেলে, বেন। :)

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ২০, ২০১২ at ২:২৭ পুর্বাহ্ন |

    তারেক ভাই, এটাও কাকতালীয় ভাবেই হয়েছে। তবে না হলেও বোধহয় সব থেকে শেষেই নাম নিতাম, জানেনই তো স্পেশালেরা সবার শেষে আসেন :)
    আপনার কাকতালটা শুনে বড়ই মজা পেলাম। তিথীপু কি গেয়েছিলেন জানতে বড় ইচ্ছা হয়। মাঝে সাঝে এখানে সেখানে তিথীপুর গানের ভিড্যু দেখি। আপনি বড়ই সৌভাগ্যবান ;)

    জবাব দিন

    তারেক (৯৪ - ০০)
        ফেব্রুয়ারি ২০, ২০১২ at ১০:৫৫ পুর্বাহ্ন |

    ওহ, আমারই লেখার ভুল, নাম শেষে নেয়ায় কোন সমস্যা নাই, আমি ওটা বুঝিয়েছি যে সামহাউ খান আতার প্রসঙ্গ তোমার পোস্টে চলে এলো, আর আমরাও সেদিন ওনার ছেলের গান শুনলাম। এ-ই। :)

    জবাব দিন

  6. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
       ফেব্রুয়ারি ২০, ২০১২ at ১২:৫৩ পুর্বাহ্ন |

    কোথা থেকে যে কি লিখব কুল খুজে পাচ্ছি না… পুরানো গানের কত বড় প্রেমিক আমি সেটা রকিব, প্রিন্সু স্যার, রেজওয়ান সহ অনেকেই জানেন…।
    অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ব্লগ দিব পুরানো গান নিয়ে। কিন্তু খেই হারিয়ে ফেলি বারবার… কোনটা ছেড়ে কোনটা নিয়ে লিখব। সামিয়া, খুব ভালো একটা পথ দেখাইলা। অসংখ্য ধন্যবাদ।

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ২০, ২০১২ at ১:২৯ পুর্বাহ্ন |

    লিখে ফেলান আজকেই :)

    জবাব দিন

  7. রেজা শাওন (০১-০৭)
       ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৪:০৩ পুর্বাহ্ন |

    সেই রকম কালেকশন। আপু আমি দেশে গিয়ে বুয়েট ক্যাফের সামনে বিড়ি খাওয়ারত অবস্থায় দেখলাম, সামনে দিয়ে দৌড়ায়ে আর্কি’র দিকে যাইতেছেন।

    সাথে একটা জুনিয়র( নাফিজ-০৯) ছিল। বিড়ি নিভায়ে আপনাকে ডাকতে ডাকতে দেখি আপনি নাই।

    জবাব দিন

    রেজা শাওন (০১-০৭)
        ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৪:০৪ পুর্বাহ্ন |

    বাক্য গঠনে সামান্য ভুল হয়েছে। বিড়ি আমি খাচ্ছিলাম।

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৬:৩৫ অপরাহ্ন |

    বাচ্চা মানুষ এখনই বিড়ি খাওয়া শিখে গেসস! সেটা আবার সিনিয়রের সামনে বলতে লজ্জা লাগে না? বিলাডি ক্যাডেট। যা কান ধরে দাঁড়ায় থাক

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        ফেব্রুয়ারি ২১, ২০১২ at ১২:০৬ পুর্বাহ্ন |

    ঠাডায়ে তাবড় দেন বদ পোলাটারে। আদব কায়দা কিছুই শেখে নাই। বেত্তমিজ নায়ক :grr:

    জবাব দিন

  8. আমিন (১৯৯৬-২০০২)
       ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৬:৩১ পুর্বাহ্ন |

    গাংুলোর জন্য ধন্যবাদ সামিয়া।
    পুরান গান ভালো পাই।
    পথে পথে গানটার মাঝে আলাদা মোহ আছে। দেশে ঠাকতে সবাই অফিস ছেড়ে গেলে যখন আমরা তিন চারজন কাজের ঠেলা সামলাইতে রইয়া যাইতাম তখন শরাফীর গান শুনা হইতো।
    মনে পইড়া গেলো সেইসব দিনের কথা।

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৬:৩৮ অপরাহ্ন |

    চমৎকার স্মৃতি জাগায় দিছি তাহলে :D

    জবাব দিন

  9. জুনায়েদ কবীর (৯৫-০১)
       ফেব্রুয়ারি ২০, ২০১২ at ১:০৩ অপরাহ্ন |

    :clap: :clap: :clap:

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৭:০৪ অপরাহ্ন |

    :hatsoff:

    জবাব দিন

  10. টুম্পা (অতিথি)
       ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৪:২৮ অপরাহ্ন |

    এইযে মিস স্যামঝ্যাং, আমার ভাগের চকলেট টা কই?? :gulli:

    ইসস কুশ্চেন সবি তো কমন পড়ে গেল!! কোনটা ছেড়ে কোনটা নিয়ে লিখি! :dreamy:
    ‘পথে পথে’ আর ‘হোয়েন আই ফার্সট মেট’ এই দুটো শুনিনাই অবশ্য আগে …

    উত্তম-সুচিত্রা’র প্রচুর সিনেমা দেখা হত ছোটবেলায়, আম্মার পাল্লায় পড়ে..কেমন একটা মায়াজড়ানো ব্যাপার আছে অবশ্য এই পুরান গান গুলোয়…

    আর জিতুপু, আপনার পোস্টের অপেক্ষায় রইলাম কিন্তু..

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৯:৩৭ অপরাহ্ন |

    :P আপনি এখনও চকলেটের কথা ভুলেন নাই। কেমন আছেন টুম্পাপু? আপনার অফিসে আরেকদিন দিন দাওয়াত দেন না :(

    জবাব দিন

  11. ফয়েজ (৮৭-৯৩)
       ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৫:৪৩ অপরাহ্ন |

    এই হইলো তোমার জমার অবস্থা তাই না,

    এই সময় তুমি আমাদের রুমের ডিজাইনের একটা আউটলাইন দাড়া করি ফেলতে পারতা। পারতা না ………। :chup:

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৯:৫৭ অপরাহ্ন |

    আপনি মিয়া…দেখতে ভাল হলেও লোক খুব খারাপ :(
    আপনে ছবি পাঠাইসেন কাঠের টেবিলের?

    জবাব দিন

    ফয়েজ (৮৭-৯৩)
        ফেব্রুয়ারি ২১, ২০১২ at ৮:৩৯ অপরাহ্ন |

    বাজে কথা বল্বা না, আমি লুক ভালো, আমার লুকও ভালো। দুনিয়া সাক্ষী আছে।

    btw, কাঠের টেবিলে ছবি দিতে চাইছিলাম নাকি? মনে নাই তো :-?

    জবাব দিন

  12. আছিব (২০০০-২০০৬)
       ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৮:২৩ অপরাহ্ন |

    …..পুরাতনই সোনা রে আফা পুরাতনই সোনা…. কোথায় খান-আতা আর কোথায় হৃডয় ক্যান!!! :mad:

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৯:৫৮ অপরাহ্ন |

    ইকঝ্যাক্টলি :D

    জবাব দিন

  13. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       ফেব্রুয়ারি ২০, ২০১২ at ১১:৫৭ অপরাহ্ন |

    স্যাম, বারবিকিউ পার্টিতে কি এই গানগুলাই বাজবো নাকি এইটা বাজবো?

    জবাব দিন

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        ফেব্রুয়ারি ২১, ২০১২ at ১২:০১ পুর্বাহ্ন |

    তবে পোলাপাইন কয়, রবীন্দ্র সংগীত শোনার চেয়ে এখন নাকি দেখাতেও বেশি আনন্দ :P :P :P

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ২১, ২০১২ at ১২:১৮ পুর্বাহ্ন |

    পোলাপান নিয়ে আমি হতাশ :( সোমলতাকে দেখে এরা ধুম করে রবীন্দ্র সংগীতের সমঝদার হয়া গেলো। :( আজকাল পোলাপানদের বয়স নিয়েও আমি হতাশ। বেশি বেশি বয়সের পোলাপান জন্মাইতেছে আজকাল :(

    বুড়া বয়সের পোলাপান অনেকদিন ছোট ছোট পোলাপানদের আইসক্রীম দেয় না :( এমনে হইলে কেমনে হবে :( :(

    জবাব দিন

  14. রায়েদ (২০০২-২০০৮)
       ফেব্রুয়ারি ২১, ২০১২ at ৮:৩৫ পুর্বাহ্ন |

    আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই পৃথিবীর পরে গানটা মনে মনে খুঁজতেছিলাম গত কয়েকদিন। কিন্তু গানের কথা আর ছবির নাম কোনটাই মনে পরতেছিল না। খালি রাজ্জাক ববিতার চেহারা ভাসতেছিল।

    জবাব দিন

  15. আহসান আকাশ (৯৬-০২)
       ফেব্রুয়ারি ২২, ২০১২ at ১:৩১ পুর্বাহ্ন |

    দারুন একটা পোস্ট হয়েছে, গানগুলো শুনতে শুনতে পড়তে আরো বেশি মজা লাগল। এমনিতেই ইউটিউবই এখন আমার মিউজিক প্লেয়ার হয়ে গেছে, পুরোনো দিনের গানগুলো খুঁজে বের করতে এর কোন তুলনা নাই।

    আমার ছোটবেলা কেটেছে উত্তম সুচিত্রার সিনেমা দেখে দেখে আর হেমন্ত সতিনাথের গান শুনে শুনে। আব্বুর কাছ থেকে পাওয়া এই অভ্যাস এখনো যায়নি, মাঝে মাঝেই রিভাইস দেয়া হয়।

    জবাব দিন

  16. রাজীব (১৯৯০-১৯৯৬)
       ফেব্রুয়ারি ২২, ২০১২ at ৬:০২ অপরাহ্ন |

  17.   নিঘাত তিথি
       মার্চ ২, ২০১২ at ১০:২৯ অপরাহ্ন |

    প্রিয় স্যাম, এই মাত্র একটা গানময় মুভি দেখে উঠলাম, “রঞ্জনা আমি আর আসবো না”, অঞ্জন দত্তকে এত বুড়ো দেখে কেমন একটা অদ্ভুত কষ্টের অনুভূতি হলো বুকের ভেতর।

    গায়িকার নাম জানতে গিয়ে তোমার এই পোস্টে কেমনে যেন চলে এলাম। এ-ও গান নিয়ে লিখা। অনেক ভালো লাগার অনেক গানের স্মৃতিচারণ করা হয়ে যাচ্ছিলো তাই। কি বর্ণাঢ্য একটা সময় ছিলো বাংলা গানের। খালি একটা কথা,

    রুনা লায়লা আসলে চেষ্টা করলে ভালই গাইতে পারতেন

    রুনা লায়লাকে কি একটু খোঁচালে? এত বড় একজন লেজেন্ডকে এরকম একটা কথা বলে খুঁচিয়ে কি লাভ বলো আপু?

    জবাব দিন

  18. জিহাদ (৯৯-০৫)
       মার্চ ২, ২০১২ at ১১:২৬ অপরাহ্ন |

    এককালে বাংলা সিনেমার বেশ ভালো রকমের সমঝদার ছিলাম। ভালো হোক, মন্দ হোক বাংলা সিনেমা পাইলেই টিভির সামনে বসে যাইতাম। কলেজে থাকতে আমাদের কয়েকজনি মিলে এনটিভি ফ্যান ক্লাব করসিলাম। এদের কাম সিলো বাকি সব কাম কাজ ফালায়া সারাদিন এনটিভি দেখা। সেই সুবাদে বহু সিনেমা দেখা হইসে, সিনেমার গান শোনা হইসে। বাংলা সিনেমার মত নির্মল বিনোদন আর কিছুতে হইতে পারেনা। ভালো খারাপ প্রচুর সিনামার গান শোনা হইসে তাই। এই পোস্টটা পড়ে মাথার মধ্যে বহুগুলা গান ঘুরঘুরু শুরু করলো। ধুরো

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard