random header image

প্রসববেদনা

প্রথমবার যখন তোমাকে নিজের মধ্যে পূর্ণরূপে অনুভব করলাম তখন কি অপূর্ব পুলকে আমোহিত হয়েছিল আমার মন তা বলে বুঝাতে পারবনা কখনো, মনে হতে লাগলো এ আমি কি পেলাম। নিজের মাঝে নিজেকে আবার আবিষ্কার করলাম আমি, অন্য এক নতুন রূপে।
তোমার কথা ভাবতাম আমি নিস্তব্ধ নিথর রাতে বসে, যেখানে ঘড়ির শব্দই ছিল আমার একাকিত্বের সংগী আর অবশ্যই তুমি, তোমার ভাবনা, হাটতে, উঠতে, বসতে আমি অনুভব করতে লাগলাম তোমার অস্তিত্বকে।
তোমার নাম কি দিবো ভেবে কত বিনিদ্র রজনী পার করলাম, খাতায় পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ করলাম, লিস্ট করে রাখলাম, আমার দিনক্ষণ সবই কাটতে লাগলো তোমারই ভাবনায়।
সময় যতই পেরিয়ে যেতে লাগলো ততই বুঝতে পারলাম তোমাকে ধারণ করার কি যাতনা…যা শুধু আমিই অনুভব করতে পারছি আর কেউ না। এখন সবাই হয়তো আনন্দ পাচ্ছে, আমাকে অভিনন্দন দিচ্ছে কিন্তু যাতনার অংশটুকু ছিল শুধুই আমার, তবে তা সেই সাথে পরিতৃপ্তির।
প্রথম অনুভূতির পরে জানতাম না কতদিন এভাবে কেটে যাবে তুমি আমার সমগ্র অস্তিত্বের মাঝে এভাবে ঘুরে বেড়াতে থাকবে আমার শরীরে, মনে, সবখানে……কখনও ভাল লাগা কখনও বেদনা নিয়ে, কখনও আপন মনে হেসে ওঠা আবার কখনও বিষণ্নতায় গম্ভীর হয়ে যাওয়া।
অন্য আরেজনের দিকে যখন তাকিয়ে দেখতাম তখন অবাক হয়ে যেতাম তারা কতই না সুন্দর করে সাজিয়ে তুলেছে। আমি ভাবতাম আমার তুমি কি এত সুন্দর হবে? আমি কি তোমাকে এতো সুন্দর করে সাজাতে পারবো? আবার মনে হতো তাদেরও না জানি কতো বেদনা লুকিয়ে আছে………। তারপরও আমি আশার সুতোয় একটা একটা করে পুথি গাঁথতাম, আবার পুথিগুলো সরিয়ে ফেলতাম।

আমার মাঝেই তুমি আবার তোমার মধ্যেই আমার প্রকাশ।

অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, আমি নিজেকে সম্পূর্ন প্রস্তুত করে নিলাম, তোমার প্রসবযন্ত্রনার ভারে সম্পূর্ণ অস্তিত্বকে আমি এক করলাম আর…………….

” Submit for Review ”

এ ক্লিক করলাম।
কিছুক্ষণ পর জন্ম হলো তোমার, আমার প্রিয়তম ১ম পোস্ট । :D

শেয়ার করুন
১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩৯ টি মন্তব্য

  1. রুবেল (৯৯-০৫)
       ফেব্রুয়ারী ৮, ২০১০ at ২:০২ পূর্বাহ্ন |

    :) ১ম।আগে এই পোস্ট মারি।পরে মন্তব্য দেই :P

    [ জবাব দিন ]

  2. রুবেল (৯৯-০৫)
       ফেব্রুয়ারী ৮, ২০১০ at ২:০৬ পূর্বাহ্ন |

    =)) =)) ওরে আনোয়ার এইটা কি মারলি ভাই… =)) =)) জব্বর ।
    তুই দেখি প্রসব বেদনার সার্জারি করে দিছিস :)) :))

    [ জবাব দিন ]

    আনোয়ার (০০-০৬)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ২:১১ পূর্বাহ্ন|

    ঐ শালা এ রকম গম্ভীর টাইপের একটা পোস্ট দিলাম আর তুই জোক্স মারস… :mad: :mad:

    [ জবাব দিন ]

    রুবেল (৯৯-০৫)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৩:২৩ পূর্বাহ্ন|

    :bash: :bash: ছি তুই এইভাবে ভুল বুঝলি । :P লেখার theme কি লেখক বুঝবে বল?ওটা পাঠকের কাজ :P

    [ জবাব দিন ]

      শার্লী
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৫:১৯ পূর্বাহ্ন|

    ভয়াবহ ডাউটে পরে গেলাম। রুবেল কোন ব্যাচের আর আনোয়ার কোন ব্যাচের। আনোয়ার রুবেলকে তুই করে কেন বলতেছে। জাস্ট আস্কিং

    [ জবাব দিন ]

    আনোয়ার (০০-০৬)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৮:২৪ পূর্বাহ্ন|

    রুবেল ভাই অবশ্যি আমার সিনিয়র, তবে পিঠোপিঠী সিনিয়র ভাইতো এবং হাউসমেট ছিল( ব্যাটা বহুত জ্বালাইছোস :grr: ) শেষ পর্যায়ে আমরা তুই বলতাম, সেখান থেকেই অভ্যাস হয়ে গেছে।

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ২:৩৯ অপরাহ্ন|

    :-o :-o :-o
    এরকম যে হয় তা আগে জানতাম না …

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ১০:৪০ অপরাহ্ন|

    :-o :-o :-o কালে কালে কত কিছু দেখুম কি বলেন মেহেদী ভাই!(ভাবতেছি অফ চান্সে আমিও…নাহ থাক কিছু না :no: )

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        ফেব্রুয়ারী ১০, ২০১০ at ৫:৩৯ অপরাহ্ন|

    x-( :mad: x-( :mad: x-( :mad:

    এবার তোরে পাইছি … স্টার্ট :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

    রুবেল (৯৯-০৫)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৩:৩৩ অপরাহ্ন|

    :D :D বাপার নাহ মউজ মার।
    @শার্লী -almost 1 year.পর সি সি বি তে লিখতেছি তাই বুঝিনাই বন্ধু । তোদের সাথে সাথে contact না থাকা্য় + batch না লেখা থাকায় ভাবলাম বড় ভাই নাকি। :P :P

    [ জবাব দিন ]

  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       ফেব্রুয়ারী ৮, ২০১০ at ২:১৪ পূর্বাহ্ন |

    বাহ, আনোয়ার বেশ দ্রুতই প্রসবপরবর্তী জটিলতা কাটিয়ে উঠলে দেখি ;)
    লেখা ভালো হয়েছে :thumbup: আরো লিখ আরো লিখ :hatsoff:

    [ জবাব দিন ]

  4. আদনান (১৯৯৯-২০০৫)
       ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৪:৫১ পূর্বাহ্ন |

    আমরাও চাই না যে তোর প্রসব বেদনা বেশি দিন থাকুক। পেটে আসলেই তাড়াতাড়ি আউট কইরা দিবি। :) :) :)

    [ জবাব দিন ]

  5. জুনায়েদ কবীর (৯৫-০১)
       ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৫:২৯ পূর্বাহ্ন |

    নবজাতক বেশ ফুটফুটে হয়েছে… :thumbup:
    পরেরটা হতে ১০+ মাস দেরি হবে না তো??? :-B
    পরবর্তী শ্রমিক-ব্যথা দ্রুত হোক… ;)

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৫:৩০ পূর্বাহ্ন|

    ***শ্রম-ব্যথা

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৫:৪০ পূর্বাহ্ন|

    :P নাহ এক দিক দিয়া ভাবলে শ্রমিক ব্যথাও ঠিকাছে ;;;

    [ জবাব দিন ]

  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৫:৩৮ পূর্বাহ্ন |

    আনোয়ার,নয়া পোস্টের একটা নিয়ম আছে ব্লগে জাইনা নিও :grr:

    [ জবাব দিন ]

    আনোয়ার (০০-০৬)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৮:৩০ পূর্বাহ্ন|

    আরে ভাই আপনে, :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: ………… আমার প্রথম পোস্ট অধুরা পরে আছে আপনার কোনো মন্তব্যের অভাবে,
    কি সৌভাগ্য আমার ! কি সৌভাগ্য !

    [ জবাব দিন ]

    আছিব (২০০০-২০০৬)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৯:১৮ পূর্বাহ্ন|

    ওই গর্দভ. ~x( …তরে আমি আগেই সতর্ক করে দিছি,১ম ব্লগ লিখ্যা গড়াগড়ি দিতে হয় ১০টা,তুই আমলে দিলি না,বসেরে :salute: কষ্ট দিলি!!! x-(

    এই পাপের প্রায়শ্চিত্ত করতে আরো ১০টা,মানে মোট ২০ টা গড়াগড়ি দে,হারাপ,হারাপ!!! :mad: :mad: :mad:

    [ জবাব দিন ]

  7. আছিব (২০০০-২০০৬)
       ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৯:২৪ পূর্বাহ্ন |

    ওরীঈঈঈ… :-o ……আনু রে… :guitar: …..বিস্কিটের জানু রে… :x ..এ তুই কি পয়দা করলি রে!!!!সেইরাম টাশকি খাইলাম পইড়া :-* !!ভাবীজী যদি দ্যাহে হেতীরে না জানাইয়া গর্ভে নয়া পোস্ট ধারণ করছস, x-( তরে পুরা মামলেট বানায় খাব হেতী :khekz: ,দাঁড়া গিরিঙ্গিটা লাগাইতাছি। :goragori: :grr:

    দোস্ত,পোলাপান লিখলে যে কী ভালো লাগে :party: !দুইদিন এ দুইটা পয়দা করলি :)) !!তুই তো ছারপোকার চেয়েও দ্রুত পয়দাশীল প্রাণী রে =)) :boss:

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ১০:৪২ অপরাহ্ন|

    :mad: তোরে পিসিসির পুর্তিনিধি বাবানো হীওছে তার মানে এই না যে তুই সবার সামনে এইরাম ডায়রেক্ট পিসিসিগিরি করবি :mad: ……আনু রে… …..বিস্কিটের জানু রে… :x ..

    এইগুলা কি? :gulli2: :gulli2: :-B :-B

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ১০:৪৩ অপরাহ্ন|

    বাবানো হীয়ছে=বানানো হইছে ~x(

    [ জবাব দিন ]

      জেরিন
        ফেব্রুয়ারী ১৯, ২০১০ at ২:৪৮ পূর্বাহ্ন|

    =)) =)) =))

    [ জবাব দিন ]

    আছিব (২০০০-২০০৬)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ১১:৩৫ অপরাহ্ন|

    x-( ভাই গো,যাই কই তাই আন্নে পিসিসির দিকে রোটেট মারেন ক্যান???
    :mad: আসলে ‘‘যার মনে যা,ফাল দিয়ে উঠে তা!”শয়নে,স্বপনে,জাগরণে পিসিসি দেখতে দেখতে তা বয়ানেও চলিয়া আসছে। :grr: :)) =))
    ইয়ে বস…. :frontroll: :|

    [ জবাব দিন ]

  8. আহসান আকাশ (৯৬ - ০২)
       ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৯:৪৭ পূর্বাহ্ন |

    বেদনা টেদনা পরে দেখা যাবে… আগে ব্লগের ডিসিপ্লিন মেইন্টেইন কইরা তেজ ১০টা ফ্রন্টরোল লাগাও…

    [ জবাব দিন ]

  9. তানভীর (৯৪-০০)
       ফেব্রুয়ারী ৮, ২০১০ at ১০:৫৭ পূর্বাহ্ন |

    তোমার ছবিটা কি ক্যাফেটেরিয়ার সামনে তোলা? RAG এর ছবি মনে হচ্ছে!!

    লিখতে থাক সবসময়! :)

    [ জবাব দিন ]

  10. আছিব (২০০০-২০০৬)
       ফেব্রুয়ারী ৮, ২০১০ at ১:২৬ অপরাহ্ন |

    তানভীর ভাই,ওইটা আমাদের বুয়েটে এন্ট্রান্স ডে ,৯ই জুন,২০০৯ তে তোলা

    [ জবাব দিন ]

  11. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       ফেব্রুয়ারী ৮, ২০১০ at ২:৪৭ অপরাহ্ন |

    বেদনা টেদনা পরে দেখা যাবে… আগে ব্লগের ডিসিপ্লিন মেইন্টেইন কইরা তেজ ১০টা :frontroll: :frontroll: :frontroll: ফ্রন্টরোল লাগাও… :mad: :mad:

    [ জবাব দিন ]

  12. আন্দালিব (৯৬-০২)
       ফেব্রুয়ারী ৮, ২০১০ at ২:৪৮ অপরাহ্ন |

    প্রসব বেদনা পড়ে ব্যথিত হমু না খুশি হমু বুঝতেছি না। জন্মের ঘটনা যেহেতু, খুশিই হইলাম! খুব ভাল। তবে পোস্ট-পার্টাম ডিপ্রেশনে পইড়ো না আবার। পরের পোস্ট তাড়াতাড়ি ছাড়ো, আর তার আগে দশটা… ফ্রন্টরোল। কুইক! :grr:

    [ জবাব দিন ]

    আনোয়ার (০০-০৬)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ৩:৩১ অপরাহ্ন|

    ভাই এটা আমার ২য় পোস্ট। :D :D
    আগের পোস্টেই লাগাইসিলাম ত্যাজ় ১০টা ফ্রন্ড্রুল।
    যা হোক সবাই যেহেতু এতো করে কইতাছেন তাই লাগায় দিই, কি আছে কপালে ………।
    জয়, সিসিবির জয়
    :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ১০:৪৪ অপরাহ্ন|

    আহারে,পোলাডা ফ্রন্টরোল দিতে দিতে ফতুর হয়্যা যাইতেছ্যাএএএএএ(কপিরাইট-ইলিয়াছুর রহমান স্যার)-থাক উইঠা পর :gulti:

    [ জবাব দিন ]

      আঁধার
        ফেব্রুয়ারী ৮, ২০১০ at ১১:২২ অপরাহ্ন|

    :duel:

    [ জবাব দিন ]

  13. মুহিব্বুল (১৯৯৬-২০০২)
       ফেব্রুয়ারী ৯, ২০১০ at ৫:০১ পূর্বাহ্ন |

    শুরুতে বুঝতে পারছিলাম না আসলে তুমি কি বুঝাইতে চাইছ। শেষ পর্যন্ত একটা ধান্দার মধ্যে ছিলাম। উপস্থাপনার ভঙ্গিটা ভিন্ন। ভালো লাগছে। আরও সুন্দর সুন্দর লেখা প্রসব কর তাড়াতাড়ি।

    [ জবাব দিন ]

  14. রেজওয়ান (৯৯-০৫)
       ফেব্রুয়ারী ৯, ২০১০ at ৯:০৩ পূর্বাহ্ন |

  15. শরিফ সাগর (৯৭-০৩)
       ফেব্রুয়ারী ৯, ২০১০ at ৪:৫৬ অপরাহ্ন |

    কোন রকম অঘটন ছাড়াই প্রসব সফল হওয়ায় অভিনন্দন। :clap:
    শুভ লেখালেখি।

    [ জবাব দিন ]

  16. হাদী (১৯৯৮-২০০৪)
       ফেব্রুয়ারী ৯, ২০১০ at ৭:৫০ অপরাহ্ন |

    আনোয়ার, প্রথমে তো ভাবলাম এটা বুঝি কোন কবিতা। পরে দেখি, না……… রীতিমত ব্লগ।
    ভাল বেশ ভাল। চালিয়ে যাও।

    [ জবাব দিন ]

  17. আজহার (২০০০-২০০৬)
       ফেব্রুয়ারী ১১, ২০১০ at ২:৩৭ পূর্বাহ্ন |

    :gulli2: :gulli2:
    দোস্ত অচাম হইসে :D :D

    [ জবাব দিন ]

    আছিব (২০০০-২০০৬)
        ফেব্রুয়ারী ১১, ২০১০ at ৯:০৭ অপরাহ্ন|

    ;;; যাক,নতুন রূপে ব্লগে ঢুকছস!আকীকা খাইতে আস্তেছি ,দাঁড়া :P

    [ জবাব দিন ]

  18. দিহান আহসান
       ফেব্রুয়ারী ১১, ২০১০ at ৭:০১ পূর্বাহ্ন |

    ভালো লিখেছো

    [ জবাব দিন ]

  19.   জেরিন
       ফেব্রুয়ারী ১৯, ২০১০ at ২:৫১ পূর্বাহ্ন |

    আনোয়ারররররর,এইটা তো দেখি একদম নতুন ট্রেন্ড।দারুণ লেগেছে :)

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard