random header image

আমাদের সময়ের সেইসব গান

আমরা হলাম ববিতা-শাবানা যুগের মানুষ। আমাদের সময়ে জনপ্রিয় গানগুলোর সাথে কণ্ঠ মিলাতো ববিতা না হয় শাবানা। পাশাপাশি ছিল সুচরিতা অলিভিয়া এরা। পরে আসলো রোজিনা ও অঞ্জু। গানগুলাও ছিল জোস। অশ্লিল গান ছিল না তেমন। বড় জোর শাবানা সমুদ্রের পানিতে ঝাপাঝাপি করে গাইতো ‘ও দরিয়ার পানি তোর মতলব জানি। তোর ছোঁয়ায় যৌবনে মোর লাগলো শিহরণ, লাগলোরে কাঁপন……….’। আফসুস, এই গানটা বহু খুঁজলাম, পাইলাম না। :P
তবে খুঁজতে যেয়ে পেলাম সেই সময়ের বিখ্যাত কিছু গান। বড়ই নষ্টালজিক হইলাম। এইগুলাই ছিল সে সময়ের গরম মশল্লা টাইপ গান। বেশিরভাগ গানের শিল্পী রুনা লায়লা।
‘মনে মনে যৌবনে/ লাগলো রে আগুন, জল দিলে নিভে না/ জ্বলে যে দ্বিগুন’-এই গানটা কারে উৎসর্গ করবো তাই ভাবতাছি। কোন সিনেমার গান মনে নাই। পুরা গানটা শুইনা দেখলে একটু একটু অশ্লিল লাগলে লাগতেও পারে। ‘…..এই মধু তোমার তরে আমি রেখেছি যতন করে, ওগো প্রানেরও প্রাণ তুমি জানেরও জান…..’। আহা…..
‘রূপে আমার আগুন জ্বলে/ যৌবন ভরা অঙ্গে,/ প্রেমের সুধা পান করে নাও/ হায়রে আমার দিওয়ানা……….এইটা সম্ভবত বেদ্বীন সিনেমার গান। শাবানার গলায়। অলিভিয়াও ছিল কী? আহা……..কি গান। এইটা পাড়ার পোলাপারে জাতীয় সঙ্গীত ছিল একসময়।
তোমাকে চাই আমি আরো কাছে/ তোমাকে বলার অনেক কথা আছে/ আমি বলতে পারি না মুখে তওবা তওবা/দিলে যখম হলো উহু আহা/ একি শরম লাগে লাগে উহু আহা……এইটা নসিব সিনেমার গান। আবারও শাবানা। শাবানা আফায় সে সময়ই এই জাতীয় সিনেমাই বেশি করতো। পরে না হয় স্বামীর দোয়া, স্বামীর আদর, স্বামীর আদেশ, স্বামীর প্রেম-টাইপ ছবি করছে বেশি।
অলিভিয়ার কথা কী আর বলবো। বিখ্যাত ছবি দি রেইন বা যখন বৃষ্টি এলো। সাথে ছিল ওয়াসিম। সম্পর্কে ভাবী-দেবর তারা। সব বিখ্যাত গান ছিল এইটায়। আনোয়ার পারভেজ সুরকার। যেমন, চোখে যদি চোখ পড়ে যায় লজ্জা কেন পাও বাবু/ তোমাকে আমি কিছু বলতে চাই/ বলবো কেমন করে ভাবছি চাই………যারা যারা কিছু বলবেন বলে ভাবছেন তারা আর দেরি কইরেন না।
আর যদি না বলতে পারেন তাহলে দি রেইন-এর গানটাই গাইতে হবে খালি-একা একা কেন ভাল লাগে না, কোনো কাজে মন কেন বসে না/ আমার কী হতে কী হয়ে গেল/ আমি নিজেই কিছু বুঝি না।
সেই বয়সে ববিতার প্রেমে পড়ছিলাম। আহা……..কী কঠিন প্রেম। কী যে সুন্দর ছিল। এই গানটা ববিতার গলায়। ফকির মজনু শাহ সিনেমার। সাথে জাফর ইকবাল। ‘প্রেমের আগুনে/প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনি গো/ সেই আগুন চোখে দেখলাম না…গানটাও সুন্দর। যারা বিয়ে করেন নাই তাদের জন্য একটা লাইন আছে……..আমও মিঠা জামও মিঠা/আরও মিঠা ফুলেরও মৌ/সেই না মিঠা লাগে রে তিতা/না থাকলে কাছে সুন্দরী বউ।
তারপর আসলো অঞ্জুর যুগ। আবে হায়াত সিনেমার একটা গান ছিল, চাকভুম চাকভুম চাদনী রাতে…….গানটা খুঁেজ পেলাম না। তারচেয়ে নরম গরম সিনেমার এই গানটা শুনতে পারি। আহা………মনটা জুড়ায় গানটা শুনলে। ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না/বৃষ্টিরও গন্ধে বকুলেরও ছন্দে…….
এতো গানের কথা বললাম। আসলটাই তো বলা হয় নাই। অঞ্জুর কথা থাকবে অথচ বেদের মেয়ে জোৎস্না থাকবে না তাই কী হয়……..বেদের মেয়ে জোছনা আমার কথা দিয়েছে/ আসি আমি বলে জোসনা ফাকি দিয়েছে……..

২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৫৩ টি মন্তব্য

  1. সাব্বির (৯৫-০১)
       অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:২২ অপরাহ্ন |

  2. রকিব (০১-০৭)
       অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:২৩ অপরাহ্ন |

    মা, মা, তোমাদের কাসেম থুক্কু রকিব ফাস্ট হয়েছে। :D :D
    চ্রম গানগুলার জন্য গ্রম :teacup:

    জবাব দিন

    টিটো রহমান (৯৪-০০)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:২৭ অপরাহ্ন |

    মারে ডাউট দেয়ার জন্য েতার ব্যাঞ্চাই……………… :P :P :P

    জবাব দিন

    সাব্বির (৯৫-০১)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:২৮ অপরাহ্ন |

    :grr:

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:৩২ অপরাহ্ন |

    সাব্বির ভাই, রোযা রমযানের মাসে এমনে কইরা আমার রাইস মারলেন। :(( :((
    মা, মা তোমার রকিব এইবার আসলেই কাসেম হইছে। :bash: :bash:

    জবাব দিন

    সাব্বির (৯৫-০১)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:৪১ অপরাহ্ন |

    :duel:

    মা, মা তোমার রকিব এইবার আসলেই কাসেম হইছে

    :goragori: :khekz: :khekz:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:৫৬ অপরাহ্ন |

    =)) =)) :clap:

    জবাব দিন

  3. সাব্বির (৯৫-০১)
       অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:২৭ অপরাহ্ন |

    :dreamy:

    আমও মিঠা জামও মিঠা/আরও মিঠা ফুলেরও মৌ/সেই না মিঠা লাগে রে তিতা/না থাকলে কাছে সুন্দরী বউ

    =(( :( ~x(

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:৫৭ অপরাহ্ন |

    এইটাই চোখে পড়লো?? ;)

    জবাব দিন

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৫:২৭ অপরাহ্ন |

    ~x( ~x( ~x( :dreamy:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৯:৩৬ অপরাহ্ন |

    ঘটনা কী, চুল ছিড়তাছো কেন?

    জবাব দিন

  4. কামরুল হাসান (৯৪-০০)
       অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:৩৭ অপরাহ্ন |

    আর দুইটা সেইরকম গান দিলে এইটা ‘মাহে রমজান টপ টেন’ হইয়া যাইতো। :P

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:৪০ অপরাহ্ন |

    এই খানে ১০টা গানেরই কথা আছে। তবে লিঙ্ক আটটার। এইটারে টপ টেন বলা যায় মনে হয় কামরুল :P

    জবাব দিন

    সাব্বির (৯৫-০১)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:৪২ অপরাহ্ন |

    সহমত B-)

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:৫৪ অপরাহ্ন |

    ‘মাহে রমজান টপ টেন’

    :)) :))

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        অগাষ্ট ২৪, ২০০৯ at ৫:৪৯ অপরাহ্ন |

    :thumbup:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৪:৫৮ অপরাহ্ন |

    সাবিনা ইয়াসমিনের (ছবির নাম ভুইলা গেছি) ‘ও আমার রসিয়া বন্ধুরে , তুমি কেন কোমরের বিছা হইলা না।’ এইগানটা কি এই গ্রুপে ফালানো যায়? :P

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৫:০০ অপরাহ্ন |

    এইটা সম্ভবত সমাধি সিনেমার গান। ফালান যায় মানে, ফালাইয়া দাও।

    জবাব দিন

  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       অগাষ্ট ২৩, ২০০৯ at ৫:২৪ অপরাহ্ন |

    আমি এইসব গান শুনি না, এইরকম পোস্ট পড়ি না, এই জাতীয় গানের লিংক ছুট্টু ভাইদের দিই না!! ;;; ;;; ;;; :grr: :grr: :grr:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৬:২১ অপরাহ্ন |

    এই পোস্টতো কেবল আপনার জন্য। দেখেন না, কেমন আপনি আপনি কইরা লিখছি।

    জবাব দিন

  6. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       অগাষ্ট ২৩, ২০০৯ at ৫:৩০ অপরাহ্ন |

    এত গুলো গান দেখতে অনেক টাইম লাগবে…… আস্তে ধীরে দেখব…।।

    তবে মনে হয় আগে বেশ কয়েকটি গান দেখেছি বিটিভি’র কল্যানে (যখন ডিশ ছিল না)…

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৯:৩৭ অপরাহ্ন |

    এইগুলা দেখার না শোনার. আপাতত।

    জবাব দিন

  7. জিহাদ (৯৯-০৫)
       অগাষ্ট ২৩, ২০০৯ at ৫:৫০ অপরাহ্ন |

    বুঝতেসিনা আজকে মাহে রমজান শুরু হইলো নাকি শেষ হইলো :-? :D

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৫:৫৫ অপরাহ্ন |

    মানুষের সংযম পরীক্ষা কইরা দেখতাছি। :P

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অগাষ্ট ২৪, ২০০৯ at ৪:৫৪ পুর্বাহ্ন |

    বস্‌ রেজাল্ট কি পাইলেন? :D

    জবাব দিন

    মেহেদী (২০০২-২০০৮)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৮:২৪ অপরাহ্ন |

    সহমত জিহাদ ভাই :D :D

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৯:১০ অপরাহ্ন |

    :D

    জবাব দিন

  8.   মাস্ফ্যু
       অগাষ্ট ২৩, ২০০৯ at ৬:৫৯ অপরাহ্ন |

    আমিও একটা গানের কথা মনে করিঃ

    আইলো বনে ফাগুন রে, লাগল মনে আগুন রে, একা একা ভাল লাগেনা… :shy: :shy:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৯:৩৭ অপরাহ্ন |

    পোস্টটা মাস্ফ্যুরে উৎসর্গ করা যায়।

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ১০:৪৯ অপরাহ্ন |

    :shy: :shy: :shy: কি যে বলেন শওকত ভাই,শ্রম্পাইতো :shy: :shy: :shy:

    জবাব দিন

  9.    অগাষ্ট ২৩, ২০০৯ at ৭:২৮ অপরাহ্ন |

    ছোটকালে দেখা বাংলা সিনেমাগুলোর মাঝে আমার একটা গানই মনে আছে…. সেটা জাফর ইকবাল ( নামটা মনে নাই, মারা গেছেন অনেক আগে) এর একটা সিনেমার…… “সেইখানে তোমাকে রেখেছি আমি, আর কোথাও যাবনা জীবনে” এরকম কোন একটা লিরিক্সের….

    এই লিস্টের শেষেরটা বাদে আর একটাও শুনিনাই….. :(

    নিজেরেই মাইনাস

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৯:৩৯ অপরাহ্ন |

    এইটা সামিনা আর এন্ড্রু কিশোরের আমার বুকের মধ্যিখানে, মন যেখানে হৃদয় যেখানে

    জবাব দিন

  10. রাশেদ (৯৯-০৫)
       অগাষ্ট ২৩, ২০০৯ at ৯:১৩ অপরাহ্ন |

    ;;; ;;; বড় ভাইয়েরা আমাদের বিনদোনের আর ব্যাবস্থা করা যায় না ;;; আরেকটা এরকম পোস্ট নামান যায় না :D

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৯:৩৯ অপরাহ্ন |

    আবার রমজান স্পেশাল! :(

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অগাষ্ট ২৪, ২০০৯ at ৪:৫৩ পুর্বাহ্ন |

    :D :))

    জবাব দিন

  11. শার্লী (১৯৯৯-২০০৫)
       অগাষ্ট ২৩, ২০০৯ at ৯:৩১ অপরাহ্ন |

    অদ্ভুত ব্যাপার! আমি সবগুলা গান শুনছি :D

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৯:৪০ অপরাহ্ন |

    বড় হইছো তাইলে :(

    জবাব দিন

    শার্লী (১৯৯৯-২০০৫)
        অগাষ্ট ২৩, ২০০৯ at ৯:৫০ অপরাহ্ন |

    ভাই আপনি এত্ত বড় হয়ে মসুম থাকতে পারলে আমিও তো বড় হইতে পারি :D

    জবাব দিন

  12. তৌফিক (৯৬-০২)
       অগাষ্ট ২৪, ২০০৯ at ২:৩৮ পুর্বাহ্ন |

    বয়েসকালে ববিতা শিশু হৃদয়ে অনেক ঝড় উঠাইছিলেন। মহিলা দেখতে অনেক অনেক সুন্দরী ছিলেন।

    বাংলা সিনেমা খুব দেখা হয় নাই। তবু অনেক পুরানা কথা মনে পড়ে গেল।

    শওকত ভাই :hatsoff:

    জবাব দিন

  13.    অগাষ্ট ২৪, ২০০৯ at ৩:১৭ পুর্বাহ্ন |

    শওকত ভাই,অবুঝ হৃদয় ছবির গানটা দিলেন না???
    তুমি আমার জীবন,আমি তোমার জীবন

    জবাব দিন

        অগাষ্ট ২৫, ২০০৯ at ১২:৩১ পুর্বাহ্ন |

    :grr: :grr: :grr:

    জবাব দিন

  14. দিহান আহসান
       অগাষ্ট ২৪, ২০০৯ at ৭:৩০ পুর্বাহ্ন |

    মাসুম ভাই কিছু শুনিনি কিন্তু :P

    জবাব দিন

  15. ফয়েজ (৮৭-৯৩)
       অগাষ্ট ২৪, ২০০৯ at ৯:০৫ পুর্বাহ্ন |

    “রূপে আমার আগুন জ্বলে”র প্যারোডি গাইতাম আমরা রূপে আমার ন্যাম্পো জ্বলে”

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        অগাষ্ট ২৪, ২০০৯ at ১০:২৮ অপরাহ্ন |

    ন্যাম্পো কী জিনিস? :P

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অগাষ্ট ২৪, ২০০৯ at ১০:৪৫ অপরাহ্ন |

    আগুন্রে মনে হয় রংপুরি ল্যাঙ্গোতে ন্যাম্পো কয়, না ও কইতে পারে অবশ্য, পিরোডি বিলা কিথা ;)

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২৪, ২০০৯ at ১১:০৬ অপরাহ্ন |

    ভাইডি এম্নিতে আপ্নারে ফয়েজ ভাই ল্যাম্পো নিয়া খুজঁতাসে। :grr:

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অগাষ্ট ২৪, ২০০৯ at ১১:১২ অপরাহ্ন |

    হ কইসে :P আমি তো দেখলাম উনি টেম্পো কইরা ন্যাম্পো গায়ে দিয়া ক্যাম্পোচিয়া যাইতেসেন B-)

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২৪, ২০০৯ at ১১:১৭ অপরাহ্ন |

    :-o :khekz: :khekz: :gulli2: :gulli2:

    জবাব দিন

        অগাষ্ট ২৫, ২০০৯ at ১২:৩১ পুর্বাহ্ন |

    *এ আমার আগুন জ্বলে, আউয়া আউয়া…

    জবাব দিন

  16. তানভীর (৯৪-০০)
       অগাষ্ট ২৪, ২০০৯ at ৯:১৪ পুর্বাহ্ন |

    মন উদাস করে দেয়া পোস্ট! :dreamy: :dreamy:

    জবাব দিন

  17. রেজওয়ান (৯৯-০৫)
       অগাষ্ট ২৪, ২০০৯ at ৩:৪৫ অপরাহ্ন |

    কি দিন ছিল আহা :dreamy: :dreamy:
    আর এখন কি দিন আইল :mad: :thumbdown: :bash: :no: ~x(

    জবাব দিন

  18. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       অগাষ্ট ২৪, ২০০৯ at ৮:৪৭ অপরাহ্ন |

    শওকত ভাই,
    নষ্ট লজিকে আক্রান্ত হলুম।
    ‘সে যে কেনো এলোনা কিছু ভালো লাগেনা’ গানটাও মারাত্মক, না?

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard