random header image

মুভি ব্লগ: শূন্য দশকের সেরা ১০ ছবি

শূন্য দশকের সেরা ছবি কোন দশটা? এক কথায় উত্তর দেওয়া মুশকিল। একজনের সাথে আরেকজনের পছন্দ মিলবে না। ওয়েব সাইট ঘাটলে একশর বেশি তালিকা পাওয়া যাবে, একটির সাথে আরেকটি সম্পূর্ণ মিল নেই। সমালোচকদের এক রকম পছন্দ, দর্শকদের আরেকরকম। আর গত ১০ বছরে যত ছবি বের হয়েছে তা দেখাও একজনের পে সম্ভব না। তারপরেও গ্রহণযোগ্য কিছু তালিকা ধরে শূন্য দশকের সেরা ছবির একটি তালিকা এখানে করা যেতে পারে।

ক. পিটার ট্রেভার্স একজন নামকরা চলচ্চিত্র সমালোচক। লেখেন রোলিং স্টোন ম্যাগাজিনে। এখানে তার মতে সেরা ১০ ছবির তালিকা দেওয়া হল।
১. দেয়ার উইল বি ব্লাড
২. চিলড্রেন অব ম্যান
৩. মুলহল্যান্ড ড্রাইভ
৪. এ হিস্ট্ররি অব ভায়োলেন্স
৫. নো কান্ট্রি ফর ওল্ডম্যান
৬. দি ইনক্রেডিবলস
৭. ব্রকব্যাক মাউন্টেন
৮. দি ডিপারটেড
৯. মিসটিক রিভার
১০. দি লর্ড অব দি রিংস (ট্রিলজি)

খ. টাইম ম্যাগাজিন মানেই বিশেষ কিছু। তারাও একটি তালিকা দিয়েছে শূন্য দশকের সেরা ১০টি ছবির।

১. ওয়াল-ই (২০০৮)
২. দি লর্ড অব দি রিংস (২০০১-০৩
৩. টক টু হার (২০০২)
৪. স্ল্যামডগ মিলিওনিয়র (২০০৮)
৫. ক্রচিং টাইগার, হিডেন ড্রাগন (২০০০)
৬. মুলান রুজ (২০০১)
৭. দি হার্ট লকার ২০০৯)
৮. হোয়াইট ডায়মন্ড (২০০৫)
৯. ফারেনহাইট ৯/১১ (২০০৪)
১০. অ্যাভাটার (২০০৯)

গ. রজার এভার্ট আরেকজন প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক। এবার তার তালিকাটি দেখতে পারি।
১. ব্যাড লেফটেনেন্ট
২. ক্রেজি হার্ট
৩. অ্যান এডুকেশন
৪. দি হার্ট লকার
৫. ইনগ্লোরিয়াস বাস্টার্ড
৬. নোয়িং
৭. প্রেসিয়াস: বেসড অব দ্য নোবেল পুশ বাই সেপিরে
৮. এ সিরিয়াস ম্যান
৯. আপ ইন দি এয়ার
১০. দি হোয়াইট রিবন

ঘ. আইএমডিবি মূলত দর্শকদের ভোটের মাধ্যমে তালিকা করে। সে হিসেবে এর একটি আলাদা মূল্য আছে। এই তালিকাটি হচ্ছে-

১. দি ডার্ক নাইট
২. দি লর্ড অব দি রিং: রিটার্ন অব দি কিং
৩. সিডেড ডি ডিউস (সিটি অব গড) (২০০২)
৪. দি লর্ড অব দি রিং : ফেলোশিপ অভ দি রিং
৫. মেমেন্টো
৬. আভাটার
৭. দি লর্ড অব দি রিং: দি টু টাওয়ার্স
৮. ওয়াল-ই
৯. এমেলি
১০. দি লাইভস অব আদার

ঙ. মেটাক্রিটিক হলো চলচ্চিত্র সমালোচকদের নিয়ে তৈরি একটি সাইট। শূন্য দশকে সমালোচকরা সবচেয়ে বেশি নম্বর দিয়েছেন এই দশটি ছবিকে-
১. প্যানস ল্যাবিরিন্থ
২. ৪ মান্থস, ৩ উইকস অ্যান্ড দু ডেজ
৩. র‌্যাটাটুইলি
৪. স্পিরিটেড অ্যাওয়ে
৫. দি হার্ট লকার
৬. লর্ড অব দি রিংস: দি রিটার্ন অব দি কিং
৭. সাইডওয়েস
৮. ওয়াল-ই
৯. ক্রচিং টাইগার, হিডেন ড্রাগন
১০. ৩৫ শটস অব রাম

চ. এবার সেরা ব্যবসা সফল ছবির তালিকা। শূন্য দশকের সবচেয়ে ব্যবসা সফল ছবির একটি তালিকাও করা যায়। সর্বশেষ হিসেবে-

১. আভাটর-১,১৩১,৭৫২,৪৬৪ ডলার
২. লর্ড অব দি রিং: দি রিটার্ন অব দ্য কিং-১,১১৯,২১৯,২৫২ ডলার
৩. পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যানস চেস্ট-১,০৬৬,১৭৯,৭২৫ ডলার
৪. দি ডার্ক নাইট-১,০০১,৯২১,৮২৫ ডলার
৫. হ্যারি পটার অ্যান্ড দি ফিলোসফারস স্টোন-৯৭৪,৭৩৩,৫৫০ ডলার
৬. পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: এট ওয়ার্ল্ডস এন্ড-৯৬০,০০৬,৪৯২ ডলার
৭. হ্যারি পটার অ্যান্ড দি ওর্ডার অব দি ফিনিক্স-৯৩৮,২১২,৭৩৮ ডলার
৮. হ্যারি পটার অ্যান্ড হাফ ব্লাগ প্রিন্স-৯৩৪,২১২,৭৩৮ ডলার
৯. দি লর্ড অব দ্য রিংস: দি টু টাওয়ার্স-৯২৫,২৮২,৫০৪ ডলার
১০. স্রেক টু-৯১৯,৮৩৮,৭৫৮ ডলার।

ছ. এবার আমার তালিকা। ক্রমানুসারে না। প্রথম বা দ্বিতীয় করা সম্ভব না। তালিকাটা সম্পূর্ণ বলা যাবে না। লেখার সময় যেগুলোর কথা মনে পড়েছে সেগুলো নিয়েই এই তালিকা।

১. হোটেল রোয়ান্ডা-যুদ্ধ, সংঘাত, রাজনীতি-এসব নিয়ে সিনেমা আমাকে সবসময়েই বেশি টানে। সেই দিক থেকে হোটেল রোয়ান্ডা আমার অনেক পছন্দের ছবি। আমার কাছে শূন্য দশকের অন্যতম সেরা ছবি এটি।
২. বর্ণ সিরিজ- আমার ধারণা স্পাই থ্রিলার ঘরানার এটাই সেরা ছবি। এমনকি অবাস্তব জেমস বন্ড সিরিজের চেয়েও। সমালোচকরাও মানেন এই ছবির পর জেমস বন্ড ছবির স্টাইলও পাল্টে যেতে বাধ্য হয়েছে।
৩. লস্ট ই ট্রান্সসেলেশন-ছবিটা অন্যরকম। নাটকীয়তা নাই, একের পর ঘটনা ঘটে না। শান্ত একটা ছবি। অসম বন্ধুত্বের। স্কারলেট জোহানসনকে যারা পছন্দ করেন তাদের অবশ্যই দেখা উচি?
৪. দি রিডার-২০০৮ সালের ছবি। কেন উইনস্লেট এ থেকে সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছিল। অসাধারণ অভিনয়, ছবিটাও চমৎকার।
৫. ৪ মান্থস, ৩ উইকস অ্যান্ড দু ডেজ-রুমানিয়ার ছবি। চচেস্কুর সময় রুমানিয়ায় গর্ভপাত নিষিদ্ধ ছিল। সেই সময়ে গর্ভপাত করানোর একটি ঘটনা নিয়ে এই ছবি। অন্যরকম এক ছবি। এই ছবির রেস সহজে যায় না।
৬. দিল চাহাতা হ্যায়-তালিকায় একটি হিন্দী ছবি দিলাম। ফারহান আখতারের এই ছবি হিন্দী ছবির জগৎকে অনেকখানি আধুনিক করে দিয়েছে বলে মনে করি। আমি আবারও এটি দেখতে আগ্রহী
৭. ডিপারচারস- জাপানের এই ছবিটি আমাকে দারুণ ভাবে অবাক করে দিয়েছিল। আমি কোনো ধরণের উচ্চাশা ছাড়াই ছবিটা দেখতে শুরু করেছিলাম। ছবি শেষ করার পর মুগ্ধতা আমার এখনো কাটেনি। মৃত্যু যাত্রা নিয়ে এই ছবি।
৮. ফ্রস্ট/নিক্সন-সাংবাদিক ডেভিড ফ্রস্ট আর সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিক্সন নিয়ে এই ছবি। ওয়াটারগেট কেলেঙ্কারির পর পদত্যাগ করেছেন নিক্সন। নবীন সাংবাদিক ফ্রস্ট তাঁর একটি সাাৎকার নিতে আগ্রহী। সেটি নিয়ে ছবি। আমার খুবই প্রিয়।
৯. মুলহল্যান্ড ড্রাইভ: ছবিটা দেখে প্রথমে বুঝাই যায় না শেষ পর্যন্ত কি হলো। কোনটা আসল আর কোনটা কল্পনা। দর্শকদের দারুণভাবে বিভ্রান্ত করতে পেরেছে এই ছবি। একেকজন একেক ভাবে ব্যাখ্যা দিয়েছেন এই ছবির। আমি তো মুগ্ধ।
১০. দি পারস্যুট অব হ্যাপিনেস-ভীষণ আবেগি একটি ছবি। সত্যি ঘটনা নিয়ে ছবি। অসাধারণ অভিনয়। উইল স্মিথের জীবনে সেরা ছবি।

৫ votes, average: ৪.২০ out of ৫৫ votes, average: ৪.২০ out of ৫৫ votes, average: ৪.২০ out of ৫৫ votes, average: ৪.২০ out of ৫৫ votes, average: ৪.২০ out of ৫ (ভোট, ৪.২০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৪২ টি মন্তব্য

  1. রাশেদ (৯৯-০৫)
       জানুয়ারি ৮, ২০১০ at ৭:১২ অপরাহ্ন |

    প্রথম :)

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১১, ২০১০ at ৯:২৪ অপরাহ্ন |

    :) :) :)

    জবাব দিন

  2. আন্দালিব (৯৬-০২)
       জানুয়ারি ৮, ২০১০ at ৭:২৪ অপরাহ্ন |

    সবগুলা তালিকা খুঁজলাম এটারন্যাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড নাই দেইখা কষ্ট পাইলাম। এটা রাখলেই একসাথে পুরা তিন চারটা জঁরা (genre) পূরণ হয়ে যেতো। :(
    আপনার লিস্টে ৪ মান্থস, ৩ উইকস অ্যান্ড দু ডেজ-এই ম্যুভিটাই খালি দেখি নাই। বাকিগুলার মাঝে খালি বর্ন সিরিজ নিয়াই আমি দ্বিমত! :D

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১১, ২০১০ at ৯:২৫ অপরাহ্ন |

    বর্ণ সিরিজ তোমার ভাল লাগে নাই?

    জবাব দিন

  3. ইফতেখার (৯৫-০১)
       জানুয়ারি ৮, ২০১০ at ৭:৩৮ অপরাহ্ন |

    দি পারস্যুট অব হ্যাপিনেস আমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে …

    আপাতত মন জুড়ে আছে দ্যা ব্লাইন্ড সাইড (এটা তো আর শুন্য দশকের না, এক দশকের)।

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        জানুয়ারি ৮, ২০১০ at ৮:০৭ অপরাহ্ন |

    ব্লাইন্ড সাইট ভাল মুভি খুবই ভাল লাগলো, দেখার মত । ক্রাউসিং টাইগার নিয়ে দ্বিমত আছে :D লিস্টের বেশ কয়েকটা এখনো দেখা হয়নাই, সব মুভি আসলে দেখা হয় ও না । আপনার লিস্টের কমন মুভি গুলার সাথে সহমত :)

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১১, ২০১০ at ৯:২৭ অপরাহ্ন |

    ব্লাইন্ড সাইটটা দেখতে হবে।

    জবাব দিন

  4.    জানুয়ারি ৮, ২০১০ at ১০:১২ অপরাহ্ন |

    খাইছে, অনেকগুলাই তো দেখি নাই এখনো। :( যাউকগা, এই লিস্টটা থাকায় ডাউনলোড করতে সুবিধা হইবো।

    পাইরেটস অফ দা ক্যারিবিয়ান আর হ্যারি পটার এত ব্যবসা করে কেমনে সেইটা এখনো বুঝলাম না।

    জ্যাক কেচাম’স দা গার্ল নেক্সট ডোর (২০০৭) এইটা দেখছেন? কাথবার্টের টা না। খুব কম ছবি দেইখাই এইরকম লাগছে।

    জবাব দিন

    অরপিয়া (২০০২-২০০৮)
        জানুয়ারি ১০, ২০১০ at ৭:২৯ অপরাহ্ন |

    হ্যারি পটার আমি অনেক ভালা পাই।ক্লাস টেনের অর্ধেকটা hogwarts fantasy তে চলে গেসে।

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১১, ২০১০ at ৯:২৮ অপরাহ্ন |

    বড়দের একটা গার্ল নেক্সটা ডোর আছে ঐটা?
    হ্যারি পটার আমি একটাও দেখি নাই। আফসুস, পাইরেটস সিরিজের প্রথমটা যত ভাল লাগছে পরেরগুলা ততটা না।

    জবাব দিন

  5. ইফতেখার (৯৫-০১)
       জানুয়ারি ৮, ২০১০ at ১০:৪৬ অপরাহ্ন |

    পাইরেটস অফ দা ক্যারিবিয়ান আর হ্যারি পটার এত ব্যবসা করে কেমনে সেইটা এখনো বুঝলাম না।

    twilight সিরিজ যেমনে ব্যবসা করছে … তেমনে ;)
    আমার কাছে পাইরেটস অফ ক্যারিবিয়ান অবশ্য খারাপ লাগে না :D

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১১, ২০১০ at ৯:২৯ অপরাহ্ন |

    আমার কাছে টুয়েলাইটটা কিন্তু ভালই লাগছে। গুড টাইম পাস :)

    জবাব দিন

  6. মইনুল (১৯৯২-১৯৯৮)
       জানুয়ারি ৮, ২০১০ at ১১:০৩ অপরাহ্ন |

    রোড টু পার্ডিশন বেশ ভালো লেগেছিলো। লর্ড অফ দ্য রিংস আর পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিরিজও ভালোই লেগেছে।

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১১, ২০১০ at ৯:৩০ অপরাহ্ন |

    রোড টু পার্ডিশনটা ভাল। তবে রিংস সিরিজ শুরু করছিলাম, ভাল লাগে নাই বইলা আর আগাই নাই।

    জবাব দিন

  7. তানভীর (৯৪-০০)
       জানুয়ারি ৮, ২০১০ at ১১:৩৬ অপরাহ্ন |

    আপনার লিস্টের বেশ কয়েকটা ছবি কমন পড়েছে। তার মধ্যে “দিল চাহতা হ্যায়” আমি একশবারের উপর দেখে ফেলেছি :)

    জবাব দিন

    হায়দার (৯৮ - ০৪)
        জানুয়ারি ১১, ২০১০ at ১২:০৬ পুর্বাহ্ন |

    আমার মনে হয় ” রঙ দে বাসান্তী ” হিন্দী হিসেবে আসতে পারে।

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১১, ২০১০ at ৯:৩১ অপরাহ্ন |

    খাইছে, একশবার :(

    জবাব দিন

  8. শার্লী (১৯৯৯-২০০৫)
       জানুয়ারি ৮, ২০১০ at ১১:৫৬ অপরাহ্ন |

    মনে মনে এমিলি মুভিটাকে সব লিস্ট এ খুজি, একটাতে পেয়েও গেলাম। আমার কাছে অসাধারন লেগেছে মুভিটাকে। লস্ট ইন ট্রান্সলেশন মুভিটাও খুব ভালো লেগেছে। অতি সাধারন একটা মুভি মনে এত দাগ কাটতে পারে আমার ধারনা ছিল না। আর বর্ন সিরিজ আমারও খুব পছন্দ।

    জবাব দিন

    জাহিদ (১৯৯৯-২০০৫)
        জানুয়ারি ৯, ২০১০ at ৬:২০ অপরাহ্ন |

    বর্ণ সিরিজ

    এটা কি জিনিস?? আজকেই প্রথম নাম শুনলাম। শার্লী, তুই কি এর English নামটা দিতে পারবি?? দেখতে মনে চাইতেছে। পারলে লিঙ্ক(?টরেন্ট) সহ দিস।

    জবাব দিন

    জিহাদ (৯৯-০৫)
        জানুয়ারি ৯, ২০১০ at ৬:৫২ অপরাহ্ন |

    শার্লী মনে হয় bourne সিরিজ বুঝাইসে।

    জবাব দিন

    জাহিদ (১৯৯৯-২০০৫)
        জানুয়ারি ৯, ২০১০ at ৭:৩৯ অপরাহ্ন |

    ও. এই বার বুঝছি। ধন্যবাদ।

    জবাব দিন

    শার্লী (১৯৯৯-২০০৫)
        জানুয়ারি ১০, ২০১০ at ৩:০৮ পুর্বাহ্ন |

    কেন এই মুভির বাংলা উচ্চারন কি অন্য রকম? :-?

    জবাব দিন

    জাহিদ (১৯৯৯-২০০৫)
        জানুয়ারি ১০, ২০১০ at ৯:১৮ পুর্বাহ্ন |

    :P :P

    জবাব দিন

      Abdullah M Sadi
        জানুয়ারি ১৩, ২০১০ at ৬:৩৯ অপরাহ্ন |

    বৌর্ন সিরিজ .

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১১, ২০১০ at ৯:৩১ অপরাহ্ন |

    পুরাই মিল দেখতাছি। :)

    জবাব দিন

  9. আজহার (২০০০-২০০৬)
       জানুয়ারি ১০, ২০১০ at ১০:১৬ অপরাহ্ন |

    ভাই,আপনার লিস্টে মেমেন্টো নাই দেইখা হতাশ হইলাম। ক্রিস্টোফার নোলানের বেস্ট মুভি।

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১১, ২০১০ at ৯:৩২ অপরাহ্ন |

    অনেক চেষ্টা করছিলাম লিস্টে রাখতে, কেমনে কেমনে হইল না। :(

    জবাব দিন

  10. আশহাব (২০০২-০৮)
       জানুয়ারি ১০, ২০১০ at ১০:২৫ অপরাহ্ন |

    পিটার ট্রেভার্স বাদে অন্য কোনো রেটিংই তেমন ভাল লাগলো না :( বাকী সব গুলাই ফ্যান্টাসী মনে হইলো :D
    তবে যাই হোক নাই হোক, আপনার তালিকার উপরে কোনো তালিকা নাই ভাই :D খালি Godfather সিরিজটা মনে হয় বাদ পরসে :(

    জবাব দিন

    হায়দার (৯৮ - ০৪)
        জানুয়ারি ১১, ২০১০ at ১২:০৮ পুর্বাহ্ন |

    কোন গদফাদার এর কথা বলতেছো?? গডফাদার তো ষাট এর দশকের ছবি।

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১১, ২০১০ at ৯:৩৩ অপরাহ্ন |

    গড ফাদার তো শূন্য দশকের ছবি না ভাইয়া

    জবাব দিন

  11. হায়দার (৯৮ - ০৪)
       জানুয়ারি ১১, ২০১০ at ১২:০৩ পুর্বাহ্ন |

    দি পারস্যুট অব হ্যাপিনেস-ভীষণ আবেগি একটি ছবি। সত্যি ঘটনা নিয়ে ছবি। অসাধারণ অভিনয়। উইল স্মিথের জীবনে সেরা ছবি।

    সহমত। :thumbup:

    বর্ণ সিরিজ- আমার ধারণা স্পাই থ্রিলার ঘরানার এটাই সেরা ছবি। এমনকি অবাস্তব জেমস বন্ড সিরিজের চেয়েও। সমালোচকরাও মানেন এই ছবির পর জেমস বন্ড ছবির স্টাইলও পাল্টে যেতে বাধ্য হয়েছে।

    আবারো সহমত :thumbup: :thumbup:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১১, ২০১০ at ৯:৩৪ অপরাহ্ন |

    থেংকু ডাবল সহমতের জন্য

    জবাব দিন

  12. মুহাম্মদ (৯৯-০৫)
       জানুয়ারি ১১, ২০১০ at ১:৪৫ অপরাহ্ন |

    চমৎকার তালিকা। এই তালিকা থেকেই বেছে বেছে আমি আমার দেখা সেরা মুভিগুলোর তালিকা করলাম। এর বাইরেও ০ দশকের অনেক মুভি ভাল লেগেছে, অনেকগুলো হয়তো এগুলোর চেয়েও বেশি। কিন্তু এই মুহূর্তে শুধু এই তালিকা থেকে সর্ট করেই আমারটা তৈরি করলাম:

    ১ – আ হিস্টরি অফ ভায়োলেন্স
    ২ – নো কান্ট্রি ফর ওল্ড মেন
    ৩ – মুলহল্যান্ড ড্রাইভ
    ৪ – ব্রোকব্যাক মাউন্টেইন
    ৫ – মেমেন্টো
    ৬ – ক্রচিং টাইগার, হিডেন ড্রাগন
    ৭ – দ্য ডিপার্টেড
    ৮ – ফারেনহাইট ৯/১১
    ৯ – সিদাদ দি দেউস (সিটি অফ গড)
    ১০ – দেয়ার উইল বি ব্লাড
    ১১ – ৪ মান্থস ৩ উইকস অ্যান্ড ২ ডেইজ
    ১২ – স্পিরিটেড অ্যাওয়ে
    ১৩ – চিলড্রেন অফ মেন

    এই তালিকায় দেখা যাচ্ছে একমাত্র অ্যাং লি-রই ২ টা মুভি আছে। বাকি সবারই একটা করে। সে হিসেবে তো দেখি অ্যাং লি কেই ০ দশকের সবচেয়ে সফল চলচ্চিত্রকার বলতে হয়।

    তবে এই তালিকার বাইরে থেকে করতে বললে আমি সবচেয়ে সফল পরিচালকদের (০ দশকের) তালিকাটা এরকম করবো:

    ১ – কোয়েন ভ্রাতৃদ্বয়
    ২ – ডেভিড লিঞ্চ
    ৩ – অ্যাং লি

    তবে এবারও পুরো বিচার করা হয় নি। দশক মাথায় রেখে একটা আলাদা পোস্ট দেয়ার ইচ্ছা রইল।

    জবাব দিন

    আন্দালিব (৯৬-০২)
        জানুয়ারি ১১, ২০১০ at ২:৫২ অপরাহ্ন |

    সে হিসেবে তো দেখি অ্যাং লি কেই ০ দশকের সবচেয়ে সফল চলচ্চিত্রকার বলতে হয়।

    Ang Lee আবার সবচেয়ে বাজে ম্যুভিগুলার একটা (হাল্ক) বানাইছে। হা হা ;)

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১১, ২০১০ at ৯:৩৮ অপরাহ্ন |

    আন্দলিবের সাথে সহমত জানাইতে ইচ্ছা হইতাছে। :D

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১১, ২০১০ at ৯:৩৮ অপরাহ্ন |

    দশটার বেশি নাম দিছো, খেলবো না। :P
    আমি আসলে তোমার জন্য অপেক্ষা করছিলাম। মনে করছিলাম গত বছরের মতো তুমিই লিখবা।
    তোমার পোস্টের অপেক্ষায় রইলাম।

    জবাব দিন

  13.   Abdullah M Sadi
       জানুয়ারি ১৩, ২০১০ at ৬:৩৮ অপরাহ্ন |

    এই ফার্স্ট দেখলাম ব্লগ টি . ভালো লাগলো.

    জবাব দিন

  14. আছিব (২০০০-২০০৬)
       জানুয়ারি ২৩, ২০১০ at ৮:৩১ অপরাহ্ন |

    ভাই গো,গোস্তাখি মাফ করবেন।আসলে এত ঘরানার ছবি বের হয় যে সেরা ১০ বাছাই করা আসলেই অনেক কঠিন।অনেক ছবিই হয়ত দেখছেন কিন্তু লিস্ট করার সময় মিস হয়ে গেছে।genre করে লিস্ট করলে আরো জোস হইত।ভাই, The Notebook,A walk to remeber,50 first dates,TROY .UP এগুলা আপনার ভাল লাগেনাই? :(
    তবে বস,এখনো পোলাপান সামলাইয়া এখনো মুভিচর্চা করে যাচ্ছেন দেখে খুব ভাল লাগল।চালায় যান,বস।আমরাও আছি আপনার পিছে :boss:

    জবাব দিন

  15. রিয়াজ (৯৮-০৪)
       জানুয়ারি ২৮, ২০১১ at ১২:৪৭ পুর্বাহ্ন |

    50 first date should be included…এখন কার inception কেমন লাগছে আপনাদের??

    জবাব দিন

  16. আসিফ (২০০১-'০৭)
       মে ১৮, ২০১১ at ৯:৩৭ অপরাহ্ন |

    আপনার দেয়া লিস্ট গুলা দেখে আসলেই পুলক লাভ করলাম। :)) :)) :)) :)) :))
    আমি প্রচুর মুভি দেখি, এখন আর দেখার মত মুভি তেমন খুঁজে পাই না… এখানে আপনার দেয়া ৭ টা লিস্ট এর ৭০ টা মুভির মধ্যে ৬৮ টা মুভি আমি দেখেছি, বাকি ২ টা তাহলে দেখতে হবে শীঘ্রই … :P

    জবাব দিন

  17. রাজীব (১৯৯০-১৯৯৬)
       মে ১৯, ২০১১ at ৫:৪০ পুর্বাহ্ন |

    To me Ronin is the best thriller movie; but from this ( 2000-2009) decade bourne trilogy is the best. Tough very good top ten.

    জবাব দিন

  18. রকিব (০১-০৭)
       ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৫:৪৬ পুর্বাহ্ন |

    এই পোষ্ট যখন প্রকাশ পায়, তখন অর্ধেকের মতো সিনেমা দেখেছিলাম এগুলোর মধ্য থেকে। আজকে গুণে দেখলাম, সবগুলো লিস্ট মিলিয়ে মাত্র ২ টা দেখা বাকী আছে; বাকী সব শ্যাষ :grr:

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard