random header image

ভুইলা গেছি ও একটা ফাও গল্প

১.
ক্যাডেট কলেজে। প্যারেন্টস ডে । এক শুক্রবার সকালে অভিভাবকরা আসতো কলেজে, খাবার আনতো, দেখা করতাম, খেতাম। এক বেলা বাবা-মার সঙ্গে থাকার আশায় সারা মাস অপেক্ষায় থাকতাম। একবার ঢাকা থেকে আমার বাবা গেলেন একা, আমাকে দেখতে। নিয়ম ছিল প্যারেন্টসরা এসে একটা কাগজে নাম লিখে দেবেন, তারপর আমাদের কাছে খবর যাবে, আর আমরা যাবো নির্দিষ্ট স্থানে। হাউজের সামনে বাস্কেটবল কাম প্যারেড গ্রাউন্ডে সামিয়ানা খাটিয়ে প্যারেন্টসদের বসার ব্যবস্থা থাকতো।
আমি জানি বাবা আসবেন, অপোয় আছি। অথচ খবর আসে না। পরে সাগর এসে বললো যে আমার বাবা নাকি বসে আছেন অনেন ধরে। আমার বাবা কি করেছে জানেন? স্লিপে সাজ্জাদ হোসেন লিখে দিয়েছিলেন। এই নামে তো কেউ আর নাই। আসলে আমার ছোট ভাইয়ের নাম সাজ্জাদ হোসেন। :-?

২.
মেয়েকে ভর্তি করাবো। ফর্ম নিয়ে আসছি। এখন পূরণ করে ভর্তি করার পালা। সুন্দর করে নাম লিখে নিয়ে গেছি গতকাল শনিবার। দেখি স্কুল বন্ধ। কাল রাতে বউকে বললাম আমার মেয়ের ভাল নামতো মানিতা তাই না? আমার বউ অবাক হয়ে তাকিয়ে বললো মানিতা হবে কেনো? মানিতা তো বড় বোনের মেয়ের নাম। আমার মেয়ের নাম তানিশা। ফর্মে নাম কেটে আবার লিখলাম তানিশা। বউ কইলো কবে জানি বউরেও ভুইলা যাইবা। (চেষ্টা করতে দোষ কি?) :))

৩.
তারচেয়েও মারাত্বক গল্প আছে বায়রনের। রেজাউল করিম বায়রন, ডেইলি স্টারের সাংবাদিক। একদিন অফিস থেকে সে ফোন করছে তার বউয়ের অফিসে। ফোন ধরতেই অপারেটরকে বায়রন বললো-আমার বউকে দেন তো।
অপারেটর-আপনার বউ কে? নাম কি?
এইবার বায়রন পড়লো মুশকিলে। বউয়ের নাম সে আসলে ভুলে গেছে, ঐ মুহূর্তে মনে করতে পারছিলো না। বায়রন বললো একটা দাঁড়ান। তারপর বায়রন মোবাইল ফোনটা হাতে নিয়ে ফোনবুকে যেয়ে একটার পর একটা নাম ও নাম্বার দেখা শুরু করলো। একটা নাম দেখে মনে পড়লো এইটাই তার বউ। তারপর অপারেটররে বলতে পারলো তার বউয়ের নাম। :goragori:
৪.
এইটা কি ভুলো মনের গল্প বলা যায়? একুশের রাত নামে একটা টকশো হয় রাত ১২টায় একুশে টেলিভিশনে। আমি আছি, সাথে আরও দুইজন। আর একজন সুন্দরী উপস্থাপিকা। আমি তার পাশে। আমার বা পাশে উপস্থাপিকা, আর ডান দিকে ক্যামেরাম্যান, একটু উচুতে বসা। লাইভ অনুষ্ঠান। চলছে। হঠাৎ ডান দিকে তাকাইয়া দেখি ক্যামেরাম্যান মনযোগ দেখে আর হাসে। তাকাইয়া দেখলাম আমার বাম দিকে শাড়ি পড়া উপস্থাপিকার কি কি যেন দেখা যায় আর ক্যামেরাম্যান বেটা সেইটাই দেখে আর হাসে। আমি তো ভদ্র ছেলে , তাই আমি হাসি নাই। তয় চোখের কথা এখন আর মনে নাই।
মাঝখানে ব্রেক, প্যানেলে বসা ছিল মোজাম্মেল বাবু ভাই। সেও খেয়াল করছে। বিরতির সময় আইসা বাবু ভাই কইলো ……….শাড়ি ঠিক করো। উপস্থাপিকা পায়ের কাছে শাড়ি ঠিক করলো। আবার কইলো বাবু ভাই, শাড়ি ঠিক করো। সে আবারও পায়ের কাছে ঠিক করে। তিনবারের বার বাবু ভাই আর না পাইরা নিজেই হাত দিয়া শাড়ি ঠিক কইরা দিলো।
অনুষ্ঠান শেষে ফোন দিলাম ডেইলি স্টারের ইনাম ভাইরে। কাহিনী শুইনাই সে ফোন দিল বাবু ভাইরে। বাবু ভাই আমারে ফোন দিয়া কইলো, ‘মাসুম, তুমি দেখলা আর আমি দেখলাম। কিন্তু পুরা জাতীর দেখার দরকার কী?’ :D

৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৬৮ টি মন্তব্য

  1. টিটো রহমান (৯৪-০০)
       জানুয়ারি ১৮, ২০০৯ at ৪:২৯ অপরাহ্ন |

    মা মা আমি 1st হইছি

    জবাব দিন

    টিটো রহমান (৯৪-০০)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ৪:৪৭ অপরাহ্ন |

    প্রেসকি রকস :awesome: :awesome: :awesome: কপিরাইট জুনা

    অফটপিক:মাসুম ভাই আসলে টা গল্প দিতে চাইছিল …….শেষেরটা ভুইলা গ্যাছে……… :-B

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ৫:৪৯ অপরাহ্ন |

    :)) তাইতো বলি কি যেন মনে পড়তাছিল না

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ৫:০৬ অপরাহ্ন |

    পড়ালেখা না কইরাই? x-(

    জবাব দিন

  2. ফয়েজ (৮৭-৯৩)
       জানুয়ারি ১৮, ২০০৯ at ৪:৩৯ অপরাহ্ন |

    :khekz: :khekz: :khekz: :khekz:

    প্রেসকি তো ভালই জমছে বস।

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ৫:২৯ অপরাহ্ন |

    :)গল্পের তো শেষ নাই

    জবাব দিন

  3. শোয়েব (৯৪ - ০০)
       জানুয়ারি ১৮, ২০০৯ at ৪:৪৩ অপরাহ্ন |

    =)) =)) =)) =))
    প্রেসকি রকস (কপিজুনা)

    জবাব দিন

  4. রবিন (৯৪-০০/ককক)
       জানুয়ারি ১৮, ২০০৯ at ৫:১৪ অপরাহ্ন |

    তুমি দেখলা আর আমি দেখলাম। কিন্তু পুরা জাতীর দেখার দরকার কী?’ :D

    আমিও দেকপো

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ৬:৪৯ অপরাহ্ন |

    ৪টা লিখলাম। পোলাপান খালি শেষের নিয়াই কথা কয় বিষয় কী? বাকিগুলা কি ভুইলা গেছে? :-?

    জবাব দিন

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ১১:০৯ অপরাহ্ন |

    আপনার রোগে পাইছে মনে হয়… :-B

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ৫:১২ অপরাহ্ন |

    আমারটা হইলো মেমেন্টো রোগ, আরে পোলাপাইনের হইছে গজনী রোগ

    জবাব দিন

  5. জুনায়েদ কবীর (৯৫-০১)
       জানুয়ারি ১৮, ২০০৯ at ৫:৩৭ অপরাহ্ন |

    হাসতে হাসতে :pira:
    বস, প্রেসকি রক‌স.. :thumbup:

    আমার মনে হয় শওকত ভাই ওনার ভুলোমনের কারনেই সিসিবিতে আসতে দেরী করেছেন.. :-B
    ব্লগের নাম অনেক আগে শোনার পরও ভুলে বিবিসি, এবিসি, সিপিবি, বিপিসি..ইত্যাদি নানান কিছু ট্রাই করার পর অবশেষএ.. B-)

    বস আমগোরে কোনদিন ভুইল্যা যাইয়েন না.. :dreamy:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ৭:৪১ অপরাহ্ন |

    এক সাগর চেষ্টার বিনিময় ব্লগ বানাইলো যারা আমরা তোমাদের ভুলবো না……….ভুলবো না……… :hug:

    জবাব দিন

  6. তাইফুর (৯২-৯৮)
       জানুয়ারি ১৮, ২০০৯ at ৫:৪৮ অপরাহ্ন |

    শাড়ী নামক ডেরেসটার আবেদনই আলাদা … :D
    কিছু যদি দেখাও যায় … নীচের কুচি ঠিক করলেই চলে। :-B

    শওকত মাসুম ভাই আইসা, না দেখা জগতের কত কিছু দেখাইলেন। :salute:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ৭:৪২ অপরাহ্ন |

    হ, আবার প্রাকটিসে নাইমো না

    জবাব দিন

  7. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       জানুয়ারি ১৮, ২০০৯ at ৫:৫৭ অপরাহ্ন |

    সকালটা উজ্জল হয়ে গেল, সাথে ৩২টা দাঁত বের হওয়া ফাও :D :D =)) =))

    জবাব দিন

    জিহাদ (৯৯-০৫)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ৫:৫৯ অপরাহ্ন |

    আপনের ঐখানে সূর্য কি মাত্র উঠলো? :(

    জবাব দিন

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ৬:১০ অপরাহ্ন |

    সূর্য তো উঠছে প্রায় ঘন্টা ছয়েক আগে……কিন্তু আমি উঠছি মাত্র ঘন্টা দুয়েক :D :D :P
    আর আকাশটা সকাল থেকেই মেঘলা।

    জবাব দিন

  8. জিহাদ (৯৯-০৫)
       জানুয়ারি ১৮, ২০০৯ at ৬:০০ অপরাহ্ন |

    :khekz: :khekz:

    ভান্ডারে তো ধনের অভাব নাই। ছাড়তে থাকেন ভাইজান। আর আমরা কুড়াইতে থাকি :D

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ৬:৫৩ অপরাহ্ন |

    অশ্লীল …

    জবাব দিন

    সাকেব (মকক) (৯৩-৯৯)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ৮:০৬ অপরাহ্ন |

    সহমত…
    অশ্লীল…:thumbdown:

    জবাব দিন

  9. সাব্বির (৯৫-০১)
       জানুয়ারি ১৮, ২০০৯ at ৬:০১ অপরাহ্ন |

    মাসুম ভাই, আমার ব্রাউসারে তো ফাও গল্পটা আসতেছেনা :(

    অফটপিকঃ ৪ নম্বর কাহিনিটা কি সচিত্র প্রকাশ করা যায় না B-)
    আমার জন্য না অন্যদের কথা চিন্তা কইরা কইলাম :D

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ১২:১৯ পুর্বাহ্ন |

    :thumbup:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ৫:১৩ অপরাহ্ন |

    নতুন ক্যামেরাম্যান লাগবো সচিত্র প্রকাশের জন্য। রাজী কে?

    জবাব দিন

  10.    জানুয়ারি ১৮, ২০০৯ at ৬:১০ অপরাহ্ন |

    হাহাহাহাহাহ
    শর্ট টাইম মেমোরি লস। শওকত ভাইরে ‘মেমেন্টো’ রোগে ধরছে। :D

    একটার চেয়ে একটা মজার কাহিনী। তবে লাস্টের গল্পের উপস্থাপিকার পরিচয় একটু হিন্টস দিলে ভালো হইতো। পরের বার তার অনুষ্ঠান একটু মনযোগ ;) দিয়া দেখতাম। ;) ;)

    আমারো সন্ধ্যাবেলায় সিসিবিতে আসাটা উজ্জ্বল হয়ে গেলো। :D

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ৬:৫৫ অপরাহ্ন |

    মজবুত, হেভীটপ ‘তানিয়া’ ম্যাডাম হইতে পারে। শাড়ী’র বহরে (প্রস্থ্যে) উনার কুলায় না বইলা শুঞ্ছিলাম।

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ৫:১৬ অপরাহ্ন |

    তানিয়া কে আবার? ;)

    জবাব দিন

        জানুয়ারি ২০, ২০০৯ at ৩:১৮ অপরাহ্ন |

    টুটুল(গায়ক) ভাইয়ের বউডা না তো আবার!!! :P
    কিন্তু সে তো একুশেতে সাংবাদিকদের সাথে টক শো করে না। :D :D

    জবাব দিন

  11. রকিব (০১-০৭)
       জানুয়ারি ১৮, ২০০৯ at ৯:৪৯ অপরাহ্ন |

    বউ কইলো কবে জানি বউরেও ভুইলা যাইবা। (চেষ্টা করতে দোষ কি?)

    =)) =)) =))
    জোশ… জোশ… বেশি জোশ :boss: :boss:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ৬:০৮ অপরাহ্ন |

    খবরদার আমার বউ যেন না জানে x-(

    জবাব দিন

  12. ইফতেখার (৯৫-০১)
       জানুয়ারি ১৮, ২০০৯ at ১০:০২ অপরাহ্ন |

    জটিল !!!! হাসতে হাসতে খবর হইতেসে … :boss: :boss:

    :just: পাঙ্খা !!

    জবাব দিন

  13. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জানুয়ারি ১৮, ২০০৯ at ১০:১৫ অপরাহ্ন |

    বুঝলাম না, একুশের টকশোতে আমারে যেদিন ডাকতো ওইদিন হয় বাবু নাইলে রাশেদ উপস্থাপক থাকতো। আমারে কি ভয় পাইতো নাকি?? ;;) ;;) ;;)

    অবশ্য মাসুম তো মাসুমই! তাই, ওরে পাশে নিয়া ……শো করতে ক্যাটরিনা কাইফও ডরাইবো না। :no: :no: :no:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ১০:২৫ অপরাহ্ন |

    আঙুর ফল টক :))

    জবাব দিন

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ১০:৫০ অপরাহ্ন |

    কও কি উপস্থাপিকা …. টক?? :no: :no: :no:

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ১১:১৬ অপরাহ্ন |

    দুই বসের ডাইলগে ব্যাপক মজা পাইলাম …
    :just: :pira:

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ১২:৪২ পুর্বাহ্ন |

    বস্ ‘টক’ শো ইতো আছিলো :grr:

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ২:২৬ পুর্বাহ্ন |

    :just: :pira:

    জবাব দিন

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ২:৩৯ পুর্বাহ্ন |

    :khekz: :khekz:

    জবাব দিন

    টিটো রহমান (৯৪-০০)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ১০:৪৬ পুর্বাহ্ন |

    :khekz: :khekz: :khekz: :khekz:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ৬:০৮ অপরাহ্ন |

    হাহাহাহাহাহ :salute:
    বাবু ভাইরে জিগাইতে হইবো

    জবাব দিন

    জাফর (৯৫-০১)
        জুলাই ২৯, ২০০৯ at ৪:৪৭ অপরাহ্ন |

    :)) :))

    জবাব দিন

  14.   মাসরুফ হোসেন
       জানুয়ারি ১৮, ২০০৯ at ১১:০৬ অপরাহ্ন |

    ভান্ডারে তো ধনের অভাব নাই। ছাড়তে থাকেন ভাইজান। আর আমরা কুড়াইতে থাকি

    আমিও কুড়াপো :((

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ১১:১৮ অপরাহ্ন |

    কুড়াপি ক্যান ?? কিসের অভাব তোর ?? :-o

    জবাব দিন

    রবিন (৯৪-০০/ককক)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ১২:৪৯ পুর্বাহ্ন |

    =)) =)) =)) =)) =)) =))

    জবাব দিন

        জানুয়ারি ১৯, ২০০৯ at ৩:৫৪ অপরাহ্ন |

    ধনের কাঙ্গাল ধন খুঁজে :D

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ৬:০৯ অপরাহ্ন |

    যার যা অভাব :D

    জবাব দিন

  15.    জানুয়ারি ১৮, ২০০৯ at ১১:২৬ অপরাহ্ন |

  16. রায়হান আবীর (৯৯-০৫)
       জানুয়ারি ১৮, ২০০৯ at ১১:৩৯ অপরাহ্ন |

    সেইরকমের চেয়ে আরেকটু বেশী মজা পাইলাম। :D

    তয় বস কী দেখছিলেন- সেইটা ঝাতি :just: জানতে চায়। :P

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ১৮, ২০০৯ at ১১:৫৩ অপরাহ্ন |

    তুই এত বোকা ?? :-o
    উপস্থাপিকা ঘোমটা টাঞ্ছিল না … তাই মুখ দেখা যাচ্ছিল। :-B

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ১২:৪১ পুর্বাহ্ন |

    তাই মুখ দেখা যাচ্ছিল?? নাউজুবিল্লাহ মিন জালেক :D

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ৬:১০ অপরাহ্ন |

    ঝাতি জানতে চায় না দেখতে চায়?

    জবাব দিন

  17. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       জানুয়ারি ১৯, ২০০৯ at ১২:২২ পুর্বাহ্ন |

    শওকত ভাই নায়িকার সাক্ষাৎকার মূলক কাহিনিটা এখনও কইলেননা দেখে সমসাময়িক সিসিবি ধারায় আপনার ব্যাঞ্চাই :D
    তবে এইরকম চরম ফাও গল্প কইয়া পিরতে পিরতে মির্ডির করানোর লাইগা আগের দাবীকৃত ব্যান উইথড্র করে নতুন করে আবার ব্যাঞ্চাই :D :grr: :grr:

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ১২:৩৭ পুর্বাহ্ন |

    ব্যাঞ্চাইয়া, উইথড্র কইরা, আবার ব্যাঞ্চাওয়ার জন্য … ফৌজিয়ানের ব্যাঞ্চাই।

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ১:০৮ পুর্বাহ্ন |

    আমিও ব্লাডি ফৌজিয়ানের ব্যাঞ্চাই x-(

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ৬:১১ অপরাহ্ন |

    সেই দুঃখের কথা আরেকদিন কমুনে

    জবাব দিন

  18. আমিন (১৯৯৬-২০০২)
       জানুয়ারি ১৯, ২০০৯ at ১২:৫৬ পুর্বাহ্ন |

    ওরেব্বাবা। অনেকদিন পর সিসিবিতে ঢুকলাম।
    শওকত ভাই ফাটাফাটি। :D :D :D :D :D

    জবাব দিন

  19. রহমান (৯২-৯৮)
       জানুয়ারি ১৯, ২০০৯ at ৬:০৪ পুর্বাহ্ন |

    ক্যামেরাম্যান বেটা সেইটাই দেখে আর হাসে। আমি তো ভদ্র ছেলে , তাই আমি হাসি নাই। তয় চোখের কথা এখন আর মনে নাই

    :P :D

    একটা ফাও গল্প

    এই পোষ্টের নামকরণের সংশোধনী চাই :mad: (টুশকি-১,২,৩… এর মতো করে প্রেসকি-১,২,৩… এভাবে দেয়া হোক)

    শওকত ভাই,
    প্রেসকি রকস্‌ :thumbup:

    জবাব দিন

  20. জ়ে এম সারোয়ার মুজিব ( এডিসন) (১৯৭৯-১৯৮৫)
       জানুয়ারি ১৯, ২০০৯ at ৭:১২ পুর্বাহ্ন |

    শওকত তোমার ব্লগটা মজার কোন সন্দেহ নাই কিন্তু মন্তব্য এবং প্রতিমন্তব্য এর চেয়ে বেশি মজার মনে হলো। তুমি যে বেজায় রশিক তা বুঝতে বাকি নাই। আমি তোমার নিয়মিত পাঠক হয়ে গেলাম।আমি সিসিবিতে নতুন। তোমার অনেক নাম শুনেছি আজ প্রথম পড়লাম। আসাধারণ :salute:

    জবাব দিন

    তানভীর (৯৪-০০)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ১০:০২ পুর্বাহ্ন |

    ক্লাশমেটকে তুমি করে বলায়, সারোয়ার ভাইয়ের ব্যাঞ্চাই।

    সিনিয়রের ব্যাঞ্চাওয়ায় নিজেই নিজের ব্যাঞ্চাই। :frontroll: :frontroll:

    সারোয়ার ভাই, প্লিজ মাইন্ড কইরেন না! :(

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ৬:৩৭ অপরাহ্ন |

    আহা, আমার ব্যাচের একজনকে পাওয়া গেলো। অয়েলকাম।

    জবাব দিন

  21. তানভীর (৯৪-০০)
       জানুয়ারি ১৯, ২০০৯ at ১০:০৬ পুর্বাহ্ন |

    শওকত ভাই, প্রেসকি রকস! :thumbup: :thumbup: (কপিরাইটঃ জুনা)

    আপনি দেখি আপনার কন্যার নাম ভুইল্যা গিয়া পারিবারিক ধারাবাহিকতা বজায় রাখছেন। এখন দেখা যাক আপনার কন্যা একই ধারাবাহিকতা রক্ষা করতে পারে কিনা!

    ৪নংটা ফাটাফাটি হইছে। :thumbup: :thumbup:

    ইয়ে, মানে, ৫নংটা কি আমাদের সাথে শেয়ার করা যায়না? :D

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ১৯, ২০০৯ at ৬:৩৮ অপরাহ্ন |

    ৫নংটা বউ বলতে মানা করছে

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ২১, ২০০৯ at ৩:৪৩ পুর্বাহ্ন |

    লেখতেতো মানা করেননাই :grr: :grr:

    জবাব দিন

  22. এহসান (৮৯-৯৫)
       জানুয়ারি ১৯, ২০০৯ at ৪:২৮ অপরাহ্ন |

  23. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       জানুয়ারি ১৯, ২০০৯ at ১০:১৪ অপরাহ্ন |

    শওকত ভাই,
    :clap:
    :boss:
    :salute:

    জবাব দিন

  24. তৌফিক (৯৬-০২)
       জানুয়ারি ২০, ২০০৯ at ১:৪১ অপরাহ্ন |

    কোন কথা নাই, খালি পাঁচ দিয়া গেলাম শওকত ভাই।

    অফটপিকঃ উৎপল শুভ্ররে একটু কয়েন, মহাকাব্য, কার্ডিফ কাব্য, হেন কাব্য-তেন কাব্য- এইগুলা ছাড়া কি আর কোন উপমা নাই? একদম ক্লিশে হয়ে গেছে কথাগুলা।

    জবাব দিন

  25. রেজওয়ান (৯৯-০৫)
       জানুয়ারি ২০, ২০০৯ at ৩:২২ অপরাহ্ন |

    ক্যান যে দেখিনা এইডা :(( :(( :((
    আইজকে থাইক্কা আমি নিয়মিত দর্শক হইয়া জামু… :P :P

    জবাব দিন

  26. নাইম
       ফেব্রুয়ারি ৮, ২০১২ at ১০:০৬ অপরাহ্ন |

    ‘চেষ্টা করতে দোষ কি?’

    ভাই চেষ্টা করে দেখতে পারেন।

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard