random header image

আকর্ষণীয়া, সুন্দরী আর চঞ্চলার গল্প

আমরা সবাই তাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মাত্র কাশ শুরু করেছি। সে আমাদের অর্থনীতির ছাত্রী ছিল না। তার নাম দিলাম আকর্ষণীয়া। তার দুই বন্ধু পড়তো আমাদের সাথে। তাদের একজনের নাম দিলাম সুন্দরী, আরেকজন চঞ্চলা। মাঝে মধ্যে সাথে দেখতাম একটি ছেলেকে। তার নাম দিলাম পাজী। x-(
তখন আমাদের মধ্যে কয়েকটা গ্রুপ। সবচেয়ে বেশি এসেছিল ঢাকা কলেজ থেকে। ওরা একটা গ্রুপ। নটরডেম আরেকটা গ্রুপ। মেয়েদের গ্রুপ একটাই হলিক্রস। আর সব বিভাগের ক্যাডেট কলেজ নিয়ে আমাদের গ্রুপ।
আকর্ষনীয়া পড়তো পাবলিক অ্যাডে। কিন্তু তার বন্ধুরা সব অর্থনীতিতে। তাই সে আড্ডা দিতো আমাদের এখানে। আমরা দেখতাম, দীর্ঘশ্বাস ফেলতাম আর পাজীকে ঈর্ষা করতাম। :gulli2:
পান্না আকর্ষণীয়ার প্রেমে পড়েছিল। পান্নার পাল্লায় পড়ে আমরা একদিন গেলাম পাবলিক অ্যাডে ক্লাশ করতে। গিয়ে দেখি মুগ্ধ প্রেমিকের সংখ্যা এতো বেশি যে ক্লাশ রুমে জায়গা হচ্ছে না। বিষয়টি ম্যাডামের চোখ ঐদিন পড়লো। হুঙ্কার দিয়ে বললেন, অন্য বিভাগের কে কে আছে দাঁড়াও। বোকা কয়েকজন দাঁড়ালে ম্যাডাল দিলেন মহাঝাড়ি। আর আমরা সুবোধ বালকের মতো পুরো ক্লাশটা করে গেলাম। তারপর আর অন্য বিভাগের কোনো ক্লাশ করতে যাইনি। =((
একদিন শুনলাম ছাত্র দলের এক ক্যাডার আকর্ষণীয়ার প্রেমে পড়েছে। তার নাম কী ছিল এখন আর মনে নাই। তবে তাকে আমরা বলতাম বাংলা ভাই। সম্ভবত বাংলায় পড়তেন তিনি। কথা বলতো অদ্ভুদ এক ভঙ্গীমায়। ফিন্যান্সের মাসুক (রাজশাহী ক্যাডেট) হুবহু আবার সেটা দেখাতে পারতো। (মাশুক এখন এনবিআরে। সেদিনও বাংলা ভাইকে নকল করে দেখালো সে।)। বাংলা ভাই নিজে ক্যাডার ছিল না, তবে বাবার অর্থ ক্যাডারদের পিছনে খরচ করে নিজেও ক্যাডার ভাব ধরে ক্যাম্পাসে চলাফেরা করতো।
একদিন শুনি পাজীকে চর থাপ্পর মেরেছে বাংলা ভাই। পাজীর দোষ সে কেন আকর্ষনীয়ার সঙ্গে ক্যাম্পাসে ঘোরাঘুরি করে। এখানেই শেষ না, বাংলা ভাইয়ের প্রেম নিবেদনের যন্ত্রনায় আকর্ষর্ণীয়ার ক্যাম্পাসে আসাই দায়। তাকে উঠিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়। সে আসে না, আমরা মন খারাপ ভাব নিয়ে ঘুরে বেড়াই। সুন্দরী আর চঞ্চলা একা একা থাকে। পাজীকেও আর তেমন দেখি না। কিছুদিনের মধ্যেই আমাদের ক্যাম্পাস জীবন বিবর্ণ হয়ে পড়ে। ~x(
একদিন জানতে পারি আকর্ষনীয়া কলা ভবন ছেড়ে দিয়েছে। বিভাগ বদল করে সে ভর্তি হয়েছে আইন বিভাগে। :(
তারপর আমরাও ভুলে যাই আকর্ষনীয়াকে। চোখের দেখা আর হয় না। সুন্দরী আমাদের বন্ধু হয়। কিছুদিন পরেই সব সুন্দরী মেয়েদের মতোই বিয়ে করে চলে যায় আমেরিকায়। আমরা যখন মাস্টার্সে, সুন্দরীর সঙ্গে আবার দেখা। তার বিয়ে টেকেনি। চঞ্চলার সঙ্গে বন্ধুত্ব টিকে থাকে অনার্স পর্যন্ত। তারপর সেও চলে যায় বিভাগ ছেড়ে। পাজীর সঙ্গে ভাল একটা বন্ধুত্ব হয়ে যায় আমার। পাজী এখন ব্যাংকে কাজ করে। সুন্দরী নিশ্চই নতুন জীবন বেছে নিয়েছে। চঞ্চলার খবর জানি না। আর আকর্ষণীয়া?
সে এখন দেশের একজন নামকরা আইনজীবি এবং আইনী বিষয়ে একজন অ্যাক্টিভিস্ট। টক শোতে প্রায়ই দেখা যায়। সুন্দর করে কথা বলে। এখনো যথেষ্ট আকর্ষণীয়া। :)
বাংলা ভাই যদি অতখানি যন্ত্রনা না দিত আকর্ষণীয়ার তাহলে বিভাগ বদলের দরকার হতো না। পাবলিক অ্যাডে পড়ে তার ভবিষ্যৎ কোথায় যেতো জানি না। কিন্তু বাধ্য হয়ে আইন অনুষদে যেয়ে অন্য রকম এক জীবন হয়েছে আকর্ষনীয়ার। :party:

৯ votes, average: ৫.০০ out of ৫৯ votes, average: ৫.০০ out of ৫৯ votes, average: ৫.০০ out of ৫৯ votes, average: ৫.০০ out of ৫৯ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৩২ টি মন্তব্য

  1. আহসান আকাশ (৯৬-০২)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ৩:০৯ অপরাহ্ন |

    বস “বাংলা ভাই” নামটা কপিরাইট কইরা ফেলাইতেন তখন।

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৪:৫৪ অপরাহ্ন |

    আমাদের যুগেও বাংলা ভাই ছিলের ভাই……

    [ জবাব দিন ]

  2.    জানুয়ারি ২৫, ২০০৯ at ৩:১৫ অপরাহ্ন |

    সে এখন দেশের একজন নামকরা আইনজীবি এবং আইনী বিষয়ে একজন অ্যাক্টিভিস্ট। টক শোতে প্রায়ই দেখা যায়। সুন্দর করে কথা বলে। এখনো যথেষ্ট আকর্ষণীয়া।

    আমাদের মাসুম ভাইও এখনো অনেক হ্যান্ডসাম। ;)

    কিছুদিন পরেই সব সুন্দরী মেয়েদের মতোই বিয়ে করে চলে যায় আমেরিকায়।

    পৃথিবীর সব সুন্দরীদের ব্যান চাই। ;) ;)

    চমৎকার স্মৃতিচারন ভাইয়া। :thumbup: ক্যাম্পাস জীবনটা কি দারুন ছিলো। আহা!! আমাদের যে দিন গেছে তা কি একেবারেই গেছে ? :(

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৩:৩০ অপরাহ্ন |

    হুম একেবারেই চইল্লা গেছে। স্মৃতি আপা আছে।

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৪:৫৬ অপরাহ্ন |

    হায়………আমাদের যে দিন গেছে তা কি একেবারেই গেছে ? (পুরুষ মানুষের আবার বয়স!! :D )

    [ জবাব দিন ]

  3. ফয়েজ (৮৭-৯৩)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ৩:৩১ অপরাহ্ন |

    বস ঢাকায় পইড়া মাত্র তিনজনের কথা কইলেন। ধুর আপনার ব্যান চাই।

    আইচ্ছা উনি কি অভিনয় টভিনয় করেন নাকি?

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:০০ অপরাহ্ন |

    অভিনয় করে না। সবার কথা বলা নিষেধ। বউ আমার ব্যান চাইতে পারে তাইলে।

    [ জবাব দিন ]

  4. মেহেদী হাসান সুমন (৯৫-০১)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ৩:৪০ অপরাহ্ন |

    :D জটিল … তবে আগে সামু তে দেখছি …

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৩:৪৪ অপরাহ্ন |

    হুম। সামুতে আগে প্রকাশিত। লিখতে ভুলে গেছিলাম।

    [ জবাব দিন ]

  5. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ৪:০৮ অপরাহ্ন |

    বস,

    খুব ভাল লাগলো।

    এত সুন্দর করে প্লটের অবতারনা করেন আর অল্প শব্দের বিন্যাসে অনেক কথা বলে ফেলেন- পড়তেই জোস্‌ লাগে।

    আর মুগ্ধতা থেকে যায় অনেকক্ষন। :boss:

    সালাম। :salute:

    [ জবাব দিন ]

  6. টিটো রহমান (৯৪-০০)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ৪:১৯ অপরাহ্ন |

    আহা……………. :-B
    ভালবাসা মরে যায় মুগ্ধতা মরে না
    মুগ্ধ প্রেমিক তাই ভালবাসা করে না :wink:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:১৮ অপরাহ্ন |

    ঠিক কইছ।
    তয় বিয়া কইরা ফালায় এইটা কেন কইলা না তা বুঝি নাই।

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:১৯ অপরাহ্ন |

    আহা …

    [ জবাব দিন ]

  7. এহসান (৮৯-৯৫)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ৪:২০ অপরাহ্ন |

    শওকত ভাইয়ের আকর্ষনীয়াটা কে জানি না। কিন্তু ২০০১ এ পরিবেশ বিষয়ক এক সম্মেলনে একজন আইনজীবির সাথে দেখা হয়েছিলো। জটিল কথা বলে। পাব্লিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর চিফ ইঞ্জিনিয়ার মুখ হা করে চোখ বের করে দিয়ে কথা শুনেছে আর সভাপতিত্ব করেছে। ৫ মিনিট সময় নিয়া ৫০ মিনিট কথা বলেছে। সবাই হা করে ওই আকর্ষনীয়া আইনজীবির কথা শুনেছিলো।

    আমার Wild guess হলো, হয়তো ওই মহিলাই আকর্ষনীয়া। :)

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৫, ২০০৯ at ৪:৩৩ অপরাহ্ন |

    আপনিও কি আকর্ষনীয়া আপার ফ্যান? ;) ;)

    [ জবাব দিন ]

    এহসান (৮৯-৯৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ১:৫৬ পুর্বাহ্ন |

    আবার জিগায়!!! আমি তো শুধু ফ্যান না মহা ফ্যান। :) উনার কিছু কিছু ব্যাপার তো কেট উইন্সলেট এর মতো। যাই হোক বাংলাদেশি নাটকের মত টক শো গুলার DVD পাওয়া যায় না???

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৪:৪৪ অপরাহ্ন |

    সম্ভবত Wild guess ঠিক হইছে। সাধে কি আর আকষর্নীয়া নাম দেই!!

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:০৩ অপরাহ্ন |

    কেমন জানি ‘বেলা”বেলা’(bela-Bangladesh Environmental Lawyers Association) ঘ্রান পাইতেছি !! ;) ;) ;)

    শওকত ভাই কি কন ? ;) ;)

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:১১ অপরাহ্ন |

    আমার `বেলা’ যে যায় সাজ`বেলা’তে……….. :(

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:১৮ অপরাহ্ন |

    ঠিকই ধরছি।
    কিন্তু আপনাদের দুই জনেরইতো এখন মেঘে মেঘে অনেক ‘বেলা’ হয়েছে। ;) ;)

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:২৩ অপরাহ্ন |

    :gulli2: কে কয়? তার হইতে পারে, আমার না।

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:২৯ অপরাহ্ন |

    তার মানে এখনো উনার সাথে “টক শো” করতে চান ? ;)

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:৩০ অপরাহ্ন |

    পুরা জাতিরে দেখানোর দরকার কী?

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:৩৪ অপরাহ্ন |

    ও ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’ কেইস ? ;)

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:৩৭ অপরাহ্ন |

    একটা হিন্দি সিনেমায় একটা গান দেখছিলাম ”খুল্লাম খুল্লা পেয়ার করেঙ্গে হাম দোনো……..” :P

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৮:১৮ অপরাহ্ন |

    :P :P

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১০:১৩ অপরাহ্ন |

    ইশ… এই পোষ্টটা যদি শওকত ভাবীকে দেখাইতে পারতাম ~x( :mad: :mad:

    [ জবাব দিন ]

    আরিফ আমীন (০১-০৭)
        জুন ২, ২০১০ at ১০:৪৩ অপরাহ্ন |

    :)) :))

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:৩৩ অপরাহ্ন |

    :khekz: :khekz: :guitar: :guitar:

    [ জবাব দিন ]

  8. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ৪:৫১ অপরাহ্ন |

    হুম। ইন দ্য ইয়ার নাইনটিন …………. =(( =(( =((

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৪:৫৪ অপরাহ্ন |

    তারপর? (ভাবীরে কিছু বলবো না, কথা দিলাম)

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:০৩ অপরাহ্ন |

    এসব কথা কি জুনিয়রদের সামনে বলা যায়? সামনা-সামনি বলবোনে। :x :x :x

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৮:২৩ অপরাহ্ন |

    এইটাই ভাল… :thumbup:
    আপনি বলবেন শওকত ভাই কে… :-B
    শওকত ভাই শফি ভাইকে… :-B
    শফি ভাই কাইয়ূম ভাই কে… :-B


    সবশেষে এডুরা সেটা ব্লগাকারে দেবে… B-)

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৮:৩৪ অপরাহ্ন |

    ভাল বুদ্ধি, ভাল বুদ্ধি
    (কপিরাইটঃ মিঠু…মীনা কার্টুনের টিয়া পাখি)

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৯:৪৪ অপরাহ্ন |

    ইয়ে মানে, লাবলু ভাই, শওকত ভাইকে দেখলাম সংসদ অধিবেশন নিয়ে খুব বিজি, আর শফি ভাই কুমিল্লায় গিয়ে স্পেশাল ড্রেস না পড়লে ব্লগ লিখবেন না বলছেন ;)) তাই আপাততঃ আমারেই ডাইরেক্ট কইয়া দিলে ইকটু সুবিধা হয় আর কি ;)) ;))

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ১:০৩ অপরাহ্ন |

    আমারে ইগ্নোর করার জন্য সবকায়টার ব্যান চাই।

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ১:২২ অপরাহ্ন |

    সিসিবি এর ব্যান চাই

    [ জবাব দিন ]

    জাহিদ (১৯৯৭-২০০৩)
        জুন ৭, ২০০৯ at ৪:৫০ পুর্বাহ্ন |

    =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))

    [ জবাব দিন ]

  9. তাইফুর (৯২-৯৮)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:২৫ অপরাহ্ন |

    সে এখন দেশের একজন নামকরা আইনজীবি এবং আইনী বিষয়ে একজন অ্যাক্টিভিস্ট।

    তাহলে তো মনে হয় ‘বাংলা ভাই’ বর্তমানে আইনী জটিলতার মধ্যদিয়া দিনাতিপাত করছেন … :D

    [ জবাব দিন ]

  10. তানভীর (৯৪-০০)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:৩৩ অপরাহ্ন |

    শওকত (মাসুম) ভাই, আহা! কি মাসুম একটা গল্প।
    দারুন মজা পাইলাম। :D

    বিখ্যাত মানুষদের গল্প শোনার মজাই আলাদা।

    [ জবাব দিন ]

  11. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ৫:৩৩ অপরাহ্ন |

    খুব ভালো লাগছে :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

  12. জুনায়েদ কবীর (৯৫-০১)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ৮:১৮ অপরাহ্ন |

    সে আমাদের অর্থনীতির ছাত্রী ছিল না…

    সময়ের সাথে সাথে কত কিছু বদলাইল… :-B
    ঢাকা ভার্সিটির অর্থনীতি বিভাগ বদলাইল না… :bash:
    এখন যদিও লাভ নাই, তবুও অর্থনীতি বিভাগের ব্যান চাই… :mad:

    [ জবাব দিন ]

  13. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ৯:২৫ অপরাহ্ন |

    ডিপার্টমেন্টে আমাগো আছিল একটা গ্রুপ “চার্লিস এঞ্জেলস”। আশির দশকে টিভি সিরিয়াল থেকে নেয়া নাম। বস ডিটেকটিভ চার্লি আর তার এজেন্ট তিন এঞ্জেল। আমি ছিলাম চার্লি, মানে বস। :D আর এঞ্জেল ছিল তিনটা : আয়েশা, শেগুফতা আর ইলা। চাইরটা বাদরামি কইরা বেড়াইতাম। অন্যদের পিছনে লাগতাম। বন্ধুগুলা যে কে কোথায় তাও জানিনা। কয় বাচ্চার মা হইছে কে জানে!

    চাপা পড়া স্মৃতিগুলো উঁকিঝুঁকি মারছে। না, এঞ্জেলগুলারে আবার খুঁইজ্যা বাইর করতে হইবো।

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৯:২৭ অপরাহ্ন |

    ভাবিইইইইইইইইইইইইইইইইইইইই

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৯:২৮ অপরাহ্ন |

    কেডা?

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান সুমন (৯৫-০১)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৯:৫১ অপরাহ্ন |

    ভাবিইইইইইইইইইইইইইইইইইইইই

    আয়েশা, শেগুফতা আর ইলা

    =)) =)) =))

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ৯:৫২ অপরাহ্ন |

    তা তো হইবোই, ইন দ্য ইয়ার নাইনটিন………….. না?

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৫, ২০০৯ at ১০:২৬ অপরাহ্ন |

    ক্যান ভাইয়া ইলা তো বেশ মডার্ন নাম ;) ;)

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১০:৫১ অপরাহ্ন |

    আরে ইলার নামটাই তো ভুইল্যা গেছিলাম। এইডা লিখতে গিয়া এক বন্ধুরে ফোন কইরা নামডা বাইর করলাম। না স্মৃতিটা এক্কেবারে গেছে!!

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৫, ২০০৯ at ১০:৫৫ অপরাহ্ন |

    আপনারও স্মৃতি আপা ছিলো ? উনি কোথায় গেছে? বিয়ে করে আমেরিকায় ? ;) ;)

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১০:৫৬ অপরাহ্ন |

    হ, গরু হারাইলে এমুনই হয় মাাাাাাাা………….

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৬:৫৮ পুর্বাহ্ন |

    ক্যান ভাইয়া ইলা তো বেশ মডার্ন নাম

    আমার সাথে যেই ছেলেটা কাজ করে ওর নাম ইলিয়াস………লাইবেরিয়ানগুলা ওরে ডাকে “ইলা” :khekz: :khekz: :D :P

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ২:২৫ অপরাহ্ন |

    কঙ্কি? :-o

    [ জবাব দিন ]

    জাহিদ (১৯৯৭-২০০৩)
        জুন ৭, ২০০৯ at ৪:৫২ পুর্বাহ্ন |

    :)) :)) :)) :)) :)) :))

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১০:১৭ অপরাহ্ন |

    আমার জীবনটাই পোলাময়। আইডিয়াল স্কুল + ক্যাডেট + আইইউটি। মাঝখানে ছয় মাস হারমান মেইনারে কো এডে পড়ছিলাম- ওখাঙ্কার মেয়েদের কাছে পাত্তা পাইতে পাইতে ক্যাডেটে চইলা যাওয়া লাগছে। জীবনটা একদম ডাইল :(( :(( :(( :((

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৫, ২০০৯ at ১০:২৬ অপরাহ্ন |

    ধুর, তোর রুচি নাইক্কা ;)

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:০৯ অপরাহ্ন |

    আইডিয়াল… নেটের সাদা টুপি পরে স্কুলে যাইতি :))

    [ জবাব দিন ]

  14. রায়হান আবীর (৯৯-০৫)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ১০:১৮ অপরাহ্ন |

    মাসুম ভাই- আপনি মিয়া দুষ্টু আছেন। বড় হইয়া আমি আপনার মতো দুষ্টু হইতে চাই। :tuski: :tuski:

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১০:২১ অপরাহ্ন |

    আমি তো এখনো মাসুম, বড় হই নাই যে :D

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১০:৪৮ অপরাহ্ন |

    তাইলে তো আমরা এখনো …………… :-? :-? :-? নাহ, চিন্তা করার মত স্টেজেও আসি নাই

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:২৩ অপরাহ্ন |

    আমি একটু পর জন্মাব… O:-)
    তখন কমেন্ট করব… ;;)

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:২৯ অপরাহ্ন |

    :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    বন্য (৯৯-০৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:৩৩ অপরাহ্ন |

    :goragori: :goragori:

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:৩৯ অপরাহ্ন |

    জুনা ভাই, আপনি আসলেই ……
    :boss: :boss: :boss:

    জিহাদ আর বন্য, জুনা ভাই ই এখনো ওয়েট করতাছে আর তোরা কি কমেন্ট করতাছোস সাত আসমানের উপর থেইকা???

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:৪২ অপরাহ্ন |

    আমরা বোধহয় সপ্তম টাতে আছি। আর আপনি বোধ হয় তিন নাম্বার অথবা চার নাম্বারটায় :-B

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ১০:৪১ অপরাহ্ন |

    শুনছিলাম কি জানি খাইলে মানুষ সম্পত আকাশে উইঠা যায়……. :(

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ১:২৩ পুর্বাহ্ন |

    ;)

    [ জবাব দিন ]

  15.    জানুয়ারি ২৫, ২০০৯ at ১০:৫৯ অপরাহ্ন |

    আমিও তো পাবলিক অ্যাডে পড়ি :D
    আমাদের এইখানে এখনো দেখি বাইরের পোলাপাইন ক্লাস করে :D দিন বদলায় নায় তাইলে :P
    আপনার তাইলে এই ঘটনা ;) আমি তো আর ডেঞ্জারাস ঘটানা জানি পরে বলব B-)
    আহা কি সুন্দর দিন :grr:

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:১২ অপরাহ্ন |

    ওই রাশেদ, সিনিয়ররে বলতাছোস পরে বলব, হাউ ডেয়ার x-(
    এক্ষনি লিখা ফেলা…

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ১০:৪২ অপরাহ্ন |

    এখনো বদলায় নায় তাইলে??

    [ জবাব দিন ]

    সামি হক (৯০-৯৬)
        এপ্রিল ২০, ২০০৯ at ৯:২১ অপরাহ্ন |

    আমিও পাবলিক এ্যাড এ ছিলাম আমাদের সময়ে কলাভবনের সব সুন্দরী ছিল পাবলিক এ্যাড এ তবে আমরা আড্ডা দিতাম ইংরেজীর সামনে। আমাদের আকর্ষণীয়া ছিল ইংরেজীতে। আহা কি সুন্দর দিন ছিল।

    এখন সেই আকর্ষণীয়া বিয়ে করে অস্ট্রেলিয়ায়। উনি আমাদের এক ব্যাচ সিনিয়র ফৌজদারহাটের এক এক্স ক্যাডেট কে বিয়ে করেছেন।

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ৭, ২০০৯ at ১০:৫৩ অপরাহ্ন |

    উনি আমাদের এক ব্যাচ সিনিয়র ফৌজদারহাটের এক এক্স ক্যাডেট কে বিয়ে করেছেন।

    যাউক আকর্ষণিয়া আপা ঘরেই রইছে বাইরে তো আর যায় নাই

    [ জবাব দিন ]

    শাওন (৯৫-০১)
        সেপ্টেম্বর ২৩, ২০০৯ at ১২:৩৭ পুর্বাহ্ন |

    একটু বদলাইছে….আমি যখন অর্থনীতি বিভাগ ছেড়ে আসি…তখন জুনিয়র ক্লাসে এমন কিছু আকর্ষনীয়া ছিলো যে পোলাপাইনের আর অন্য বিভাগে ক্লাস করতে যাওয়ার দরকার হইতনা।

    [ জবাব দিন ]

  16. রেজওয়ান (৯৯-০৫)
       জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:০৫ অপরাহ্ন |

    আমি আকষর্নীয়া আফারে দেখপো……………… :(( :(( :((
    খাইসে :-? :-? :-? :-?
    :frontroll: :frontroll: ভাগি…

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:০৯ অপরাহ্ন |

    আকর্ষানীয়া আফারে দেখার আশায় আমি ফেসবুক গুগল দুইখানেই খোজ লাগাইসি। কিন্তু হা হতোম্বি!! :wallbash:

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:১৯ অপরাহ্ন |

    থাউক চিন্তা করিস না……খোজ লাগাইতেসি খারা… :grr: :grr: :grr:

    [ জবাব দিন ]

    সাকেব (মকক) (৯৩-৯৯)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ২:৩২ অপরাহ্ন |

    আকর্ষানীয়া আফারে দেখার আশায় আমি ফেসবুক গুগল দুইখানেই খোজ লাগাইসি।

    বোকা!
    একেবারে বাঘের গুহায় হানা দিতে হয় রে… :grr:
    বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৬:২৬ অপরাহ্ন |

    অনেক ছোট ছোট ছবি। কাটা কুটা কিচ্ছু বিঝা যায় না ;)

    [ জবাব দিন ]

    সাকেব (মকক) (৯৩-৯৯)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৭:২১ অপরাহ্ন |

    দাঁড়াও, বৈঠকখানার বাত্তিটা লাগায়া দিতেসি… :-B

    খেয়াল রাইখো, শওকত ভাই না আবার আইসা পড়ে :(
    বৈঠকখানার বাত্তি-১

    বৈঠকখানার বাত্তি-২

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৭:৩৫ অপরাহ্ন |

    কি তামশা ! সব ফকফকা!
    ও সাকেব ভাই! কি বাত্তি লাগাইলেন? ;)

    [ জবাব দিন ]

      বন্য
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৭:৩৮ অপরাহ্ন |

    দারুন তো..
    আসলেই..
    বাত্তির রাজা ইলিশ
    মাছের রাজা ফিলিপস.. :D

    [ জবাব দিন ]

    এহসান (৮৯-৯৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৯:২৮ অপরাহ্ন |

    আসলও মেঘে মেঘে অনেক ‘বেলা’ হয়েছে। আমার আর টকশো এর DVD লাগবে না :(

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৯:৫৫ অপরাহ্ন |

    সাকেব : বৈঠকখানার এক নম্বর বাত্তিডা ভুয়া।

    দুই নম্বরডা ঠিক আছে। কমপক্ষে আরো ৫বছর আগের। :D :D :D

    [ জবাব দিন ]

    সাকেব (মকক) (৯৩-৯৯)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ১০:০৪ অপরাহ্ন |

    সানা ভাই,
    আমার দোষ নাই… :no:
    যদি নাম বাইর করতে আমার ভুল না হয়ে থাকে, তাইলে ‘নিউ এজ’ এর ফটোগ্রাফার ব্যাটার দোষ…

    নিউ এজ : গ্রীন ক্রুসেডার

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ১০:৩৯ অপরাহ্ন |

    হ, দেখলাম। কিন্তু তোমাগো আকর্ষনীয়া আপা তো দেখতে এলিনা খানের মতো না!! কেম্নে কি? দুইদিন ধইরা নাচানাচি কইরা যুদি এই পিকচার দেখতে অয়, তাইলে তো :bash: ! এর চাইয়্যা ঐশ্বরিয়ার পিকচার ডাউনলোড কর। কামে দিবো। :D :D :D

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ১০:৪৪ অপরাহ্ন |

    দুইদিন ধইরা নাচানাচি কইরা যুদি এই পিকচার দেখতে অয়, তাইলে তো :bash:

    :bash: :bash:

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ১০:৫২ অপরাহ্ন |

    মেঘে মেঘে খালি বেলাই হয় নাই, এখন সেই মেঘ থম থম করে

    [ জবাব দিন ]

        জুন ৮, ২০০৯ at ১০:৫৩ পুর্বাহ্ন |

    আফসোস, ক্যান শওকত ভাইগো টাইমে জন্মাইলাম না!!!
    :(( :(( :(( :bash: :bash: :bash:

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ১০:৪৩ অপরাহ্ন |

    আমি মহাব্যস্ত। ব্লগেই নাই।

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:১০ অপরাহ্ন |

    পুলাপাইন খারাপ হয়ে গেছে x-( সিনিয়র আপার দিকে নজর দেয় :grr:

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:১১ অপরাহ্ন |

    আরে অহন দেইখ্যা কি করবা, তুমার বড় ভাইয়ের বয়স দেখ আর আপার বয়সটা ভাবো। :just: খালাম্মা কাউরে ভাইব্যা নাও :guitar: :guitar: :guitar:

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:১৪ অপরাহ্ন |

    জিহাদ, তুমারে কি :just: মাস্ফ্যু রোগে পাইছে? আমি তো তুমারে ভালা বইল্যা জানতাম! :clap: নাকি বড় ভাইগো পাল্লায় পিড়া গোল্লায় যাইতাছো?? :grr: :grr: :grr:

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:১৯ অপরাহ্ন |

    না, বস। আপনি যতটা খারাপ ভাবতেসেন আমি আসলে ততোটা খারাপ না। :(
    আসলে কাহিনী হইসে কি, আমি :just: শিউর হইতে চাইসিলাম যে আমগো শওকত ভাইয়ের চয়েস ভাল O:-)

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:২১ অপরাহ্ন |

    ~x( ~x( ~x(

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ১১:২৪ পুর্বাহ্ন |

    আপনি যতটা খারাপ ভাবতেসেন আমি আসলে ততোটা খারাপ না।

    জিহাদ তুই তাইলে কতটা খারাপ???
    ঝাতি ঝান্তে ছায়

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        জানুয়ারি ২৫, ২০০৯ at ১১:২১ অপরাহ্ন |

    কি যে কন না…… :P :P :P
    অই যে আছে না…

    গোল্লা হল তীর্থস্থান,
    অশেষ উপকারি ।

    :awesome: :awesome: :awesome:

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ৭, ২০০৯ at ১০:৫২ অপরাহ্ন |

    :just: মাস্ফ্যু রোগটা আবার কি?এইগুলা কি কন সানা ভাই আমি সুঠাম দেহের অধিকারী একজন টগবগে তরুণ আমার দেহ সম্পূর্ণ নীরোগ :-o :-o :-o

    [ জবাব দিন ]

        জুন ৮, ২০০৯ at ৫:৪২ অপরাহ্ন |

    :just: মাস্ফ্যু রোগটা আবার কি?এইগুলা কি কন সানা ভাই আমি সুঠাম দেহের অধিকারী একজন টগবগে তরুণ আমার দেহ সম্পূর্ণ নীরোগ

    :khekz: :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

  17. তৌফিক (৯৬-০২)
       জানুয়ারি ২৬, ২০০৯ at ১০:৪৪ অপরাহ্ন |

    বুঝলাম শওকত ভাই। পাবলিক এডেই সুন্দর মাইয়াগুলা পড়ে। এ আর নতুন তথ্য কি? বাচ্চাকাল থাইকাই জানতাম। :wink:

    :just: :pira:

    [ জবাব দিন ]

  18. এহসান (৮৯-৯৫)
       এপ্রিল ২০, ২০০৯ at ৪:৪৫ অপরাহ্ন |

    গোল্ডম্যান পরিবেশ পুরস্কার পেয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী শওকত ভাইয়ের আকর্ষনীয়া সৈয়দা রিজওয়ানা হাসান।

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        এপ্রিল ২০, ২০০৯ at ৫:০৩ অপরাহ্ন |

    দিলা তো আবার মনে করাইয়া :)

    [ জবাব দিন ]

    এহসান (৮৯-৯৫)
        এপ্রিল ২০, ২০০৯ at ৫:৫৩ অপরাহ্ন |

    Sorry Boss :P

    শওকত ভাইয়ের শের শায়েরি
    ম্যায় তুজকো দিল দিয়া নাদান সামাজকে
    তু মেরা দিল খা লিয়া বাদাম সামাজকে

    ………….প্রেমিকারা কতো নিষ্ঠুর

    স্মৃতি তুমি বেদনা :)

    [ জবাব দিন ]

        জুন ৮, ২০০৯ at ১০:৫৬ পুর্বাহ্ন |

    এহসান ভাই, ডিভিডি টা পাইতে কি আবারো ইচ্ছা করতেছে?

    ইস. হিংসা হইতেছে।
    কেন যে আরো আগে জন্মাইলাম না। :((

    [ জবাব দিন ]

  19. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জুন ৭, ২০০৯ at ১০:৩৬ অপরাহ্ন |

    মাসুম : তোমার আকর্ষনীয়া কাল (সোমবার, জুন ০৮, ২০০৯) এবিসি রেডিও’র অপরাজিতায় অতিথি হয়ে আসছেন। বেলা ১২টার খবরের পর থেকে লাইভ। সময় পাইলে শুইন্নো!! B-) B-) B-)

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ৭, ২০০৯ at ১০:৫০ অপরাহ্ন |

    কে ইনি?সারা হোসেন না তানিয়া আমির?প্রথম জনরে আমি বড়ই ভালা পাই কি সুন্দর ধীর স্থির ভাবে গুছায় গুছায় কথা বলেন আর দ্বিতীয় জন পুরাই ঝিকিঝিকি পমপম :gulti: :gulti: :shy: :shy:
    অফ টপিকঃ :frontroll: :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

  20. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       জুন ৭, ২০০৯ at ১০:৫৬ অপরাহ্ন |

    আমিও আকর্ষণীয়া আপা খাপ……নাহ থুক্কু খাপোনা ওইটা বড়ভাইদের জিনিস :no: :no:

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জুন ৭, ২০০৯ at ১১:১৬ অপরাহ্ন |

    তুমি আসলেই গাছ মানে বৃক্ষ!! :grr: :grr: :grr:
    উনি তোমার দুইজনের কেউ নন!! B-)

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জুন ৭, ২০০৯ at ১১:১৯ অপরাহ্ন |

    :pira: :pira:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ৭, ২০০৯ at ১১:৪০ অপরাহ্ন |

    :khekz:
    গাছ গাছই রইয়া গেলো।
    ব্যাটা বেশি কইরা CO2 খা গিয়া। :grr:

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ৮, ২০০৯ at ১২:৩৩ পুর্বাহ্ন |

    :shy: যাউক তাইলে তো খাইতে দুষ নাই :shy:
    আমি আকর্ষণীয়া খাপো :(( :((

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ৮, ২০০৯ at ১২:৩৪ পুর্বাহ্ন |

    (দ্বিতীয় জন)

    [ জবাব দিন ]

  21. মাহফুজ (৯২-৯৮)
       জুন ৮, ২০০৯ at ১১:৫৭ পুর্বাহ্ন |

    একটি অতীব অপ্রাসঙ্গিক তথ্য – ‘বেলা’র প্রতিষ্ঠাতা ডঃ মহীউদ্দীন ফারুক জেসিসি’র এক্স-ক্যাডেট – ইনটেক ৩, ক্যাডেট নং ১৫০

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        জুন ৮, ২০০৯ at ৩:৩৫ অপরাহ্ন |

    খাইছে আমারে, আইসা না আবার সিনিয়র জুনিয়র নির্বিশেষে পাংগা দেয়া শুরু করে।

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জুন ৮, ২০০৯ at ৪:০৭ অপরাহ্ন |

    ফয়েজ : উনি বেশ কয়েকবছর আগে (১০ বছরও হতে পারে) মারা গেছেন। তারপরই রিজওয়ানা বেলার চিফ এক্সিকিউটিভ হন। উনাকে নিয়েও অনুষ্ঠানে কথা হলো।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        জুন ৮, ২০০৯ at ৪:২৪ অপরাহ্ন |

    :(

    আল্লাহ উনাকে ভালো রাখুন।

    ভাইয়া, ডঃ মহীউদ্দিন আর মিজ রিজওয়ানা কি পরস্পর আত্মীয়?

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ৮, ২০০৯ at ৪:৩৮ অপরাহ্ন |

    মিজ রিজওয়ানা ? :)) :))

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        জুন ৮, ২০০৯ at ৫:১১ অপরাহ্ন |

    হাসো ক্যান? :(

    [ জবাব দিন ]

        জুন ৮, ২০০৯ at ৫:৪৪ অপরাহ্ন |

    মিজ রিজওয়ানা

    :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জুন ৮, ২০০৯ at ৬:১৫ অপরাহ্ন |

    না, তারা আত্মীয় নন। আজ পরিচয়ের কাহিনী বললেন রিজওয়ানা। ধানমন্ডিতে উনাদের বাসা বেলার জন্য ভাড়া নিতে গিয়ে পরিচয়। তারপর রিজওয়ানাকে বেলায় কাজ করার আমন্ত্রণ জানান।

    তার যে পরিচয় আজ অনুষ্ঠানের শুরুতে দিয়েছি সেটা এরকম :

    সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশবাদী বলেই পরিচিত। পেশায় আইনজীবী হয়ে তিনি পরিবেশ নিয়ে কাজ করাটা জীবনের লক্ষ্য হিসেবে নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও সম্মান পাস করেছেন। তারপর ১৯৯৩ সালে যোগ দেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি- বেলা’য়। পরে বেলার প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। এই সময়ে পরিবেশ রক্ষায় জনস্বার্থে বেশ কিছু মামলা করে আলোচিত হয়েছেন তিনি ও তার সংগঠন। বেলা ছাড়াও আরো বেশ কিছু বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি। এনজিওগুলোর ফেডারেশন এফএনবির সহ-সভাপতি, আরডিআরএসের চেয়ারপারসনসহ নিজেরা করি, অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম ও ডেভেলপমেন্ট-এর সঙ্গেও কাজ করছেন। দেশে-বিদেশে প্রচুর সেমিনার-ওয়ার্কশপে অংশ নিয়েছেন। আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব আর্থ ইন্টারন্যাশনাল- এর নির্বাহী কমিটিরও সদস্য তিনি। পরিবেশ ও আইন বিষয়ে একাধিক বই লিখেছেন। পরিবেশের পক্ষে অবদানের জন্য পুরস্কারও পেয়েছেন বেশ কিছু। এ বছর পেলেন সম্মানজনক গোল্ডম্যান পরিবেশ পদক। ব্যক্তি জীবনে বিবাহিত সৈয়দা রিজওয়ানা হাসান তিন সন্তানের জননী। এবিসি রেডিও’র নারীর গল্প-কথার অনুষ্ঠান অপরাজিতায় আজ তিনি আমাদের অতিথি। আপনাকে শুভেচ্ছা।

    [ জবাব দিন ]

  22. আহসান আকাশ (৯৬-০২)
       জুন ৮, ২০০৯ at ৩:২২ অপরাহ্ন |

    এজন্যই মনে হয় বেলা মধুপুরের বন জঙ্গলের ব্যাপারে ব্যাপক একটিভ :P

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        জুন ৮, ২০০৯ at ৩:২৩ অপরাহ্ন |

    * বেলা

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জুন ৮, ২০০৯ at ৫:৫০ অপরাহ্ন |

    আমার সামেন এখন লাবলু ভাই দাঁড়ানো। তাঁরে চেনা যাইতেছে না। চুলে কলপ (আগে কখনো দেখি নাই), ব্রান্ডের শার্ট, প্যান্ট, ইন করা এইটাও আগে কখনো দেখি নাই। ভুর ভুর কইরা সেন্টর গন্ধ বাইর হইতাছে। খুশিতে আছে। আমারে কইছে সোনারগাও হোটেলে আইজ বা কাইল খাওয়াইবো।
    কঠিন অবস্থা দেখতাছি। :D

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জুন ৮, ২০০৯ at ৬:০৯ অপরাহ্ন |

    :D :D :hatsoff: :thumbup: :gulti: ;)) :-B :clap:

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জুন ৮, ২০০৯ at ৬:২২ অপরাহ্ন |

    মাসুম : চুলে কলপ! ব্র্যান্ডের শার্ট!! ইন করা!!! কল্পনার বহরটা দেইখ্যা মজাই পাইলাম। সাড়ে তিনটা না চাইরটার দিকে মুহাম্মদ আর ফাহিম অফিসে আইছিল, ওরা তুমার কমেন্ট পিড়লে হাসতে হাসতে পিড়া যাইবো। আহ্‌ বয়সটা যদি আরো ৮/১০ বছর কম হইতো!!

    তয় সেন্ট না পারফিউম কি কইলা? ওইডা বড়ই ভালা পাই!! কিন্তু পয়সা নাই, তাই যা পাই ওইডাই মাখি।

    আর খাওন-দাওন? হ, এবিসি রেডিও’র সামনে একটা টং দোকান আছে, ওইডার নাম সোনারগাঁও হোটেল। ওইখানে দুধ চা খাওয়ামু আমার কাল্পনিক চরিত্র তুলে ধরার জন্য!!

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        জুন ৮, ২০০৯ at ৬:৪৬ অপরাহ্ন |

    অফিসে তাইলে দুই সেট শার্ট প্যান্ট রাখেন? কাহিনী কী লাবলু ভাই? :(

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        জুন ৮, ২০০৯ at ৭:২২ অপরাহ্ন |

    :-o :-o :-o

    :frontroll: :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

  23. আশহাব (২০০২-০৮)
       অগাষ্ট ২, ২০০৯ at ৯:২১ অপরাহ্ন |

    সময়ের সাথে সাথে কত কিছু বদলাইল… :gulti: :gulti:

    কিন্তু ঢাকা ভার্সিটির অর্থনীতি বিভাগ এখনও বদলাইল না… :bash: :bash:

    এখনো দেখি বাইরের পোলাপাইন সব পাবলিক অ্যাডে ক্লাস করে… :x :x

    কিন্তু আমাদের আর ওদের সাথে ক্লাস করার জায়গা হয় না… ~x( ~x(

    [ জবাব দিন ]

  24. দিহান আহসান
       অগাষ্ট ২, ২০০৯ at ১০:৪০ অপরাহ্ন |

    ভাইয়া আগেই পড়েছিলাম, এখন আবার রিভিশন চলছে। :D
    :thumbup:

    [ জবাব দিন ]

  25.    সেপ্টেম্বর ২০, ২০০৯ at ১:৩৯ অপরাহ্ন |

    আবারো পইড়া গেলাম আইসা। জটিস

    [ জবাব দিন ]

  26. আহমদ (৮৮-৯৪)
       এপ্রিল ৮, ২০১০ at ১০:১৫ পুর্বাহ্ন |

    কমেন্ট না করে বরং প্রিয়তে যোগ করে দেই।

    [ জবাব দিন ]

  27. নাছিম জামান লিমন
      নাছিম জামান লিমন
       এপ্রিল ১২, ২০১২ at ১:২৪ পুর্বাহ্ন |

    দিন বদলাইছে, মানুষ বদলাইছে কিন্তু এখনো পরের বাড়ীর পিঠা খাইতে বেশি স্বাদ।।
    :goragori: :goragori: :goragori:

    [ জবাব দিন ]

  28. সামীউর (৯৭-০৩)
       জুলাই ২৫, ২০১২ at ৮:৪১ অপরাহ্ন |

    বাংলা ভাই না জেনে একটা ভালো কাজ করসেন। আইনজীবি হইয়া আকর্ষণীয়া আফা আইজকা ম্যাগসাসে পুরষ্কার পাইসেন, জনপ্রশাসনে কাম করলে বেবাক কিছু পাইলেও মনে হয় ম্যাগসাসে পুরষ্কার পাইতে পারতেন না!

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard