random header image

জাপানের ভুঁড়ি আইন

মেটাবলিক সিন্ড্রোম- সরাসরি বাংলা করলে অর্থ দাঁড়ায়, বিপাকীয় লক্ষণ সন্নিপাত। চৌকষ বাংলা তবে সহজ কথায় বললে, বেশী খাওয়ার ফলে উদ্ভুত শারিরীক লক্ষণ সমূহ। বেশী খেলে স্বাভাভিকভাবেই প্রথম যে শারিরীক লক্ষণ আমাদের মনে আসে, তা হলো একটা নাদুস নুদুস ভুঁড়ি। মেটাবলিক সিন্ড্রম এক অর্থে এই ভুঁড়িটির দিকেই আঙ্গুল দেখায়। অনেকে হয়তো ভাববেন, ভুঁড়ি একটা অত্যন্ত নিরীহ শারিরীক লক্ষণ, তা নিয়ে আবার এত কথা কিসের। জাপানে দীর্ঘ প্রবাস জীবনে আমি নিজেও এতদিন তাই মনে করে নিশ্চিন্তেই ছিলাম। বাদ সেধেছে এ দেশের আইন। সম্প্রতি জাপানে ভুঁড়ি গজানোর বিরুদ্ধে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। এখানেই শেষ নয়, ঘোষণা দেওয়া হয়েছে,কোন কোম্পানী যদি কর্মচারীদের (প্রবাসী কর্মচারী সহ) ভুঁড়ি বাগে না রাখতে পারে তা হলে সে কোম্পানীকে জরিমানা গুণতে হবে! খাদ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্ব সেই অধিকার নিশ্চিত করা। দেশের মানুষ যদি খেতে না পায়, সেটা সরকারের ব্যর্থতা বলা যেতে পারে। প্রশ্ন হলো, মানুষ যদি বেশী খেয়ে ভুঁড়ি গজায়, সেটা সরকারের ব্যর্থতা হিসেবে গণ্য হবে কিনা বা তার প্রতিকারে সরকার আইন প্রণয়ন করতে পারে কি না। জটিল প্রশ্ন, তাই প্রথমে এই ভুঁড়ি আইনের প্রেক্ষিত মেটাবলিক সিন্ড্রোম কি, সে প্রসঙ্গে আসি।

প্রাপ্ত বয়স্কদের মেটাবলিক সিনড্রোম নির্ণয়ের জন্য তিনটি গৌণ ও একটি মুখ্য মানদন্ড নির্ধারণ করা হয়েছে। গৌণ মানদন্ড তিনটি হচ্ছে, রক্তে কোলেস্টরল ও গ্লুকোজের উচ্চ পরিমাণ এবং উচ্চ রক্তচাপ। আর মুখ্য মানদন্ডটি হচ্ছে শারিরীক স্থূলতার সূচক হিসেবে মাপা পেটের বেড়। পেটের বেড় মাপার ক্ষেত্রে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের নির্ধারিত পরিমাপকে গ্রহণ করা হয়েছে, যা অবশ্য জাতি বিশেষে ভিন্ন। জাপানীদের জন্য, পেটের বেড় পুরুষের ৮৫ সেন্টিমিটার, নারীর ৯০ সেন্টিমিটার এর বেশী হলে, সেটা ভুঁড়ি (তবে বাংলাদেশিদের জন্য এই পরিমাপ হচ্ছে পুরুষের ৯০ সেন্টিমিটার, নারীর ৮৫ সেন্টিমিটার এর বেশী)। এই মানদন্ড অনুযায়ী সহজেই নির্ণয় করা যায়, কারো মেটাবলিক সিন্ড্রোম আছে কিনা। এই সিন্ড্রোম নিজে কোন সুনির্দিষ্ট রোগ নয়। তবে কারো যদি এই সিন্ড্রোম ধরা পড়ে তাহলে বুঝতে হবে, অদূর ভবিষ্যতে সেই ব্যক্তির ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগে ভোগার সমূহ সম্ভাবনা আছে। স্বাস্থ্য বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মেটাবলিক সিন্ড্রোম কোন কোন ক্যান্সারের প্রকোপও বৃদ্ধি করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান, প্রতিকারের চেয়ে প্রতিষেধের উপরেই অধিক গুরুত্ব আরোপ করে। বর্তমান বিশ্বে, অসুখ হলে চিকিৎসা করানোর চেয়ে অসুখ যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই সুবাদে সারা পৃথিবীতেই বাচ্চাদের টিকা দেওয়ার প্রচলন হয়েছে। জাপানে এই মেটাবলিক সিন্ড্রোম (জাপানী ভাষায় সংক্ষেপে বলা হয়- মেতাবো), নির্ণয় করার প্রচেষ্টাও আগাম প্রতিষেধি পদক্ষেপের অংশ। আর মেটাবলিক সিন্ড্রোমের মুখ্য মানদন্ড যেহেতু পেটের বেড়, সে কারণেই ভুঁড়ি নিয়ে এত হৈ চৈ।

জাপানের ভুঁড়ি আইনে, ৪০ থেকে ৭০ বছর বয়েসী সকলকে প্রতি বছর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় শারিরীক স্থূলতার সূচক হিসেবে পেটের বেড় মাপাকে বাধ্যতামূলক করা হয়েছে। কোম্পানীগুলোকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, সকল কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের শারিরীক অতি-স্থূলতা ২০১২ সালের মধ্যে কমপক্ষে ১০ শতাংশ ও ২০১৫ সালের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ কমাতে হবে, অপারগতায় কোম্পানীর আয়ের ১০ শতাংশ সরকারের বয়স্ক বিমা তহবিলে জরিমানা হিসাবে দিতে হবে। এই আইনের যৌক্তিকতার স্বপক্ষে পরিসংখ্যান হলো, গত দশ বছরে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা কিনা ২০২০ সালে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর এই ব্যয় বৃদ্ধির একটি প্রধান কারণ মেটাবলিক সিন্ড্রোম, অর্থাৎ কিনা ভুঁড়ি গজানোর সাথে সম্পর্কিত রোগ সমূহের প্রাদুর্ভাব, যা আগেই উল্লেখ করেছি।

জাপানের বৃহত্তম কম্পিউটার প্রস্তুতকারী কোম্পানী এন ই সি জানিয়েছে, কর্মচারীরা এই নতুন আইনের শর্ত পূরণ করতে ব্যর্থ হলে, কোম্পানীর জরিমানার পরিমান দাঁড়াতে পারে উনিশ মিলিয়ন মার্কিন ডলার। তা সত্ত্বেও কোম্পানীগুলো কিন্তু মেনে নিয়েছে এই আইন। তারা বিষয়টিকে দেখেছে কোম্পানীর উৎপাদন ক্ষমতার নিরিখে। এ সম্পর্কিত একটি গবেষণা তথ্য থেকে জানা যায়, মেটাবলিক সিন্ড্রোম মানুষের কর্মক্ষমতা উল্লেখযোগ্য হারে কমিয়ে দেয়। মেটাবলিক সিন্ড্রোম আছে এ রকম একজন ব্যক্তি বছরে ১৫ দিন অসুস্থতার অনুযোগ জানিয়েছে কর্মস্থলে, অপরদিকে মেটাবলিক সিন্ড্রোম নেই এরকম একজন ব্যক্তি অসুস্থতার অনুযোগ জানিয়েছে বছরে ১০ দিন। শুধু শারিরীক অসুস্থতা নয়, মানসিক অবসাদ, বিষাদ বা অন্যান্য মানসিক ব্যাধির ক্ষেত্রেও এ ধরণের পার্থক্য পরিলক্ষিত হয়েছে। জাপানে এই পার্থক্য অনেক গুরুত্ব বহন করে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি জাপানে, কোম্পানীগুলো বেতন ভাল দেয় তবে অন্যান্য দেশের তুলনায় কাজও করিয়ে নেয় অনেক বেশী। কাজ হয় যান্ত্রিক নিয়মে, যেখানে প্রত্যেকটি কর্মচারীর কাজ নির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে একজন কর্মচারীর অনুপস্থিতির কারণে কোম্পানীর সার্বিক কাজের ক্ষতির পরিমানও তুলনামূলকভাবে বেশী। জাপানে একজন কর্মচারী হঠাৎ করে অসুস্থ হয়ে অফিস কামাই করলে সে বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকে মালিক বা সহকর্মীদের কাছে। যেন অসুস্থ হয়ে সে বিরাট কোন অপরাধ করে ফেলেছে। সে তুলনায় আমাদের দেশের সরকারী অফিসগুলোর কথা চিন্তা করলে মাঝে মাঝে ঈর্ষা বোধ হয়। বড় সাহেব জ্বরের কারণে অফিসে আসেন নি, ব্যস সাত খুন মাফ। তার টেবিলে কয়টা ফাইল আটকে গেল, কয়টা জরুরী মিটিং বাতিল হয়ে গেল, তার হিসাব করাটাও দোষণীয় হতে পারে। আর অসুস্থতার জন্য সহকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করা- ব্যাপারটা ভাবা যায়?

জাপানে যখন ভুঁড়ি নিয়ে আইন পর্যন্ত তৈরী হচ্ছে তখন আমাদের অবস্থা কি। অনেকে হয়ত বলবেন, যে দেশে অর্ধেকের বেশী মানুষ অর্ধাহারে জীবন কাটাচ্ছে সে দেশে ভুঁড়ি নিয়ে মাথা ঘামানোর সময় আছে নাকি, ওটাতো বিত্তবানদের সমস্যা। বক্তব্যের প্রথম অংশ সত্য, তবে শেষ অংশ নিয়ে কিছু কথা আছে। ভুঁড়ি কি আসলে বিত্তবানদের সমস্যা? আমেরিকা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একটি পরিসংখ্যানে দেখা যায়, সে দেশে দিন এনে দিন খায় এ রকম নিম্নবিত্তের সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি, যাদের মধ্যে অর্ধেকের বেশী হচ্ছে মোটা অর্থাৎ ভুঁড়ীওয়ালা মানুষ। কারণ, সে দেশে উচ্চবিত্তরা বাজার থেকে যে দামী খাবার কেনে, তা তৈরী করা হয় ক্যালোরী ও পুষ্টির অংক কষে। অপরদিকে নিম্নবিত্তের জন্য বাজারের সস্তা খাবার, বা জাঙ্ক ফুডের বিবেচেনা হচ্ছে খেয়ে দ্রুত পেট ভরছে কিনা সেটা। এ সব জাঙ্ক ফুডে প্রচুর ফ্যাট থাকে, ফলে নিম্নবিত্তরা ক্রমাগত এসব সস্তা খাবার খেয়ে দ্রুত মুটিয়ে যায়। জাপানে মেটাবলিক সিন্ড্রোম নিয়ে মাথাব্যাথার মূলেও রয়েছে কিন্তু এই জাঙ্ক ফুড। আমাদের দেশের প্রেক্ষাপট হয়তো ভিন্ন, যেহেতু জাঙ্ক ফুডের তেমন প্রচলন নেই। তবে খাবার নিয়ে কথা আছে। একসময়ের মাছে-ভাতে বাঙালীরা বর্তমানে খাচ্ছে কি। মাছ নেই, যাও বা আছে তাতে দেওয়া হচ্ছে ফর্মালিন। অর্থাৎ মাছ কেনার সামর্থ নেই বা সামর্থ থাকলেও মাছ খাওয়ার ইচ্ছা নেই সাধারণ মানুষের। এর একটা বিকল্প হতে পারতো সী-ফুড, যেমন সামুদ্রিক শামুক, অক্টোপাস বা বঙ্গোপসাগরের অন্যান্য সামুদ্রিক প্রাণী। সেটা হয়নি। আমাদের নির্ভরতা বেড়েছে ব্রয়লার মুরগী আর সীমান্তের ওপার থেকে আসা গরুর উপরে। এগুলো কিন্তু জাঙ্ক ফুডেরও প্রধান উপাদ্য। আমার এক জাপানী ব্যবসায়ী বন্ধু কথাচ্ছলে বলেছিলো, সে শুনেছে ভারত থেকে গরু আসার কারণে বাংলাদেশে নাকি গরুর মাংস খুবই সস্তা। তার প্রশ্ন ছিলো, বাংলাদেশ থেকে ভারতে কি যায়। আমি সংক্ষিপ্ত জবাবে বলেছিলাম, হার্টের রুগী। দারুন ব্যবসা, ঠাট্টা করছি ভেবে হাসতে হাসতে বলেছিলো সে। আসলে কি ঠাট্টা? আমাদের দেশে গরীবের ভুঁড়ি নেই মানি, মধ্যবিত্তের চেহারাটা কিন্তু ভুঁড়ি ছাড়া ভাবা দুষ্কর। মধ্যবিত্তের ভাল থাকা মানে, ভাল খাওয়া। মধ্যবিত্তের ভালবাসা মানে, ভাল খাওয়ানো। আর সেই ভাল খাবারের অন্যতম প্রধান উপাদান হচ্ছে স্নেহ পদার্থ অর্থাৎ কিনা ফ্যাট। ভুঁড়ি শুধু আমাদের পেটে নয়, ভুঁড়ি রয়েছে আমাদের কালচারে।

শুরুর সেই জটিল প্রশ্নে ফিরি। ভুঁড়ি গজানোর বিরূদ্ধে প্রণীত আইন গণতান্ত্রিক কি না। সত্যি বলতে, উত্তরটা আমার জানা নেই। তবে, জাপানের এই ভুঁড়ি আইনের খবর পাশ্চাত্যের গণতান্ত্রিক দেশগলোর সংবাদ মাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়ছে । সেই সাথে মন্তব্যে বলা হয়েছে, পাশ্চাত্য দেশগুলোতে এ রকম আইন প্রণয়নের সম্ভাবনা ক্ষীণ। গণতন্ত্রের একটি মৌলিক বিষয় ব্যক্তির অধিকার। পাশ্চাত্য দেশগুলো ব্যক্তির অধিকারের ব্যাপারে সচেতন ও সোচ্চার। সেই সচেতনতা, মত প্রকাশের ক্ষেত্রে নিজের কথা বলার স্বাধীনতাকে নিশ্চিত করেছে তবে অন্যের কথা শোনাকে বাধ্যতামূলক করেনি। নিজেকে উন্মোচন করার স্বাধীনতা দিয়েছে, তবে সেই নগ্নতায় অন্যের বিব্রত হবার অবকাশ তেমন রাখেনি। নিজের ফ্রিজে প্রয়োজনের চেয়ে অনেক বেশী খাবার মজুদ করে সপ্তাহ শেষে তা ফেলে দেবার স্বাধীনতা দিয়েছে, পার্কের হোমলেস অনাহারী লোকটিকে তাতে বাধা দেওয়ার অধিকার দেয়নি। ভোজন বিলাসিতা বা সে কারণে ভুঁড়ি গজানো; পাশ্চাত্যে এগুলো একান্ত ব্যক্তিগত বিষয়, এ নিয়ে অন্যের কথা বলা আইন সঙ্গত না হওয়াটাই স্বাভাবিক। বর্তমানে এই ব্যক্তি স্বাধীনতার ক্রম বিশ্বায়ন ঘটলেও প্রাচ্য ও প্রতীচ্যের মাঝে মূল্যবোধের পার্থক্য এখনো বিদ্যমান। প্রাচ্যের রয়েছে ব্যক্তির চেয়ে সমষ্টিকে প্রাধান্য দেওয়ার কালোত্তির্ণ ঐতিহ্য। সেই ঐতিহ্যের অন্যতম বাহক সূর্যোদয়ের দেশ জাপানের এই ভুঁড়ি আইন, সমষ্টির ভার লাঘব করার উদ্দেশ্যে প্রণীত (ব্যক্তির মঙ্গল বিবেচনা করেই), তা বলা যায়। সমস্যা আসলে আমাদের নিয়ে। যে ভুখন্ড থেকে পুবের সূর্যোদয়ের দিকে তাকানো সহজতর ছিলো, শত বছরের পাশ্চাত্য আগ্রাসনে জর্জরিত সেই মাটিতে দাঁড়িয়ে আমরা দূর পশ্চিমের সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকতে অভ্যস্ত হয়ে পড়েছি।

বাংলাদেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় আমাদের হয়তো এ রকম ভুঁড়ি আইন অপ্রয়োজনীয়। তবে বাংলাদেশে যারা সমষ্টির জন্য আইন প্রণয়ন করেন ও তা বাস্তবায়ন করেন, অর্থাৎ রাজনীতিবিদ ও সরকারী আমলাদের জন্য এ ধরণের আইন প্রযোজ্য হতে পারে। কারণ, যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পেট পুরে খেতে পায় না, সে দেশের জনপ্রতিনিধিরা ভুঁড়ি গজাতে পারেন না। সেই সাথে অপ্রাসঙ্গিক হলেও একটা কথা জুড়ে দিতে চাই। যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা নেই, সে দেশের জনপ্রতিনিধিরা নিজের এবং পরিবার-পরিজনের উন্নত চিকিৎসার জন্য হুট করে বিদেশে পাড়ি জমাতে পারেন না। এ ব্যাপারেও সুনির্দিষ্ট আইন তৈরী করা দরকার। বরং সেই আইনই বাংলাদেশে স্বাস্থ্য সেবা ব্যবস্থার করুণ চিত্রটিকে দ্রুত পালটে দিতে পারে।
———————————————————————————————————————
টীকাঃ পুরনো লেখা (হাতে নতুন লেখা নেই)। তবে সিসি ব্লগে অনেক ভাল লেখা পড়ে, মাঝে মাঝে লেখা দিতে ইচ্ছে হয়।

শেয়ার করুন
২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৪৮ টি মন্তব্য

  1. জাহিদুল (৯৪-০০)
       ডিসেম্বর ১, ২০০৯ at ৬:৫৪ অপরাহ্ন |

    ১ম :D

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ১, ২০০৯ at ৭:৪২ অপরাহ্ন|

    হাসির বেড় নয়, মাপতে হবে পেটের বেড়। খবর কি?

    [ জবাব দিন ]

  2. জাহিদ (১৯৯৯-০৫)
       ডিসেম্বর ১, ২০০৯ at ৬:৫৫ অপরাহ্ন |

    ইসসসসস। মিস হয়ে গেলো :(( :((

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ১, ২০০৯ at ৭:৪৩ অপরাহ্ন|

    কি মিস হলো, সাইজ!

    [ জবাব দিন ]

  3. ফয়েজ (৮৭-৯৩)
       ডিসেম্বর ১, ২০০৯ at ৭:১৮ অপরাহ্ন |

    ভুঁড়ি নিয়ে আপনার ভুঁড়িওয়ালা বিশাল পোস্ট, এই বা কম কি ভাইয়া আমাদের জন্য।

    এভাবেই হয়ত একটা ওয়েস্টার্ন পেয়েও যেতে পারি আমরা, বা রোমান্টিক।

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ১, ২০০৯ at ৭:৪৪ অপরাহ্ন|

    ধন্যবাদ। সাধ আছে তবে সাধ্য নেই, অবস্থা। চেষটা করে যাচ্ছি।

    [ জবাব দিন ]

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        ডিসেম্বর ১, ২০০৯ at ৭:৫৬ অপরাহ্ন|

    ভুড়িওয়ালা নায়কের ওয়েস্টার্ন? :)) :))

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ১, ২০০৯ at ৯:১৮ অপরাহ্ন|

    ফ্যাট কাউবয়ের একটা লিংকঃ
    http://www.youtube.com/watch?v=hujvVmuLuoM

    [ জবাব দিন ]

  4. জুনায়েদ কবীর (৯৫-০১)
       ডিসেম্বর ১, ২০০৯ at ৭:১৮ অপরাহ্ন |

    আলীম ভাই, অনেক দিন পর…
    কেমন আছেন?

    আমাদের রাজনীতিবিদ দের সে.মি দিয়ে পেট মাপা সম্ভব না…তাদের পেটে দেশের এত কিছু হাপিশ হয় যে, পেট মাপার ইউনিট মাইল বা কি.মি করতে হবে…:(

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ১, ২০০৯ at ৭:৪৬ অপরাহ্ন|

    রাইট।

    [ জবাব দিন ]

  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       ডিসেম্বর ১, ২০০৯ at ৮:১১ অপরাহ্ন |

    আলীম ভাই শুভেচ্ছা। বহুদিন পর আপনার লেখা পড়ে (হোক না পুরনো) ভালো লাগছে। আর বিষয়টা যেহেতু আমাদের অতিপ্রিয় বিষয় ভুঁড়ি নিয়ে। বিষয়টা আমারও খুবই প্রিয়। কারণ সারাক্ষণই এটাকে নিয়ন্ত্রণে রাখার চিন্তায় ব্যস্ত থাকি। ইদানিং পরিচিত অনেকেই এমনকি শ্বশুরবাড়ির লোকজনও বলছে, আমি নাকি অনেক শুকিয়েছি! কিন্তু তাতে আমার আক্ষেপ কমে না। ইস্, আরো যদি ৫ কেজি ওজন কমাতে পারতাম!!

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        ডিসেম্বর ১, ২০০৯ at ৮:২৭ অপরাহ্ন|

    সানা ভাই, আপনার দেখি বলিউডি নায়িকা সিন্ড্রওম দেখা দিছে ;)) ;))

    ( সানা ভাইকে মুখে ভাই ডাকতে দেখে কেমন জানি ফুর্তি ফুর্তি লাগে :P :frontroll: )

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ১, ২০০৯ at ৮:৫৬ অপরাহ্ন|

    পাঁচ কেজি ব্যাপার না। দিনে তিন বার তিন তলায় ওঠ (আই মিন ওঠা নামা কর), দেখবে ঠিক হয়ে গেছে।

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        ডিসেম্বর ১, ২০০৯ at ১১:২৬ অপরাহ্ন|

    তাতেই হবে আলীম ভাই? আমার অফিস তিন তলায়। বাসাও দোতলা-তিনতলা। গত ৫ মাস ধরে তো এই উঠানামা চলে। তবে কিছু নিয়ম করে করতে হবে মনে হয়!

    (দেখি আরো কয়েকবার ভাই বলতে পারি কিনা! পিচ্চিরা খুব মজা পাচ্ছে!! :duel: )

    [ জবাব দিন ]

      মাস্ফ্যু
        ডিসেম্বর ৩, ২০০৯ at ১০:৫২ পূর্বাহ্ন|

    আহ সানা ভাইয়ের মুখে ভাই ডাক কি যে মধুর লাগে শুনতে :dreamy: :dreamy:

    [ জবাব দিন ]

  6. কামরুল হাসান (৯৪-০০)
       ডিসেম্বর ১, ২০০৯ at ৮:২০ অপরাহ্ন |

    এই পোস্ট আমার জন্যে না। এইটা লাবলু ভাই, ফয়েজ ভাই আর কাইয়ুম ভাইয়ের জন্যে। :grr:

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ১, ২০০৯ at ৯:০৪ অপরাহ্ন|

    কি বল কাইউম!

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        ডিসেম্বর ১, ২০০৯ at ১০:১১ অপরাহ্ন|

    :goragori: :khekz:

    [ জবাব দিন ]

      মাস্ফ্যু
        ডিসেম্বর ৩, ২০০৯ at ১০:৫৩ পূর্বাহ্ন|

    কি বলেন কাইয়ুম ভাই :D
    অফ টপিক-আলীমুজ্জামান ভাইও এইটার খোঁজ রাখছেন :-o :-o :-o

    [ জবাব দিন ]

  7. আহসান আকাশ (৯৬ - ০২)
       ডিসেম্বর ১, ২০০৯ at ৮:২৪ অপরাহ্ন |

    আলীম ভাই সালাম। ভূড়ি নিয়ে বড়ই যন্ত্রনায় আছি, এমনিতে হালকা পাতলা দেখে প্রায়ই একটু মোটা হবার চেষ্টা চালাই, কিন্তু তাতে লাভের লাভ কিছু না হয়ে ভূড়ি বেড়ে যাওয়া শুরু করে। তখন আবার সেটাকে দূর করার যুদ্ধ শুরু করতে হয়।

    আপনার লেখা ওয়েস্টার্ন পড়তে মন চায়।

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ১, ২০০৯ at ৯:০৩ অপরাহ্ন|

    ঘাবড়াও মাৎ। ৯০ সেঃ মিঃ পর্যন্ত ওকে।

    [ জবাব দিন ]

  8. রকিব (০১-০৭)
       ডিসেম্বর ১, ২০০৯ at ৯:২৬ অপরাহ্ন |

    আহা!!! কবে যে ভূড়ি হবে। ;;) ;;)
    ভাইয়া, অনেকদিন পর লিখলেন। :teacup: :teacup: :teacup:

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ১, ২০০৯ at ৯:৩৭ অপরাহ্ন|

    ধন্যবাদ।
    আহা সেই কন্ডেন্সড ক্রীম এর মাল্টি লেয়ার চা! তবে, দিনে কয়েকবার খেতে থাকলে ভুঁড়ি ঠেকায় কে! চেষ্টা করে দেখতে পার।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        ডিসেম্বর ১, ২০০৯ at ৯:৫৮ অপরাহ্ন|

    চেষ্টায় আছি- রকিবুদ্দীন। :D

    [ জবাব দিন ]

  9. রেজওয়ান (৯৯-০৫)
       ডিসেম্বর ১, ২০০৯ at ১০:১২ অপরাহ্ন |

    সবাই একটাই কথা কয় আমারে…… :-?
    হাতে পায়ে মাংস নাই, ভুড়ি বাগাইলা কেমনে :((
    অনেকদিন পর আসলেন :hug:

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ২, ২০০৯ at ৯:০৭ পূর্বাহ্ন|

    ভুড়িহীন লোকের সাথে কোলাকুলি করা সোজা, তবে ইম্প্যাক্ট কম। কি বলো?

    [ জবাব দিন ]

  10. জাহিদ (১৯৯৯-০৫)
       ডিসেম্বর ১, ২০০৯ at ১০:২৮ অপরাহ্ন |

    যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা নেই, সে দেশের জনপ্রতিনিধিরা নিজের এবং পরিবার-পরিজনের উন্নত চিকিৎসার জন্য হুট করে বিদেশে পাড়ি জমাতে পারেন না। এ ব্যাপারেও সুনির্দিষ্ট আইন তৈরী করা দরকার। বরং সেই আইনই বাংলাদেশে স্বাস্থ্য সেবা ব্যবস্থার করুণ চিত্রটিকে দ্রুত পালটে দিতে পারে।

    ১০০ ভাগ একমত। :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ২, ২০০৯ at ৯:১৪ পূর্বাহ্ন|

    ধন্যবাদ।

    [ জবাব দিন ]

  11. মিশেল (৯৪-০০)
       ডিসেম্বর ১, ২০০৯ at ১০:৪৭ অপরাহ্ন |

    খুবই সুন্দর একটা আর্টিকেল ভাইয়া।
    ৯০ সে.মি? সেটাতো সেই কবেই ক্রস হয়ে গেছে। বড়ই চিন্তায়ে আছি।

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ২, ২০০৯ at ৯:১৫ পূর্বাহ্ন|

    আমিও।

    [ জবাব দিন ]

  12. মিশেল (৯৪-০০)
       ডিসেম্বর ১, ২০০৯ at ১০:৫১ অপরাহ্ন |

    একটা প্রশ্ন ছিল। জাপানীদের জন্য পুরুষের ৮৫ সেন্টিমিটার আর নারীর ৯০ সেন্টিমিটার কেন? পুরুষের চেয়ে নারীর লিমিট কম হওয়ার কথা না?

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        ডিসেম্বর ১, ২০০৯ at ১১:৫১ অপরাহ্ন|

    ভুঁড়ির আবার নারী-পুরুষ কি? :grr:

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ২, ২০০৯ at ৯:১০ পূর্বাহ্ন|

    হ্যাঁ বিষয়টা আমারও খটকা লেগেছিল, তবে, তথ্য সঠিক। জাপানী মেয়েদের ক্ষেত্রে বোধহয় সামান্য ভুঁড়ি হলেও সমস্যা হয় না।

    [ জবাব দিন ]

  13. জিহাদ (৯৯-০৫)
       ডিসেম্বর ২, ২০০৯ at ১:২৩ পূর্বাহ্ন |

    হা হা হা। আমার ধারণা ছিল জাপানীরা কাট্টাখোট্টা টাইপের। এখন দেখা যাচ্ছে তারা বেশ রসিকও বটে! :D

    অফটপিক: “দশ দিক” এ আপনার লেখা পড়লাম।

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ২, ২০০৯ at ৯:১২ পূর্বাহ্ন|

    ধন্যবাদ। তুমি জাপানে নাকি? সিসিবিতে দেখছি পিকনিকের খুব তোড়জোড় চলছে। জাপানে, আমরা সবাই মিলে ছোটখাট একটা করলে কেমন হয়?

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        ডিসেম্বর ২, ২০০৯ at ৩:২৭ অপরাহ্ন|

    জাপানে পিকনিক করতে পারলে তো খুবই ভালো হয়। তবে আমার ভিসা টা যদি কাইন্ডলি পাঠায় দেন :D

    আমি জাপানে না। অদূর ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনাও নাই বললেই চলে। দশদিক এর খোঁজ অনেকটা কাকতালীয় ভাবে পাইসি। জাপান এর আল-মামুন ভাইয়ের ছোট ভাই আমার একবারে পিচ্চিকালের ফ্রেন্ড । আল-মামুন ভাইই তো সম্ভবত ম্যাগাজিনটা পাবলিশ করতেসে ওখানে। ওর বাসায় গিয়ে ম্যাগাজিন উল্টাতে গিয়ে দেখি আপনার লেখা।

    [ জবাব দিন ]

  14. মইনুল (১৯৯২-১৯৯৮)
       ডিসেম্বর ২, ২০০৯ at ৯:৪১ পূর্বাহ্ন |

    চমৎকার লাগলো আলীম ভাই। :boss: :boss: :boss: :boss:
    অফ টপিক — ওয়েস্টার্নের পাশাপাশি সামুরাইদের গল্পও পড়তে মঞ্চায় …

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ২, ২০০৯ at ৯:৫৬ পূর্বাহ্ন|

    মনের কথাটি বলেছো। ওয়েষ্টার্ণ এর সিক্স স্যুটারের পাশাপাশি, ইস্টার্ণ হিসেবে সামুরাইদের সোর্ড এনকাউন্টার গুলো কিন্তু কোন অংশে কম হবার কথা নয়!

    [ জবাব দিন ]

  15. তানভীর (৯৪-০০)
       ডিসেম্বর ২, ২০০৯ at ১০:০৯ পূর্বাহ্ন |

    ভূড়ি নিয়া খুব পেরেশানিতে আছি আলীম ভাই। :(
    আমাদের দেশে এই রকম আইন করলে ভালো হইত। আমার মত আলসের নাহলে আর কোন গতি নাই। :(

    সামুরাইদের নিয়ে লেখা পড়তে মন চায় ভাইয়া।

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ২, ২০০৯ at ৮:৫৩ অপরাহ্ন|

    সামুরাইদের নিয়ে একটা লেখার কথা ভাবছি, তবে সময় লাগবে।

    [ জবাব দিন ]

    মিশেল (৯৪-০০)
        ডিসেম্বর ৪, ২০০৯ at ১:১৮ পূর্বাহ্ন|

    অপেক্ষায়ে আছি। :)

    [ জবাব দিন ]

  16. সামিয়া (৯৯-০৫)
       ডিসেম্বর ২, ২০০৯ at ৪:২৬ অপরাহ্ন |

    লেখাটা সুন্দর। :)

    [ জবাব দিন ]

  17.    ডিসেম্বর ৩, ২০০৯ at ৫:৪০ অপরাহ্ন |

    ক্যাডা আলীম ভাই নাকি?
    একদমে পুরাটা পইড়া একবার নিজের ভুড়ি মাপলাম।
    এখনো লিমিটে আছে। যাক বাঁচোয়া।
    মেতাবো থিকা দূরে থাকতে চাই।

    [ জবাব দিন ]

      আলীমুজ্জামান
        ডিসেম্বর ৩, ২০০৯ at ৬:২২ অপরাহ্ন|

    হাসের ছানার পেট তো এমনিতেই ফোলানো! তার পরেও লিমিটে আছে? যাক, ভাল খবর।

    [ জবাব দিন ]

  18.   আলীমুজ্জামান
       ডিসেম্বর ৩, ২০০৯ at ৬:২৫ অপরাহ্ন |

    সামিয়াঃ ধন্যবাদ।
    (তোমার কমেন্টের, জবাব দিন চাবিটি কাজ করছে না। তাই আলাদা ভাবে লিখলাম।)

    [ জবাব দিন ]

  19. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
       ডিসেম্বর ৩, ২০০৯ at ৯:৪৬ অপরাহ্ন |

    আমার ভুড়ি উঁকি দিচ্ছে।বড়ই চিন্তায় আছি।ভাবছি ভাত খাওয়া বাদ দিব নাকি।খালি ঘাস লতা পাতা আর লিকুইড খেলে কেমন হয়? :P
    আলীম ভাই অনেক দিন পর :salute:

    [ জবাব দিন ]

  20. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       ডিসেম্বর ৪, ২০০৯ at ৫:৪৫ অপরাহ্ন |

    আমারও ভুড়ি উকি দিচ্ছে… চিন্তার কথা।।
    আলীম ভাই :salute:

    [ জবাব দিন ]

  21. সাদী (১৯৯৯-২০০৫)
       ডিসেম্বর ৫, ২০০৯ at ১১:১৭ পূর্বাহ্ন |

    আলিম ভাই ৪০ -৭০ বছর এ যদি ভুড়ি র মাপ হয় ৯০cm,তাহলে ২০-৪০ ভুড়ির মাপ কত হইতে পারে? আপনার লেখা টা পইরা সত্যি চিন্তায় পইরা গেছি। :-? চরম এক টা লেখা :clap: :clap:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard