একুশ আমার বিজয় বেদীতে আরক্ত কিংশুক
একুশ আমার রোদন রূপসী বাংলার শ্যামা মুখ
একুশ আমার শোকের পোষাকে পিকাসোর কবুতর
একুশ আমার একান্ত ভিটে সূর্যদিঘল ঘর।
একুশ আমার কিশোর ক্রান্তি একুশে পদার্পণ
একুশ আমার বেলা অবেলায় দখিনের বাতায়ন
একুশ আমার জ্যোৎস্না প্লাবনে মাতাল হাওয়ার রাত
একুশ আমার তিলোত্তমার কাঁকন হারানো হাত।
একুশ আমার রুদ্র কন্ঠে চৌচির চিৎকার
একুশ আমার বাউল বাহুতে বিদ্রোহী হাতিয়ার
একুশ আমার শাণিত সাহস যুদ্ধে যাবার গান
একুশ আমার রুদ্ধ দুয়ারে মুক্তির কলতান।
একুশ আমার জনমান্তর শত জনমের সাধ
একুশ আমার ঝলসানো রূটি ঐ পূর্ণিমা চাঁদ।


১৯ টি মন্তব্য
১ম
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ধন্যবাদ।
[ জবাব দিন ]
অসাধারন বস ……

[ জবাব দিন ]
ধন্যবাদ
[ জবাব দিন ]
ভাইয়া দারুন দারুন

[ জবাব দিন ]
ধন্যবাদ রেজওয়ান।
[ জবাব দিন ]
ভালো লেগেছে।
‘সূর্যদীঘল’ হবে না ভাইয়া বানানটা?
[ জবাব দিন ]
ধন্যবাদ কামরুল। বানানা মনে হয় দুটোই চলে…।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ধন্যবাদ রিফাত।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ধন্যবাদ আশহাব।
[ জবাব দিন ]
আলীমুজ্জামান ভাই,
খুব ভাল লাগল…
ভাষা শহীদ এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত অন্যান্য সকলকে জানাই…
[ জবাব দিন ]
ধন্যবাদ জুনায়েদ।
[ জবাব দিন ]
আলীমুজ্জামান ভাই,
খুব ভাল লাগল…
ভাষা শহীদ এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত অন্যান্য সকলকে জানাই…
[ জবাব দিন ]
ধন্যবাদ মেহেদী।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ধন্যবাদ আহমদ।
[ জবাব দিন ]