ইচ্ছে ছিলো ১৩ তারিখ রাতে বা ১৪ তারিখ এই লেখাটা দেবো, কিন্তু ১৩/১৪ দুদিনই ছুটি থাকায় এটা আর শেষ করা হয়নি।
বসন্তকালে অনেক জায়গাতেই দেখা যায় লোকজন হাঁচি-কাশিতে আক্রান্ত হয়ে পড়েছে। বাতাসে ভেসে চলা ফুলের পরাগে এলার্জিজনিত কারনেই নাকি এমনটা হয়। আমাদের বসন্তকালটা একেবারে দুরন্তরুপে এসেছিলো আমাদের ক্লাশ টেনের প্রথম টার্মের দিকে। ছেলেপেলে ক্লাশ নাইনের [...]
স্বপ্নচারী (১৯৯২-১৯৯৮) এর ব্লগ
| পুরো নাম : | মইনুল ইসলাম |
| ক্যাডেট নাম : | মইনুল |
| ক্যাডেট নম্বর : | গ - ৬৭৪ |
| ব্যাচ : | ১৩ |
| কলেজ : | কুমিল্লা ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ১৯৯২-১৯৯৮ |
| বর্তমানে যা করছেন : | বুয়েট থেকে পাশ করেছি ২০০৪ সালে। ২০০৫ থেকে ২০০৯ এর জানুয়ারী পর্যন্ত একটেল এর আই টি বিভাগে ছিলাম। এখন LHS system এর কুয়ালালামপুর অফিসে সিনিয়র কন্সালটেন্ট হিসেবে কাজ করছি। |
অসংলগ্ন ভাবনাচিন্তা ……… প্রেম পর্ব
অসংলগ্ন ভাবনাচিন্তা ……… হা পিত্যেশ পর্ব
বহুদিন হয় কোনো কিছু লেখা হচ্ছে না। আসলে লেখা তো দূরে থাকুক, সিসিবির পোস্টগুলো পড়ে ঠিকঠাক মতন কমেন্টও করা হচ্ছে না। দুই সপ্তাহ আগে মনে হয়, ছোট্ট রকিব মেইল দিয়ে বলেছিলো একটা লেখা দিতে। আসলে লিখতে কিন্তু খুব ইচ্ছে করে। বহুদিন ধরে একটা গল্পের প্লট মাথায় ঘুরছে, শব্দে রুপ দেয়া হচ্ছে না সেটাকে। মাঝখানে শখ [...]
অসংলগ্ন ভাবনাচিন্তা ……… বয়েস এবং পেশা পর্ব
অনেক প্রস্তুতি নেয়া সত্ত্বেও ম্যাচটা মিস করলাম। একেবারে ঠিক খেলা শুরু হবার ত্রিশ মিনিট আগে টেরও পেলাম না কখন ঘুমিয়ে পড়েছি। সাড়ে বারোটার পরে ঘুম থেকে উঠে দুরুদুরু বুকে লাইভস্কোরের ওয়েব সাইটটা খুলে দেখি ব্রাজিল জিতেছে। কলেজে থাকতে দেড়টা বিশ্বকাপ পেয়েছিলাম। ৯৪ সালেরটা গোটাটাই কলেজে দেখেছি, ৯৮ সালেরটাতে, সম্ভবত, কোয়ার্টার ফাইনালের সময় আমরা এইচ এস [...]
অসংলগ্ন ভাবনাচিন্তা ………আজাইরা পর্ব
সংবিধিবদ্ধ সতর্কিকরন —– পুরা আজাইরা প্যাচাল।
ছুটিতে যাবার আগে জেরোম কে জেরোমের থ্রী মেন ইন অ্যা বোট পড়ে ব্যাপক মজা পেয়েছিলাম, ভেবেছিলাম ধারাবাহিক অনুবাদ শুরু করে দেবো কিনা। পরে দেখলাম, সেবা প্রকাশনী আর প্রজাপতি প্রকাশনী দুইটা থেকেই ত্রি রত্নের নৌবিহার নামে অনুবাদ করা হয়ে গিয়েছে। আলসেমি করে আর কিছুই লেখা হয়নি। অবশ্য কি নিয়ে লিখবো সেটাও [...]
অসংলগ্ন ভাবনাচিন্তা ……… ইংরেজী সিরিয়াল পর্ব
কিছুদিন হচ্ছে সবাই ডায়েরী টাইপের লেখা দিচ্ছে, তাই আমারো শখ হলো এই ধরনের কিছু লেখার। প্রথমেই ভাবছিলাম কি নাম দিয়ে লিখবো, সব খুল নাম গুলোতো দখল হয়ে গিয়েছে। ফয়েজ ভাই খেরোখাতা আর আউলা চিন্তা দখল করে রেখেছেন, তানভীর নিয়েছে এলোমেলো, রবিন লিখছে দিনলিপি নাম দিয়ে আর মাহমুদ দখল করেছে আজাইরা প্যাচাল।
কিছু দিন আগে এক্স ফাইলস [...]
যদি পাইতাম ০৪ ……… (এক সময় মনে হত)
এই পোস্টটা বন্ধু কাইয়ুম প্ল্যান করেছিলো। রবিনের গাড়ির শখ, তাই রবিনের গাড়ির পোস্ট দেখতে দেখতে একটাতে কমেন্ট করে বসে ছিলো, যদি পাইতাম – কন্সেপ্টটা একটু ঘুরিয়ে দিয়ে ওর নিজের পছন্দের কিছু পোস্ট করবে কিনা। সেই কবে থেকে ওর এই পোস্টের জন্যে বসে আছি। আসলে সত্যি কথা বলতে, অনেকের পোস্টের জন্যে অপেক্ষা করছি। অনেক দিন পরে [...]
দ্বিতীয় জন্ম
একদিন বাবা এসে জিজ্ঞেস করলেন, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দেব কিনা। ওই সময় ক্যাডেট কলেজ সম্পর্কে বিন্দুমাত্র ধারনা ছিলো না। শুধু এইটাই জানতাম, এটা এক ধরনের আবাসিক স্কুল। বছরে আট-নয় মাসের মতন বাসার বাইরে থাকতে হবে চিন্তা করতে ভালো লাগেনি। তারপরেও কি ভেবে রাজী হয়ে গেলাম, পরীক্ষা দিতে তো কোন সমস্যা নেই। কত তারিখে পরীক্ষা [...]
কুড়ানী —— মণীশ ঘটক
ফয়েজ ভাইয়ের আদেশ শিরোধার্য করে, মণীশ ঘটকের লেখা আমার খুবই প্রিয় একটা কবিতা, কুড়ানী দিয়ে দিলাম। এই কবিতাটি আমি পড়েছিলাম ক্লাস এইটের শেষ দিকে, সেই থেকে আমার খুবই প্রিয় একটা ফ্যান্টাসি —
বন্ধুত্ব ……… প্রনয় ……… পরিণয় ………
১
স্ফীত নাসারন্ধ্র. দু’টি ঠোঁট ফোলে রোষে,
নয়নে আগুন জ্বলে। তর্জিলা আক্রোশে
অষ্টমবর্ষীয়া গৌরী ঘাড় বাঁকাইয়া,
“খট্টাইশ, বান্দর, তরে করুম না বিয়া।”
এর চেয়ে [...]

