উত্তরে নীলফামারী পর্যন্ত চলে যাওয়া ব্রিটিশ আমলের রেলসড়কটাকে দূর থেকে পাহাড়ের মত দেখায়। এই জনপদে যারা নতুন আসে, তারা শুরুতে সমতল থেকে অনেকটা উঁচু রেলসড়কটাকে দেখে ঘন জঙ্গল ভেবে ভুল করে। এক সময়ের লোকে লোকারণ্য রেল স্টেশনটা এখনও কালের স্মৃতি ধরে রেখেছে অনেকটা যত্ন করে। বড় বড় আন্তঃনগর ট্রেনগুলো এই স্টেশনে বিরতি দেয় না, লোকাল [...]
রেজা শাওন (০১-০৭) এর ব্লগ
| পুরো নাম : | রেজা শাওন (০১-০৭) |
| ক্যাডেট নাম : | সিদ্দিক |
| ক্যাডেট নম্বর : | ১২৩৭ |
| ব্যাচ : | ২৪ |
| কলেজ : | পাবনা ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ২০০১-২০০৭ |
| বর্তমানে যা করছেন : | "আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম ও সাংবাদিকতা" বিষয়ে পড়ছি। পড়া কম আর ঘুম হয় বেশি। হল্যান্ডের ঠিক মাঝামাঝি ইউটরেক্ট বলে একটা শহর আছে- আপাতত ঠিকানা সেখানে। ঘর থেকে বের হই না। বিশেষ কোন সখ নাই। অবসরে বাংলা ছবি দেখি। প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। |
তোমাদের জন্য লেখা।
বাংলাদেশ ক্রিকেটের অধিকাংশ বাজে দিনের সাথের আমার মন্দ ভাগ্যের চিরায়ত সম্পর্ক। পরিস্কার করে বললে, যেখানে আমি থাকি সেখানে বাংলাদেশ থাকে না, তারা নিচে চলে যায়। হাস্যকরভাবে হেরে যায়। মাঠ হয়ে যায় এক অসহায় আত্মসমর্পণ মঞ্চ। হাতের কাছে থাকা ম্যাচটা বাংলাদেশ দল ছুঁয়ে আসতে পারে না। বৈপরীত্যের এই সম্পর্কটা কবে থেকে শুরু হয়েছে, সেটা ভাবতে গেলে [...]
অপরাজিতা
অপরাজিতার সাথে প্রথম দেখার দিনই বুঝে গিয়েছিলাম- অপরাজিতা রাস্তাঘাটে ছেলেদের চড় মারতে সিদ্ধহস্ত। মেয়েরা যে রাস্তাঘাটে ছেলেদের দুই একটা চড়-থাপ্পড় মারে না, এমন তো নয়। এমন ঘটনা অনেক দেখেছি, পাড়ার মোড়ের হীনমন্য দুর্বল ধরণের বখাটে শিষ দিয়ে পালিয়ে না গিয়ে দাঁড়িয়ে ছিল। যে মেয়েটার উদ্দেশ্যে শিষটা দেওয়া, সে এসে শিষের জবাবে বখাটের বাম গালে চড় [...]
ফিরে আসার টুকরো গল্প।
১। ইউরোপের দিক থেকে দুবাইের ফ্লাইটটা একটা নেহাৎ ভদ্র ফ্লাইট। বিমানআপুদের সাথে খুব সাবধানী ইংরেজি বলতে হয়। ভুলভাল ইংরেজী শুনে পাশের সাদা লোকটা আবার যদি হেসে ফেলে। এই ফ্লাইট হচ্ছে আদর্শ ‘ঘুম ঘুম ফ্লাইট’।সব ভদ্র মানুষেরা কেন যেন, উঠেই ঘুমিয়ে পড়ে। আমার মত অভদ্ররা শুধু জেগে থাকে। আসেপাশে সুন্দরী খুঁজে বেড়ায়। গান-টান শোনে,শেষের দিকে বিরক্ত [...]
সমসাময়িক ভাবনাঃ স্থির দেশের স্থির চিত্র
জামালপুর জেলা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের এক জনপদের নাম ‘খেওয়ার চর’। দূরত্বের সঠিক হিসাব এই মুহূর্তে মনে না থাকলেও, খেওয়ার চরে যেতে গিয়ে পথে আমার কী কী অভিজ্ঞতা হয়েছিল-সে বিষয়ে স্পষ্ট মনে আছে। এখানে সরাসরি যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। সবচেয়ে সহজ রাস্তার কথা বলি। আপনাকে ঢাকা থেকে সরাসরি শেরপুর জেলা সদরে চলে যেতে [...]
গল্পটা ছিল অহংকারের
সুনিতা প্রথম যেদিন ক্লাসে এসেছিল সেদিন অন্য সবার মত আমিও তাকে স্প্যানিশ ভেবে ভুল করেছিলাম। সুনিতা স্প্যানিশ না হোক, নিদেনপক্ষে কলম্বিয়ান তো হতে পারতো। এমনটা হয়নি। সুনিতা একজন নাক উঁচু দক্ষিণ ভারতীয় ছিল। উপমহাদেশীয় মেয়েদের ভাব গায়ের রং এর সমানুপাতে পরিবর্তিত হয়। সুনিতার আবার বেশ কিছু প্লাস পয়েন্ট ছিল। সুনিতার চোখ টানা টানা না হলেও [...]
পথ নাটক সমূহ( একটি কঠিন রোমাঞ্চকর সিরিজ)
আমার ভ্রমণ সংক্রান্ত যাবতীয় যাত্রা অধিকাংশ সময়ই অশুভ। রাশিফলে ‘যাত্রা শুভ’ কথাটা আমার ক্ষেত্রে বাই ডিফল্ট অশুভ হয়। ২০০৭ সালের এক ঘটনা দিয়ে শুরু করা যাক।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দুই মাস পিছিয়েছে। বাড়ি ফিরছি। কমলাপুর স্টেশন থেকে রাত পৌনে আটটার আন্তঃনগর একতা এক্সপ্রেস। এই সময়ে খুব একটা ভিড় হয় না। আমার [...]
ঘাসফুলদের ইতিকথা…
ক্লাস ফাইভের দিনগুলি আমার খুব কষ্টে কেটেছে। বৃত্তি পরীক্ষা আমার ছিল, কিন্তু টেনশন ছিল আমার মা’র। আমার উন্মত্ত দিনগুলোকে মা নানা ধরনের নিয়ম-কানুনের বেড়াজালে বেঁধে ফেললেন। বাবা চাকুরিসূত্রে বাইরে থাকেন। তাই আমাদের দুই ভাইকে নিয়ে মা’র টেনশনের শেষ ছিল না। স্বাভাবিকভাবেই মা’র নিয়ম শৃঙ্খলাজনিত নানা ধরনের পরীক্ষা চালানো হত আমার উপরেই। ছোট ভাইয়ের বয়স কম, [...]
অভিবাদন বাংলাদেশ…
‘মিডিয়া এক্সপ্লোরেশন’ নামে আমাদের একটা বিষয় পড়ানো হয়। পড়তে খুবই বিরক্তিকর। এবং ঘুমবান্ধব। বড় একটা গ্যালারীতে তিন সেকশনের একসাথে ক্লাস হয়। শীতের দিন সকাল বেলা এই ক্লাসে গিয়ে ঘুমানোর আনন্দ সীমাহীন। গত ব্লক ঘুম দিয়ে বেশ ভালভাবেই পার করেছি। সমস্যা হয়েছে এই ব্লকে এসে। ‘ডরিক গ্রিট’ নামের এক ভদ্রলোক এই বিষয় পড়ান। চমৎকার একজন মানুষ। [...]
উটের বিরিয়ানী এবং উট পালকের জন্মদিন…
বন্ধু সাকিব মাহফুজ। উট পালক সাকিব মাহফুজ। আমার এই বন্ধু উট পালন করে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখে। তার উট সংক্রান্ত গল্পটা একটু বলা দরকার। কলেজে আমরা তখন ক্লাস টেনে। আমাদের ব্যাচের পক্ষ থেকে আমাদের ব্যাচ টি শার্ট বানানো হবে। আমরা তখন পাতি পোলা পান। ব্যবসা ভাল বুঝিনা। সাকিব মাহফুজ আমাদের দিকপাল হয়ে দেখা দিল। আমরা [...]
যে কথা বলা হয়নি…
আমার বাবা খুবই বোকা ধরনের লোক। সারাজীবনই চাকরীসুত্রে বাইরে বাইরে কাটিয়েছেন। দূরত্ব বিবেচনা করলে,মার সাথে আমার দূরত্ব এক ইঞ্চি হলে, বাবার সাথে কয়েক আলোকবর্ষ। বাবা ছিলেন আমাদের দুই ভাইের প্রধানতমশত্রু। ছোটকাল থেকেই আমরা দুই ভাই চূড়ান্তভাবে স্বাধীন। মা আমাদের টাইট দেওয়ার চেষ্টা করতেন অবশ্য। কিন্তু সে চেষ্টায় বিশেষ কোন লাভ হয়নি। আমাদের টাইট দিতে পারতেন [...]
নির্বোধের প্রলাপ…
মানুষ হিসেবে জন্ম নেওয়ায় সব কিছু মেনে নেওয়ার সীমাহীন ক্ষমতা আমাদের। সব কিছু মেনে নিই। দুর্ঘটনাকে দুর্ঘটনাই বলি, এর পেছনে কারা দায়ী,কিভাবে দায়ী কারণ খুঁজতে যাই না। তারপরও নির্লজ্জ কিছু লোকের নির্বোধ প্রলাপ মেনে নিতে পারি না। খুব সম্প্রতি আমাদের নৌপরিবহণ মন্ত্রী বলেছেন,দেশে প্রতিনিয়ত ঘটে যাওয়ায় সড়ক দুর্ঘটনার জন্য নাকি চালকরা দায়ী নন!! মাননীয় মন্ত্রী, [...]

