নিন্দুকেরা যাই বলুক, আবুল শব্দটার অবস্থান থাকা মানেই ঝামেলা, আমি এই কথা থোড়াই কেয়ার করে বীর বিক্রমে আমার আবুল কোম্পানির, থুক্কু আবুল খায়ের কোম্পানির নুন খেয়ে মাঝে মাঝে গুণ গাওয়ার ব্যর্থ চেষ্টা চালাইতাম ।কিন্তু সময় অসময়ের বাসযাত্রার ইতি টেনে যখন আমাকে দুম করে গরুর হাটে পাঠায়ে দিল, তখুনি বুঝসি আমার ডেইলি প্যাসেঞ্জার এর কুলখানির সময় [...]
সুষমা (১৯৯৯-২০০৫) এর ব্লগ
| পুরো নাম : | সুষমা (১৯৯৯-২০০৫) |
| ক্যাডেট নাম : | সুষমা |
| ক্যাডেট নম্বর : | ১১৩০ |
| ব্যাচ : | 21 |
| কলেজ : | ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৯-০৫ |
| বর্তমানে যা করছেন : |
নিখোঁজ সংবাদ
আমার খুব প্রিয় একটা কবিতা হারিয়েছে কোথাও !! আত্মভোলা আরেক কবিতা আমার হয়েছে বাউন্ডুলে, অনেক খুঁজে হয়রান আমি তাই দিচ্ছি নিখোঁজ সংবাদ- একটি ঘোষণা , একটি ঘোষণা … … বুঝেছিলাম, ঠিক হারাবে একদিন আমার প্রিয় যত শব্দ শব্দের নীড় আর অভিমানী কবিতা, কাল সন্ধ্যায় বাড়ি ফেরার তাড়ায় যখন ব্যস্ত ভীষণ ফিসফিসিয়ে একটা কবিতা আবদার [...]
ডেইলি প্যাসেঞ্জার – পর্ব ৪
ইদানিং পাবলিক সবাই স্বাস্থ্য সচেতন হয়ে গেসে। বাড়ি থেকে বের হওয়ার সময় সবাই চিরতার রস খাইয়া বের হয় কিনা কে জানে, তাদের কথাবার্তায় রস কসের বড়ই অভাব ! ভাবছিলাম আমার ডেইলি প্যাসেঞ্জার পর্ব ম্যালাদিন বীর বিক্রমে চালু থাকবে পাবলিকের অবদানে, কিন্তু সেই আশায় গুঁড়ে সুরকি মিশ্রিত বালি ! পাবলিক বাসে উঠলে এখন খালি কাইজ্জা করে, [...]
টিউশনি পর্ব – ১
ছোটবেলায় আমরা যখন প্রাইভেট টিউটর কে জ্বালায়ে মাছভাজা করে ছেড়ে দিতাম,তখন ঘুণাক্ষরেও কল্পনা করিনাই যে এক মাঘে শীত যায়না। এই মহা মুসিবত যে আমার ঘাড়েও চাপবে তা বুঝলে আমার টীচারদের জ্বালাতন করার তোড়জোড় একটু কমায়ে দিতাম। আমি তখন ক্লাস টু তে। । বাড়ির মানুষজনের শাসন আর চোখ রাঙ্গানি থোড়াই কেয়ার করতাম দেখে আমার মা ঠিক [...]
ডেইলি প্যাসেঞ্জার – পর্ব ৩
বি আর টিসির লাল রঙের এসি বাসগুলো একেকটা সাক্ষাৎ মশার আস্তানা। বিশেষ করে সকালবেলার প্রথম ট্রিপটাতে মশার দলবলের পিনপিনানি অটো মিউজিক সিস্টেমের কাজ করে।তার সাথে পাবলিকের মশা মারার চটাস চটাস শব্দ তো আছেই। একদিন মশার পরিমাণ একটু না,অনেক বেশিই ছিল। শেষমেশ পাবলিক বিরক্ত হয়ে ড্রাইভার কে মশা নিধনের উপর টিপস দিতে শুরু করল। এক যাত্রী [...]
মুনিয়া
আমার একজোড়া মুনিয়া চাই কলাপাতা সবুজ আর নীল মেশানো ধুসর কিংবা আকাশী নীলের মাঝে সাদা ফুটকি, ওদের জন্য খুব শিগগির বানাব প্রাসাদ শিকের পরে শিক,লোহার ছোট্ট ফটক আংটায় লাগাবো ঝালর মখমলী লাল,নীল,বেগুনী। খেয়েদেয়ে ভরপেট শিকের ফাঁকে লম্বা ঠোঁট গলিয়ে মুনিয়া আমায় শোনাবে কিচিরমিচির, নরম পালকে হাত বুলিয়ে দিন ছুটবে তন্দ্রা ভেঙ্গে, বারেবারে চুম্বক টানে দেখব [...]
টীন এজার
৩রা জুন, ১৯৯৯ থেকে ২০১২ , পাক্কা তের টা বছর ! । কলেজের এ্যালবাম খুলে নিজের ছবি দেখে সবার মনে একটা কথাই আসে, ইস ,আমরা কি পিচ্চি ছিলাম ! বিশ্বাস ই হতে চায়না কবে এত্ত বড় হয়ে গেলাম থুক্কু বুড়ী হয়ে গেলাম । পিছন ফিরে তাকালে হুড়মুড় করে ছয়টা বছর চোখের সামনে এসে দাঁড়ায় [...]
ডেইলি প্যাসেঞ্জার- পর্ব ২
শাহবাগের শিশু পার্কের সামনে হইতে ন্যাদা সাইজের দুই পিচ্চি, তাহাদের মাতা সহ বিশাল গুম্ফ বিশিষ্ট এক ভদ্রলোক তড়িঘড়ি করিয়া বাসে উঠিলেন। বলাই বাহুল্য, উনিই বিচ্ছু ( সম্ভবত জমজ) শিশুদ্বয়ের পিতা। ভদ্রলোক যতই গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা করিতেছিলেন , শিশুদ্বয় তাহার ঢোলকের ন্যায় ভুঁড়িতে সুড়সুড়ি আর গুম্ফ ধরিয়া টানাটানিতে তাহাকে ব্যতিব্যস্ত করিয়া তুলিতেছিল। তাহাদের মাতা বার [...]
ডেইলি প্যাসেঞ্জার -পর্ব ১
ঢাকা শহরের সব রুটের বাসে চলাফেরার দুর্লভ অভিজ্ঞতা অর্জন করসি গত কয়েক মাসে । আবুল নামক কোম্পানির আবুলীয় কর্মকাণ্ডে অগত্যা এই সময়ে অসময়ে বাসযাত্রা। আমি সবসময় ই একটু নিরাপদ দূরত্বে থেকে ক্যাচালের মজাক নেই । যাই হোক ,এই বাস যাত্রার সুবাদে অনেকসময় অনেক কাহিনী ঘটে যা শেয়ার না করে পারলাম না। কয়েকদিন আগে [...]
শকুনের দল
মেয়েটির একটা মন খারাপের গাছ ছিল পিঠে মায়ের দুমদুম কিল খেয়ে কাঁদত মাঠের ওই কিনারে গাছের কাছে জানাত নালিশ, প্রজাপতি আর ঘাসফড়িঙের পিছে ছুটে ক্লান্ত মেয়েটি হাঁপাত পুকুর পাড়ে । মা বলেছে বাড়ি ঢুকলেও জুটবেনা রাতের খাবার ক্লাসে পড়া না পারার শাস্তি ! সন্ধ্যা নামতেই ঘুমে ঢুলঢুল মেয়েটি ভাবে, ফের স্কুল পালাবে কাল! স্কুল পালিয়ে [...]
ধারাপাত
গল্পের পুরনো বাড়ির মত ভেবেছিলাম দরজা খুললেই দেখব জমাট বাঁধা অন্ধকার, তেলাপোকা আর মাকড়সার বসতি মেঝেতে বিছানো ধুলোর চাদর। কেন এমন ভেবেছিলাম কে জানে! সুখের পসরা সাজাতে এই শহরের বুকে অনেক খুঁজে পেয়েছি একটি ভাড়ার বাসা, হাঁড়িকুঁড়ি বাক্সপ্যাটরা নিয়ে সিড়ি ভেঙ্গে ক্লান্ত ভীষণ উঠেই দেখি হাট করে খোলা দরজা, আর পুবের জানালা দিয়ে রোদের উঁকিঝুঁকি [...]
আমাদের বাবা
ছিঁচকাঁদুনে বলতে যা বোঝায় আমি হুবহু ওইরকম। মাঝে মাঝে আমি নিজের উপর ই মহা বিরক্ত। ছোটবেলায় নাকি কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে একবার মরতে বসেছিলাম দম আটকে। সেই থেকে আমার বাপ মা হাজার অপরাধ করলেও আমাকে একটু প্রয়োজনের বেশি ই ছাড় দিত। ফলাফল হচ্ছে এখনকার একগুঁয়ে আমি । বাড়িতে লাটসাহেবের মত আরামের জীবন ছেড়ে ক্যাডেট কলেজে [...]
প্রতিবিম্ব
এই তো সেদিন রাতে, চারপাশের কোলাহল যখন আরেকটি ভোরের প্রতীক্ষায় রাতজাগা তারা রা আলো জ্বেলে ক্লান্ত ঠিক তখন মুখোমুখি হয়েছিলাম একটি ছায়ার। প্রথমে ভেবেছি স্বপ্ন বুঝি, আশৈশব কল্পনার কোন এক অস্পৃশ্য চরিত্র বুঝি নেমে এসেছে স্বর্গ থেকে মর্ত্যে । ভেবেছিলাম হাত বাড়ালেই হয়ত বা অধরা, ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখি- ছায়া টা দাঁড়িয়ে আছে [...]
ভাল থাকিস পলেন
২০০৫ থেকে ২০১২ ,মাঝে সাতটা বছর কেটে গেছে, আমাদের সবার জীবন টাই এখন অন্যরকম, জীবনের পালাবদলে আমরা আলাদা একেকজন অন্যরকম মানুষ হয়ে গেছি। অনেক অনেক দিন ভাবি, পলেন কে নিয়ে কিছু লিখব।কিন্তু আমরা তো সেই টিপিক্যাল বাঙ্গালি, যা ভাবি তা করে উঠতে বছর পার হয়ে যায় । বড়সড় উপলক্ষ না পেলে আমরা কোন কাজ ই [...]

