random header image

অখ্যাতের আত্মকথন

আমি সেই সব মানুষের দলভুক্ত নই যাদের আত্মকথন লোকে সময় নিয়ে পড়ে। তবুও এই অখ্যাতের আত্মকথনের দুঃসাহস পেলাম এই ভেবে যে আমাদের ক্যাডেটদের প্রত্যেকেরই কোন না কোন ঘটনা, কারো না কারো সাথে মিলে যায়ই।

সুসন্তান জন্মদানের গর্বে গর্বিত হবার আনন্দটা উপভোগ করার জন্য আমার বাবাকে অপেক্ষা করতে হয়েছে অনেকগুলি বছর। তিন মেয়ের পর সর্বকনিষ্ঠ একমাত্র ছেলের প্রতি তার প্রত্যাশা দিগন্ত ছুয়ে যেত। তিনি শুধু গর্বিত হতে চেয়েছিলেন, বেশী কিছু না। এখন যত সহজ মনে হয়, ছোট সময়টাতে ব্যাপারটা অনেক বেশী ভয়ংকর ছিল। এখনও যে তিনি খুব একটা গর্বিত তা বলছি না, তবে অবস্থার উন্নতি হয়েছে, এটুকু বলা যায়।

ছুটিতে বাসায় থাকার দিনগুলি ভালই কাটতো, অন্তত রেজাল্ট কার্ড বাসায়ে পৌছানোর আগ পর্যন্ত। বিষয় ভিত্তিক ‘ঘ’ শ্রেণীর নম্বর আর শৃংখলাতে ‘ঙ’ দেখে আমার স্বপ্নাহত বাবা নিজে ভয়ংকর ছটফট করতেন এবং আমাকেও বাধ্য করতেন যন্ত্রণায়ে ছটফট করতে। পরের দিকে স্নেহময়ী মা, বাবার হাতে আর রেজাল্ট কার্ডই দিতেন না, দিলেও ছুটি শেষ হবার এক দুই দিন আগে। বাবার মনটা যখন ভিজে ভিজে একটু নরম হচ্ছে।

প্যারেন্টস ডে ছাড়াও আমার বাবা কলেজে গিয়েছেন অতিরিক্ত ‘এগারো বার’, খোদ প্রিন্সিপালের নিমন্ত্রণে। প্রতিবারই ভীষণ কষ্ট পেতেন। ছয় পার হবার পর অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, আর দশ পার হবার পর ‘ডেসপারেট’। এগারোতম তে প্রিন্সিপালকে বলেছিলেন, ‘বছরে ২৬৫ দিন ছেলে থাকে আপনার কাছে, ১০০ দিন আমার কাছে। ছুটির দিনগুলিতে ছেলে যা করে দায়ীত্ব আমার। ওই সময়টাতে ছেলে কিছু করলে আমি কি কখনো আপনাকে ডেকে কমপ্লেইন করেছি?? তাহলে যে ২৬৫ দিন ছেলে আপনার দায়ীত্ত্বে দিয়ে আমার নিশ্চিন্ত থাকার কথা, সেই সময় কেন আমাকে এত ডাকাডাকি?? মারুন, কাটুন শাস্তি দিন, আমাকে আর ডাকবেন না প্লিজ। কলেজ আউট করে দিলে শুধু ডাকবেন, এসে নিয়ে যাব’। আমার উপরকার ক্ষোভই যে বাবা ঢাললেন, সেটা বুঝতে ‘ক’ শ্রেণীর ক্যাডেট হওয়া লাগে না।

৯৮ সালে কলেজ জীবন শেষ করেছি যদিও, ক্যাডেট জীবন শেষ করতে পারিনি। টাঙ্গাইলের আমরা ছয় কলেজের ছয়জন, ঢাকায় বাসা নিলাম। বাসা নেয়ার গল্প নাই বা বলি … ঢাকায় যাবার আগে আমার লক্ষ্য স্থির করে দেয়া হয়েছে ‘বাবার স্বপ্ন পূরণ, ভাল কোথাও নোঙ্গর ফেলা’।

কল্যাণপুরে আমাদের দোতলার বাসার মালিক বড় উপকার করেছিলেন বাসা ভাড়া দিয়ে, একমাস পরই প্রতিদান চাইলেন, দোতলা ছেড়ে নীচতলায়ে স্থানান্তর করতে। নীচতলার নির্মান কাজ তখনো চলছে, সদর দরজা বলতে কিছু নাই, দুই রুমে তখনও ছাঁদ ঢালাইয়ের বাশ দাঁড়িয়ে, শুধু একটা রুম কোন রকমে কমপ্লিট, বৈদ্যুতিক যোগাযোগ বাদে। ছয় ম্যাট্রেস পাশাপাশি, মাথার কাছে ব্যাগ, এমাথা ওমাথা নাইলনের রশিতে ঝুলানো ব্যবহারের কাপড়, টেবিল ফ্যান, আর তার টেনে ঝুলিয়ে দেয়া ১০০ পাওয়ার ফিলিপ্স বাতি। বাতাসে যখন লাইট দুলতো, ‘বাচতে হলে জানতে হবে’, ‘মাদককে না বল’, ‘নেশা খাবি খা, মারা যাবি যা’ জাতীয় জনসচেতনতা মূলক এ্যাডের স্যুটিং স্পট হয়ে উঠত আমাদের রুম।

সেই রকম এক অসময়েই বাবা এলেন, ছেলে কেমন আছে দেখতে। তাস খেলায়ে এতই মগ্ন ছিলাম যে সবাই যে হুট করে হাওয়া হয়ে গেছে টের পাইনি। হঠাৎ উপলব্ধি করলাম রুমে শুধু আমি আর বাবা। ‘সিরাজে কোচিং কেমন হচ্ছে ?? আজ যাও নি ??’ ‘আজ শরীর ভাল লাগছিল না’ ‘গত সোমবারেও তো যাও নি, আমি তো ওখান থেকেই এলাম। সিরাজ তোমাকে চেনেই না, আমাকে বলে কোন তাইফুর?? ওমেকা তে তোমার ক্লাস কবে কবে?? মিথ্যে বলার প্রয়োজন নেই, আমি ওখানেও গিয়েছিলাম, এবং ওখানেও কেউ তোমাকে চেনে না। আর এইটা কি মানুষের বাসা?? খাট কিনতে টাকা নিলা খাট কই??’

সুসন্তান জন্মদানের গর্বে গর্বিত হবার আনন্দটা উপভোগ করার জন্য আমার বাবাকে যতদিন অপেক্ষা করতে হয়েছে ততদিন বাবা আমাকে বুঝতে দেন নাই তিনি আমাকে ভালবাসেন। ভাঙ্গাচোরা কোন এক ঘাটে কোন রকমে নোঙ্গর ফেলার পর আমি বুঝতে পারলাম, বাবা আমাকে ভালবাসেন। আসলে সব ভালবাসা প্রকাশেরই একটা ইউনিক সময় থাকে। সেই সময়ের একটু আগে বা একটু দেরীতে বললেই সেই ভালবাসা আর পরিণতি খুজে পায় না।

৬ votes, average: ৪.৮৩ out of ৫৬ votes, average: ৪.৮৩ out of ৫৬ votes, average: ৪.৮৩ out of ৫৬ votes, average: ৪.৮৩ out of ৫৬ votes, average: ৪.৮৩ out of ৫ (ভোট, ৪.৮৩/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৪৭ টি মন্তব্য

  1. রবিন (৯৪-০০/ককক)
       নভেম্বর ১২, ২০০৮ at ৬:৫৯ অপরাহ্ন |

    মন ছোয়া লেখা

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১২, ২০০৮ at ৮:১৮ অপরাহ্ন |

    বকওয়াজ লেখা সময় নিয়া পড়ছিস, আমি এতেই খুশী।

    [ জবাব দিন ]

  2. জুনায়েদ কবীর (৯৫-০১)
       নভেম্বর ১২, ২০০৮ at ৭:০১ অপরাহ্ন |

    সেই সময়ের একটু আগে বা একটু দেরীতে বললেই সেই ভালবাসা আর পরিণতি খুজে পায় না।

    কথাটা মনে হয় বস ঠিকই বলছেন…!!!

    আমাদের সকল বাবা-মা’কে :salute:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১২, ২০০৮ at ৮:২১ অপরাহ্ন |

    ধারা বজায় রাইখা তোরেও :salute:
    কিন্তু তুই এইলেখা পইড়া সময় নষ্ট না কইরা… জলদি
    সহজ ভাষায় ইংরেজী পর্ব চার নামা তাড়াতাড়ি।

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        নভেম্বর ১২, ২০০৮ at ৮:৩৮ অপরাহ্ন |

    বস আমারে কি পাইছেন??? আমি কি ইঁন্দুর নাকি?? x-(
    ইঁন্দুররা নাকি প্রসব করার পর পরই আবার গর্ভবতী হতে পারে!!! :-B

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১২, ২০০৮ at ১০:১৩ অপরাহ্ন |

    ইন্দুর হইবি ক্যান, তুই হইলি গাছ, সারা বছর ঘন্টায় ঘন্টায় ফল দিতে পারে এমন …
    পরাগায়ন না হইলে কইস ;)

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        নভেম্বর ১২, ২০০৮ at ১০:২৫ অপরাহ্ন |

    তাইফুর ভাইএর ইরোটিক কথাবার্তার জন্য ওনার band চাই… x-(

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১২, ২০০৮ at ১০:৩৩ অপরাহ্ন |

    ঘোর শরমের ব্যাপার হইল :-?
    দ্বিতীয় লাইনটা লিখা তাইলে ঠিক হয় নাই :D

    [ জবাব দিন ]

      মাসরুফ
        ডিসেম্বর ২, ২০০৮ at ১:৪৭ পুর্বাহ্ন |

    ছি তাইফুর ভাই, আপনে কচি কচি ছেলেদের এইগুলা কি ভাষা শিখাইতাছেন?নাউজুবিল্লাহ মিন যালেক-আদব লেহাজ দুইন্না থিকা উইঠা গেছেগা :-?

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ডিসেম্বর ৩, ২০০৮ at ১:১৮ পুর্বাহ্ন |

    দুইন্না থিকা উইঠা গিয়া কি নসু’তে গিয়া পরছে ??

    [ জবাব দিন ]

  3. মান্নান (১৯৯৩-১৯৯৯)
       নভেম্বর ১২, ২০০৮ at ৭:৩০ অপরাহ্ন |

    বাবা রা চিরকালই বাবা , খালি কারো প্রকাশ আগে, কারো প্রকাশ পরে

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১২, ২০০৮ at ৮:২৪ অপরাহ্ন |

    মান্নান কে ধণ্যবাদ,
    বাবাদের ভালবাসার প্রকাশ আসলে আগেও না, পরেও না …একদম সঠিক সময়ে। বাবারা আসলেই :boss:

    [ জবাব দিন ]

  4.    নভেম্বর ১২, ২০০৮ at ৮:০৮ অপরাহ্ন |

    ওই মিয়া,
    আমার কাহিনী কপি পেস্ট কইরা দিছেন ক্যান?
    আমারো তো এক্কেরে সেম টু সেম কাহিনী। ;) ;) ;)

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১২, ২০০৮ at ৮:১৭ অপরাহ্ন |

    তুই আমার মায়ের পেটের আপন খালাতো ভাই না ……
    কাহিনী তো সেম হইবই।

    [ জবাব দিন ]

  5. এহসান (৮৯-৯৫)
       নভেম্বর ১২, ২০০৮ at ৯:২৫ অপরাহ্ন |

    তোমার কাছে আশা বেড়ে যাচেছ। :) ভালো লাগসে :clap:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১২, ২০০৮ at ১০:১১ অপরাহ্ন |

    বিশাল কমপ্লিমেন্ট দিলেন বস। নার্ভাস লাগতিছে … :-?

    [ জবাব দিন ]

  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       নভেম্বর ১২, ২০০৮ at ৯:৩৭ অপরাহ্ন |

    দোস্ত, কি লেখলি এইটা !

    খালি কি :salute: দিমু না অন্য কিছুও দিমু বুঝতাছিনা। এই রকম কাট টু কাট কি আমাগো সব পোলাপাইনেরই, কি জানি ।

    ভাঙ্গাচোরা কোন এক ঘাটে কোন রকমে নোঙ্গর ফেলার পর আমি বুঝতে পারলাম, বাবা আমাকে ভালবাসেন। আসলে সব ভালবাসা প্রকাশেরই একটা ইউনিক সময় থাকে।

    ঘাট টা খুজেই যাচ্ছি। ভয়ে ভয়ে মাঝে মাঝেই চিন্তা করি, ইউনিক সময়টা আবার ফেল করে ফেলবোনাতো!

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১২, ২০০৮ at ১০:১০ অপরাহ্ন |

    ঘাট খুইজা পাস নাই, চাপাবাজ … x-(
    সময়টা তুই ফেইল করলেও আংকেল ফেইল করবেন না। ;)

    [ জবাব দিন ]

  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       নভেম্বর ১২, ২০০৮ at ১০:১১ অপরাহ্ন |

    দারুণ প্রকাশ। বাবা আর ছেলেকে :salute:

    [ জবাব দিন ]

  8. তাইফুর (৯২-৯৮)
       নভেম্বর ১২, ২০০৮ at ১০:১৮ অপরাহ্ন |

    বস, আপনারেও :salute:
    আমার লেখায় এইটা আপনার দ্বিতীয় মন্তব্য … :P

    [ জবাব দিন ]

  9. হাসনাইন (৯৯-০৫)
       নভেম্বর ১২, ২০০৮ at ১০:৩৪ অপরাহ্ন |

    তাইফুর ভাই,
    আপনি-ত ভাই আমার তেরটা বাজায় দিছেন।

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১২, ২০০৮ at ১১:২৬ অপরাহ্ন |

    তোর ঘড়ি চেঞ্জ করার টাইম আসছে মনে হয়। :-?
    আগে জানলে জন্মদিনে তোরে ঘড়ি দিতাম। :P

    [ জবাব দিন ]

  10. জিহাদ (৯৯-০৫)
       নভেম্বর ১৩, ২০০৮ at ১:৪৫ পুর্বাহ্ন |

    তাইফুর ভাইয়ের লেখা যতই পড়তেসি ততই আশ্চর্য হৈতেসি। আপনারে নিয়া ম্যালা কিসু শুনছি। স্যরি টু সে, তার বেশির ভাগই জুনিয়র পোলাপানের জন্য ঠিক সুখকর না। :D কিন্তু আপনার এই লেখার গুন সি সি বি না থাকলে কোনদিন শোনা হৈতোনা।

    সি সি বি ঝাকাঝাকি করে। B-)

    আপনেও দেখি টাংগাইলের। :boss:

    [ জবাব দিন ]

        নভেম্বর ১৩, ২০০৮ at ১:৫২ পুর্বাহ্ন |

    আপনেও দেখি টাংগাইলের।

    সব চমচম পার্টি। পাঁচানি বাজারের চমচম।

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১৩, ২০০৮ at ১:৫৬ পুর্বাহ্ন |

    খাইছে … বিশাল ধন্দে পইরা গেলাম। পোলাপান আমার নামে খ্রাপ কথা কয় ??

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১৩, ২০০৮ at ২:১২ পুর্বাহ্ন |

    স্যরি টু সে, তার বেশির ভাগই জুনিয়র পোলাপানের জন্য ঠিক সুখকর না

    :-? :( :-?

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ১৩, ২০০৮ at ২:২১ পুর্বাহ্ন |

    খাইসে আপনে যেমন খ্রাপ ভাবতেসেন তেমন কিসু না। আমি মিন করসি যেসব কাহিনী শুনছি তাতে আমরা যদি জুনিয়র অবস্থায় আপনারে সিনিয়র পাইতাম তাইলে আমাদের জন্য ব্যাপারটা ঠিক সুবিধার হৈতোনা। এই আর কি :D

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১৩, ২০০৮ at ২:৪২ পুর্বাহ্ন |

    এইডা কি কম খ্রাপ কথা ?? x-(
    তোর মত জুনিয়ার আমার খুবই ‘লাইক’ ;)

    [ জবাব দিন ]

      মাসরুফ
        ডিসেম্বর ২, ২০০৮ at ১:৪৫ পুর্বাহ্ন |

    আমরা সিসিবিকে পিসিসি না বানাই :P

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ডিসেম্বর ৩, ২০০৮ at ১:১৮ পুর্বাহ্ন |

    চল তাইলে পিসিসি’রে সিসিবি বানাই … :P

    [ জবাব দিন ]

  11. তারেক (৯৪ - ০০)
       নভেম্বর ১৩, ২০০৮ at ৯:০২ পুর্বাহ্ন |

    :salute:
    আর কি কমু বুঝতাছি না!

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১৩, ২০০৮ at ১২:৪২ অপরাহ্ন |

    কিছু না বইলাও কত কিছু বললি … ধণ্যবাদ

    [ জবাব দিন ]

  12. ফয়েজ (৮৭-৯৩)
       নভেম্বর ১৩, ২০০৮ at ১১:৪৩ পুর্বাহ্ন |

    ওহ, বাপের সাথে বিরাট ঝামেলা লাগাইছিলাম, পাশ করার পর, সে এক বিরাট পারিবারিক ইতিহাস।

    বাবা যে কত বড় সাপোর্ট বুঝেছি বাবা মারা যাবার পর। এখন মাও নেই, পুরা এতিম।

    তাইফুর তোমার ভক্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে। :salute:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১৩, ২০০৮ at ১২:৪৩ অপরাহ্ন |

    ক্যামনে পারেন বস?? শরম আর প্রেরণা একসাথে দিতে …
    আপনারেও :salute:

    [ জবাব দিন ]

  13. টিটো রহমান (৯৪-০০)
       নভেম্বর ১৩, ২০০৮ at ১২:০৪ অপরাহ্ন |

    বিষয় ভিত্তিক ‘ঘ’ শ্রেণীর নম্বর আর শৃংখলাতে ‘ঙ’ দেখে আমার স্বপ্নাহত বাবা নিজে ভয়ংকর ছটফট করতেন………….. আমার উপরকার ক্ষোভই যে বাবা ঢাললেন, সেটা বুঝতে ‘ক’ শ্রেণীর ক্যাডেট হওয়া লাগে না।

    দারুণ বিন্যাস…বস :salute:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১৩, ২০০৮ at ১২:৪৫ অপরাহ্ন |

    ভাল লাগ্লো যে লিখাটা তুই মন্দিয়া, সময় নিয়া পড়ছিস।
    ধণ্যবাদ, এবং তোরেও :salute:

    [ জবাব দিন ]

  14. তানভীর (৯৪-০০)
       নভেম্বর ১৩, ২০০৮ at ১:১৮ অপরাহ্ন |

    তাইফুর ভাই, জটিল হইসে। পুরা :gulli2: :gulli2:
    কমরেড, আপনাকে :salute:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ১৩, ২০০৮ at ১:২৫ অপরাহ্ন |

    তোমারেও :salute:

    [ জবাব দিন ]

  15. রেজওয়ান (৯৯-০৫)
       নভেম্বর ২৮, ২০০৮ at ১:৪২ অপরাহ্ন |

    :boss: :boss:
    :salute:
    চালায়া যান…।

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        নভেম্বর ২৮, ২০০৮ at ৪:৩২ অপরাহ্ন |

    আর কত ?? :P :D

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        নভেম্বর ২৮, ২০০৮ at ৯:১৯ অপরাহ্ন |

    ওম্বা ওম্বা টিল ডেথ ;) :P

    [ জবাব দিন ]

  16.    ডিসেম্বর ১, ২০০৮ at ১১:৩৭ অপরাহ্ন |

    টাংগাইলের পোলা হইয়া খুব ভাল লাগতেছে,কঠিন লিখছেন,Boss
    :salute:

    [ জবাব দিন ]

  17. তাইফুর (৯২-৯৮)
       ডিসেম্বর ২, ২০০৮ at ১:৩৮ পুর্বাহ্ন |

    আমারও খুব ভাল লাগতিছে …

    [ জবাব দিন ]

  18. দিহান আহসান
       অগাষ্ট ৩, ২০০৯ at ৬:৫৬ পুর্বাহ্ন |

    ভাইয়া খুব সুন্দর করে মনের ভাবটা লিখেছেন।
    আপনাকে :hatsoff:

    [ জবাব দিন ]

  19. তানভীর (৯৪-০০)
       অগাষ্ট ১৮, ২০০৯ at ১:৫১ অপরাহ্ন |

    আবার ভালোলাগা জানায়ে দিয়ে গেলাম। :boss:

    [ জবাব দিন ]

  20. রকিব (০১-০৭)
       নভেম্বর ৩০, ২০০৯ at ১২:১২ অপরাহ্ন |

    অসাধারণ !!! অসাধারণ !!!
    :boss: :boss: :boss:

    [ জবাব দিন ]

  21. আমিন (১৯৯৬-২০০২)
       নভেম্বর ৩০, ২০০৯ at ১২:৩০ অপরাহ্ন |

    বেশি জোশ হইছে লেখা। কিন্তু তাইফুর ভাই কুনাই??

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard