random header image

একুশ নিয়ে … (আদিখ্যেতা নয় মোটেও)

একুশ এলেই আমরা বাংলা নিয়ে খুব মাতামাতি করি … বাইশ এলে আবার ভুলেও যাই। তেইশ থেকে বাংলিশ আবার শুরু … তাও তো মন্দের ভাল। বইমেলা, শহীদ মিনার তবু তো মনে করিয়ে দেয় একুশের কথা। আহ্লাদের আতিশায্যে লিখলামই না হয় একটা দুইটা কবিতা।

একুশ এলেই লিখতে বসি, লেখালেখি বেড়ে যায়।
একুশ নিয়ে লেখালেখির মাত্রা যেন ছেড়ে যায় …

তবে একথা সত্যি … একুশের চেতনা বলে যে শব্দটি উচ্চারিত হয় … তা মনের কোণে থেকেই যায়। চাইলেও ভুলতে পারি না। …

একুশটি রক্তকরবী প্রয়োজন আমার।
বিশুদ্ধ বাঙালীর পরিশ্রুত রক্তের মত লাল,
পতাকার বুকে উজ্জ্বল সুর্যের মত রক্তিম।

মায়ের মুখের ভাষায় কবিতা লেখার নিষ্কলুষ লোভে যারা
স্বপ্নাক্রান্ত মন্ত্রমুগ্ধের মত আত্মাহূতি দিয়েছিল
কিছু সার্থক বর্ণমালা ছিনিয়ে আনতে।
তাঁদের কন্ঠে ঠোটে উচ্চারিত হয়েছিল
স্লোগান – আগুনের ঝাঁঝ।
নিজের রঙতুলি দিয়ে তারা আঁকতে চেয়েছিল
মায়ের মুখ, মনের ক্যানভাসে।
মায়ের শাড়ীর চেনা গন্ধ ছিল তাদের
মিছিলে দাবী আদায়ের প্রেরণা

তাদের রক্তের আলোতেই আজ করবী রক্তিম।
শুধু তাদের জন্য -
বিশ্ব সংসার তন্ন তন্ন করে আমি
একুশটি রক্তকরবী খুঁজি।

শেয়ার করুন
০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৫৫ টি মন্তব্য

  1. জিহাদ (৯৯-০৫)
       ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:১৭ অপরাহ্ন |

    তাইফুর ভাইয়ের কবিত্ব নিয়া আমার আর কোন সন্দেহ নাই । :boss:

    অফটপিক: সানাউল্লাহ ভাই এখন শিমুল ইউসুফ এর সাথে। এবিসি তে লাইভ চলতেসে।

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:২০ অপরাহ্ন|

    সানাউল্লাহ ভাই দেখি এইখানেও অনলাইন …

    বর্তমানে ব্লগটি পড়ছেন সদস্যঃ ৩
    জুনায়েদ কবীর (৯৫-০১)
    সানাউল্লাহ (৭৪ – ৮০)
    তাইফুর (৯২-৯৮)

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:২৮ অপরাহ্ন|

    :-o :-o :-o
    সানা ভাই এর জমজ বা ক্লোন আছেন নাকি???? :-B

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:২৯ অপরাহ্ন|

    :-o :-o

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:২৯ অপরাহ্ন|

    খাইসে! কিন্তু আমি তো জানি মোটামুটি সব অনুষ্ঠানই লাইভ হয় এফ এম এ। সেই হিসেবেই বল্লাম।

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:৪১ অপরাহ্ন|

    তাইলে মনে হয় এই ব্লগটাই লাইভ না … :-B

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:৪৫ অপরাহ্ন|

    মানে আমার মনে হচ্ছে সানা ভাই যে গত কালকে লগ ইন করছিলেন, সেইটাই হয়ত এখন দেখাচ্ছে … :-B

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:৪৫ অপরাহ্ন|

    =)) =)) =))

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:৪৮ অপরাহ্ন|

    কত্তো বড়ো সাহস! সিনিয়র ভাইরে নিয়া মশকরা? x-( । সামনে পাইয়া লই………….. :mad:

    ব্যাখ্যা : “অপরাজিতা” অনুষ্ঠানটা সোমবার বেলা সাড়ে ১২টা থেকে লাইভ হয়। শনিবার বিকাল ৪টা ৫ মিনিটে হয় পুনঃপ্রচার। মোট দুইটা অনুষ্ঠান আমরা পুনঃপ্রচার করি। আরেকটা “সিনেমা-তাল”। প্রথম আলোর বিনোদন পাতায় আমাদের প্রতিদিনের অনুষ্ঠানসূচি ছাপা হয়। এতোগুলা মূর্খের একটারও ওইডা চোখে পড়ে নাই? :chup: :chup: :chup:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:৫২ অপরাহ্ন|

    মূর্খ এতোগুলা হইল ক্যাম্নে বস ??
    খালি তো জিহাদ্রেই দেখলাম …

    [ জবাব দিন ]

    mcctuhin
        এপ্রিল ৩, ২০০৯ at ৬:০০ অপরাহ্ন|

    =)) =)) =))

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        জুন ২৬, ২০০৯ at ৪:৪৭ পূর্বাহ্ন|

    =)) =)) =))

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:৫৫ অপরাহ্ন|

    তাইফুর ভাই, রবিন ভাই আর জিহাদ এক লগে মাইর খাইতেছে… :D

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৫:০১ অপরাহ্ন|

    আর জুনারে লাবলু ভাই আদর করতাছে?? বইমেলার চাইরপাশে ১০চক্কর :frontroll: লাগা। জলদি!! x-(

    তাইফুর পার্বতী কি বাপের বাড়ি ভাগছে? ঘটনা কি? দেশে আইস্যা সারাদিন সিসিবিতে পইরা থাকতাছো?

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৫:০৫ অপরাহ্ন|

    বস,
    এ নেশা এমন নেশা …
    প্রাণটা ধরে টান মারে যেই, অম্নি ছুটে আসি …

    (পার্বতীকে পাশে নিয়েই … তিনি ইদানিং আমার কমেন্ট মডারেশান এর দায়ীত্ব নিয়েছেন :khekz: )

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৫:২৯ অপরাহ্ন|

    =)) =))

    [ জবাব দিন ]

        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৭:৪৪ অপরাহ্ন|

    :khekz:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ফেব্রুয়ারী ২২, ২০০৯ at ১১:৫৫ পূর্বাহ্ন|

    এত হাসাহাসির কি আছে, ওই বেকুবের দল………

    [ জবাব দিন ]

    mcctuhin
        এপ্রিল ৩, ২০০৯ at ৬:০১ অপরাহ্ন|

    :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        জুন ২৬, ২০০৯ at ৪:৪৯ পূর্বাহ্ন|

    :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        জুন ২৬, ২০০৯ at ৪:৪৮ পূর্বাহ্ন|

    তাইফুর ভাই, রবিন ভাই আর জিহাদ এক লগে মাইর খাইতেছে

    হাসতে হাসতে :just: :pira:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:৩০ অপরাহ্ন|

    তাইফুর ভাইয়ের কবিত্ব নিয়া আমার আর কোন সন্দেহ নাই ।

    জিহাদ … কি কৈবার্চ্চাস … x-(
    আগে তোর সন্দেহ ছিল … :mad:

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৫:৪৩ অপরাহ্ন|

    কি যে বলেন!

    বড়জোর ডাউট থাকতে পারে। কিন্তু সন্দেহ কোন কালেই ছিলনা :no: ;;;

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৭:০৬ অপরাহ্ন|

    একুশে নিয়া লেখা পোষ্টে ইংরেজী শব্দের সহায়তা নিয়ে বক্তব্য প্যাচানোর চেষ্টা করার জন্য জিহাদের “ছন্দ-মন্দ” সব সুদ্ধা ব্যাঞ্চাই।
    এইবার দিতেই হবে … দিয়ে দাও।

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৭:১৭ অপরাহ্ন|

    ইংরেজী শব্দ ব্যবহার করে ব্যাঞ্চাওয়ার জন্য তাইফুর ভাইকে নিষিদ্ধ ঘোষণা করা হোক।

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৯:০৮ অপরাহ্ন|

    =)) =)) =)) =))

    [ জবাব দিন ]

  2. জুনায়েদ কবীর (৯৫-০১)
       ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:২০ অপরাহ্ন |

    মায়ের মুখের ভাষায় কবিতা লেখার নিষ্কলুশ লোভে যারা
    স্বপ্নাক্রান্ত মন্ত্রমুগ্ধের মত আত্মাহূতি দিয়েছিল
    কিছু সার্থক বর্ণমালা ছিনিয়ে আনতে।

    তাদেরকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতাভরা :salute:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:২৮ অপরাহ্ন|

    শহীদ ভাই বাসায় আসছিলেন …
    উনারে ফুল দিলাম।
    তাই আর মিনারে যাওয়া হইল না … :D

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:২৯ অপরাহ্ন|

    :)) :))

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:৪০ অপরাহ্ন|

    নিজের সিরিয়াস পোস্টে নিজেই ফান করার জন্য আপনার নিঃশর্ত ব্যান চাই… x-(

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:৪৪ অপরাহ্ন|

    সিরিয়াস পোষ্টের বেল নাই … জিহাদ প্রথম কমেন্টেই আমার কবিত্যকে উপহাস করে হাসের বাচ্চার কথা মনে করাই দিল … ক্যাম্নে আর সিরিয়াস থাকি ?? :-B

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:৫৩ অপরাহ্ন|

    আমার কি দোষ … :bash:
    মানুষের নাম শহীদ হয়, গাজী ও হয়। :-B
    আবার আসা-যাওয়া নিয়া আসাদ আর যাওয়াদ ও হয়। :-B
    ক্যাম্নে সিরিয়াস হমু আমি … ~x(

    [ জবাব দিন ]

    শরিফ সাগর (৯৭-০৩)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৮:৪০ অপরাহ্ন|

    সিরিয়াস হয়া কুনু লাভ নাই… অতেই চলবো ;)

    [ জবাব দিন ]

    mcctuhin
        এপ্রিল ৩, ২০০৯ at ৬:০২ অপরাহ্ন|

    মানুষের নাম শহীদ হয়, গাজী ও হয়। :-B আবার আসা-যাওয়া নিয়া আসাদ আর যাওয়াদ ও হয়। :-B

    :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

  3. তাইফুর (৯২-৯৮)
       ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৪:৫৮ অপরাহ্ন |

    চরম সিরিয়াস পোষ্টটা কমেন্টে আইসা এহেন মাইর খায়া গেল …
    বাপ্তেই জলে চোক বিজে যায় … আয় … আআয় …
    এত কষ্ট কেন … বালবাসায় … আয়

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৭:৪৪ অপরাহ্ন|

    কষ্ট পাইসনা দোস্ত। কবিতাডা আসলেই বালা অইছে :thumbup:

    এইসব মন্তব্য হইল আমাদের ব্লগের প্রাণ। এর লাইগ্যাই তো সিসিবিরে এত বালা পাই

    মায়ের মুখের ভাষায় কবিতা লেখার নিষ্কলুশ লোভে যারা
    স্বপ্নাক্রান্ত মন্ত্রমুগ্ধের মত আত্মাহূতি দিয়েছিল
    কিছু সার্থক বর্ণমালা ছিনিয়ে আনতে।
    তাঁদের কন্ঠে ঠোটে উচ্চারিত হয়েছিল
    স্লোগান – আগুনের ঝাঁঝ
    নিজের রঙতুলি দিয়ে তারা আঁকতে চেয়েছিল
    মায়ের মুখ, মনের ক্যানভাসে

    অসাধারণ লাগল :boss: :boss: :boss:

    [ জবাব দিন ]

  4.    ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৮:০১ অপরাহ্ন |

    তাইফুর ভাই

    বেয়াদবী মাফ করলে একটা কথা বলি।
    একুশের কবিতায় বানান ভুল থাকলে ক্যাম্নে কী !!

    সুর্য্যের – সূর্যের
    তন্য তন্য – তন্ন তন্ন

    আপাতত এই দুইটা চোখে পড়ছে। ঠিক করে দেন :D

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ১০:২৫ অপরাহ্ন|

    সিনামা বানানি বাদ দিয়া মাষ্টারী করা শুরু কর …
    বাংলার মাষ্টার …

    (কেম … ধণ্যবাদ। তাড়াহুড়া কইরা কোনরকমে ব্লগ নামামু না বইলা আগেও একবার তওবা করছিলাম … কিন্তু কি করুম ক’ ব্লগের অংশ হইতে না পারলে ক্যামন জানি লাগে )

    [ জবাব দিন ]

  5. আদনান (১৯৯৭-২০০৩)
       ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৮:৩৫ অপরাহ্ন |

    নিষ্কলুশ > নিষ্কলুষ হবে :P

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ১০:২৭ অপরাহ্ন|

    হইছে … এখন দেখি তুইও ‘ষাড়মীন’ ম্যাঠামের মত বানান ভুল ধরা শুরু করলি … x-(

    (ধণ্যবাদ আদনান … তাড়াহুড়ায় ভুল হয়া গেছে …)

    [ জবাব দিন ]

  6. রকিব (০১-০৭)
       ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৮:৪২ অপরাহ্ন |

    তবে একথা সত্যি … একুশের চেতনা বলে যে শব্দটি উচ্চারিত হয় … তা মনের কোণে থেকেই যায়। চাইলেও ভুলতে পারি না। …

    ঠিক ঠিক…
    ভালো লাগলো ভাইয়া।

    [ জবাব দিন ]

  7. শার্লী (১৯৯৯-২০০৫)
       ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ৯:১০ অপরাহ্ন |

    তাইফুর ভাই তো দেখি ভাবিরে পাই ভস হই গেছে। :clap: :clap:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ১০:২৩ অপরাহ্ন|

    কস কি ?? আগে কি তাইলে ভস ছিলাম না … :((

    [ জবাব দিন ]

  8. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ১০:৩৪ অপরাহ্ন |

    তাদের রক্তের আলোতেই আজ করবী রক্তিম।
    শুধু তাদের জন্য -
    বিশ্ব সংসার তন্য তন্য করে আমি
    একুশটি রক্তকরবী খুঁজি।

    দোস্ত এককথায় চমৎকার, সেরকম :boss:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ১০:৪০ অপরাহ্ন|

    আর দুই কথায় ?? :-B

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ফেব্রুয়ারী ২১, ২০০৯ at ১০:৫৪ অপরাহ্ন|

    টেন্ডুলকার

    [ জবাব দিন ]

  9. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       ফেব্রুয়ারী ২২, ২০০৯ at ১২:০৬ পূর্বাহ্ন |

    তাইফ,
    :clap:
    দুর্দান্ত হইসে রে। :gulli2:

    চালায় যা।

    অনেক শুভেচ্ছা নিস।

    [ জবাব দিন ]

  10. Masheque
       ফেব্রুয়ারী ২২, ২০০৯ at ৩:১৭ পূর্বাহ্ন |

    ভাইগনা………….
    পুতার চুল থুতায় তুলছ………দেখতে বেশ লাগতিছে………………!!
    ভালো থাকো।
    বিদায়…………………………..

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        ফেব্রুয়ারী ২৩, ২০০৯ at ৫:১১ পূর্বাহ্ন|

    পুতার চুল থুতায়

    :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জুন ২৬, ২০০৯ at ৩:৫১ পূর্বাহ্ন|

    কিরে মাশেকনিরে :-o
    হালায় এত্ত বড় বড় আওয়াজ দিয়া এখন আর নাই। নাহ, তোরা সব কয়টা ফাউল :mad:

    [ জবাব দিন ]

  11. Masheque
       ফেব্রুয়ারী ২২, ২০০৯ at ৩:১৮ পূর্বাহ্ন |

  12. তানভীর (৯৪-০০)
       ফেব্রুয়ারী ২২, ২০০৯ at ৯:৩৭ পূর্বাহ্ন |

    বস্‌! আপনি আসলেই ভস্‌! :boss: :boss:

    দারুণ লাগল কবিতাটা। :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

  13. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       ফেব্রুয়ারী ২৩, ২০০৯ at ৫:১২ পূর্বাহ্ন |

  14. mcctuhin
       এপ্রিল ৩, ২০০৯ at ৬:০৪ অপরাহ্ন |

    আজকে আমার তাইফুর্ডে… আমি আইজকা মামার সব লেখা দশবার কইরা পোরুম।

    [ জবাব দিন ]

  15. দিহান আহসান
       জুন ২৬, ২০০৯ at ৪:৫৫ পূর্বাহ্ন |

    তাদের রক্তের আলোতেই আজ করবী রক্তিম।
    শুধু তাদের জন্য -
    বিশ্ব সংসার তন্ন তন্ন করে আমি
    একুশটি রক্তকরবী খুঁজি

    চমৎকার, তাইফুর ভাইয়া।

    অফটপিকঃ ভাইয়া, আপনি নাকি কালা কুর্তা বাহিনী তে আছেন, :-o
    সত্যি??? আপনার লিখা আর মন্তব্য পড়ে একদমি মনেই হয়না।
    আপনাকে :salute:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard