জীবন নাকি একটা বহমান নদীর মত। কিন্তু আমার জীবনটা মনে হয় আর নদীর মত নাই, থেমে আছে চুপটি হয়ে। অফিস যাওয়া, বাসায় ফেরা, গেইম খেলা, খাওয়া, ঘুমিয়ে পড়া-এই টাইপ একটা জীবন যাচ্ছে আমার প্রতিদিন। এর মাঝে অবশ্য ব্যতিক্রমও আছে, সেই দিনগুলোয় মনে হয়- নাহ! পৃথিবীতে সুখ বলে কিছু একটা জিনিস আছে। সেই সুখের স্মৃতিও দীর্ঘস্থায়ী [...]
তানভীর (৯৪-০০) এর ব্লগ
| পুরো নাম : | মোঃ তানভীর হাসান |
| ক্যাডেট নাম : | তানভীর |
| ক্যাডেট নম্বর : | গ-৭৩৯ |
| ব্যাচ : | ১৫ |
| কলেজ : | কুমিল্লা ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৪-০০ |
| বর্তমানে যা করছেন : | অফিস যাই, বাসায় আসি, খাই দাই, ঘুমাই..... |
শুভ জন্মদিন
অনেকদিন ব্লগে লগইন করা হয় না, কোথাও যাওয়া হয়না, গেট-টুগেদারে গিয়ে খাওয়া হয়না- দিন দিন জীবনটা যেন তেজপাতা হয়ে যাচ্ছে! এই তেজপাতা জীবন নিয়ে যে দুই-এক ছত্র লিখব- সেটা করা হয়ে উঠে না, আমার বিখ্যাত লেখকও হওয়া উঠে না ! দীর্ঘশ্বাসে ভরা এই জীবনের কাহিনী লিখতে গেলে এক বিরাট ইতিহাস হয়ে যাবে- থাক, ঐ দিকে [...]
এলোমেলো-৭: সাদা-কালো
[সিসিবিতে লিখা হয় না অনেকদিন। এমন না যে লিখতে ইচ্ছে করে না- কিন্তু লিখতে বসলেই শব্দেরা কোথায় যেন উড়ে যায়, ভাবনারাও চলে যায় এলোমেলো পায়ে; শূন্য পাতার দিকে তাকিয়ে আমায় বসে থাকতে হয় চুপচাপ!] আমাদের অফিসের স্থান বদলের কথা হচ্ছিল অনেকদিন ধরেই, নিজেদের একটা বিল্ডিং-এ যাওয়ার ইচ্ছা ম্যানেজমেন্টের। এটা নিয়ে জল্পনা-কল্পনার সময়সীমা বেশি বলেই খুব [...]
এলোমেলো-৬: সিনেমা পারাদিসো
কোন এক সুন্দর সকালে মোকা (মোকাদ্দেস,ককর, ‘৯৪-’০০) আমার হাতে একটা ডিভিডি ধরিয়ে দিয়ে বলল, “মুভিটা দেখ, তোর ভালো লাগবে”। তখন হলে থাকি, মুক্ত-স্বাধীন জীবন। ঘুরাঘুরি, আনন্দ, গান শোনা আর মুভি দেখার জীবন। ও হ্যাঁ, মাঝে মধ্যে একটু-আধটু পড়াশোনার জীবনও। আমরা একই হলে থাকতাম, রুম ছিল কাছাকাছি। যা বলছিলাম…মোকা সাধারণত “হাই থট”-এর মুভি দেখে, আমাদের মত [...]
এ ট্রিপ টু রিমেমবার-১
[উৎসর্গ দিহানকে, অনেক দূরে থেকেও যে আমাদের সবার খুব কাছের মানুষ।] প্রথমে ভেবেছিলাম ভারতের শিলং-দার্জিলিং যাব, কিন্তু ভিসা নিতে গেলে অনেক জটিলতা, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরও ভিসার কাগজ জমা দিতে পারার নিশ্চয়তা পাওনা যায় না। তাই সবাই মিলে সিদ্বান্ত নিয়ে ফেললাম- উড়াল পথে নেপাল গিয়েই ঘুরে আসি, কি আছে জীবনে! আমি, আরমান (এমসিসি), [...]
এলোমেলো-৫: বাংলা
১. খুব সম্ভবত ক্লাস নাইনের ঘটনা। আমাদের পছন্দের বাংলার এক ম্যাডাম ক্লাসে এসে আমাদেরকে একটা দরখাস্ত লিখতে বললেন। বিষয়- গ্রামে একটা দাতব্য হাসপাতাল স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন । খুব ভালো কথা, আমিও ব্যাপক উৎসাহ নিয়ে দরখাস্ত লিখতে বসে গেলাম। আমাদের গ্রামেই কেন লোকজনের দাঁতে খুব ব্যথা হয় এবং এই ব্যথা উপশমের জন্য কেন [...]
ফ্যান্টাসী লীগ- সিসিবি ম্যানেজারদের আমলনামা ০৩
চলে গেল ইংলিশ প্রিমিয়ার লীগের আরেকটি সপ্তাহ, সাথে আমাদের ফ্যান্টাসী লীগেরও। এইটা নিয়ে কেন, কোন কিছু নিয়েই লেখা দেয়ার কোন ইচ্ছা আপাততঃ আমার ছিল না [আমি কাইয়ূম ভাইয়ের সেমিস্টার সিস্টেমে লেখা দেয়ার স্টাইল ফলো করছি কিনা ]। কিন্তু, আমার দুস্ত কামরুলের অনুরোধ ফেলতে পারলাম না, বসে পড়লাম লিখতে। যদিও দূর্জনেরা বলতে পারেন যে পরপর দুই [...]
এলোমেলো-৪: নাম ছিল না
১. সকালে এলার্মের শব্দে ধরফর করে ঘুম থেকে উঠি। তারপর বিরক্ত মুখে বাথরুমের দিকে পা বাড়াই। বিরক্তির সেই যে শুরু, তা আর যেন থামতেই চায় না! অফিসে আসতেও বিরক্ত লাগে। সেই সিস্টেম থেকে ডাটা নেয়া, ডাটার উপর কোয়েরী লেখা, পার্ফরমেন্স ট্রেন্ড এনালাইসিস করা, আজাইরা সব মিটিং করা- আর কত! আমার গ্রুপ মেম্বাররা এই ডিপার্টমেন্টে নতুন। [...]
এলোমেলো-৩: বান্দরবান
রাজশাহী থেকে ঘুরে আসছি মাত্র দুই দিন হল- এমন সময়ে জনি বলল, “চল, এই উইকএন্ডে বান্দরবান ঘুরে আসি”। আমার যদি অনেক টাকা থাকত তাহলে আমি সারা দুনিয়া ঘুরে বেড়াতাম। আফসোস্, এত টাকা তো আমার নাই! তারপরও আল্লাহ যা দিছেন তা দিয়ে আমার মত একলা মানুষের মোটামুটি দেশের এমাথা-ওমাথা ঘুরে আসা যায়। ফলাফল- জনির প্রস্তাবে আমি [...]
এলোমেলো-২: ওয়ার্কশপ ও অন্যান্য
১. অনেক বেসরকারী কোম্পানীতেই ওয়ার্কশপ বলে একটা ব্যবস্থা চালু আছে। সবাই মিলে অফিসের বাইরে একটা জায়গায় গিয়ে কিছু নির্দিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করে। আমাদের ডিপার্টমেন্ট থেকে এইবার সিদ্ধান্ত নেয়া হল গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টারে ওয়ার্কশপ করা হবে (জায়গাটাকে BCDM বলে, কিন্তু এইটা মানে যে কি, তা আর জানা হলো না)। আলোচনার বিষয়বস্তু- আমাদের ডিপার্টমেন্টের পজিটিভ, নেগেটিভ [...]
এলোমেলো-১: আমার জানালা
আমার জানালাটা খুলে দিলেই আকাশটাকে স্পষ্ট দেখা যায়। সেই জানালাতে রাতের তারাগুলো উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে খুব কাছে। M কিংবা W আকৃতির ক্যাসিওপিয়াটাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তার একদম মাঝের তারা বরাবর তাকিয়ে আমি খুঁজতে থাকি ধ্রুবতারাটাকে। প্রশ্নবোধক চিহ্নের মত সাতটি তারার সপ্তর্ষিমন্ডলটাকেও চিনে ফেলি অনায়াসে। কিংবা মাঝে তিনটা উজ্জ্বল তারার বেল্ট পরা শিকারী [...]

