পাকিস্তানে আজ থেকে ঘড়ির কাঁটা এগিয়ে গেলো এক ঘন্টা। গ্রীষ্মকালে দিবাভাগের পরিমান বাড়িয়ে দেবার এটা এক প্রয়াস, একে বলে “ডে-লাইট সেভিং টাইম” বা Summer time। এর আগেও ২ বার এখানে এমনটি করা হয়ছেঃ প্রথমে ২০০২-এ পারভেজ মোশাররফের আমলে, এরপর গত বছর মোশাররফের পতনের পর।
উন্নত বিশ্বে এ-কাজটির ব্যপক প্রচলন আছে। ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে দেবার [...]
আলম (১৯৯৭-২০০৩) এর ব্লগ
| পুরো নাম : | মোঃ মাহমুদুল আলম |
| ক্যাডেট নাম : | আলম |
| ক্যাডেট নম্বর : | গ-৯০২ |
| ব্যাচ : | ১৮তম |
| কলেজ : | কুমিল্লা |
| অবস্থান সময়কাল : | ৯৭--০৩ |
| বর্তমানে যা করছেন : | পুরাতত্ত্ব প্রকৌশলী। আঁতেল গোত্রভুক্ত মানুষ। স্বতঃপ্রণোদিত। তবে নতুনের স্বপ্নে বিভোর। গঠনমূলক কাজে অত্যুত্সাহী। |
ডে-লাইট সেভিং
কেউ বলবেন কি, ‘গার্লফ্রেন্ড’ কাকে বলে??
জিজ্ঞাসাঃ
‘ফ্রেন্ড’ কাকে বলে তা মোটামুটি জানি। কিন্তু ‘গার্লফ্রেন্ড’ বা ‘বয়ফ্রেন্ড’ বলতে কী বোঝায়… পরিষ্কার জানিনা।
এতদিন আমার ধারনা ছিলঃ ছেলেদের জন্য তার যতো মেয়েবন্ধু আছে, সবাই হলো গার্লফ্রেন্ড; আর মেয়েদের ক্ষেত্রে ছেলেবন্ধুরা সবাই তার বয়ফ্রেন্ড। মানে, বন্ধু বলতে কোনো singular numberএর ধারনা আমার ছিলনা।… কিন্তু ইদানিং হঠাৎ করেই আমার মাথায় এই জিজ্ঞাসার উদয় হলো, গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড বলতে [...]
তানভীর বন্দনা
সিসিবি’র এক অনন্য প্রতিভাধর সদস্য তানভীর ভাই। কুমিল্লার বিখ্যাত ১৫তম ব্যাচের (৯৪-০০) একজন স্বনামধন্য এক্স-ক্যাডেট, এরপর বুয়েটেও। পড়াশুনায় তার আগে কেউ ছিলনা কখনোই। বোর্ডের উভয় পরীক্ষায় স্ট্যান্ড, গোমতীর এসিস্ট্যান্ট হাউস প্রিফেক্ট, বর্তমানে জিপিতে।
আমার বড় সৌভাগ্য ছিল তার সাথে একই সময়ে একই কলেজে একই হাউসে থাকার। বোধকরি ক্লাস [...]
মন খারাপ গল্প
জলে ভেজা একখন্ড কাগজ। তার কীবা দাম এই জীবন-সংসারে? কাগজটির গায়ে লিখে থাকা এককালের বিখ্যাত কোনো কাব্য-গল্প কেউ এখন তুলে দেখে না। পথিকের পদভারে দলিত হয়, অবহেলায় মুষড়ে পড়ে। দক্ষিনা হাওয়া এসে যদিবা উড়িয়ে নিয়ে যায়- এ প্রত্যাশায় বুক বাঁধে সে, কিন্তু তার ডাকে বন্ধুবেশে আসেনা কেউই। রোদের ঝলকে কিছুটা শুকিয়ে আসতেই আবার বৃষ্টির বৈরিতা [...]
মিথিলা বেঁচে উঠুক
এনটিভিতে প্রচার হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউসফুল’। পারিবারিক জীবনের অত্যন্ত বাস্তব ঘটনাগুলো সাবলীলভাবে তুলে ধরা হয়েছে এ নাটকে। এ-পর্যন্ত ৬০টি পর্ব প্রচার হলো এর।
রাজধানীর পল্লবীর একটি বিল্ডিংয়ে পাশাপাশি বসবাসরত দুই ফ্যামিলি। উভয় ফ্ল্যাটের কর্তার নাম একরামুল, এদের একজন রুচিশীল ভদ্রলোক ইঞ্জিনিয়ার আরেকজন বিল্ডার্সের কাজ করেন।
দ্বিতীয়জন মোটামুটি গেঁয়ো, তার সাথে বাসায় থাকে তার ভাগিনা [...]
প্রাউড টু বি মুসলিম
(অনিচ্ছাসত্বেও এটা আমার আরেকটি সাম্প্রদায়িক পোস্ট। এই ব্লগের শানে নুযুল আশাকরি সবারই জানা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। লেখাটি আমাদের প্রিয় রহমান ভাইকে উৎসর্গীকৃত।)
মুসলমান ঘরে জন্মেছি তাই গর্ববোধ করি। জন্মসূত্রে মুসলমানিত্ব পেয়েও এটাকে সৃষ্টিকর্তার এক রহমত বলে মনে হয়। (ভাইজানেরা, যারা একমত, বলেন সুবহানাল্লাহ্।) কেন আমার এমন মনে হয়?
ইসলাম ধর্ম স্রষ্টা-প্রবর্তিত একটি ‘পূর্ণ গাইডলাইন’। এর প্রমাণ [...]
ডাক্তারী পড়া হইলো না আর
(BCS-কর্তৃক ছ্যাঁকা খাইয়াও ব্যাকা না হওয়ায় জুনায়েদ কবীর ভাইকে উৎসর্গ করে এই লেখাটি। সমস্ত লেখা জুড়ে আপনাদের চোখে পড়বে আমার অতিরিক্ত বায়োলজি-প্রিয়তার নিদর্শন।)
ভার্সিটি লাইফের শেষ পরীক্ষা শেষ করিলাম। এখন আমি একজন প্রকৌশলী। জীবনের এই টার্নিং পয়েন্টে আসিয়া একখানা আফসোসের বিস্ফোরনঃ ডাক্তারী পড়া হইলো না আর।
মনে পড়ে, যেইদিন ১ম [...]
ইসলামাবাদে শেষ হলো বাংলাদেশী চিত্রকর্ম প্রদর্শনী
গত ৫ ডিসেম্বর থেকে ইসলামাবাদে শুরু হয় বাংলাদেশী চারুশিল্প প্রদর্শনী। বাংলাদেশের মোট ১৯ জন শিল্পীর প্রায় ১০০ টি চিত্রকর্ম উপস্থাপন করা হয় এতে; এদেশের দৃষ্টিনন্দন প্রকৃতি, নদী ও নারী, মুক্তিযুদ্ধ ইত্যাদি ফুটে উঠে এসব চিত্রকর্মে।
ইসলামাবাদস্থ বাংলাদেশ হাই কমিশন এবং Pakistan National council of Arts এর যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়, ইসলামাবাদের National Art [...]
কুমিল্লার তারকারা
(কলেজে অবস্থানকালে আমার দেখা কুমিল্লার স্বনামধন্য শিল্পী, সাহিত্যিক, চিত্রকরদের নিয়ে লিখবো এখানে। আর এটা উৎসর্গ হলো আমাদের সবার প্রিয় তানভীর ভাইকে।)
প্রথমেই সিনিয়রদের কথা বলি। এক নম্বরেই রাজিব ভাই, ৯৪-০০ ব্যাচের, একজন শ্রেষ্ঠ বিতার্কিক আমার দেখা। কলেজ লাইফে তার সর্বশেষ বিতর্কের দিন; দর্শক সারিতে বসে ছিলাম আমি, আর তার উপস্থাপনা দেখে কেঁপে কেঁপে উঠছিলাম, তার মুখে [...]
ইসরাইলি আগ্রাসন নিপাত যাক
ফিলিস্তিনের গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি সৈন্যদের প্রচন্ড লড়াই হচ্ছে। নিরপরাধ বেসামরিক নারী-বৃদ্ধ-শিশুরা মারা পড়ছে। এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনীর সংখ্যা প্রায় ৭০০, আহত ২৭০০ জন, এ সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
এদিকে ইসরাইলি প্রেসিডেন্ট শিমন পেরেজ যুদ্ধ বন্ধে বিশ্ববাসীর আহ্বানকে প্রত্যাখান করেছেন। একতরফা এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্স, বৃটেনসহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা। দেশে দেশে ইসরাইলের এই [...]
স্বপ্নের বাসর
(বাসর রাতে কী হবে, এটা নিয়ে কমবেশি চিন্তা হয়ত সবার মাথায়ই উঁকি দেয়। আমরা যারা এখন ‘কুমার’, এই চিন্তাটা আমাদেরই বেশি। বাসর রাতে বৌয়ের সাথে আমার কী কথা হবে, সেটাই উঠে এসেছে এই কবিতায়। প্রথমে স্বামী, এরপর স্ত্রী এভাবে নিচে নিচে কথোপকথন হিসেবে পড়ে যেতে হবে এটা। কবিতাটা তাইফুর ভাইকে গিফট করা হলো। )
-অবশেষে [...]
কী মানি কেন মানি
(ইসলামী আমল-আখলাকের দিক দিয়ে খুব দুর্বল একজন মুসলমান আমি। কেবল ঈমানটা নিয়েই বেঁচে আছি। তবে সে ঈমান ঠুনকো কোনো ফিলিংস নয়, তাই নিয়েই এই লেখা। সঙ্গত কারণে লেখাটি মুহাম্মদ এবং সাদীদ ভ্রাতৃদ্বয়কে উৎসর্গ করলাম।)
বিশ্বাস ব্যাপারটা সবসময় যুক্তি-তর্কের গন্ডিতে আবদ্ধ না-ও হতে পারে। আমাদের চিন্তাজগতের সীমাবদ্ধতার কারণে যুক্তির বাইরেও অনেক কিছু মেনে নিতে হয় আমাদেরকে। [...]
ভালবাসা কারে কয়-১
(আমার লেখা প্রথম নাটক। নাট্য পরিচালক কামরুল হাসান ভাইয়ের জন্য উত্সর্গীকৃত।
বোধকরি সিসিবি’র ভান্ডারেও এটাই প্রথম নাটক।)
১ম অংক
(নির্জন রেললাইন, পথের দু’ধারে দাঁড়িয়ে হাটহাজারী পাহাড়। ওরা দু’জন হাত ধরাধরি করে হাঁটছে। শ্যামলবর্ণের ছেলেটি গভীর আবেগে জড়িয়ে আছে প্রেমিকার হাত।)
অনুপঃ আজকের পৃথিবীটা কত্তো যে সুন্দর লাগছে! তুমি যদি তা দেখতে পেতে!
অপলাঃ জান্, পৃথিবীটা এতো সুন্দর, আমি এর সব [...]

