প্রাচীন গ্রিসের ইতিহাসে বাতাসে ফোলানো বল নিয়ে খেলাধুলার বিবরণ থাকলেও ফুটবলের জন্মভূমি ধরা হয় চীনকে। তবে খেলাটির বিকাশ, বিস্তৃতি, বিবর্তনের মাধ্যমে আধুনিক যে রূপটি আমরা দেখছি সেটা ইংরেজদের কল্যাণে। ক্রমে তাতে যোগ হয়েছে লাতিন নির্যাস, ছন্দের মোহনীয়তা। ইংলিশ ফুটবলের গতি আর লাতিন ছন্দের আড়ালে যেটা প্রায়ই হারিয়ে যায়, তা হলো টোটাল ফুটবল’। রাইনাস মিশেলের উদ্ভাবনী [...]
সামীউর (৯৭-০৩) এর ব্লগ
| পুরো নাম : | samiur rahman |
| ক্যাডেট নাম : | সামীউর |
| ক্যাডেট নম্বর : | 1082 |
| ব্যাচ : | 22 |
| কলেজ : | sylhet cadet college |
| অবস্থান সময়কাল : | ৯৭-০৩ |
| বর্তমানে যা করছেন : | সাব-এডিটর (স্পোর্টস), দৈনিক কালের কন্ঠ। |
“শাহাদাত”নামা
জনাব কাজী শাহাদাত হোসেন রাজীব শ্রীচরণেষূ হে উদার অর্ধ যুগ আগে, বিলাতের এক গ্রীষ্মকালে তোমার বদনখানি ভাসিয়া উঠিয়াছিলো বোকাবাক্সের চৌকোণায়। তুমি নাকি বাংলাদেশের পক্ষে টেস্ট খেলিতে নামিতেছ। পত্র পত্রিকা মারফত জানিয়ছিলাম, বহুদিন পর নাকি এই অভাগা বঙ্গে এমন এক মানবসন্তানের আগমণ হইয়াছে, যে ফাস্ট বোলিংটা করিতে জানে। আরও জানিয়াছিলাম, তোমার আছে তালগাছের ন্যায় উচ্চতা আর [...]
গুডবাই সিসিবির জবাব
জনাব মহসীন ইমরান আপনি আমার বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেছেন, এজন্যে আপনাকে ধন্যবাদ। অনেকে আপনার লেখনীর প্রশংসা করেছেন, তাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, এই ব্লগটি ক্যাডেট কলেজ ব্লগ। অর্থাৎ প্রাক্তন ক্যাডেট এবং তাদের পরিবার সদস্যরাই এর সদস্য হবার যোগ্যতা রাখেন। আপনার ক্যাডেট পরিচয় নিয়ে সন্দেহ হওয়াতেই এত সংশয়। আর আপনি নিজেই বলেছেন কলেজ আপনাকে গ্রহণ [...]
ইসসিরে……ঢাকায় গ্যাস নাই
ইসসিরে, ঢাকার বাসায় গ্যাস নাই। এখন সেহরি ইফতার কেমনে খাই!!! (ঢাকায় আগমণের পর মালসিংহ ফয়েজ ভাইয়ের বোধদয়) বিঃদ্রঃ চিন্তা করবেন না ফয়েজ ভাই, সামিয়া আপনাকে সেহরির জন্য ডিনারপ্যাক আর মাম পানির বোতল দিয়ে দিবে।
ডব্লিউ জি গ্রেসের কলাম
বিশ্বকাপ, তাই সাবেক ক্রিকেটাররা নাওয়া খাওয়া বাদ দিয়ে কাছা খুলে লিখছেন। স্বর্গে বসে ক্রিকেটের অমর বুড়ো ডব্লিউ জি গ্রেসও দেখছেন ক্রিকেট আর প্ল্যানচেটে লিখছেন কলাম- আমি বারবার করে বলেছিলাম টস জিতে ব্যাটিং করো, ব্যাটিং করো এবং ব্যাটিং করো। কারণ ক্রিকেটটা হচ্ছে ব্যাটসম্যানের খেলা। আর ভারতীয় দল তো ব্যাটসম্যানে বোঝাই। সাকিব আল হাসানকে যতটুকু দেখেছি তাতে [...]
বিশ্বকাপ পূর্বানুমান-২
(চলমান) শুরুতেই আবদুল্লাহ-আল আমীনের মন্তব্যের উত্তরে বলছি। বাংলাদেশ নিয়ে বিশ্লেষণের সময়টা নাহয় একটু পরেই আসুক। গত পর্বে লিখেছিলাম কাপ যাদের হাতে আছে, অর্থাৎ অস্ট্রেলিয়াকে নিয়ে। এবার লিখছি কাপ যাদের হাতে উঠতে পারে তাদের নিয়ে। শুরুতেই ভারত।ভারত শুধু বৃহত্তম গণতন্ত্রের দেশই নয়,খুব সম্ভবত বৃহত্তম গণমাধ্যমেরও দেশ। তাদের অনেক চ্যানেল, অনেক পত্রিকা, অনেক সংবাদ সংস্থা ও একই [...]
বিশ্বকাপ পূর্বানুমান-১
ফুটবলের বিশ্বকাপ মানুষকে যতটা আলোড়িত করে, ক্রিকেট বিশ্বকাপ হয়তো ঠিক ততটাই নিরুতসাহিত করে। যে দলগুলো সারা বছর ধরে নিজেদের ভেতর ৫০ ওভার, ২০ ওভার, ৫ দিন ইত্যাদি নানা ঘরানার ছকে খেলছে,তাদের নিয়ে বিশ্বকাপ আয়োজনটাই অনেকটা হাস্যকর। প্রতিবছর ওয়ার্ল্ড টোয়েন্টি টোয়েন্টি, দুই বছর পরপর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ছাড়াও প্রতি বছরই ত্রিদেশীয় গোটা দুয়েক টুর্নামেন্ট লেগেই থাকে। [...]
ভীষ্মকাপ
গৌরচন্দ্রিকা- (ভারতীয় পূরাণ মহাভারতে পান্ডব ও কৌরবদের পিতামহের নাম ভীষ্ম।প্রায় গোটা মহাকাব্যেই তাকে ভীষ্ম বলে ডাকা হলেও তার প্রকৃত নাম দেবব্রত।বিশাল এই মহাকাব্যের শুরুর দিকে তার জন্ম ও নামকরণের কারণের বর্ণনা পাওয়া যায়। বিমাতা সত্যবতীর বাবার ইচ্ছা অনুযায়ী আজীবন কৌমার্যব্রত পালন ,হস্তিনাপুরের সিংহাসনের দাবীত্যাগ ও আজীবন হস্তিনাপুরের রাজ্যপ্রধানের সেবায় নিয়জিত থাকার কঠিন প্রতিজ্ঞা করেছিলেন বলে [...]
চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বের ড্র
আগামীকাল পত্রিকা বের হবে না। আমার মত সংবাদপত্রে কী বোর্ড পিষে দিন গুজরান করনেওয়ালাদের জন্য সুসংবাদ! একদিন অফিস কামাই দেয়া গেলো, কি মজা। সিসিবিতে খেলাধূলা নিয়ে লেখার মানুষ অনেক! এহসান ভাই, আকাশদা, কামরুল ভাই…তালিকাটা লম্বা হতেই থাকবে। সেই তালিকায় নিজেকেও জুড়ে দিলাম আর কি। ক্লাব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বের [...]
বাবুরাম চাকুরে
বাবুরাম চাকুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা CV খানা রেখে যা যে লোকের চোখ নেই দাঁত নেই নখ নেই ছোটে সে তো হাটে না ছুটি ছাটা নেয় না করে না কো উৎপাত খায় শুধু নুনভাত সেই লোক জ্যান্ত ধরে ক’টা আনতো নিয়ে দাস খতে সইটা দেই তারে JOBটা (স্বর্গীয় সুকুমার রায়ের নিকট ক্ষমাপ্রার্থী)
দ্যা গ্রেটেস্ট , মাই ওন স্টোরি
সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধার আত্মজীবনী ‘দ্য গ্রেটেস্ট – মাই ওন স্টোরি’ । মোহাম্মদ আলীর জবানীতে লিখেছেন রিচার্ড ডারহাম। ‘কালের কন্ঠ’তে ধারাবাহিক ভাবে অনুবাদ করছি আমি। ভালো হচ্ছে নাকি খারাপ, সেই প্রতিক্রিয়া জানার জন্যে সিসিবিতে দেয়ার লোভটাও সামলানো গেল না! আজ দিচ্ছি ধারাবাহিকের পরের কিছু পর্ব। (অনেক দিন ফাঁকিবাজি করলাম। লম্বা সময় ধরে এই ধারাবাহিকটার অনেক পর্ব [...]
শুভ জন্মদিন স্যার ডন
ধর্মগ্রন্থগুলোতে স্বর্গ বলে একটা জায়গার কথা বলা হয়। পৃথিবীর ভূগোলে জায়গাটির অস্তিত্ব না থাকলেও অন্তহীন মহাকাশে কোথাও হয়তো ফুলে-ফলে শোভিত এমন একটা জায়গা আছে। যেখানে ডন ব্র্যাডম্যান আজ স্ত্রী জেসি আর স্বর্গবাসী বন্ধুদের নিয়ে জন্মদিনের কেক কাটছেন, শ্যাম্পেনের বোতল খুলছেন। ভাগ্যিস, ব্র্যাডম্যানের জন্মটা আধুনিক যুগে হয়েছিল, যখন দেবতারা শুধু ধর্মগ্রন্থে আর মন্দিরে। যুগটা না পাল্টালে [...]
হেকমত আলিদের দিন
কদিন ধরেই বাঁ চোখের পাতাটা নাচছে হেকমত আলির। লক্ষণটা নাকি শুভ কিন্তু শুভ ভাবার কোন কারণ খুঁজে পাচ্ছেন না এই অবসর প্রাপ্ত আমলা। সেই পাকিস্তান আমলে সরকারী চাকুরিতে ঢুকেছিলেন, বাংলাদেশ হওয়ার সময় ট্রেনিং এ ছিলেন ইংল্যান্ডে। তারপর স্বাধীন দেশের ফাঁকা পদে এসে ফেঁদে বসেছেন। একে ওকে এটা ওটা বুঝিয়ে নিজের পকেটটা ভরানোর কায়দাটা ভালোই জানতেন। [...]
দ্যা গ্রেটেস্ট , মাই ওন স্টোরি- ৪+৫
সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধার আত্মজীবনী ‘দ্য গ্রেটেস্ট – মাই ওন স্টোরি’ । মোহাম্মদ আলীর জবানীতে লিখেছেন রিচার্ড ডারহাম। ‘কালের কন্ঠ’তে ধারাবাহিক ভাবে অনুবাদ করছি আমি। ভালো হচ্ছে নাকি খারাপ, সেই প্রতিক্রিয়া জানার জন্যে সিসিবিতে দেয়ার লোভটাও সামলানো গেল না! আজ দিচ্ছি ধারাবাহিকের পরের দুই পর্ব- ৪ অনেক দিন ধরেই এর উল্টোটাই দেখিয়েছি । ম্যাডিসন স্কয়ার গার্ডেনে [...]
দ্যা গ্রেটেস্ট , মাই ওন স্টোরি- ২+৩
সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধার আত্মজীবনী ‘দ্য গ্রেটেস্ট – মাই ওন স্টোরি’ । মোহাম্মদ আলীর জবানীতে লিখেছেন রিচার্ড ডায়হাম। ‘কালের কন্ঠ’তে ধারাবাহিক ভাবে অনুবাদ করছি আমি। ভালো হচ্ছে নাকি খারাপ, সেই প্রতিক্রিয়া জানার জন্যে সিসিবিতে দেয়ার লোভটাও সামলানো গেল না! আজ দিচ্ছি ধারাবাহিকের ২য় ও ৩য় কিস্তি- ২ ‘তোকে আমরা হারিয়ে দিয়েছি, বেজন্মা’ কথাটা যে বললো তার [...]

