random header image

ভূতের মুখে রাম নাম!

ক্রসফায়ার ও রাজনৈতিক সহিংসতার আশংকায় দীর্ঘদিন অজ্ঞতাবাসে কাটিয়ে দেশে ফিরেছেন ফেনীর ত্রাস জয়নাল হাজারী। এবং দেশে ফিরে সাংবাদিকদের কাছে সুস্থ সুন্দর জীবনে ফিরে আশার আশাবাদ ব্যক্ত করে ক্রিকেট বোর্ডের দ্বায়িত্ব পাবার আশাবাদ প্রকাশ করেছেন তিনি। এবং দ্বায়িত্ব পেলে তিনি আসন্ন টুয়েন্টি ২০ বিশ্বকাপে দলের ভালো ফল লাভের প্রতিশ্রুতি দিয়েছেন।
(সূত্র- চ্যানেল আই- রাতের সংবাদ, ২৩/২/০৯)

হাজারী কি এই দীর্ঘ অজ্ঞাতবাসে কোন ক্রিকেট কোচিং এর কোর্স করেছেন? অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলের সাফল্যের গোপন রহস্যের কোন বটিকা আছে তার কাছে?
আচ্ছা ইরফান পাঠান যদি আশরাফুলকে বোল্ড করে ফেলে তাহলে ক্যাডার বাহিনী দিয়ে তিনি আবার পাঠানের হাত ভেঙ্গে দেবেন নাতো হাজারী? যেমনটা দিয়েছিলেন সাংবাদিক টিপু সুলতানের। হেরে গিয়ে আবার বই লিখে বসতে পারেন ‘যুবরাজের বিচার চাই’ যেমন লিখেছিলেন ‘বাঁধনের বিচার চাই’।

সবাই খুব বদলে যাবার কথা বলছে, কিন্তু আয়নায় তাকিয়ে দেখতে পাচ্ছিনা কোন বদল, দেখতে পাচ্ছিনা ঘাড়ের পাশে বেড়ে ওঠা আরেকটা মাথা, কপালে মধ্যে চোখ কিংবা পেট থেকে কোন হাত! কই একদম আগের মতোই তো আছি, বদলে যাচ্ছে না কিছুই।

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩৮ টি মন্তব্য

  1.    ফেব্রুয়ারি ২৩, ২০০৯ at ১১:৫৩ অপরাহ্ন |

    :khekz:
    সত্যি প্রতিপক্ষ !! কি বিচিত্র এই সেলুকাস !! ;)

    সামীউর চরম ।।

    [ জবাব দিন ]

  2.   robin
       ফেব্রুয়ারি ২৩, ২০০৯ at ১১:৫৯ অপরাহ্ন |

    দ্বায়িত্ব পেলে তিনি আসন্ন টুয়েন্টি ২০ বিশ্বকাপে দলের ভালো ফল লাভের প্রতিশ্রুতি দিয়েছেন।

    shudu valo na uni champion korar kotha bolechen
    =)) =))

    [ জবাব দিন ]

  3.   মাস্ফ্যু
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:০২ পুর্বাহ্ন |

    এই লোকের বাসায় তো পুলিশ ভায়াগ্রা পাইছিল সেই কুন আমলে।মুনে হয় ইন্ডিয়ান টিমরে বাসায় দাওয়াত কইরা ভায়াগ্রা মিশানো শরবত খাওয়াইবো আর চিয়ার লীডারদের সংক্ষিপ্ত পোশাকে দাঁড়া করাইবো।অদের পায়জামা তাঁবু হয়া থাকবো আর সব ক্যাচ মিস করব-বাংলাদেশও জিতা যাইবো x-( x-( x-( সামিউর চরম লিখছোস দোস্ত :salute:

    [ জবাব দিন ]

        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:০৪ পুর্বাহ্ন |

    মাস্ফ্যু কে হাজারীর সহকারী করার জোর দাবী জানাই । :grr:

    [ জবাব দিন ]

      মাস্ফ্যু
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:১০ পুর্বাহ্ন |

    x-( আর আপনে হৈলেন চিয়ার লিডারদের কোচ x-(

    [ জবাব দিন ]

  4.   মাস্ফ্যু
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:০৪ পুর্বাহ্ন |

    আরে আজিব কমেন্ট করলাম গেল কই? x-(

    [ জবাব দিন ]

  5. হাসান (১৯৯৬-২০০২)
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:১২ পুর্বাহ্ন |

    ভালো লাগলো :clap:

    [ জবাব দিন ]

  6. জিহাদ (৯৯-০৫)
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:১৭ পুর্বাহ্ন |

    আওয়ামীলীগ কি ডিসিশন নিয়া নিসে যে এই সন্ত্রাসীটারে কিসু একটা দিয়া ওয়েলকাম করবে?

    লেখা পুরা :gulli2:

    লন, এখন এক কাপ চা লন :teacup:

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ৭:০৭ পুর্বাহ্ন |

    :teacup: :teacup: চা পাইছি :awesome: :awesome:

    [ জবাব দিন ]

  7. জুনায়েদ কবীর (৯৫-০১)
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:২১ পুর্বাহ্ন |

    পোস্টটা পড়ে গলা ছেড়ে হাসতে গিয়েও থেমে গেলাম… :-B
    সামনের দিন গুলোর কথা ভেবে কেম্নে হাসি??? :( :bash:

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:২৬ পুর্বাহ্ন |

    সেইটাই। আমারও সেম কেস হইসে।

    আওয়ামীলীগ হয় বেশি বুদ্ধিমান; এমন কোন প্ল্যান আঁটসে যেটা আমরা বুঝতেসিনা।
    না হয় নিরেট মূর্খ, দিনকাল যে আগের চে বদলাইতেসে, পাবলিক আর আগের মত ভুজুং ভাজুং এ গলবেনা, সেইটা আর সবাই বুঝলেও তারা বুঝতে পারতেসেনা।

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারি ২৫, ২০০৯ at ১:৩১ পুর্বাহ্ন |

    ওরা নিরেট মূর্খ।

    [ জবাব দিন ]

  8. সামিয়া (৯৯-০৫)
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:৩০ পুর্বাহ্ন |

    আপনি জানেন, এই ব্যাটায় নাকি বলসে, সে কোন অপরাধ করেনাই, বরঞ্চ সেই নাকি একমাত্র, যে অপরাধ করলে নিজ দলের কর্মীদের দন্ডিত করেছে।
    মানুষ!!!
    তবে একটা কথা, কথাটা আমি নিজ কানে শুনিনাই, তাই একশত পার্সেন্ট নিশ্চিত না, তবে ঘরের মানুষই বলল খবর শুনে, তাও কালকের পেপারে দেখি, কি লিখে।

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:৪১ পুর্বাহ্ন |

    আপু নিচে আমার মন্তব্যে শুনে নাও কি বলেছে সে!!

    [ জবাব দিন ]

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১:০৫ পুর্বাহ্ন |

    শুনলাম লাবলু ভাই, আমি নেহায়েত গালি বিশেষজ্ঞ না, নাইলে ভালো দেখে একটা গালি দিতাম। আপাতত বলি, ব্যাটা হারামী।

    [ জবাব দিন ]

  9. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:৩৮ পুর্বাহ্ন |

    হাজারির সাহস দেখো? এটাই তাহলে শেখ হাসিনার দিন বদলের গান। শামীম ওসমান শো ডাউন করছে, হাসনাত আবদুল্লাহ ফিরেছে, হেলাল গলা ফুলিয়ে মহড়া দিচ্ছে!!

    কোথায় সরকার সাজা পাওয়া আসামি হাজারিকে ধরে জেলে ঢুকাবে, না সে সংবাদ সম্মেলন করে বেড়াচ্ছে!! মনে হচ্ছে যেন আবার ১৯৯৬-২০০১ সালে ফিরে গেছি।

    এবিসি রেডিওতে জয়নাল হাজারির “র” ক্লিপ :

    ভুতের মুখে রাম নাম শুনো : এক

    ভুতের মুখে রাম নাম শুনো : দুই

    [ জবাব দিন ]

        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১:০০ পুর্বাহ্ন |

    লাবলু ভাই থ্যাঙ্কস।
    সবচেয়ে হাসি পেলো যখন শুনলাম , হাজারী বলছে , খালেদা জিয়া নাকি একবার বিল ক্লিনটনের কাছে গিয়ে হাজারীর নামে বিচার দিয়েছিলেন :khekz:

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১:০৩ পুর্বাহ্ন |

    :grr: :grr: :grr: গাড়ল………………..

    [ জবাব দিন ]

    হাসান (১৯৯৬-২০০২)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ৭:০৩ অপরাহ্ন |

    =)) =)) =))

    [ জবাব দিন ]

    সামীউর (৯৭-০৩)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ৩:০২ পুর্বাহ্ন |

    ধন্যবাদ লাবলু ভাই

    [ জবাব দিন ]

  10. সামিয়া (৯৯-০৫)
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:৪৮ পুর্বাহ্ন |

    লাবলু ভাই, আপনার শরীর এখন কেমন?
    ডাউনলোড দিছি, নামুক, তারপর শুনবো।
    ব্যাটায় বেশি বেড়ে গেছে, খাড়ান একটা বোমা ফেলায় আসি।

    বেশি কিছু বললাম না, ফয়েজ ভাই আবার কি থেকে কি আনবে…থাক :|

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:৫২ পুর্বাহ্ন |

    হ্যা ভাইয়া একটু ভালো। ব্লাড প্রেসার High হয়ে গিয়েছিল। নিচে ৯৫ এবং উপরে ১৫০। প্রচণ্ড মাথা আর ঘাড় ব্যথা হচ্ছিল। আজকে ভালো। এখন প্রেসার ৮৫-১১০।

    একটু আগেও ওষুধ খেয়ে চেয়ারে বসে ঘুমিয়েছি। :D

    (আরেকটা পোস্টে জুনার প্রশ্নের জবাবে জানিয়েছি, সেটাই তোমার জন্য কপি করে দিলাম। চিন্তা করো না।)

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ৬:৩৩ পুর্বাহ্ন |

    আলহামদুলিল্লাহ লাবলু ভাই সুস্হ হয়ে উঠেছেন ।
    হাজারী রে পিডা ফাউল একটা x-(

    [ জবাব দিন ]

  11. তানভীর (৯৪-০০)
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ৮:৪০ পুর্বাহ্ন |

    সামীউর, তোমার আরেকটা চমৎকার লেখা। :clap: :clap:

    হাসতে গিয়েও খুব ভিতর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। :( :(

    [ জবাব দিন ]

  12. ফয়েজ (৮৭-৯৩)
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ১২:৩৪ অপরাহ্ন |

    আজিব এই দেশ, হাজারী একটা লোক, শুধু লোক না, খবর হবার মত লোক।

    @ সামীউর, তুমি কি প্রিন্ট মিডিয়ার সংগে জড়িত নাকি ভাইয়া? অন্য কিছু না, :just: জানতে চাইছি? তোমার লেখায় একটা “প্রফেশনাল” ব্যাপার আছে। অনেক গোছানো।

    [ জবাব দিন ]

    সামীউর (৯৭-০৩)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ২:০২ অপরাহ্ন |

    ‘প্রফেশনাল; ব্যাপারটার জন্য একদমই আ্যমেচার ধন্যবাদ। ভাইয়া আমি ঢাবি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স করছি( অনার্স ফাইনাল চলছে) আর এ টুকটাক লেখালেখি (মূলত AFP feed কে বাংলা আর ঘরোয়া ক্রিকেটের নিউজ ইংরেজি করে বাংলা/ইংরেজি দুটা ইন্টারফেসেই পোস্ট করা) চলছে। এমন সিরিয়াস কিছু না

    [ জবাব দিন ]

  13. সামীউর (৯৭-০৩)
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ২:০৫ অপরাহ্ন |

    ভাইয়া আমি ঢাবি তে ইংরেজি সাহিত্যে পড়ছি( অনার্স ফাইনাল চলছে, আর বেশিদিন পড়বো না) আর সেই সাথে টুকটাক লেখালেখি চলছে।

    [ জবাব দিন ]

    সামীউর (৯৭-০৩)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ২:০৭ অপরাহ্ন |

    সাইটের লিঙ্কটা কিছুতেই তুলে দিতে পারতেসিনা…ওয়েব আইডি হলো- http://www.crickettomorrow.com

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ২:৩৩ অপরাহ্ন |

    অনেক ধন্যবাদ সামীউর, তোমার সাফল্য কামনা করছি।

    ওয়েব এড ফেবারিটস এ নিলাম। মাঝে মাঝে ঢু মারব তোমার লেখা পরার জন্য। :)

    [ জবাব দিন ]

    তৌফিক (৯৬-০২)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ২:৪৭ অপরাহ্ন |

    নতুন লেখা আসলেই লিংক দিতে হবে। মনে থাকে যেন। :mad: :mad: :mad:

    আগেই বুঝছিলাম এই পোলা আসলে একটা জিনিস। :P

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারি ২৫, ২০০৯ at ১:৩৫ পুর্বাহ্ন |

    ভাই মাল কইলেন না :-?

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        ফেব্রুয়ারি ২৫, ২০০৯ at ১০:৫৬ পুর্বাহ্ন |

    মাল = জিনিস

    [ জবাব দিন ]

  14. কামরুলতপু (৯৬-০২)
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ৪:০৬ অপরাহ্ন |

    মনে হচ্ছিল কলেজ অডিটোরিয়াম এ বসে সামীউরের বাংলা বিতর্ক শুনতেছি। এই ছেলে এখনো ওর সেই গুণ ধরে রেখেছে। সামীউর অনেক ভাল ছিল লেখাটা। এই লোক আমাদের এলাকার। আল্লাহ মাবুদ নিজের জায়গায় গেলে পরের বার কি দেখব।

    [ জবাব দিন ]

    সাকেব (মকক) (৯৩-৯৯)
        ফেব্রুয়ারি ২৫, ২০০৯ at ৫:২১ পুর্বাহ্ন |

    এই লোক আমাদের এলাকার।

    হাজারীসহ, ঐ ভায়াগ্রাখোরের এলাকার সবার ব্যান চাই… :mad:
    সাতসকালে হারামী ব্যাটার সাক্ষাৎকার শুইনা বিবমিষা বোধ করতেসি :chup:

    [ জবাব দিন ]

  15. হাসান (১৯৯৬-২০০২)
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ৭:১৫ অপরাহ্ন |

    মনে হচ্ছিল কলেজ অডিটোরিয়াম এ বসে সামীউরের বাংলা বিতর্ক শুনতেছি।

    মাহিদ, তোমার এই গুন এর কথা তো জানতাম না :clap:

    [ জবাব দিন ]

    সামীউর (৯৭-০৩)
        ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ৮:০২ অপরাহ্ন |

    হাসান ভাই…ঠেলায় পড়লে অনেক কিছুই করতে হয়!

    [ জবাব দিন ]

  16. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       ফেব্রুয়ারি ২৪, ২০০৯ at ৯:৫৫ অপরাহ্ন |

    চমৎকার সামী।
    অনেক বলিষ্ঠ তোমার লেখনী।

    নিয়মিত থেকো।
    :thumbup:

    [ জবাব দিন ]

  17. শার্লী (১৯৯৯-২০০৫)
       ফেব্রুয়ারি ২৫, ২০০৯ at ১:৩৬ পুর্বাহ্ন |

    সামীউর ভাই, জোস একটা লেখা। :clap: :clap:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard