বাংলাদেশ থেকে এই সাইট দুটিতে লগ ইন করা যাচ্ছে না। এই সাইট দুটি তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে ব্লক করে দেওয়া হয়েছে। বিস্তারিত বিডিনিউজ২৪ ডট কম এর।
ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ওয়েবসাইট ইউটিউব ব্লক করে দেওয়া প্রসঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেছেন, এমন কিছু করা হয়নি যা সরকারের আওতার মধ্যে নেই।
জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ‘ইউটিউব’ এবং ব্লগ সাইট ইসনিপস বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না শনিবার থেকে। ধারণা করা হচ্ছে কর্তৃপক্ষ এ দু’টি সাইট ব্লক করে দিয়েছে।
বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রীয় সংহতি ও জাতীয় ঐক্য বিনষ্ট করে এমন বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতেই পারে।”
তিনি বলেন, “যাদের এ জন্য অনুমোদন দেওয়া হচ্ছে তাতে বলাই আছে রাষ্ট্রীয় সংহতি ও ঐক্য নষ্ট করে এমন কিছু প্রচার করা যাবে না।”
২৫-২৬ মার্চ বিডিআর বিদ্রোহের ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১ মার্চ ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের বৈঠকের অডিও রেকর্ড এ দু’টি সাইটে দেওয়ার পরপরই সাইট দু’টি ব্লক করে দেওয়া হলো।
কোনো কোনো দৈনিকে ওই বৈঠকের বিবরণ দিয়ে সংবাদ প্রকাশ করা হয়।
ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বিডিকমস এর ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের গ্রাহকরা অভিযোগ করছেন যে ইউটিউব ও ইসনিপস এর সাইট দু’টি তারা দেখতে পারছেন না।
তিনি বলেন, আমরা ধারণা করছি ইন্টারনেট গেটওয়ে থেকে সাইট দু’টি আটকে দেওয়া হয়েছে।



৩১ টি মন্তব্য
প্রক্সি সাইটগুলো ব্যবহার করে ঢোকা যায় না ????
জবাব দিন
টেকিদের সাহায্য চাই।
জবাব দিন
চাইলে এটা ব্যবহার করতে পারেন।
http://www.hidemyass.com
ww.kproxy.com
লাগলে আরো আছে।
জবাব দিন
আমার প্রশ্ন হলো, পিএম এবং আর্মির ওই সভায় মিডিয়ার অ্যাক্সেস ছিলোনা, তার মানে ক্লোজড ডোর মিটীং। তা হলে এই অডিও ক্লিপগুলো লিক করলো কে? যেই করুক তাকে খুজে বের করা দরকার, ইউটিউব আর এস্নিপ্স ব্লক করে কি লাভ? এটা এমনভাবে ছড়াইছে যে, গ্রুপস মেইল, ব্লগ, আর হাজারটা সাইট আছে, ব্লক করে তো আরো মনোযোগ আকর্ষন করা হচ্ছে।
জবাব দিন
সব মূর্খের দল আজ দেশ চালাতে বসেছে।
জবাব দিন
অথবা জ্ঞানী লোকেরা ক্ষমতার মসনদে বসে মুর্খের মতো আচরন করে।
জবাব দিন
দুই ক্ষেত্রেই ফলাফল একই থাকে , তাইনা ভাইয়া?
জবাব দিন
ঠিক। কিন্তু এই দুয়ের মধ্যে পলিসি-মেকিং এ বিরাট পার্থক্য হয়।
তোমার প্রপোজিশন নিয়ে এগুলে ব্যক্তিগুলো এবং তাদের ব্যর্থতাকে দায়ী করে শুধু ক্ষমতাবান পদে ব্যক্তির বদল হয় (যা আমাদের দেশে হয়েই চলছে); কিন্তু আমি যেটা বললাম, সেখানে পদটাকেই (এবং সেইসাথে শাসন-কাঠামো যা পদটাকে ধারন করে) দায়ী করা হয়, এবং কাঠামোগত সংস্কারে ধাবিত করে, যা দীর্ঘমেয়াদী ফলপ্রসু।
জবাব দিন
বুঝলাম। তবে দুই ক্ষেত্রেই বাঁশটা যায় জনগনের পেছন দিয়ে।
জবাব দিন
হুম।
এটা বুঝে আমার এখন হালকা ভালো লাগছে যে, এরপরের বাঁশটা আগে তুমি+দেশে যারা আছে, তাগো ধরবো। এই ফাকে আমি পলাই থাকতে পারুম বিদেশে……
জবাব দিন
সে তো জন্ম থেকেই খেয়ে যাচ্ছি।
এখন আর পাছায় কিছু টের পাই না।
আপনি সাবধানে থাইকেন
বেস্ট অব লাক।
জবাব দিন
(আসলে কষ্টের হাসি; এখন তোমাদের জন্য, যারা দেশে আছো+আমার জন্যও যখন আমি দেশে যাবো)
জবাব দিন
এইগুলা খুবই হাস্যকর রকমের ছেলেমানুষী প্রচেষ্টা। হাজার হাজার প্রক্সি সাইট এভেইলেবল। কয়টারে আটকাবে?
জবাব দিন
সেটাই
জবাব দিন
ইস্নিপসকে ব্লগ সাইট বলা যায়না সেভাবে। এটিও একটি ফাইল আপলোডার সাইট ।
জবাব দিন
যেই বেকুব গুলার মাথা থেইকা ব্লক করার বুদ্ধি বের হইছে, এরা জীবনে কোনদিন ইন্টারনেট ইউজ করছে নাকি ডাউট আছে। মিনিমাম আইডিয়া থাকলে এই কাজ করতোনা।
জবাব দিন
সরকারের উচ্চ পর্যায়ের বুদ্ধিশুদ্ধি নিয়ে চিন্তায় পড়ে গেলাম। একবার ইন্টারনেটে চলে আসলে কিভাবে বন্ধ করবে এইগুলির ছড়িয়ে পড়া? হাজার হাজার লোকের হার্ড ড্রাইভে, আরও কতো ফাইল সার্ভারে আছে এইগুলা। দুইটা সাইট বন্ধ করে আন্তর্জাতিক ক্ষেত্রে একটু সুনাম(!!!) কামাবে বাংলাদেশ, এর বেশি কিছু তো ব্যান করে অর্জন করা সম্ভব না।
সাইট ব্যান না করে অডিওগুলো লিক হলো কিভাবে সেইটার দিকেই বেশি নজর দেয়া দরকার।
জবাব দিন
সর্ষের ভূতের ব্যাঞ্চাই।
এইসব আজাইরা সরকারী সিদ্ধান্ত যাদের উর্বর মস্তিষ্কপ্রসূত, তারা কি জানে না যে এই তথ্যপ্রযুক্তির যুগে কোন সাইটই যে ব্লক করা সম্ভব না। গেটওয়েতে সাইটের আইপি ব্লক করলেও হাজার হাজার রাস্তা আছে যার মাধ্যমে সেই ব্লককে বাইপাস করা সম্ভব। সেই সাথে প্রক্সি সার্ভার তো আছেই।
আর ব্লক করা কিন্তু কোন সমাধানের রাস্তা নয়। বরং কেন এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল (থলের বিড়াল বেরিয়ে এল) সে বিষয়ে concerned হওয়া উচিত সবার প্রথমে।
একটা ভাব সম্প্রসারণ মনে পড়ে গেল
জবাব দিন
শুধু সেনাকুঞ্জের অডিও ফাইল না, আরো কিছু “জিনিস”আছে ইউটিউবে, সেগুলোর জন্যও এই ব্লক আসতে পারে।
আমার গণনা যদি ঠিক থাকে, তাহলে শিগগীরই “বাকশাল কায়েম”-এর অভিযোগ আসিতেছে……
জবাব দিন
জবাব দিন
এটা দিএও ঢুকা যাই ইউটিউবে।
ডিজিটাল বাংলাডেশের শুরুতেই এই অবস্থা
জবাব দিন
আরমির টেপ কিসু না এটার জন্যই ব্যান করসে শেখ সেলিম শিকার কোরসে বাসে আগুন লাগাইসে ঐটার রেকরডিং ছারসে ইউটিউবে….
জবাব দিন
সাজিদ
এরকম স্পর্শকাতর লিঙ্কগুলি সরাসরি না দেয়াই ভালো।
জবাব দিন
ঠিক আসে, কিন্তু ডিলিট করে কিভাবে? আমারটা একটু ডিলিট করে দেন
জবাব দিন
হুম। একমত।
সামীউর,
ভাইয়া লিঙ্কগুলা (আমি যেটা দিছি সেটা সহ)মুইছা দাও তাড়াতাড়ি, প্লিজ।
জবাব দিন
এই কারনে যদি ব্যান করা হয়, তাইলে তো জিমেইল, হটমেইল, ইয়াহু সহ সবকিছুই ব্যান করা লাগবে।
http://youtubeproxy.org/
এইটা দিয়েও ঢুকতে পারবেন।
জবাব দিন
আচ্ছা, ব্যান কি তুলে দিছে? আমি রাতে বাসা থেকে পারি নাই কিন্তু আজকে অফিস থেকে ইউটিউব এ ঢুক্তে পারতেছি
জবাব দিন
আমার মনে হয় এখন সরাসরি youtube আর esnips এ ঢুকা যাচ্ছে।
জবাব দিন
তামাশা দেখি, পয়সা দিয়াও এত ভাল ছবি দেখা হয় না।
জবাব দিন
জবাব দিন
জবাব দিন