শিশিরের সন্ধ্যা আচমকা আসে এই শহরে অবিরাম চিৎকারে আত্মমগ্ন কুকুরগুলো অশরীরী প্রেতাত্মাদের অস্তিত্ব অস্বামিক হ্যালোজেন বৃষ্টিতেও শুষ্ক জনপদ ক্রোধের আগুন জ্বলজ্বল করে আকাশে নিয়ন বাতি ছাড়াই শহরময় আলো হিংস্রতার খেলায় কান্নার শব্দ সন্ধ্যে না হতেই রাত্রি জেগে উঠে ; ভাবি, আজকাল এ শহরের রাত্রি কেন এমন হল ? শ্বাপদের সাথে মানুষও অহর্নিশ জেগে থাকে ।
জিয়া হায়দার (৮৯-৯৫) এর ব্লগ
| পুরো নাম : | এস এম জিয়া হায়দার |
| ক্যাডেট নাম : | জিয়া হায়দার (৮৯-৯৫) |
| ক্যাডেট নম্বর : | ১৮০৮ |
| ব্যাচ : | ৩৬ |
| কলেজ : | ফৌজদারহাট ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৮৯-৯৫ |
| বর্তমানে যা করছেন : |
আশা করেছিলাম আজ সকাল হবে না
আজ যদি সকাল না হতো আমি অবাক হতাম না । গতকাল যে বিশ্রী রাত কাটিয়েছি, এক ফোঁটা বৃষ্টিও হয়নি যে দুর্গন্ধ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সৃষ্টিকর্তা বোধ হয় বড়ই কৃপাময় তাইতো পচন ধরা এই ধরায় এখনো সকাল আসে দুপুর আসে আবার দুপুর গড়িয়ে রাতও আসে। কেউ কেউ বলছেন গতকাল রাতে এমন কি হয়েছিল ? [...]
শাহবাগ আন্দোলন- বিভিন্ন দলের পজিটিভ চিন্তা
প্রধান বিরোধীদল চিন্তা করছে এটারে সরকার দলীয় আন্দোলনের ফাঁদে ফেলতে পারলে আগামী নির্বাচনে ফায়দা হাসিল করা যাবে । তাছাড়া এই আন্দোলনের ফলে জামাতের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হলে এদের বড় অংশ আমাদের দলেই পার্মানেন্ট হয়ে যাবে । তাই তারা মনে করে যদিও জামাতের সাথে বর্তমানে জোট থাকায় গেঁড়াকলে পড়লেও শেষমেশ ফলাফল তাদের জন্য তেমন খারাপ [...]
একুশে ফেব্রুয়ারি- রাত বারটার পরে
হঠাৎ থেমে গেছে বাতাস গুমোট হয়ে গেছে চারদিক, হিজল তমাল সুন্দরি গরান নুয়ে পড়েছে, রাতচরা পশুপাখির ডাক অথবা ঝি ঝি পোকার একটানা শব্দ এখন নেই, একটু আগের উজ্জ্বল চাঁদের আলো এখন অনুজ্জ্বল হয়ে শুধু উপস্থিতি জানান দিচ্ছে, ঝিরি ঝিরি বাতাসে কৃষকের ধানক্ষেতে – কম্পিত সবুজ পাতগুলো এখন আর নড়ছে না, সমুদ্রের ফনিল ঢেউয়ের উদ্দামতা এখন [...]
প্রসঙ্গঃ শাহবাগ চত্বর
প্রশ্ন জাগে শুধুমাত্র একটি অসম্ভব খারাপ মানুষের অথবা কিছু খুব খারাপ মানুষের প্রস্থান কি এই জাতির ভাগ্যে পরিবর্তন আনতে পারবে কিংবা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ দেখতে চেয়েছিল এই জাতি, সে দেশ কি আমরা দেখতে পারবো?আমি বলি পারবো যদি আমরা আমাদের এই গণজাগরণকে দেশের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে দিতে পারি। আজ এই আন্দোলনে দুর্নীতিমুক্ত একটি দেশ [...]
দুঃস্বপ্ন
সবইতো সরলরেখা ছিল অথচ প্রতিনিয়ত কত কি ভাবি ; চারদিকে অসভ্যতার মাত্রা বেড়েই চলেছে মাঝে মাঝে নিজেকেও অসভ্য বোধ হয় কখনো কখনো মনে হয় আমি বোধ হয় মানুষ নই। মানুষ হলে শকুনের যৌনাঙ্গ খুবলে খাওয়ার গল্প কিভাবে এতো নিরুত্তাপ হয়ে শুনি ? মসজিদ মন্দির আর গির্জায় একাকার সমাজ তারপরেও প্রশ্ন জাগে প্রভাতে কেন দেখি শিরোনাম [...]
নারীর হাসি
পৃথিবীতে সৃষ্টিকর্তার যত সুন্দর সৃষ্টি রয়েছে তার মধ্যে বোধ হয় নারী অন্যতম। আর এই নারীর হাসি হচ্ছে নারীর সবচেয়ে সুন্দর দিক। তাইতো যুগে যুগে লেখক, কবি, সাহিত্যিক কিংবা দার্শনিকরা নারীর হাসিকে বিভিন্নভাবে চিত্রায়িত করছেন। আজ তারই কিছু কথা নিম্নে উল্লেখ করছি। ওমর খৈয়াম বলেছেন- ‘’ কবিতা ও নারী যমজ বোন। একজন ছন্দের রানী আরেকজন হাসির [...]
কিবরিয়া সাহেবের আলো বিক্রয়ের গল্প
এক বস্তা আলো নিয়ে হাটে এসেছে কিবরিয়া সাহেব লক্ষ্য, যদি কেউ ক্রয় করে আলোকিত হতে চায় ! ইদানিং অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ, সূর্য আগের মতো আলো ছড়ায় না, শুনেছি জোনাকিরাও বিলুপ্ত হয়ে গেছে। অদ্ভুত, অদ্ভুত সেই অন্ধকার কেউ কোন কিছু দেখতে পায় না, তাও আলোর প্রতি কারো কোন আগ্রহ নেই। ইদানিং দৃশ্যমান শয়তান মূর্তিহীন ঈশ্বরের [...]
ব্যথা
অন্ধকার আস্তাকুড়ে আমায় ফেলে রেখে তুমি চলে গেছো স্মৃতিগুলো বিস্মৃতির কাঁটা হয়ে আমার হৃদয়ে ব্যথা দিচ্ছে অন্ধকার যে আমার পছন্দ না, তুমি জানতে; তবুও আমায় ভুতুড়ে অন্ধকারে রেখে গেছো। তোমার হাসি আজও কানে বাজে নুপুরের তালে; আজো তোমার স্নিগ্ধ চুলের গন্ধে আমার চারদিক সুরভিত; একটি ঘর্মাক্ত সন্ধ্যায় তোমার নাকের উপর জমা শিশিরগুলো আজো আমায় জানান [...]
অতঃপর আজ
রক্ত বদলে কিনেছিলাম সূর্য অথচ আজ দেখি যত্রতত্র ক্ষমতালোভী বৃদ্ধ কিছু পুষ্টিহীন বীর্য অশিক্ষায় কুশিক্ষায় কুসংস্কার অথচ আজ দেখি যত্রতত্র বটগাছও চায় নোবেল কিংবা অস্কার । সূর্যের দিকে তাকিয়ে সূর্যমুখী, কয়, হায়রে সোনার দেশ আর কতকাল থাকবি পোড়া মুখী ।। দেশে চলেছে আত্মহনন ছিল নয়মাস গর্ভেধারন লজ্জায় ঘৃণায় অভাব অনটন চল্লিশ বছর পরেও আজো [...]
যন্ত্রণা
তোমার ভালবাসা পাবার জন্য বার বার হয়েছি সম্পাদিত তাও তুমি বুঝো নি সঞ্চিত ভালবাসা উজাড় করে দিয়েছি না পাবার যন্ত্রণায় তাও তুমি বুঝো নি রোদ্দুর হয়েও মেঘের কুয়াশায় বার বার সিক্ত হয়েছি তাও তুমি বুঝো নি বহুকাল ইটের চাপায় থেকে সবুজ থেকে হলুদ হয়েছি তাও তুমি বুঝো নি …।। এই ভাবে আর কতকাল তুমি না [...]
বিবর্ণ স্বপ্নগুলো
স্বপ্নগুলোকে রঙ্গিন করতে গিয়ে দেখলাম স্বপ্নগুলো সাদাকালো হয়ে গেছে। শহরের নিয়ন আলো ছেড়ে প্রকৃতির কাছে গিয়ে দেখলাম সেখানেও স্বপ্নগুলো অদ্ভুত আচরণ করছে, কেমন যেন বাঘের ভয়ে আফ্রিকার বুনো মহিষের মতো । স্বপ্নের সাথে সারারাত সহবাস করলাম অতঃপর সাহস নিয়ে সুউচ্চ পর্বত চুড়ায় গিয়ে দেখলাম সেখানেও স্বপ্নগুলো ভয়ে কুঁকড়ে আছে কেমন যেন শিকারির ভয়ে ভীত খরগোশের [...]
আবারো এক পশলা বৃষ্টি
গতকাল রাতে আবারো এক পশলা বৃষ্টি হয়েছিলো আমার উঠোনে কেটেছে নির্ঘুম রাত, ছিলে না তুমি শয়নে স্বপনে । বুঝি না , আর কতবার ভিজবো এই জীবনে তবে বুঝি , ভালবাসা অর্থহীন যদি বার বার বৃষ্টি নামাও বিনাকারনে । সেদিন পূবের বাতাস যখন এসেছিল আমার জানালায় সেদিন উম্মত্ত সুখের ভেলায় যখন ভেসেছিলাম তোমার করতোয়ায়, সেদিন মধ্যরাতে [...]
বেঁচে আছি
বৃষ্টিতে ঝুম ঝুম মেঘেরা নির্ঘুম হৃদয়ে উথাল-পাথাল চিন্তায় পরকাল…।। সবই খেলা যাচ্ছে বেলা স্মৃতিতে ধুলো বালি ভিতরটায় চোরা বালি…।। ঘুম ঘুম ঘোর স্বপ্নে বিভোর বেদনায় সব্যসাচী চিমটে কেটে দেখেছি এখনও বেঁচে আছি…… ।।
হাওয়া বিষয়ক উপদেশ
ছেলেটির মনে হাওয়া লেগেছে, উপদেশ – হাওয়া-রে যখন কিনেছিস হাট হতে ছাড়িসনা তারে তুই সস্তাতে হাওয়া-রে তুই মন ভরে ভালবাসলে সে তোরে ভরিয়ে দিবে সুদেআসলে …..।। মেয়েটির মনে হাওয়া লেগেছে,উপদেশ- হাওয়া-রে তুই লাগতে দিলি কেন-রে জানিস তো, হাওয়া থাকে না কোন ঘরে যদি পারিস, দরজার খিল দিস শক্ত করে হাওয়া যেন দম বন্ধ হয়ে ভালবাসে [...]
