random header image

আমার ক্যাডেট বেলা – ৬ (ক্লাস টেন পর্ব)

প্রথম পর্ব থেকে

ক্লাস টেনে উঠে ভাবি এইবারে পায় কে
আমি কার খাই আর আমারই বা খায় কে?
মেঘে মেঘে বেলা বেশ হয়ে গেল কলেজে
অথরিটি টের তার পায়নি কি নলেজে?
ওকে, বেশ দেখা যাক সামনেতে হয় কি
আমি কি হে ছোট আছি? আমারই বা ভয় কি?
নয়কি?

আমি পড়ি গোল টুপি জুনিয়র কিস্তি
নড়চড় হলে তার মুখে করি খিস্তি। x-(

ঘড়ি হাতে মারি ভাব, নেই যার বাবা মা
ম্যারিকার পথ ধরে হাঁটে‍ যেন ওবামা।

ছানাপোনা সেভেনের জুনিয়র সরিয়ে
ডাইনিংয়ে দুই হাত টেবিলেতে ছড়িয়ে
বেল্ট লুজ করিয়ে
তিন প্লেট ডাল খাই পুরো পেট ভরিয়ে।
আহ!সুখে দিনগুলো যায় বেশ গড়িয়ে। :party:

ভাবি-বাছা , টেনে নাই উঠলে কি জানতি
শেডে আর লন ক্রসে দুনিয়ার শান্তি?
বল্,তুই কোনদিনও মানতি?

রোদে,ঝড়ে, হোল আর নাই হোল বৃষ্টি
শেডে হাঁটি , ইলেভেন হানে কড়া দৃষ্টি
গোলযোগ হলো বুঝি সৃষ্টি। ~x(

ক্লাস টেনে ক্ল্যাশ যদি নাই হয় এডিশন
তবে কী হে মান থাকে, থাকে কোন ট্রেডিশন?
এখনো কি মাথা নিচু, পাশে হাত বান্ধা?
উহু, মোরা আর নই সেভেনের গান্ধা। :gulti:

অল্টারনেট ভায়া চায় যদি অল্টার
করে দেবে; পাবে সাথে হাতে নাতে ফল তার
বুঝে যাবে ফুঁসে ওঠা বুকে দাবানলটার। :grr:

যেই ভাবা ইলেভেন ঘটনাতে নাক দেয়
আফটার থার্ড প্রেপ টিভি রুমে ডাক দেয়
বলে- “টেন, বুঝতেসো করে গেছো গ্রেড ক্রস?”
আমাদেরই সাথে তুমি করো লন,শেড ক্রস?! :-o

আরো কত বকা ঝকা, কত কথা কপচান
মুখে ত্যাড়া ভাব ধরে মনে ভাবি- অফ যান। :chup:

শেষে এসে ঘটনাটা বড় ফাটাফাটি হয়
টেনে আর ইলেভেনে কথা কাটাকাটি হয়।
এরই রেশ ধরে বেশ চলে স্নায়ু যুদ্ধ
চলে ভারী রেষারেষি পুরো ব্যাচ সুদ্ধ। :duel:

এত কিছু পরও আহা! মনে মনে কৈলাম।
হৈলাম আমি তবে, সিনিয়র হৈলাম। B-)

শেয়ার করুন
৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৪১ টি মন্তব্য

  1. মরতুজা (৯১-৯৭)
       নভেম্বর ৬, ২০০৮ at ৩:১১ পূর্বাহ্ন |

    জটিলস্য হইছে

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ২:১৮ অপরাহ্ন|

    জটিলস্য ধন্যবাদ :D

    [ জবাব দিন ]

  2. মুহাম্মদ (৯৯-০৫)
       নভেম্বর ৬, ২০০৮ at ৩:১১ পূর্বাহ্ন |

    অসাধারণ।
    জিহাদ তো পুরা প্রথম শ্রেণীর ছড়াকার হয়া গেছে। যেমন ছন্দ তেমন কথা। কোনটাতেই কমতি নাই। :boss:

    এত কিছু পরও আহা! মনে মনে কৈলাম।
    হৈলাম আমি তবে, সিনিয়র হৈলাম।

    ৭বছর নতুন করে যেন সিনিয়র হওয়ার স্বাদ পাইলাম।

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ২:১৩ অপরাহ্ন|

    হৈ মিয়া। এত লোকজনের সামনে এইগুলান কি কও?? x-(

    [ জবাব দিন ]

  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       নভেম্বর ৬, ২০০৮ at ৩:২১ পূর্বাহ্ন |

    চমৎকার

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ২:১৭ অপরাহ্ন|

    থ্যাংকু :)

    [ জবাব দিন ]

  4.    নভেম্বর ৬, ২০০৮ at ৩:২৪ পূর্বাহ্ন |

    পুরা কোপা সামসু টাইপ হইছে। :duel: :duel: নাহ, ক্যান যে এইখানে নিয়মিত ছড়া লেখস না! :( বুঝিনা।

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ২:১৩ অপরাহ্ন|

    নিয়ম মাইনাই তো লিখতেসি। পর্ব ৫ এর পর পর্ব ৬ দিলাম। :P

    [ জবাব দিন ]

  5. জুনায়েদ কবীর (৯৫-০১)
       নভেম্বর ৬, ২০০৮ at ৫:০১ পূর্বাহ্ন |

    কোপা জিহাদ কোপা!!! :clap:

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ২:১৪ অপরাহ্ন|

    বস কারে কোপামু সেইটা তো কৈলেন না :shy:

    [ জবাব দিন ]

  6. সাব্বির (৯৭-০৩)
       নভেম্বর ৬, ২০০৮ at ৮:৪৮ পূর্বাহ্ন |

    :boss: :gulli2: :hug:

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ২:১৪ অপরাহ্ন|

    ঠিকাছে :D

    [ জবাব দিন ]

  7. নাজমুল (০২-০৮)
       নভেম্বর ৬, ২০০৮ at ৯:০৭ পূর্বাহ্ন |

    ছানাপোনা সেভেনের জুনিয়র সরিয়ে
    ডাইনিংয়ে দুই হাত টেবিলেতে ছড়িয়ে
    বেল্ট লুজ করিয়ে
    তিন প্লেট ডাল খাই পুরো পেট ভরিয়ে।
    আহ!সুখে দিনগুলো যায় বেশ গড়িয়ে।

    =)) =)) :khekz:

    সবচাইতে খাটি কথা এইটা :boss: :boss:

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ২:১৫ অপরাহ্ন|

    খাটি কথা বুঝতে পারার জন্য তোমাকেও :boss:

    [ জবাব দিন ]

  8. সামিয়া (৯৯-০৫)
       নভেম্বর ৬, ২০০৮ at ১০:৫৬ পূর্বাহ্ন |

    জিহাদ মিয়া অনেকদিন পর লিখলা :)
    :duel: গুলাগুলী টাইপ হইসে :gulli:

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ২:১৬ অপরাহ্ন|

    তোমার ইদানিং গোলাগুলির দিকে বেশি মনোযোগী মনে হৈতেসে। এইবার লেখালেখির দিকে মনোযোগ দাও। অনেক দিন ব্লগ লিখোনা :)

    [ জবাব দিন ]

  9. টিটো রহমান (৯৪-০০)
       নভেম্বর ৬, ২০০৮ at ১২:৩২ অপরাহ্ন |

    লেখা পড়ে আমি তো পুরাপুরি টাসকি?
    ওই জিহাদ তুই ব্যাটা গোপনে খাস কি?
    এত মেধা নিয়ে তুই নিতে পারিস শ্বাস কি?

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ২:১৭ অপরাহ্ন|

    কি যে কন এগুলান মহামতি টিটো ভাই
    ছোটবেলা থেকে আমি ডানো আর নিডো খাই। :shy:

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        নভেম্বর ৬, ২০০৮ at ২:২৯ অপরাহ্ন|

    খুব বুঝি মেলামাইন খেয়ে তোর পুষ্টি
    ধার দিস আমাকেও মেধা এক মুষ্টি

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ২:৪১ অপরাহ্ন|

    ওকে বস সবই আমি দিয়ে দেব সস্তায়
    কাল তবে দেখা হোক ঠিক সাড়ে দশটায় :D

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        নভেম্বর ৬, ২০০৮ at ২:৫৯ অপরাহ্ন|

    কাল তবে আসবি কি এ শহরে ঘুরতে
    হবে মেধা বিনিময় বোকা আর ধুর্তে*

    *মাইন্ড খাইস না, মেলাবার জন্য লিখছি :P

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        নভেম্বর ৬, ২০০৮ at ৩:৩২ অপরাহ্ন|

    বহোত খুব বহোত খুব :clap: :clap:
    চালায়া যাও।

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ৩:৪৯ অপরাহ্ন|

    ছি: ছি: বস এটা বলে ক্যানো দেন লজ্জা
    ছোট হয়ে বড়টাকে ক’তে পারি অফ যা?!
    মনে যাহা আসে তাহা দ্যান বলে সোজাতে
    নিজে নিজে বুঝে নেব হবেনাকো বোঝাতে। :)

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        নভেম্বর ৬, ২০০৮ at ৪:১৩ অপরাহ্ন|

    ঠিক আছে তাহলে ও কথাই রইল
    ঠিক সাড়ে দশটা সময় ঠিক হইল
    যদি পার কামরুলরে বিষয়টা বইল

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ৪:২৩ অপরাহ্ন|

    ওকে ভায়া রাজি তাতে মুখে মুখে যাই কন
    আপনিতো এই যুগে সি সি বির আইকন। :D

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        নভেম্বর ৬, ২০০৮ at ৪:৪০ অপরাহ্ন|

    শুনতে তো ভালই লাগে মুখে মুখে যাই কও
    বেশি বেশি হয়ে গেলে দিমু মুখে আইকাও।

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ৪:৪৫ অপরাহ্ন|

    অনুমতি যদি দেন শেষ করি এখানেই
    বন্ধুতো আছে এক , বহুদিন দেখা নেই
    ফোনে সে তো বলেছিল দেখা চায় করতে
    উত্তরা যাবো তাই বন্ধুকে ধরতে।
    কাল আবার ঘোড়াশাল ট্যুরও শুরু হচ্ছে
    সি সি বি কে ছেড়ে যাব নেই মোটে ইচ্ছে
    তবু ছেড়ে যেতে হবে যেতে যদি নাও চাই
    আপাতত এটুকুই, বলি ভায়া গুড বাই।

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        নভেম্বর ৬, ২০০৮ at ৪:৫৩ অপরাহ্ন|

    ঘোড়াশালে গিয়া তবে অনেক ঘোড়া দেখ
    নিজে এবং ঘোড়া হইতে সাবধানে থেক

    [ জবাব দিন ]

        নভেম্বর ৬, ২০০৮ at ৬:১৮ অপরাহ্ন|

    বোকা আর ধুর্তের ছড়ার লড়াই :duel:
    কি জানি কি হবে আজ,ডরাই ডরাই ।।
    :-o

    ***
    টিটো, জিহাদ, মাইন্ড খাইস না। তোদের সুন্দর ছড়ার সিরিজটারে মনে হয় পচাইয়া দিলাম। ~x(

    [ জবাব দিন ]

  10. মান্নান (১৯৯৩-১৯৯৯)
       নভেম্বর ৬, ২০০৮ at ২:৩৬ অপরাহ্ন |

    এই ব্যাটা জিহাদ,
    এত তোর প্রতিভা
    ক্যামনে লিখোস এমন
    ছড়া আর কবিতা। :salute:

    এখন থেকে তুই আরো
    নিয়মিত লিখবি,
    সুন্দর সুন্দর ছড়ায়
    ভরে দিবি সিসিবি।

    এই কমান্ড পালনে
    হয় যদি গন্ডগোল,
    দিতে থাকবি লাগাতার
    কেয়ামত তক ফ্রন্টরোল। :frontroll:

    [ জবাব দিন ]

        নভেম্বর ৬, ২০০৮ at ৩:৩৫ অপরাহ্ন|

    :-o :-o

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ৬, ২০০৮ at ৩:৫৪ অপরাহ্ন|

    মান্নান ভাইও যাহা চাপা মারা শিখেছেন
    আমারে কি কন মিয়া নিজে যাহা লিখেছেন
    পড়ে আমি ভাবিতেসি এ লেখাটা গড়া কার
    আপনিও কম কিছু নন,মহা ছড়াকার।

    [ জবাব দিন ]

    মান্নান (১৯৯৩-১৯৯৯)
        নভেম্বর ৬, ২০০৮ at ৫:০৮ অপরাহ্ন|

    আমাদের সময় যদি
    সিসিবি টা থাকত,
    প্রতিভা তবে আর
    কেবা বেঁধে রাখত।

    আমাদের সময়তো
    গেছে আহা ফুরিয়ে,
    তোরা এখন বড় হ
    দুকলম ঘুরিয়ে।

    চালিয়ে যা তোরা সব
    হোস না হতোদ্যোম,
    উৎসাহ দিয়ে যাবে
    তোদেরকে এ অধম।

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        নভেম্বর ৬, ২০০৮ at ১১:০২ অপরাহ্ন|

    জটিল হইছে মান্নান :clap:

    [ জবাব দিন ]

  11. হাসনাইন (৯৯-০৫)
       নভেম্বর ৬, ২০০৮ at ৬:০৩ অপরাহ্ন |

    তোর এই ছড়ার সিরিজটা জটিলতর…।। :boss:
    বাকি দুই পর্ব তাড়াতাড়ি চালান দে… :D :D

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        নভেম্বর ৬, ২০০৮ at ১১:৫৪ অপরাহ্ন|

    দুই পর্বের পর শুরু হইব নতুন সিরিজ-
    ‘আমার রক্তাক্ত বেসামরিক বেলা’
    (My bloody civilian life! :khekz: )

    [ জবাব দিন ]

        নভেম্বর ৭, ২০০৮ at ১২:০১ পূর্বাহ্ন|

    ‘সিভিলিয়ান’দের এখন কিন্তু ‘সুশীল’ বলে সবাই।
    সেই হিসাবে নাম হবে ‘আমার রক্তাক্ত সুশীল বেলা’। ;) ;)

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        নভেম্বর ৭, ২০০৮ at ১২:০৫ পূর্বাহ্ন|

    যদি ঠোলায় ঢুকে তখন মাসরুফেরটা কি হইবো?
    আমার রক্তাক্ত ঠোলাবেলা? ;))

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        নভেম্বর ৭, ২০০৮ at ১২:০৯ পূর্বাহ্ন|

    ঠ্যাংকু বস!
    তয় সুশীল সমাজ নামে যে বুদ্ধি্মান প্রানীরা আছে না??…ওদের দেখলে বড্ড ডর লাগে!!!
    মাঝে মাঝে এমন আজাইরা কথা কয়… :(

    [ জবাব দিন ]

  12. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       নভেম্বর ৭, ২০০৮ at ১২:১৫ পূর্বাহ্ন |

    ফাটাফাটি :duel: :duel: :duel:

    বাংলা সিনেমাও হার মানাইবো। তাই :salute:

    [ জবাব দিন ]

  13. দিহান আহসান
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৪:৩০ পূর্বাহ্ন |

    জটিল জিহাদ ভাইয়া :clap: :clap:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard