কত কথা ব্যাকুলতা
আমাদের ভাষাতে
কত জনে দিলো প্রাণ
বাংলার আশাতে।
বরকত, শফিউর
সালাম আর জব্বার
রাজপথে ঢেলে দিল
তাজা লাল সব্বার।
তার বিনিময়ে হলো
সূর্যটা কিনা রে
আজো সেটা ঝুলে আছে
শহীদের মিনারে।
তাই দেখো বাংলাতে
করি আজো চিৎকার
হারিয়েছি বহু কিছু
তবু দেখো জিত কার
বাংলাতে গাই গান,
ডাকি বাবা ও মাকে
ছোট ভাই, বোনটারে,
ভালোবাসি তোমাকে।
তবু কেন চেয়ে দেখি
আমাদেরই কেউ আজ
কথা বলে হিন্দিতে,
কেউ মহা ইংরাজ।
এ তো স্রেফ লাথি মারা
বাংলার শিনা তে
ক্ষমা নয় তার প্রতি
কথা হবে ঘৃণাতে।
বাংলিশে কথা বলো
সারাক্ষণ যদি, কার
সাহসেতে দেশে আছো
কই পেলে অধিকার?
একদিন ঠিকই তুমি
জ্বলবে সে আগুনে
যে আগুন জ্বলেছিল
সেই আট-ই ফাগুনে।
কৃতজ্ঞতা স্বীকার : এই ছড়ার অর্ধেক কৃতিত্ব স্লামডগ চায়েওয়ালা রকিব মিয়ার। আজকে ওর পোস্টটা পড়েই থিমটা ঘুরতেসিল। আর বাকি অর্ধেক এর চেয়ে একটু কম কৃতিত্ব স্যাম ঝ্যাংয়ের। মেসেঞ্জারে কথা বলার সময় ও ই আমারে আজকে একটা কিছু লেখার জন্য উস্কায়া দিল। আর যেই যৎসামান্য বাকি থাকলো সেই টুকুর কপিরাইট আমার। হাজার হইলেও কষ্ট কৈরা টাইপ করসি



৪০ টি মন্তব্য
ফাগুনের আগুনে সব বিজাতীয় সংস্কৃতি পুড়ে ছার-খার হয়ে যাক…
জিহাদ, তুই হইলি সিসিবির…যারে বলে ‘গর্ব’…জাত কবি…
[ জবাব দিন ]
লিজ্জা দিয়েন না , জুনা ভাই
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ছারখার!
[ জবাব দিন ]
হ। বাংলিশ আর হিন্দীখোর সবগুলারে ছারখার করে দিতে হবে
[ জবাব দিন ]
ভাই আঠারোই ফাগুনের মর্ম ঠিক অনুধাবন করতে পারলাম না। ২১শে ফেব্রুয়ারি তো ৮ই ফাগুন আমি জানি। কবিতার ছন্দ মেলাতে কি?
ছড়া বা কবিতা( আমি কবিতাই বলবো) টা খুব ভালো লাগলো।
শুভকামনা জিহাদ।
[ জবাব দিন ]
বিশাল ধন্যবাদ, বস। ঠিক করে দিসি।
আট-ই ফাল্গুন ভুলে যাবার মত মূর্খ আমি না।
কিন্তু আজকে সেই ব্যাপারটাই ক্যামনে ক্যামনে জানি হইলো। কোন এক অদ্ভূত কারণে মাথার ভিতর খালি আঠারোই ফাল্গুন ঘুরতেসিল।
আর আমি এইটারে ছড়াই বলবো। কবিতা লেখার মত এলেম আমার নাই
[ জবাব দিন ]
কি সেই কারন ঝাতি ঝান্তে ছায়…
[ জবাব দিন ]
দারুন জিহাদ, দারুন!
আমরা তোমাকে নিয়ে গর্ব করি।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
নিঃসন্দেহে তোরে ছন্দের যাদুকর বলা যায়।
এক ফোটা পরিমান ছন্দ পতনও নাই পুরা কবিতায়।
[ জবাব দিন ]
জন্যঃ কবিতায়
পড়ুনঃ ছড়ায়
[ জবাব দিন ]
একটু বেশি হয়া গেল মনে হয়।
ছন্দ নিয়া ঝামেলা না থাকলেও মাত্রার হিসাব আনলে ধরা খায়া যামু। তবে মাত্রা নিয়া বেশি মাথা ঘামাইনা। কি আছে দুনিয়ায়
[ জবাব দিন ]
তোর কি ধারনা তোর ছড়ার লগে লোকে তব্লা বাজায়া মাত্রা’র মিল খুজব ??
(আমি তব্লা বাজায়ে দেখলাম … মাত্রাও এদিক ওদিক হয় নাই।)
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
জন্য ইজ টু কবিতায়…
পড়ুন ইজ টু ছড়ায়…
হুম…এনালিটিক্যাল এবিলিটি টেস্ট মনে হচ্ছে…
তা, কি বের করতে তাইফুর ভাই???? মানে প্রশ্ন কই???
[ জবাব দিন ]
ওরে পামর জুনাকেয়া …
দূর হ …
[ জবাব দিন ]
ওকে …
প্রশ্ন বানানো হইলে আওয়াজ দিয়েন…
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আচ্ছা আমি না এখোনো জানিনা রকিব কিভাবে চা ওয়ালা হল?? কেউ একজন আন্সার দিবে প্লীজ? (শুড আই গো টু দি সিক রিপোর্ট
)
[ জবাব দিন ]
এইটা ফুয়াদ ভাইয়ের কৃতিত্ব…
। থাক দুঃখের কথা নাই বা বলি, সামনে অস্কার আসতেছে, তখন দেখায় দিবো।
আমারে ব্লগডগ মিলিওনিয়ারের নায়ক বানিয়ে এখন পুরা দিন ব্লগে চায়ের কেটলি নিয়ে ঘুরায়
আদনান ভাই, চা চলবে চা ????
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
যাক এতদিনে তাইলে একটা কাজের মত কাজ করছি, ছন্দের জাদুকরকে ফিরিয়ে এনেছি
জিহাদ ভাই, জুনা ভাইয়ের মতো বলতে ইচ্ছে করছে আপনি একটা জিনিয়াস (মালের মানে তো ঐটাই, নাকী
)
[ জবাব দিন ]
নারে মাল মানে মালই বুঝছস
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
জিহাদ ভাই আসো
করি।
[ জবাব দিন ]
জিহাদ বড়ই সোন্দর আছিল।
[ জবাব দিন ]
দারুন।
রকিব, জিহাদরে এক কাপ চা দে
[ জবাব দিন ]
দিলাম

[ জবাব দিন ]
এরম খ্যাত কাপ ক্যান??
[ জবাব দিন ]
ছড়াটা দারুন হয়েছে জিহাদ
শুধু ছন্দের মিলই নয় বরং ছড়ার অন্তর্নিহিত মর্মবানী এবং উপলব্ধিটাও একই সাথে ফুটে উঠেছে।
তোমাকে
[ জবাব দিন ]
ছোট ছোট ঢেউ এ চমৎকার হয়েছে ভাবনাটুকু।
জিহাদ তোমাকে অনেক অভিনন্দন। আর যাদের প্রেরণায় এত সুন্দর লেখা পেলাম- তাদেরকেও ধন্যবাদ।
শুভেচ্ছা নিও/
[ জবাব দিন ]
ওহ নোহ, টেল্ড ইয়ু, বাট আগেইন টেলিং, জাস্ট আমেজিং
অফটপিকঃ ছোট ভাই ফেইসবুক নিয়া বসে আছে, আব্বু বিরক্ত হয়ে বলছে ঐ language martyr লিখে গুগল এ সার্চ দাও, কি পাও আমাকে জানাও। সে বলে, এইটার উপর সেইদিনই আমি একটা এসাইনমেন্ট করসি, আমি জানি। আব্বু বলল, তাইলে ekushe bookfair 2009 দিয়ে সার্চ দাও, কি পাবা বল আমাকে। ছোট ভাই ততোধিক বিরক্ত হয়ে পিসি ছেড়ে উঠে গেল।
আমি বললাম, আব্বু পাঁচ জন ভাষা শহীদের নাম বলোত।
আব্বু বলে, রফিক,সালাম, বরকত, অ্যাঁ অ্যাঁ…বরকত রফিক সালাম জব্বর অ্যাঁ…অ্যাঁ…আর নাই তো।
আমি দাঁত বের করে বললাম, আব্বু, গুগলে language martyr লিখে সার্চ দাও।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ভালই ছিল, তবে অবকাশও আছে মনে হচ্ছে।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]