ক্যাডেট কলেজ থেকে পাস আউট্ হয়ে গেছে আজ ৩ বছর ৫ মাস তারপরেও কিছু ঘটনা মনে করে আজও আমরা একজন অন্যজনকে পচাই। নাম উল্লেখ না করে একটি ঘটনা আজ লিখব।
ওইদিন ছিল আমাদের ব্যাচের প্রথম গ্রামান্তর দৌড় প্রতিযোগিতা। সকালে তাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়নি। তাই আমি ত খুব আরাম করে ঘুমাচ্ছিলাম, এমন সময় হঠাৎ শুনি হপ করে একটা শব্দ হল।
আমাদের রুমে ১০ টি বেড ছিল যার মধ্যে আমারটা ছিল মাঝেরটা। শব্দটি আসছিল দরজার পাশের বেড থেকে। অত্যন্ত বিরক্ত হয় আমি ওইদিকে তাকিয়ে দেখি আমার এক বন্ধু তার দুই পায়ের মধ্যবর্তী অংশে হাত দিয়ে খুবই কাৎরাচ্ছে এবং আমার অপর এক বন্ধুর পা, কাতরানো রত বন্ধুর পায়ের মধ্যবর্তী অংশ হতে নেমে আসছে।
এই ঘটনার গূঢ় অর্থ উদ্ভাবিত হয়েছিল পরে; জানা গেল ব্যথা পাওয়া বন্ধুটির গোপনাঙ্গে আঘাত করেছিল অপর বন্ধুটি। ঘটনা এখানে শেষ হইয়া হইল না শেষ। উক্ত দিনে যেহেতু গ্রামান্তর দৌড় ছিল তাই আমাদের ব্যথা পাওয়া বন্ধুটি রুম লিডারের কাছে গেল তার কষ্টকর অভিজ্ঞতা বর্ণনা করতে। কিন্তু তার কথা বলার ভাষা ছিল অত্যন্ত আপত্তিজনক!! সে ভাইকে গিয়ে বলল, “ভাই আমার যন্ত্রে মেরেছে”!?! সাথে সাথে আমরা সবাই ঠাস করে একটা শব্দ শুনলাম যার মানে ছিল তাকে সজোরে চপেটাঘাত করা হল
। আমার চোখে যতটুকু ঘুম তখনও অবশিষ্ট ছিল তা ওই চপেটাঘাতের সাথে সাথে উড়ে গিয়েছিল।
শেষ পর্যন্ত অবশ্য আমাদের বন্ধুটিকে গ্রামান্তর দৌড় দিতে হয়নি, কিন্তু তার নাম হয়ে গিয়েছিল খোজা।
শেয়ার করুন


১৬ টি মন্তব্য
[ জবাব দিন ]
যন্ত্রে লাথি খাওয়ার সাথে “খোঁজা” নামের মিলটা ধরতে পারলাম না।


কিন্তু কাহিনীটা হেভি হইছে।
শার্লী আরো লিখো।
[ জবাব দিন ]
কামরুল ভাই, খোঁজা মানে হইল গিয়া নপুংসক…

লাথি খাইয়া, যন্ত্র মনে হয় পারমানেন্টলি না হইলেও টেম্পোরারি ম্যালফাংশোনাল হয়ে গেছিল…
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
জুনায়েদ ভাই ধন্যবাদ ব্যাখ্যা করে দেয়ার জন্য।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
চিন্তার কিস্সু নাই, এইটা সারাজীবন চলার চান্সই বেশি। অন্ততঃ নিজেদের ১০ বছরের অভিজ্ঞতা তাই বলে
[ জবাব দিন ]
আমার ২০ বছরের অভিজ্ঞতাও তাই বলে।
তবে বউ/ভাবী দের এর সামনে কিছু সেন্সর করতেই হয়, এই যেমন ধর এই ঘটনা, ওর বউ এর সামনে ওরে খোজা বললে তো বিশাল চিন্তার কথা
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
অই তর টা ঠিক আসে তো ????

[ জবাব দিন ]
হায়রে যন্ত্র
।
[ জবাব দিন ]
শার্লি, পোস্ট ও মন্তব্যে চন্দ্র বিন্দু (ঁ) কেটে খোজাকরণ করার মাধ্যমে ‘খোঁজা’কে ‘খোজা’ করে দিও…
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
সংগত কারনে কিছু মন্তব্য মুছে দেয়া হল।
[ জবাব দিন ]