random header image

কোলাজ

পাতার কান্না শুনি ঝিকমিকে আঁধার নির্জন
সবুজ প্রহার…
এ সবই শীতল দৃশ্যে লেপটে থাকে

ঘুঙুরের শব্দের রঙ দেখে আমি যেভাবে বিস্ময়ে ভাসি
সেভাবে অনেক বছর পরে তোমরা সেই দৃশ্যটি দেখে
নিশ্চয়ই কাঁদবে
হাসবে হাসিমুখ ভেঙেচুরে পাতা হয়ে যাবে
কিংবা হতেও পারো কোলাজরূপী দালান
অদ্ভুত ট্র্যাফিক সিগন্যাল যেটি নীল’
তোমরাও জ্বলবে নিভবে তিন মিনিট পর পর
যেভাবে হাসছো এখন
আমিও হাসছি তোমাদের সাথে

***
২.১১.৯

~~~~~~~~~~~~~~~~~~
Blurry Tear
অনেকদিন আগে, প্রায় দু’বছর হতে চললো, আমি লেখা শুরু করেছি। সেইসময়ে আমার লেখা পড়ে একজন আমাকে বলেছিলো, আমি কেনো কেবল কষ্টের কথা বলি, আনন্দ নিয়ে আমার উচ্ছ্বাস কেনো এতো কম?

সেই প্রশ্নের জবাবে, ভেবেছিলাম একটা আনন্দের কবিতা লিখবো। তারপরে অনেক দিন অনেক রাত কেটেছে সেই চেষ্টায়। আজকে অভাবিত কারণেই মন ভালো, খুব ভালো। তাই তাকেই এই লেখাটা উৎসর্গ করে দিচ্ছি!

১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

২৮ টি মন্তব্য

  1. আহসান আকাশ (৯৬-০২)
       নভেম্বর ২, ২০০৯ at ১১:৪৬ অপরাহ্ন |

    :)

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৩, ২০০৯ at ১২:১৬ পুর্বাহ্ন |

    সাবাশ বেটা। জিতছিস। :clap:

    [ জবাব দিন ]

  2. রাশেদ (৯৯-০৫)
       নভেম্বর ২, ২০০৯ at ১১:৪৬ অপরাহ্ন |

    আনন্দের কবিতার শুরুটাও কান্না দিয়ে করলেন :(

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৩, ২০০৯ at ১২:১৫ পুর্বাহ্ন |

    আনন্দ বেদনা পাশাপাশি থাকে রে ভাই। একটারে ছাড়লে আরেকটা আসে। একটারে জড়ায় ধরলে অন্যটা ঠেলা দেয়। :-?

    [ জবাব দিন ]

  3. আমিন (১৯৯৬-২০০২)
       নভেম্বর ৩, ২০০৯ at ১২:৫৫ পুর্বাহ্ন |

    ……………

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৩, ২০০৯ at ১:২৯ পুর্বাহ্ন |

    ;)

    [ জবাব দিন ]

  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       নভেম্বর ৩, ২০০৯ at ১:৪৫ পুর্বাহ্ন |

    আপ্নের্কবিতায়ামিভয়েভয়েপইড়াওকিছুবুঝিনাতাওভাললাগে

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৩, ২০০৯ at ২:২৭ পুর্বাহ্ন |

    ভয় বাদ দিয়ে পড়ো, আরো ভালো লাগবে। আর কবিতা বুঝার কিছু নাই, ভালো লাগা আর না-লাগাটাই জরুরি, গুরুত্বপূর্ণ হে! ;)

    [ জবাব দিন ]

  5. কামরুলতপু (৯৬-০২)
       নভেম্বর ৩, ২০০৯ at ৪:৩৪ পুর্বাহ্ন |

    কবিতা ভাল লাগল রে। ঠিকই বলেছিস কান্না ছাড়া কি আনন্দের পূর্ণতা আছে নাকি। আমিও আজ অনেক ভাল আছি একেবারে একটা পোস্ট দিয়ে দেওয়ার মত মন ভাল।

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৪, ২০০৯ at ১২:৩১ পুর্বাহ্ন |

    পোস্ট তো দিলি না রে…

    [ জবাব দিন ]

  6. রকিব (০১-০৭)
       নভেম্বর ৩, ২০০৯ at ৬:৫৮ পুর্বাহ্ন |

    অদ্ভুত ট্র্যাফিক সিগন্যাল যেটি নীল’
    তোমরাও জ্বলবে নিভবে তিন মিনিট পর পর
    যেভাবে হাসছো এখন
    আমিও হাসছি তোমাদের সাথে।

    সুন্দর, বড় সুন্দর লিখেছেন ভাইয়া। :boss:

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৪, ২০০৯ at ১২:৩২ পুর্বাহ্ন |

    ধন্যবাদ হে রকিব। ভালো থেকো অনেক।

    [ জবাব দিন ]

  7. রেজওয়ান (৯৯-০৫)
       নভেম্বর ৩, ২০০৯ at ১০:১৩ পুর্বাহ্ন |

    সুন্দর হইছে ভাইয়া :clap:

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৪, ২০০৯ at ১২:৩২ পুর্বাহ্ন |

    তোমাকেও অনেক ধন্যবাদ রেজওয়ান।

    [ জবাব দিন ]

  8. তানভীর (৯৪-০০)
       নভেম্বর ৩, ২০০৯ at ১১:১১ পুর্বাহ্ন |

    কেমন মন খারাপ করা ভাব নিয়ে আনন্দের কবিতা শুরু করলা? :-/

    যাই হোক, কবিতা ভালো লাগল, বিশেষ করে শেষ অংশটুকু। :)

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৪, ২০০৯ at ১২:৩৩ পুর্বাহ্ন |

    খারাপ ভালো থাকা খুব শিফট করছে আজকাল। এই ভালো আছি, তো এই খারাপ লাগছে। লেখাটাও তেমনই, সব মিলে মিশে গেছে মনে হয়!

    [ জবাব দিন ]

  9. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       নভেম্বর ৩, ২০০৯ at ১:২৭ অপরাহ্ন |

    সৌন্দর্য লাগলো কবিতাটা… :boss:

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৪, ২০০৯ at ১২:৩৩ পুর্বাহ্ন |

    কমলা সুন্দরীর মতো সৌন্দর্য্য, কী বলিস? :)

    [ জবাব দিন ]

  10.   soniya[97-03]
       নভেম্বর ৩, ২০০৯ at ৩:৪৯ অপরাহ্ন |

    ৫বার পরলাম……তবুও কিছুই বুঝলামনা!!!!!!!! :(

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৪, ২০০৯ at ১২:৩৫ পুর্বাহ্ন |

    সোনিয়া, পাঁচবার পড়ার আগ্রহটা আমার খুব ভালো লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ। বুঝতে পারা বা না-পারার চাইতে কবিতা কেমন লাগলো, সেই বিষয়টা বেশি জরুরি। একটা চিত্রকর্ম দেখে আমরা কিন্তু বুঝে ফেলার চাইতে ভালো লাগছে বা কেমন লাগছে সেটাই বেশি বিচার করি। কবিতাও তেমন। সেটা জানাতে পারো..।

    অনেক ভালো থেকো।

    [ জবাব দিন ]

    মাহবুবা সোনিয়া (৯৭-০৩)
        নভেম্বর ৪, ২০০৯ at ৪:১৯ পুর্বাহ্ন |

    ভাইয়া, আমি আবার পরলাম…..কেমন লাগলো সেটাই বোঝার চেষ্টা করছি…….. :)

    অনেক অনেক ধন্যবাদ……..

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৪, ২০০৯ at ১০:০৯ অপরাহ্ন |

    মাহবুবা, এরকম মনোযোগী পাঠক পেলে খুবই ভালো লাগে। তোমার জন্যে অনেক শুভেচ্ছা রইলো। ভালো থেকো।

    [ জবাব দিন ]

  11. শার্লী (১৯৯৯-২০০৫)
       নভেম্বর ৪, ২০০৯ at ৬:০৪ পুর্বাহ্ন |

    বুঝতে পারলাম না এটা কি আনন্দের কবিতা নাকি ভর্ৎসনা করে লেখা কবিতা? বুঝলাম নাকি বুঝলাম না তাতে কিছু যায় আসে না। একটা যায়গায় একটু হোঁচট খেয়েছি কিন্তু এছাড়া খুবই ভালো লেগেছে।

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৪, ২০০৯ at ১০:১১ অপরাহ্ন |

    হুম। আমি আসলে শিরোনামটা খুব ভেবে দিয়েছিলাম। কোলাজে যেমন, সবকিছু ঠিকঠাক বোঝা যায় না, আনন্দ-বেদনা-হর্ষ-ক্রোধ সব মিলেমিশে যায়, এটাও তেমনি একটা Feel দিক সেই চেষ্টাটা ছিলো।

    এখন মনে হইতেছে আরেকটু কম এলোমেলো হলে ভালো হতো, অনেকেই কনফিউজড। হাহা। ;)

    [ জবাব দিন ]

  12. দিহান আহসান
       নভেম্বর ৫, ২০০৯ at ২:১০ পুর্বাহ্ন |

    কনফিউজড হলেও ভালো লেগেছে :)

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৫, ২০০৯ at ২:৪৬ পুর্বাহ্ন |

    থ্যাঙ্কু দিহান আপু। ভালো থাকবেন।

    [ জবাব দিন ]

  13. আদনান (১৯৯৪-২০০০)
       নভেম্বর ৬, ২০০৯ at ১১:০৩ পুর্বাহ্ন |

    শেষের চারটা লাইন আমার খুব ভাল লেগেছে । তোর ফিকশন কই ??

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        নভেম্বর ৭, ২০০৯ at ১:৪৬ পুর্বাহ্ন |

    ফিকশন লিখতেছি, তবে গল্পটা যেভাবে বলতে চাই, সেভাবে পারছি না। একটু সময় লাগবে আদনান ভাই :(
    ফিকশনের একটা উপজাত ‘সে সিরিজ‘-এ চার হিসেবে দিয়েছি। মেয়ে চরিত্র নিয়েই একটা সিরিজ লেখা হয়ে গেছে বলতে পারেন! :)

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard