এটাকে টেস্ট পোস্ট বলতে পারো। আমাদের আর্কাইভ থেকে কখনো কোনো গান তোমাদের শোনাতে পারবো কিনা সে চেষ্টা করছি। দেখা যাক।
গানটি মুক্তিযুদ্ধকে নিয়ে। অ্যালেন গিনসবার্গের বিখ্যাত কবিতা যশোর রোড গেয়েছেন মৌসুমী ভৌমিক। আমার খুবই প্রিয় গান। প্রতিক্রিয়া পেলে আর তোমাদের ভালো লাগলে ভবিষ্যতে আরো দেবো।



২৭ টি মন্তব্য
[ জবাব দিন ]
খালি হাসলে হবে না। ডাউনলোড করা যাচ্ছে? দ্রুত জানাও। নইলে পোস্ট মুছতে হবে।
[ জবাব দিন ]
ডাউনলোড হইছে!
[ জবাব দিন ]
দিন দিন দেখা যায় টেকি হয়ে ওঠছি!! নিজেই নিজের কামে বিষ্মিত!!!
আসলে আমার কুনু ক্রেডিট নাই। টেকিরা এখন ব্লগটারে সহজ বানাইতাছে। অল ক্রেডিট গোজ টু জিহাদ..কামরুল অ্যান্ড আদার্স।
ব্রাদার্স।
[ জবাব দিন ]
ডাউনলোড হইছে, কিন্তু লিঙ্কে ক্লিক করলে আরেকটা পোস্ট অপেন হয় কেন?
[ জবাব দিন ]
কামরুল, জিহাদ জবাব দাও।
[ জবাব দিন ]
এখন ঠিক আছে।
লাবলু ভাই সব ঠিক ছিলো, ছোট্ট একটু ভুল করছিলেন। কোন এক জায়গায় বেশি ক্লিক হইয়া গেছিলো মনে হয়।
আমার পিসিতেই আছে। সুতরাং আমি ওখান থেকেই শুনি।
লাবলু ভাই ধন্যবাদ।
[ জবাব দিন ]
একদিন রাত আড়াইটার মতো বাজে। ঘুম আসে না দেখে, মোবাইলের রেডিও চালালাম। এবিসি তে তখন কী জানি একটা গান হচ্ছিল। সেটা শেষ হবার পর কথা বন্ধু কিবরিয়া ভাই বললেন, এরপর শোনানো হবে, মৌসুমী ভৌমিকের যশোর রোড। তারপর ইতিহাস বললেন, এলান গিনসবার্গের মূল কবিতার একটা আব্বৃত্তি শোনালেন। সবশেষে গেলেন আসল গানে।
এতো সুন্দর প্রেজেন্টেশন দেখে সেরাত থেকে এবিসির ফ্যান হয়ে গেছি।
[ জবাব দিন ]
সানা ভাই, এরকম আর দেন
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ডাউনলোড করতে চাইলে লিংক এর ওপর রাইট ক্লিক করে save link as এ ক্লিক করতে হবে। এটাচমেন্ট এড করার সময় কোন ভাবে দুইটা লিংক ক্রিয়েট হইসিল। এই জন্য অন্য আরেকটা পোস্টে ওপেন হচ্ছিল। ঠিক করে দেয়া হইসে।
[ জবাব দিন ]
জিহাদ ভাই, একটা ব্যাপারে একটু কৌতূহল হচ্ছে। সদস্য ডিরেক্টরী খুজে পাচ্ছি নাহ। ওটা গেল কই??
[ জবাব দিন ]
সদস্য ডিরেক্টরী আপাতত সি এম এইচ এ এডমিট আসে। ভাল হৈলেই আবার প্যারেডে জয়েন করবে
[ জবাব দিন ]
লাবলু ভাই,
সরাসরি শুনতে পাচ্ছি…লাউড এন্ড ক্লিয়ার…
ইয়ে…মানে…আর্কাইভের গানের পাশাপাশি মাঝেমাঝে এবিসির কথাবান্ধবীদের ‘কথা’ নিয়ে টেস্ট পোস্ট দিলে আরো ভাল লাগত…
[ জবাব দিন ]
আাাাাাাাাাাসিতেছে…………..
এবিসি রেডিও ……………..
ওয়েবে শিগগিরই……………
ফেব্রুয়ারি মাসেই…………………
অপেক্ষায় থাকুন।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
লাবলু ভাই,
লাউড এন্ড ক্লিয়ার…
এরকম আরও দেন…
আমরা তো রেডিও শুনতে পাইনা … লাইভ রেডিও শুনার জন্য যদি কথা বন্ধবী্দের মোবাইল নাম্বারটা দিতেন …
[ জবাব দিন ]
সচীন দেবের “কন্ঠে মনে পড়ে রুবি রায়”, আর “বাশি শুনে আর কাজ নাই” খুজছি, দিতে পারবেন?
[ জবাব দিন ]
ফয়েজ ভাই, মনে পড়ে রুবি রায় তো দেখলাম রাহুল দেব এর…
এই যে মনে পড়ে রুবি রায়
[ জবাব দিন ]
ওহ হো…বাঁশি তো বাদ পড়ে গেছে…
আর এখানে গেলে পাবেন বাশি শুনে আর কাজ নাই
[ জবাব দিন ]
বিশাল ধন্যবাদ
[ জবাব দিন ]
লাবলু ভাই এগিয়ে চল
আমরা আছি তুমার সাথে
(এই এক চান্স, বাপ খালু বড় ভাই … সবাইরে তুমি ডাকার)
জিহাদ মাঝখানে আওয়াজ দিছিল, লাইভ স্ট্রীমিং’এর ব্যবস্থা করব … কিছু কি হইল ?? সানা ভাই কি কন ?? সম্ভব ??
[ জবাব দিন ]
উপরে দেখলাম, সানা ভাই ঘোষনা দিছে … আইতাছে।
[ জবাব দিন ]
তবে ‘লাইভ স্ট্রীমিং’ এখনই করা যাবে কিনা নিশ্চিত না। বিশেষ বিশেষ অনুষ্ঠান, খবর আপলোড করা হবে নিয়মিত। খবরের ক্ষেত্র হয়তো রিয়েল টাইমের আধঘন্টা পর পাওয়া যাবে।
[ জবাব দিন ]
আর বিটিআরসি কুনু গ্যাঞ্জাম ছাড়া লাইভ স্ট্রীমিং-এর অনুমতি দিলে সেটাও দেওয়া হবে।
[ জবাব দিন ]
বিটিআরসি রে ব্যান চাই।
[ জবাব দিন ]
ধন্যবাদ আমার পছন্দের একটি গান শেয়ার করার জন্য ধন্যবাদ
[ জবাব দিন ]