জর্জ হ্যারিসনের “বাংলাদেশ” অনেকেরই প্রিয় গান। ১৯৭১ সালে আমাদের দুঃসময়ে মূলতঃ ওস্তাদ রবিশংকরের উদ্যোগে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে লড়াকু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে জনমত গঠনে “কনসার্ট ফর বাংলাদেশ” একটা বড় ভূমিকা রেখেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মার্কিন সরকার ভীষণভাবে সক্রিয় থাকলেও মিডিয়া ও জনমত ছিল স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে।
ওই কনসার্টের অর্থ ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের উদ্বাস্তু জনতার সহায়তায় ব্যয় হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা নিয়ে নানা বিতর্ক রয়েছে।
কনসার্টে জর্জ হ্যারিসন, রবিশংকর ছাড়াও বব ডিলান, রিংগো স্টার, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেল, বিলি প্র্যাস্টন অংশ নেন। জন লেননের অংশ নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।
আমার মধ্যে একটা হতাশা ও দুঃখবোধ কাজ করে বাংলাদেশের এরকম অনেক প্রকৃত বন্ধুদের আমরা আজো কৃতজ্ঞতা পর্যন্ত জানাতে পারিনি। ভবিষ্যত প্রজন্ম হয়তো সেই অপূর্ণ কাজটি একদিন করবে।
তবে কনসার্টটির ৩৫ বছর পূর্তি উপলক্ষে ২০০৬ সালের ১ আগস্ট ইউনিসেফ একটি অনুষ্ঠানের আয়োজন করে। প্রয়াত বিটল সদস্য জর্জ হ্যারিসনকে সম্মান জানাতে তার স্ত্রী অলিভিয়া হ্যারিসনের হাতে স্মারক তুলে দেয়। দুর্গত মানবতার সাহায্যে ‘লাইভ এইড’ বা ‘ব্যান্ড এইড’ ধরণের কনসার্টের সেটাই ছিল প্রথম আয়োজন। এখন তো এটা বিশ্বে অহরহ হচ্ছে।
কনসার্টটি নিয়ে বাংলাদেশে ইতোমধ্যে অনেক লেখালেখি হয়েছে। তবু আগ্রহীরা বিস্তারিত ইউকিপিডিয়ার এই লিংকে পড়ে নিতে পারেন।
আমি এই পোস্টে একই সঙ্গে জর্জ হ্যারিসনের গাওয়া অডিও এবং ভিডিওটি যুক্ত করার চেষ্টা করেছি। যাতে পাঠক, শ্রোতা এবং দর্শকরা তৃপ্ত হন।
Bangladesh By George Harrison
My friend came to me, with sadness in his eyes
He told me that he wanted help
Before his country dies
Although I couldn’t feel the pain,
I knew I had to try
Now I’m asking all of you
To help us save some lives
Bangla Desh, Bangla Desh
Where so many people are dying fast
And it sure looks like a mess
I’ve never seen such distress
Now won’t you lend your hand and understand
Relieve the people of
Bangla Desh Bangla Desh, Bangla Desh
Such a great disaster –
I don’t understand
But it sure looks like a mess
I’ve never known such distress
Now please don’t turn away,
I want to hear you say
Relieve the people of Bangla Desh
Relieve Bangla Desh Bangla Desh, Bangla Desh
Now it may seem so far from where we all are
It’s something we can’t neglect
It’s something I can’t neglect
Now won’t you give some bread to get the starving fed
We’ve got to relieve Bangla Desh
Relieve the people of Bangla Desh
We’ve got to relieve Bangla Desh
Relieve the people of Bangla Desh
গানটি এখানে শুনতে পারো সবাই :
বাংলাদেশ : জর্জ হ্যারিসন
নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে ১৯৭১ সালে “কনসার্ট ফর বাংলাদেশ”-এ জর্জ হ্যারিসনের গাওয়া বিখ্যাত “বাংলাদেশ” গানের ভিডিও এখানে :
Bangladesh : George Harrison



৫৩ টি মন্তব্য
জর্জ হ্যারিসনকে…
জবাব দিন
একাত্তরে বাংলাদেশের পক্ষে সব বিদেশী বন্ধুর জন্য
আমরা কৃতজ্ঞতা জানাই জানা-অজানা সব বন্ধুর প্রতি।
জবাব দিন
জবাব দিন
জানা-অজানা সব বন্ধুর প্রতি
জবাব দিন
ভবিষ্যৎ প্রজন্মকে লাগবে কেন? আমরাই শুরু করে দেই। কেউ একজন এগিয়ে আসলেই হয়। আমরা আছি।
জবাব দিন
ভীষণ ভালো লাগে গানটা। আপনাকে অনেক অনেক থেঙ্কু।
পুরো কনসার্ট পাওয়া যাবে এখানেঃ
সিডি এক
সিডি দুই
সানাউল্লাহ ভাই, একটা গান দিবেন?
সঞ্জীবের গান কিন্তু নাম জানিনা, কিন্তু মাঝখানের কয়েকটা কথা এরকম,
দুঃখ ব্যথায় মনটা যে নীল
নীলচে চোখের সেই মেয়েটা… তারপর আর পারিনা
জবাব দিন
সামিয়া তোমার আগ্রহের গানটা পেয়েছি। কিন্তু মন্তব্যে কিভাবে দেবো তার কোনো পথ পাচ্ছি না। ওটা শিখিয়ে দাও।
জবাব দিন
আপনারে কিরম করে স্যালুট দিবো খুজে পাইতেসি না…
আনন্দে আমার কান্না আসতেসে
জবাব দিন
সামিয়া : তোমার পছন্দের গানটা এবার আসছে কিনা দেখো।
দুঃখ ব্যথায় মুখটা যে নীল : সঞ্জীব চৌধুরী
জবাব দিন
লাবলু ভাইরে কেন্দ্র কইরা এখানে একটা অনুরোধের আসর করতে পারি এইখানে। দুর্বার টাইপ। কি কন?
জবাব দিন
চুড়ান্ত মজা হবে তাহলে, আমি ইংরেজি গান সাপ্লাই দেব। হাজার দুয়েক গান আছে আমার কাছে। সবই পুরনো।
জবাব দিন
গানটা ডাউনলোডাইলাম, যাই এবার গিয়ে শুনি
সানা ভাই, নেন এক কাপ চা খান। দুধু চিনি বেশি দিছি, সাথে একটা আইসক্রীমও খান
জবাব দিন
আমি যে কয়শো বছর ধরে গানটা খুজতেসি…শয়তান জিহাইদ্দা একবার এই গান চাইছিল আমার কাছে, আমার কাছে রাইট করা ছিল, কিন্তু ঠিক এই সিডিটাই আমি হারায় ফেলছিলাম
তারপর থেকে খুজতে খুজতে খুজতে… 
সানা ভাই আপনাকে একহাজার একটা
জবাব দিন
লাবলু ভাই, চায়ের সাথে আইসক্রীম তো খুব বাজে কম্বিনেশন। আইসক্রীমটা আমারে দিয়া দ্যান।
জবাব দিন
সহমত…
আমি বেশ কিছুদিন আগে একটা গানের আবদার করছিলাম বসের কাছে…এবিসিতে প্রায়ই শোনায়,আনরিলিজড ট্রাক, আলগা করোগো খোপার বাধন, দিল ওহি মেরা ফাস গ্যায়ি… খুব সম্ভবত গায়কের নাম রাশেক
জবাব দিন
নজরুলের ওই গানটার দুইটা ভার্সন আছে। মোহাম্মদ রফি ও রাশেকের। দুইটাই দিই। তারপর শুনে মন্তব্য করো।
জবাব দিন
সহমত। এখন থেকে লাবলু ভাইয়ের সব গানের পোস্টের নাম ‘জলসা ঘর’ রাখার প্রস্তাব করছি। ‘জলসা ঘর-১, ২ , ৩ এই ভাবে।
জবাব দিন
আমি তো জলসা ঘরে “যশোর রোড” বা জর্জ হ্যারিসনের “বাংলাদেশ” শুনতে চাই না। জলসা ঘরে চলবে নজরুল, গজল। আর কিছু কি চলে?
জবাব দিন
আমার গান বিষয়ক এক মজার কাহিনী আছে। আমি তখন ক্লাশ নাইনে পড়ি। আমার এক বান্ধবী (ইয়ারমেট- মানে ইয়ে)খুব গান শুনতো। ও আবার ঐ বয়সে মান্নাদে, রফি, হেমন্ত এগুলু গান শুনতো। আমি শুনতাম কিছুটা জীবন ধর্মি গান। আমকে সে একটা ক্যাসেট গিফট করল ওই সব প্রেমের গান দিয়ে আমি তাকে দিলাম আমার প্রিয় একটা গানের ক্যাসেট। ওইটা দেখে সে ভীমড়ি খেল। আমার ছোট বোনকে নালিশ করলো,” দেখ তোমার ভাই কত বোকা” আমি আমার প্রিয় গান প্রিয় মানুষ্কে দিয়েছি। আমি তো কোন সমস্যা দেখিনা।নিচে ঐ গানটির লিঙ্ক দিলাম।
http://songs.smashits.com/antara_chowdhury.html
শওকতের অনুরোধের আসরে ( দূর্বার টাইপের) আমার এই গান কি জায়গা পাইবো?
জবাব দিন
“সানাউল্লাহর ডালি” রাখা যেতে পারে।
জবাব দিন
মোহাম্মদ রফির গাওয়া গানটি এখানে:
আলগা করো গো খোপার বাধন : মোহাম্মদ রফি
রাশেকের গাওয়া গানটি এরপর :
আলগা করো গো খোপার বাধন : রাশেক
জবাব দিন
রাফির টা বেশি ভালো লাগে।
সবচেয়ে ভালো লাগা লাইন হচ্ছে ‘দেহের দেউড়িতে বেড়াতে আসিয়া, ওর নেহি বো ওয়াপাস গায়ি’
জবাব দিন
আমি এবং আমাদের স্টেশনের প্রায় সবাই তোমার সঙ্গে একমত। মোহাম্মদ রফিকে
জবাব দিন
ধন্যবাদ বস
জবাব দিন
আসলে তোমাদের অনুরোধে গানগুলো আর্কাইভ থেকে আগেই নিজের ল্যাপটপে এনে রেখেছিলাম। তাই এতো দ্রুত দিতে পারলাম। আর টেকি বিষয়গুলোতে আমি এতো কাঁচা! তবে এবার মন্তব্যে এসব লিংক দেয়া নিজে নিজেই শিখে নিলাম।
জবাব দিন
জবাব দিন
কি করবো, তোমাদের সঙ্গে টিকে থাকতে এর তো কোনো বিকল্প দেখি না!!
জবাব দিন
‘ফাইট ক্লাবে’ জয়েন করেন। পুকুরে ‘শাপলা’ দেখেন। একটু সময় করে ‘আফ্রিকা’য় ঘুরে আসেন।
দেখবেন আমাদের মতো সজীব, সতেজ থাকবেন।
জবাব দিন
এইটারে কয় মায়ের কাছে মামার বাড়ির গল্প।
জবাব দিন
ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমি বেশ আশাবাদী। ভবিষ্যৎ উজ্জ্বল।
জবাব দিন
তোমাদের ওপর তাই তো ভরসা রাখি। একদিন রবিশংকরের নাতি, জর্জ হ্যারিসনের ছেলে, বব ডিলানের মেয়ে ঢাকায় লাখো মানুষের কনসার্টে গাইবে বাংলাদেশের নিজের পায়ে দাঁড়ানোর গল্প। তাদের আমরা এমন সম্মান জানাবো যেমনটা কোনো রাজনৈতিক নেতা বা রাষ্ট্রপ্রধান কখনো কল্পনা করতে পারে না।
জবাব দিন
বস আপনাদের টাইম তো শ্যাষ হয় নাই, এর পর আমাগো টাইম, তারপর না হয় ধরলাম মুহাম্মদগো টাইম।
জবাব দিন
ইয়ে মানে মাঝখানে কাইয়ুম ভাই আর আমাদের টাইমটাও আছে বস।
জবাব দিন
কামরুল
জবাব দিন
thnx 4 da song
জবাব দিন
সানাউল্লাহ ভাই, দুঃখ ব্যাথায় মুখটা যে নীল গানটার জন্য আপনাকে কিভাবে ধন্যবাদ দিবো বুঝতেছি না । তারচেয়ে আপনি আমাকে একটা টিসু দেন। আনন্দে চোখে পানি এসে পড়ছে।
জবাব দিন
রায়হান, তোমার জন্য…
“Thank you” in over 465 languages
জবাব দিন
Rähmät sizgä
জবাব দিন
লিস্টিটাতে পিরা ভাষার ইপনিকে ধিন্যিবিদ অন্তর্ভুক্ত করার জোর দাবী জানাচ্ছি
- প্রচারে পিরা ভাষা সংরক্ষণ পরিষদ
জবাব দিন
আমরা আপনার দাবী গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা পিরা ভাষা অন্তর্ভূক্ত করে নিলাম…
জবাব দিন
হাহাহাহাহা চরম হইছে
জবাব দিন
গান নিয়ে লাবলু ভাইয়ের চমৎকার সিরিজটার জন্য
বস্, জোয়ান বায়েজের বাংলাদেশ গানটা দিয়েও এইরকম একটা পোস্ট দেন না
জবাব দিন
হ্যারিসন-এর “বাংলাদেশ” আমি আমার নেক্স্ট কনসার্ট-এ পারফর্ম করতেসি ডেফিনিটলি
… বেশি জোস্ গান-টা!
আর আমি একটা নজরুল সঙ্গীত গরু-খোজা খুজতেসি
– “খোল খোল খোল গো দুয়ার”… ডাজ এনিবডি হ্যাভ ইট? লিংক থাকলে ভাল, নাহলে প্লীজ মেহেরবানি করে আমাকে ইমেইল এ্যাটাচমেন্ট করে পাঠায় দেন কেউ: adnanul.haque@yahoo.com >>> যারা ICCMM 2000-2002 তে উপস্থিত ছিলেন তারা এটার মর্ম বুঝবেন
জবাব দিন
আদনান : হ্যারিসনের গানটা পরে রেনেসাও গেয়েছে। নজর রেখো। রাতে দিবো। দুটো ভার্সন শুনে তোমাদের গাইতে সুবিধা হবে।
জবাব দিন
জর্জ হ্যারিসনের “বাংলাদেশ” রেনেসার গাওয়া এখানে দিলাম। মূলটার তুলনায় ভালো লাগেনি। তবু শুনতে পারো।
বাংলাদেশ : জর্জ হ্যারিসন : রেনেসা
জবাব দিন
ওই শালা এত্ত বয়েস হইছে এখনো এমজিসিসি আমাদের ব্যাচের লাল হাউসের হাউস প্রিফেক্ট আ*রোজের লগে টাঙ্কি মারার শখ যায়নাই
জবাব দিন
@সানা ভাই
ভাইয়া আমারও একখানা আবদার ছিল, কিন্তু ফরিদ ভাইয়ের কিংবদন্তির কথা ৩ এর
আমারো গানের কথাও মনে নাই গায়ক ও মনে নাই এখন কি হবে?
দুষ্টামি করার জন্য ফ্রন্টরোল দিলাম। তবে আমার একটা কবিতার আবদার ছিল। সহজ কথা কইতে আমার কহযে, সহজ কথা যায় না বলা সহজে, এই কবিতার নাম এবং কোন বইয়ে পাওয়া যাবে বললে বড়ই খুশি হতাম। কেউ যদি জানেন তাহলে পিলিজ…
জবাব দিন
তোমার মাপে হয়নি সবাই
তুমি হওনি সবার মাপে
তুমি মরো কারো ঠেলায়
কেউবা মরে তোমার চাপে।
তবু ভেবে দেখতে গেলে
কিসের এত টানাটানি
একটু খানি হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেক খানি
আকাশ তবু সুনীল থাকে
মধুর লাগে ভোরের আলো
মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাঁচাই ভালো।
মনেরে তাই কহ যে
ভাল মন্দ যাহাই আসুক
সত্যরে লও সহজে।
(স্মৃতি থেকে লেখা। একটু এদিক ওদিক হইতে পারে। এবং কয়েক লাইন মিসিং থাকতে পারে। শিওর না। এই জন্য আগেই ক্ষমাপ্রার্থী )
জবাব দিন
ওপস্। আমি তো অন্য কবিতা দিয়া ফালাইসি। ব্যাপার না। কি কন?
জবাব দিন
উপ্রে ম্নতব্য আছে। নিচে আবারো লিঙ্ক দিলাম
http://songs.smashits.com/antara_chowdhury.html
জবাব দিন
আপতত নতুন কোন চাহিদা নাই, দুইটা ছিল, জুনায়েদ আপনার পোষ্টে দিয়ে দিয়েছে।
তবে আপনার ডালির কথা মাথায় থাকবে।
জবাব দিন
শুনতে শুনতে শুনতে শুনতে কানের পোকা নাড়ায় ফেলছি
কালকে পরীক্ষা, সব বাদ্দিয়া গান শুনতেছি
গানের ব্যাঞ্চাই
জবাব দিন
জর্জ হ্যারিসনের জন্মদিন আজ। ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি লিভারপুলে জন্ম নিয়েছিলেন। আর মারা যান ২০০১ সালের ২৯ নভেম্বর।
একটু পর রাত পৌণে ২টায় এবিসিতে হ্যারিসনের গলায় বাংলাদেশ গানটি আমরা বাজাবো।
তার প্রতি সম্মান জানিয়ে এখানে হ্যারিসনের একটা ছবি পোস্ট করলাম।
[caption id="attachment_4441" align="aligncenter" width="220" caption="জর্জ হ্যারিসন ১৯৭৪"]
[/caption]
জবাব দিন