random header image

মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি আর ফুল নিয়ে আমরা দাঁড়াবো বিডিআর ফটকে

মনের আগুন জ্বালো

কর্মসূচি : হত্যাযজ্ঞের শিকার শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানো
কবে-কখন : মঙ্গলবার, ৩ মার্চ; সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা
কোথায় : বিডিআর গেইটের পাশে রাইফেলস স্কয়ারের সামনে
কি করবো : ঘুচাবো কালো জ্বালবো আলো
কারা আসবেন : যারা মানুষ ভালোবাসেন এবং হিংসার অবসান চান

গত ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে এক শ্রেনীর জওয়ানদের পরিকল্পিত হত্যাযজ্ঞে নিশ্চিতভাবে প্রাণ হারিয়েছেন ২ নারীসহ ৬৩ জন। এদের প্রায় সবাই সেনা কর্মকর্তা। এখনো নিখোঁজ আছেন আরো ৭২ জন সেনা কর্মকর্তা। শহীদ এবং নিখোঁজ সেনা কর্মকর্তাদের একটা বড় অংশই আমাদের বিভিন্ন ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী অথবা প্রাক্তন শিক্ষার্থীর বাবা, ভাই, মামা, ফুফা- আত্মীয়-স্বজন। “পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ও নিখোঁজদের তালিকা” শিরোনামে মুহাম্মদের লেখায় এর পুরো বিবরণই আছে।

জঘন্য এই গণহত্যা শুধু আমাদেরই নয়, গোটা জাতিকে স্তম্ভিত, শোকে-ক্ষোভে ডুবিয়ে দিয়েছে। ক্যাডেট কলেজ ব্লগ আজ আমাদের কষ্ট-যন্ত্রণা, দুঃখ-ক্ষোভ প্রকাশের জানালা হয়ে উঠেছে। এই শোকে-কান্নায় ভেসে গেলে তো আমাদের চলবে না। আমাদের দেশ-জাতি এমন দুঃসময়ে বারবার পড়েছে। কিন্তু তাতে আমরা কখনোই ভেঙ্গে যাইনি। আমাদের আবার উঠে দাঁড়াতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চালাতে হবে। আমরা বারবার মার খাবো, বারবার জেগে উঠবো। এভাবেই আমরা একদিন একটা পরিণত জাতিতে রূপ নেব। এটা সান্ত্বনার কথা নয়, এটাই বাস্তব। এই পলিমাটির দেশ আমাদের আবেগপ্রবণ করেছে। কিন্তু আমরা কখনো পরাজিত হইনি, নতুন করে বারবার গড়েছি।

আমরা হাতে হাত ধরে দাঁড়াবো। অন্ধকার ঘুচাবো। আলো জ্বেলে নিজের মনের, দেশের মানুষের কালো দূর করবো।

চলো আগামী মঙ্গলবার (৩ মার্চ, ২০০৯) আমরা বিডিআরের চার নম্বর গেইটের পাশে রাইফেলস স্কয়ারের সামনে সন্ধ্যা সাড়ে ৬টায় জড়ো হই। নিজেরা আসি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী-সমব্যাথী এবং ক্যাডেট কলেজগুলোর সিনিয়র-জুনিয়র-বন্ধুদের নিয়ে আসি। সবাই কমপক্ষে একটা করে মোমবাতি ও একটি ফুল নিয়ে আসবো। মোমবাতি জ্বালিয়ে আর বিডিআর গেইট বা সেখানে স্থাপিত বেদিতে ফুল দিয়ে আমরা গণহত্যার শিকার সব শহীদকে সম্মান-ভালোবাসা জানাবো। আহসান আকাশ (৯৬-০২) ইতোমধ্যে তার মনের কথা জানিয়েছে। একটি মোমবাতি কি জ্বালানো যেত না কিংবা দেওয়া যেতনা কি একটি ফুল?

এ বিষয়ে আরো কিছু জানতে চাইলে যে কেউ এই সেলফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন।
১. সানাউল্লাহ লাবলু : ০১৭১৩ ০৬৮৮৮৬
২. কামরুল হাসান : ০১৯১২ ৮৫৬৭৯৭
৩. খান মুহাম্মদ : ০১৭১৩ ৪৪৪৭৮২
৪. রায়হান আবীর : ০১৬৭০ ৪১৪৭৮২
৫. জিহাদ তরফদার : ০১৭১৭ ২৯৫২০৪

রাইফেলস স্কয়ারের সামনে জড়ো হয়ে ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে আমরা গাইবো : আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে

আমরা গাইবো :
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো
যেখানে পড়বে সেথায় দেখবে আলো
ব্যথা মোর ঊঠবে জ্বলে উর্ধ্বপানে
আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে

উঠে দাঁড়াও সবাই। চলে আসো সবাই।

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১২৭ টি মন্তব্য

  1. মুহাম্মদ (৯৯-০৫)
       মার্চ ১, ২০০৯ at ১১:০২ অপরাহ্ন |

    darun postab.

    amra ekta sms like sob cadet vai der kase pass kore dite pari. evabe jinista choray dewa jabe. amra darabo..

    raihan.

    [ জবাব দিন ]

    তৌফিক (৯৬-০২)
        মার্চ ১, ২০০৯ at ১১:১১ অপরাহ্ন |

    http://www.wadja.com থেকে ফ্রিতে sms দিতে পারবা। ভাবলাম কাজে লাগবে সবার।

    [ জবাব দিন ]

  2. হোসেন (৯৯-০৫)
       মার্চ ১, ২০০৯ at ১১:১০ অপরাহ্ন |

    অবশ্যই আসব………………………………………………

    [ জবাব দিন ]

  3. জিহাদ (৯৯-০৫)
       মার্চ ১, ২০০৯ at ১১:১০ অপরাহ্ন |

  4. তৌফিক (৯৬-০২)
       মার্চ ১, ২০০৯ at ১১:১০ অপরাহ্ন |

    লাবলু ভাই, আসতে পারবো না, কিন্তু থাকবো ঠিকই ওখানে।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ১, ২০০৯ at ১১:২৩ অপরাহ্ন |

    দূর্ভাগা আমি, আসা হয়ে উথবে নাহ, কিন্তু আমি যতজনকে পারি জানাচ্ছি, এবং অনুরোধ করবো যাবার জন্য।

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ১, ২০০৯ at ১১:৩৭ অপরাহ্ন |

    বাংলাদেশের ওই সময়টায় প্রবাসে যেখানে থাকবে- কর্মস্থল বা বাসা সবাই একটা মোম জ্বালিয়ে শহীদদের স্মরণ করো। একটা ফুল মাটির ওপর শুইয়ে দিও।

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        মার্চ ১, ২০০৯ at ১১:৫৯ অপরাহ্ন |

    :salute: :salute:

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ২, ২০০৯ at ১২:০১ পুর্বাহ্ন |

    দেবো, অবশ্যই দেবো।

    [ জবাব দিন ]

    মাহমুদ (১৯৯০-৯৬)
        মার্চ ২, ২০০৯ at ১২:৩০ পুর্বাহ্ন |

    আমার ত যাবার উপায় নাই।

    আমি আমার রুমেই জ্বালাবো মোমবাতি।

    [ জবাব দিন ]

    সাইফ (৯৪-০০)
        মার্চ ২, ২০০৯ at ৩:৪০ পুর্বাহ্ন |

    লাবলু ভাই, :salute: :salute: :salute: :salute: :salute: দেশের সব সাংবাদিক গুলা কেন আপনার মত হয় না।
    আমাদের দেশের সবাই কেন ক্যাডেটদের মত হয় না
    ভাইয়া,আরেক্টা কথা,অই ঘটনায় যারা শহিদ হয়েছেন তাদের মধ্যে যাতে আমরা ক্যাডেট অথবা আর্মি অফিসার বলে শহিদ হওয়া অই রিক্সাওয়ালা ভাই,পথচারি,বিডি আর এর জওয়ান কারো নাম বাদ না যায়

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ২, ২০০৯ at ১২:৩৯ অপরাহ্ন |

    আমরা সবাইকে স্মরণ করবো, শ্রদ্ধা জানাবো। কেউ বাদ যাবে না। ধন্যবাদ সাইফ। মনটাকে শক্ত করো।

    [ জবাব দিন ]

  5. রবিন (৯৪-০০/ককক)
       মার্চ ১, ২০০৯ at ১১:১৯ অপরাহ্ন |

    জিপি নাম্বার গুলা আমাকে দিলে আমি এস এম এস করে দিতে পারি।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        মার্চ ১, ২০০৯ at ১১:২৯ অপরাহ্ন |

    evabe na. apni apnar contact list er sob caded ke asar jonno sms din, ebong eki sathe take onurodh korun sms ta tar contact list er sob cadet ke pathate. taholei choriye zabe..

    [ জবাব দিন ]

        মার্চ ১, ২০০৯ at ১১:৩১ অপরাহ্ন |

    রবিন
    তোর ইমেইল এড্রেসটা একটু দিয়ে দে এখানে।

    বাকি সবাই,
    পরিচিত জনদের ফোন নাম্বার (জিপি)গুলি ওকে ই-মেইলে দিয়ে দিতে পারেন। রবিন এসএমএস করে দেবে।

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ২, ২০০৯ at ১২:০০ পুর্বাহ্ন |

    আমার ই-মেইল

    robin757@live.com / robin_iub@yahoo.com
    জিপি নং গুলো মেইল করে দেন আমাকে

    [ জবাব দিন ]

  6. হাসান (১৯৯৬-২০০২)
       মার্চ ১, ২০০৯ at ১১:২৫ অপরাহ্ন |

    আসব অবশ্যই

    [ জবাব দিন ]

  7. আহসান আকাশ (৯৬-০২)
       মার্চ ১, ২০০৯ at ১১:২৭ অপরাহ্ন |

    আজকে রাতের মধ্যেই ৪ নং গেটের সামনে ( রাইফেলস স্কয়ারের পাশে) শ্রদ্ধাঞ্জলি অর্পনের জন্য একটি বেদি স্থাপন করা হচ্ছে।

    [ জবাব দিন ]

  8.    মার্চ ১, ২০০৯ at ১১:২৮ অপরাহ্ন |

    রায়হান
    একটা ব্যানার কি ব্যাবস্থা করা যাবে?

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        মার্চ ১, ২০০৯ at ১১:৩৩ অপরাহ্ন |

    ami to IUT te asi. banar er babostha obossoi kora zabe. oviggota ase kew ektu awaj den plz…

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        মার্চ ১, ২০০৯ at ১১:৩৭ অপরাহ্ন |

    পুরো ব্যাপারটা কি সিসিবির ব্যানারে হবে? নাকি সামগ্রিকভাবে ?

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        মার্চ ১, ২০০৯ at ১১:৪০ অপরাহ্ন |

    সিসিবির হোক। লাবলু ভাই কি বলেন?

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ১, ২০০৯ at ১১:৪৪ অপরাহ্ন |

    ব্যানারটা ডিজিটাল প্রিন্ট করা যাবে। ওই সিদ্ধান্ত কাল নিই। কাল সন্ধ্যার মধ্যে পরিস্কার হয়ে যাবে কেমন লোকজন হবে। শুধু সিসিবির সদস্যরা এলে ব্যানার হবে “সিসিবি”র নামে। আর প্রাক্তন ক্যাডেটরা সব জড়ো হলে “ক্যাডেট কলেজসমূহের প্রাক্তন শিক্ষার্থীরা” এমনও হতে পারে। তারপরও সিসিবির একটা ব্যানার থাকবে। কারণ উদ্যোক্তা সিসিবি।

    [ জবাব দিন ]

    আশিক (১৯৯৬-২০০২)
        মার্চ ২, ২০০৯ at ৯:০১ পুর্বাহ্ন |

    তারচেয়ে এরকম কিছু একটা লেখা থাকুক,

    উদ্যোক্তাঃ সিসিবি
    অংশগ্রহণঃ ভালবাসাসিক্ত মানুষেরা

    [ জবাব দিন ]

  9. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       মার্চ ১, ২০০৯ at ১১:৩০ অপরাহ্ন |

    আমি ইতোমধ্যে ওফা এবং আমাদের ২১তম ব্যাচের গ্রুপে মেইল এবং ফেইসবুকে পোস্ট করে দিয়েছি। তোমরাও যার যার মতো সবাই সবাইকে জানাও।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        মার্চ ১, ২০০৯ at ১১:৩৪ অপরাহ্ন |

    :thumbup:

    [ জবাব দিন ]

  10. আশিক (১৯৯৬-২০০২)
       মার্চ ১, ২০০৯ at ১১:৫০ অপরাহ্ন |

    এই পোস্টটা স্টিকি হোক?

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        মার্চ ১, ২০০৯ at ১১:৫৩ অপরাহ্ন |

    :thumbup: করা হল।

    [ জবাব দিন ]

  11. রকিব (০১-০৭)
       মার্চ ১, ২০০৯ at ১১:৫৫ অপরাহ্ন |

    নন- ক্যাডেটদের কি সাথে নিয়ে আসা যাবে??? আমি একটা এসএমএস পেয়েছি এক নন-ক্যাডেট ফ্রেন্ডের।

    [ জবাব দিন ]

    আশিক (১৯৯৬-২০০২)
        মার্চ ১, ২০০৯ at ১১:৫৯ অপরাহ্ন |

    অবশ্যই নিয়ে আসা যাওয়া উচিত……শ্রদ্ধা কারো ব্যক্তিগত না, আমাদেরও না……সবার।

    [ জবাব দিন ]

        মার্চ ২, ২০০৯ at ১২:০৪ পুর্বাহ্ন |

    :thumbup:

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ২, ২০০৯ at ১২:০৯ পুর্বাহ্ন |

    ক্যাডেট- নন ক্যাডেট সবাই আসুক। পরিবারের সদস্যরা চাইলে তারাও যোগ দিতে পারে।

    [ জবাব দিন ]

  12. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       মার্চ ২, ২০০৯ at ১২:০৫ পুর্বাহ্ন |

  13. রায়হান আবীর (৯৯-০৫)
       মার্চ ২, ২০০৯ at ১২:০৬ পুর্বাহ্ন |

    আমরা সবাই দাঁড়াবো। ক্যাডেট, নন-ক্যাডেট ডিভাইডেড হবে কেন? যারা সম্যব্যথী সবাই দাড়াবে। আয়োজনের দায়িত্ব আমরা নিলাম।

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ২, ২০০৯ at ১২:২৮ পুর্বাহ্ন |

    ভালো প্রস্তাব। সব কিছু আলোচনা করে কাল সন্ধ্যার পর সিদ্ধান্ত চূড়ান্ত করবো। তারপর মিডিয়ায় দেবো।

    [ জবাব দিন ]

  14. নাজমুল (০২-০৮)
       মার্চ ২, ২০০৯ at ১২:১২ পুর্বাহ্ন |

    ইনশাল্লাহ সব ফ্রেন্ড দের নিয়ে আসবো

    [ জবাব দিন ]

  15. রবিন (৯৪-০০/ককক)
       মার্চ ২, ২০০৯ at ১২:১৯ পুর্বাহ্ন |

    সানা ভাই, একটা ছোট পরামর্শঃ
    অনেকের অফিস ৫টা পর্যন্ত, তাই সময় টা কি ৬।৩০ করা যায় কি?

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ২, ২০০৯ at ১২:২৪ পুর্বাহ্ন |

    তাহলে কি কর্মসূচির সময় সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা? হতে পারো। আলোচনা করে ঠিক করো।

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ২, ২০০৯ at ১২:৩০ পুর্বাহ্ন |

    আমার মনে হয় ৭ টা হলে ভালো হয়

    [ জবাব দিন ]

  16. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       মার্চ ২, ২০০৯ at ১২:২৮ পুর্বাহ্ন |

    এই পোস্টেও কিছু ফোন নম্বর দিয়ে দিতে পারি। যাতে কেউ যোগাযোগ করতে চাইলে পারে। কামরুল, জিহাদ, মুহাম্মদ, রায়হানের নম্বর আমার কাছে আছে। কার কার নম্বর যাবে আমাকে জানিও। কাল আপডেট করে দেবো।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        মার্চ ২, ২০০৯ at ১২:৩৫ পুর্বাহ্ন |

    আমার আর মুহাম্মদের সমস্যা নাই। ফোন নাম্বার দিয়ে দেন।

    [ জবাব দিন ]

        মার্চ ২, ২০০৯ at ১২:৩৬ পুর্বাহ্ন |

    আমাদের চার জনের নাম্বারই পোস্টে আপ-ডেট করে দিতে পারেন লাবলু ভাই।

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ২, ২০০৯ at ১২:৩৮ পুর্বাহ্ন |

    আমারটাও দেবো। কাল দিই?

    [ জবাব দিন ]

        মার্চ ২, ২০০৯ at ১২:৪০ পুর্বাহ্ন |

    আচ্ছা।

    [ জবাব দিন ]

  17. আরিফ (৯২-৯৮)
       মার্চ ২, ২০০৯ at ১২:২৯ পুর্বাহ্ন |

    চাইলেও যেতে পারছি না। তবে আমার ও তার নিজের হয়ে আমার বউ যাবে। যতজনকে পারে নিয়ে যাবে। আমার বাবা মা কেও বলব।

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ২, ২০০৯ at ১২:৩১ পুর্বাহ্ন |

    :hatsoff: :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

  18. রকিবুল ইসলাম (৯৯-০৫)
       মার্চ ২, ২০০৯ at ১২:৩৬ পুর্বাহ্ন |

    :salute: সব শহীদের স্মরনে।

    [ জবাব দিন ]

  19. আফতাব (১৯৯৩-১৯৯৯)
       মার্চ ২, ২০০৯ at ১২:৪২ পুর্বাহ্ন |

    ফেইসবুক-এ একটা ইভেন্ট করা যায় নাকি?
    তাহলে অনেক-কেই জানানো যাবে। ক্যাডেট, নন-ক্যাডেট সবাই যোগ দিতে পারলো, কি বলেন?

    [ জবাব দিন ]

  20. জুনায়েদ কবীর (৯৫-০১)
       মার্চ ২, ২০০৯ at ১২:৪২ পুর্বাহ্ন |

    সানা ভাই, একটা আর্জি ছিল…
    সম্ভাব্য সব খানে লিংক দিয়ে দিয়েছি…তাই বলছিলাম উপরের একটা লাইন নিজেরা আসি, ক্যাডেট কলেজের সিনিয়র-জুনিয়র-বন্ধুদের নিয়ে আসি কি একটু বদলে দেয়া সম্ভব??? যাতে নন-ক্যডেট কেউ আবার নিজেকে অবাঞ্চিত অবাঞ্চিত ভাবতে না পারে…

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ২, ২০০৯ at ১২:৫৬ পুর্বাহ্ন |

    সহমত

    [ জবাব দিন ]

  21. সামীউর (৯৭-০৩)
       মার্চ ২, ২০০৯ at ১২:৫২ পুর্বাহ্ন |

    সিসিবি ব্লগারদের সাথে দেখা করার ইচ্ছা ছিলো, শুক্রবারে সেই ইচ্ছা পূরনের একটা সম্ভাবনাও উঁকি মারছিলো, কিন্তু এভাবে সবার সাথে দেখা হবে কখনো ভাবিন নাই। :salute:

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ২, ২০০৯ at ১২:৫৮ পুর্বাহ্ন |

    এটা আমাদের কারোরই প্রত্যাশায় ছিল না।

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        মার্চ ২, ২০০৯ at ১২:৫৯ পুর্বাহ্ন |

    এইভাবে জেনো কারো ইচ্ছা পূরণ না হয় :(

    [ জবাব দিন ]

  22. ইমতিয়াজ (৮৭-৯৩)
       মার্চ ২, ২০০৯ at ১২:৫৬ পুর্বাহ্ন |

    সানাউললাহ ভাই
    আমরা যারা দেশের বাইরে তাদের জন্য প্রতিকী হিসাবে কিছু করা যায় না ….
    we really want to participate , how about seting up a digital signature where we all put our names you go with that list on wednesday evening . Also give us an address where we can send folwers through online ..
    please advise …
    those who are close to NY-NJ area you are more than welcome to contact we can do something as well

    Imtiaz ccr87-93
    gifaruque@gmail.com
    347-776-6280

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ২, ২০০৯ at ১২:৫৯ পুর্বাহ্ন |

    হ্যা ভাইয়া। আমিও ব্যাপারটা নিয়ে ভাবার কথা বলবো

    [ জবাব দিন ]

    আশিক (১৯৯৬-২০০২)
        মার্চ ২, ২০০৯ at ১:১২ পুর্বাহ্ন |

    করা গেলে খুব খুব ভালো হয়……

    [ জবাব দিন ]

  23. শামস (১৯৯৬-২০০২)
       মার্চ ২, ২০০৯ at ১:১৭ পুর্বাহ্ন |

    ভাইজানেরা সময়টা কি কনফার্ম করা যায়?

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ২, ২০০৯ at ৪:৫৬ অপরাহ্ন |

    শামস : দেখে নাও এবার সব ঠিকঠাক। আর কোনো পরিবর্তন নেই।

    [ জবাব দিন ]

  24. আফতাব (১৯৯৩-১৯৯৯)
       মার্চ ২, ২০০৯ at ১:৩০ পুর্বাহ্ন |

    সানাউল্লাহ ভাই,
    ফেইসবুক-এ একটা ইভেন্ট দিয়েছি।
    http://www.facebook.com/event.php?eid=65943936822
    দিন – মঙ্গলবার, ৩রা মার্চ ২০০৯
    সময় – সন্ধ্যা ৭ ঘটিকা থেকে ৭-৩০ ঘটিকা
    স্থান – রাইফেলস স্কয়ার সংলগ্ন বিডিআর গেইট

    কিছু পরিবর্তন হলে জানাবেন, আমি বদলিয়ে দিব।

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ২, ২০০৯ at ৪:৫৫ অপরাহ্ন |

    আফতাব : খেয়াল করেই নিশ্চয়ই বুঝেছো, পোস্টটা আরো অনেক সুনির্দিষ্ট করা হয়েছে। স্পষ্ট করা হয়েছে। জায়গা মতো সংশোধনী করে দাও। বিশেষ করে সময়, কারা অংশ নিতে পারবে- এমন সব ইস্যু।

    [ জবাব দিন ]

  25.   mehedi
       মার্চ ২, ২০০৯ at ১:৫৬ পুর্বাহ্ন |

    ya… we shall do it ….

    [ জবাব দিন ]

  26. শাওন (৯৫-০১)
       মার্চ ২, ২০০৯ at ৩:৪৩ পুর্বাহ্ন |

    ভাইয়ারা, জানিয়ে দিচ্ছি আমার পরিচিত সবাইকে……ইনশাল্লাহ আল্লাহ যেন শহীদদের জান্নাতবাসী করে

    [ জবাব দিন ]

  27.   rana
       মার্চ ২, ২০০৯ at ৩:৪৭ পুর্বাহ্ন |

    ami ccc groups e mail kore disi

    [ জবাব দিন ]

  28. রকিব (০১-০৭)
       মার্চ ২, ২০০৯ at ৪:০২ পুর্বাহ্ন |

  29.   মান্না
       মার্চ ২, ২০০৯ at ৫:৩৭ পুর্বাহ্ন |

    আপনাদের এই উদ্যেগে কি সাধারণ মানুষ উপস্থিত থাকতে পারে?
    অনেকের ইচ্ছের সঙ্গে সূযোগ মেলেনা। তাই জানতে চাইছি।

    [ জবাব দিন ]

    আশিক (১৯৯৬-২০০২)
        মার্চ ২, ২০০৯ at ৮:৫৬ পুর্বাহ্ন |

    নিশ্চয়ই পারে ভাই……

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মার্চ ২, ২০০৯ at ১:৫২ অপরাহ্ন |

    মান্না ভাই,ক্যাডেট বলে আমাদেরকে সাধারণ মানুষ থেকে দূরে ঠেলে দিলেন??আসতে পারবেনা মানে ১০০ বার পারবে, ১০০০ বার পারবে।আমাকে দেখলেই চিনবেন-আমার “সাইজ” টা আবার একটু ভিন্ন কিনা…জোর গলায় ডাক দেবেন “এই মাসরুফ!”
    বিডিয়ার গেটে দেখা হবে ভাইয়া।ভাল থাকবেন।

    [ জবাব দিন ]

  30. কামরুলতপু (৯৬-০২)
       মার্চ ২, ২০০৯ at ৮:৫১ পুর্বাহ্ন |

    সানাউল্লাহ ভাই ,
    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর পারছিনা ভাইয়া , মনে পড়লেই চোখে পানি আসতেছে। মাঝে মাঝে ক্রোধে অন্ধ হয়ে পড়ছি। চোখের সামনে থেকে এই ঘটনা সরাতে পারছিনা। আপনাদের সাথে থাকতে পারছি না শারিরীকভাবে কিন্তু আমার অন্তর থাকবে আপনাদের কাছে।
    সামিয়া, আমাদের আদরের ছোটবোনটার কথা কোনভাবেই ভুলতে পারছিনা। আল্লাহ ওদের কে শক্তি দিক।
    আমি কম্পিউটার খুলবনা ঠিক করেছিলাম আর কিন্তু পারছিনা কিভাবে যেন এখানে চলে আসি আর কান্না চলে আসে। আর তো ভাল লাগে না।

    [ জবাব দিন ]

  31. তানভীর (৯৪-০০)
       মার্চ ২, ২০০৯ at ৯:২১ পুর্বাহ্ন |

    ভাইয়া, সাথে আছি।

    [ জবাব দিন ]

  32. ত্রিমিতা (৯৬-০০)
       মার্চ ২, ২০০৯ at ৯:৪১ পুর্বাহ্ন |

    এইখানে কেউ cadet college club এর সদস্য থাকলে ওইখানে নোটিশ দিয়ে দিলে ভালো হয় না? অনেক senior ভাইরা তো এই ব্যাপারে কিছু জানেননা।

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        মার্চ ২, ২০০৯ at ৩:৪৩ অপরাহ্ন |

    আপু এখানে আপনাকে দেখে ভাল লাগল। সেই ২০০০ ICCLM কুমিল্লাতে দেখেছিলাম। এখন কোথায় আছেন?

    [ জবাব দিন ]

    ত্রিমিতা (৯৬-০০)
        মার্চ ২, ২০০৯ at ৪:০১ অপরাহ্ন |

    ভাইয়া, আমি মাত্র দেশে ফিরে ঢাকায় একটা চাকরিতে এই মাসে join করেছি। ICCLMC-তে boys cadet দের মনে রাখা খুব মুশকিল। তুমি সিসিবির মাধ্যমে যোগাযোগ রেখো আর ভাল থেকো কেমন?

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        মার্চ ২, ২০০৯ at ৫:০৯ অপরাহ্ন |

    একটা ঘটনা বললে মনে পড়তে পারেঃ আফরোজের স্টেজে কিবোর্ড বাজানোর সময় একটা প্রব্লেম হয়েছিল নইজ দেওয়া নিয়ে। তখন আমাদের কলেজের কিবোর্ডিস্ট হিসেবে আমি সাহায্য করেছিলাম। যদিও পরে সেই প্রব্লেমটার একটা সলিউশন বের করা গেছে।

    [ জবাব দিন ]

  33. মাহমুদ (১৯৯০-৯৬)
       মার্চ ২, ২০০৯ at ১:১৭ অপরাহ্ন |

    সানা ভাই,

    এই উদ্যোগটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি, এটা সফল হবে।

    আমার একটা প্রস্তাব ছিল। – যেহেতু অনেকেই একত্রিত হচ্ছেন, সেখানে কি ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার পাশাপাশি আমরা সিসিবি’র পক্ষ থেকে কিছু করতে পারি না? এই ধরেন, আর্মি অফিসার ও বিডিআর’রা ত সরকারি সহায়তা পাবে, কিন্তু সাধারন পাবলিকের কি হবে (আমার জানা মতে ৪/৫ জন)?

    তাছাড়া, সরকার যেসব সুবিধা দিবে বলেছে তা দীর্ঘমেয়াদী (যেমন, সন্তানদের পড়াশোনা করানো)। এগুলো ত সময়ের সাথে সাথে চাপা পড়ে যেতে পারে আমলাতন্ত্রের নিচে। এর জন্য এমন কিছু করা দরকার যাতে তাদের উপর দীর্ঘমেয়াদে প্রেশার ধরে রাখা যায়।

    ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দিকটা যেন বাদ না পড়ে যায়।

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ২, ২০০৯ at ১:৩৬ অপরাহ্ন |

    ধন্যবাদ মাহমুদ। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ২, ২০০৯ at ২:০৭ অপরাহ্ন |

    সানা ভাই মাহমুদ ভাই একটা ব্লগ ওপেন করেছেন ওটাতে যদি আপডেট দেন খুব ভাল হয় । আর কাউকে যদি একটা ডাটাবেস তৈরির দায়িত্ব দেন তাহল এখুব ভাল হয় ।

    আমি নিজে আসতে না পারলেও আমার সত্বা আপনাদের সাথে থাকবে ।

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ২, ২০০৯ at ২:১৮ অপরাহ্ন |

    আদনান : মাহমুদের ব্লগ সম্পর্কে তো কিছু জানি না। কিভাবে আপডেট দেবো। মাহমুদ বা তুমি চাইলে এটা ওখানে দিয়ে দিতে পারো। আমরা তো যতো বেশি সম্ভব মানুষকে এতে যুক্ত করতে চাই। যতো ভালো পথ আছে সবই এক্ষেত্রে কাজে লাগানো যায়।

    [ জবাব দিন ]

    মাহমুদ (১৯৯০-৯৬)
        মার্চ ২, ২০০৯ at ২:৩৬ অপরাহ্ন |

    সানা ভাই,

    ওই ব্লগটা এখানে http://www.cadetcollegeblog.com/mahmudh/4777

    কিন্তু ওটা তেমন গুছিয়ে লিখতে পারিনি। শুধু প্রসংগটা তুলেছিলাম।

    খুব ভালো হয়, দেশে থেকেই কেউ এই বিষয়টা নিয়ে একটা ব্লগ+ফলো-আপ করলে।

    টাইম-ডিসটেন্স এর জন্য আমার সমস্যা। এখন ১২ঃ৩০ মাঝরাত আমার এখানে। কাজেই……

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ২, ২০০৯ at ২:৩৯ অপরাহ্ন |

    সরি সানা ভাই আমার বলায় ভুল ছিল, আসলে হবে এই ব্লগেরি একটা পোস্ট । উনি একটা পোস্ট দিয়েছেন ওখানে আমরা আলোচনা করছি, এখোনো কোন ডিসিসান হয়নি, আপনার ইনপুট পেলে ভাল হয় ।
    লিন্ক:
    http://www.cadetcollegeblog.com/mahmudh/4777

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ২, ২০০৯ at ৪:২৯ অপরাহ্ন |

    মামুদ এবং আদনান : আরো ভেবে পরে বলবো।

    [ জবাব দিন ]

  34.   Saifullah
       মার্চ ২, ২০০৯ at ২:০০ অপরাহ্ন |

    Salam to all. The idea of gathering in 3rd March is great, however, I will request all of you to remember the departed souls in our everyday prayer which will benefit them most in the hereafter. I have no WORDS to say because I have no explanation about the delay in rescuing. It seems the delay contributed to the make of whole story. I do not know anything inside but pray to Almighty for their departed souls and their left families.

    [ জবাব দিন ]

  35. আদনান (১৯৯৭-২০০৩)
       মার্চ ২, ২০০৯ at ৩:৪৯ অপরাহ্ন |

    সানাউল্লাহ ভাই, সরি, আসতে পারবো না… ৫ তারিখের আগে ঢাকা আসা সম্ভব না। কিন্তু virtually আমার উপস্থিতি থাকবে এটা শিওর থাকেন।

    [ জবাব দিন ]

  36. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       মার্চ ২, ২০০৯ at ৬:৪৭ অপরাহ্ন |

    সানাউল্লাহ ভাই,
    হাজার হাজার মাইল দূর থেকেও অনুভব করতে পারছি এই উদ্যোগের উষ্ণতাটুকু।

    বাংলাদেশের ওই সময়টায় প্রবাসে যেখানে থাকবে- কর্মস্থল বা বাসা সবাই একটা মোম জ্বালিয়ে শহীদদের স্মরণ করো। একটা ফুল মাটির ওপর শুইয়ে দিও।

    নিশ্চয়ই।
    যে যেখানেই থাকি না কেন। ঐখানেই আছি – আপনাদের সাথেই মিশে আছি।

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাদের সবাইকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য।

    [ জবাব দিন ]

  37. Shahnur
       মার্চ ২, ২০০৯ at ৬:৫৪ অপরাহ্ন |

    আমরা কি নিজেদের ক্ষোভ নিয়ে একটু কথা বলতে পারব? নাকি সেখানেও সরকার বা অন্য মহলের শাসন থাকবে?

    [ জবাব দিন ]

    আফতাব (১৯৯৩-১৯৯৯)
        মার্চ ২, ২০০৯ at ৯:১৯ অপরাহ্ন |

    ভাই,
    ক্ষোভ, ঘৃণা নিয়ে যা আলোচনা করার তা ব্লগেই সীমাবদ্ধ রাখাতাই সমীচিন মনে করছি। বিডিআর গেটে আমরা শোক করতেই যাই। আমার মতে ওখানে গিয়ে আমাদের ক্ষোভ প্রকাশ না করে শান্তিপূর্ন কর্মসূচী পালন করাই উচীত হবে।

    ভুল মনে হলে সংশোধন করুন।

    [ জবাব দিন ]

    আশিক (১৯৯৬-২০০২)
        মার্চ ৩, ২০০৯ at ১:১২ পুর্বাহ্ন |

    একমত…

    [ জবাব দিন ]

  38. শওকত (৭৯-৮৫)
       মার্চ ২, ২০০৯ at ৮:৪৪ অপরাহ্ন |

    আসছি কালকে।

    [ জবাব দিন ]

  39. জুবায়ের (১৯৯৯-২০০৫)
       মার্চ ২, ২০০৯ at ৮:৪৫ অপরাহ্ন |

    আসবো

    [ জবাব দিন ]

  40. মারুফ আহ্‌মেদ (১৯৮১-৮৭)
       মার্চ ২, ২০০৯ at ৮:৫৬ অপরাহ্ন |

    সানাউল্লাহ ভাই, এই ধরণের উদ্যোগ গ্রহণ করার জন্যে ধন্যবাদ। ঢাকায় থাকলে অবশ্যই জয়েন করতাম। রাজশাহী থেকে আমার একাত্মতা ঘোষনা করছি। আমাদের গ্রুপ মেইলে এই ইনফর্মেশন দিয়ে দিব।

    [ জবাব দিন ]

  41.    মার্চ ২, ২০০৯ at ৯:৩০ অপরাহ্ন |

    ইনশাআল্লাহ আসবো। যতজনকে পারি মেইল/এসএমএস করে দিচ্ছি।

    [ জবাব দিন ]

  42. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       মার্চ ২, ২০০৯ at ১০:২০ অপরাহ্ন |

    কামরুল, জিহাদ, মুহাম্মদ, রায়হান এবং অন্যরা : আমাদের কর্মসূচি চূড়ান্ত। যতোজনই হোক কাল সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে চলে এসো। আমি আশা করি ওই সময়ের মধ্যে পৌঁছে যাবো।

    ব্যানারের ব্যবস্থা করা দরকার। দিনের মধ্যে প্রিন্ট করে ফেলতে হবে।

    [ জবাব দিন ]

  43. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       মার্চ ২, ২০০৯ at ১০:৩৪ অপরাহ্ন |

    কামরুল : আজ রাতে জায়গাটা একবার রেকি করতে যাবে নাকি?

    [ জবাব দিন ]

        মার্চ ৩, ২০০৯ at ১২:২৩ পুর্বাহ্ন |

    সরি লাবলু ভাই
    বাসায় ছিলাম না। এখন আসলাম । আমি তৈরী। যাবেন এখন?

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ৩, ২০০৯ at ১২:২৬ পুর্বাহ্ন |

    হ্যা আমি তোমাকে তুলে নেবো। কিন্তু ব্যানারের ব্যাপারটা? আমি তো ডিজাইন করে ফেলেছি। তৌফিক একটা প্রশ্ন তুললো। কি করা?

    [ জবাব দিন ]

        মার্চ ৩, ২০০৯ at ১২:৩৬ পুর্বাহ্ন |

    আমার মনে হয় থাকুক এটাই। সমস্যা কি?
    শ্রদ্ধাঞ্জলি দেয়াটাই বড় কথা। জানানোটা বড় নয় কখনোই।

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ৩, ২০০৯ at ১২:৪১ পুর্বাহ্ন |

    বাইর হও, আমি আসতাছি।

    [ জবাব দিন ]

  44. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       মার্চ ২, ২০০৯ at ১১:১২ অপরাহ্ন |

    আমাদের ব্যানার কি এটা হবে?

    নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো

    ক্যাডেট কলেজ ব্লগ @ http://www.cadetcollegeblog.com

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        মার্চ ২, ২০০৯ at ১১:৩৩ অপরাহ্ন |

    আমার মনে হয় ঠিকই আসে :thumbup:

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ৩, ২০০৯ at ১:৫৮ পুর্বাহ্ন |

    ঠিক আছে

    [ জবাব দিন ]

    জুবায়ের (১৯৯৯-২০০৫)
        মার্চ ৩, ২০০৯ at ৯:২০ পুর্বাহ্ন |

    :thumbup:

    [ জবাব দিন ]

    তৌফিক (৯৬-০২)
        মার্চ ২, ২০০৯ at ১১:৪০ অপরাহ্ন |

    লাবলু ভাই, সিসিবির বাইরের মানুষও অংশগ্রহন করবে। তাদের অংশগ্রহনের কথাটা জানানো যায় না কোনভাবে?

    [ জবাব দিন ]

  45. জ়ে এম সারোয়ার মুজিব ( এডিসন) (১৯৭৯-১৯৮৫)
       মার্চ ২, ২০০৯ at ১১:২২ অপরাহ্ন |

    সানাউল্লাহ ভাই, আপনার উদ্যোগের জন্য আপনাকে সালাম জানায় সূদুর লাইবেরিয়া থেকে। আর অন্য সবাইকেও উনাকে সহায়তা দেবার জন্য। আমি এখন সিসিবিতে যোগ দিয়ে নিজেকে ধন্য মনে করছি। :salute:

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ২, ২০০৯ at ১১:৪১ অপরাহ্ন |

    দেশে আসো, তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছে।

    [ জবাব দিন ]

    জ়ে এম সারোয়ার মুজিব ( এডিসন) (১৯৭৯-১৯৮৫)
        মার্চ ৩, ২০০৯ at ১:১৭ পুর্বাহ্ন |

    আমারো ভাইয়া।

    [ জবাব দিন ]

  46. বন্য (৯৯-০৫)
       মার্চ ৩, ২০০৯ at ৩:২৩ পুর্বাহ্ন |

    আসব…

    [ জবাব দিন ]

  47.    মার্চ ৩, ২০০৯ at ৪:৫৩ পুর্বাহ্ন |

    আসবো … …
    আমরা আসবো … …

    [ জবাব দিন ]

  48. সাজ্জাদ (১৯৯২-১৯৯৮)
       মার্চ ৩, ২০০৯ at ৮:০৬ পুর্বাহ্ন |

    ফেসবুক এ একটা event group খোলা যায়। এটা খুব দ্রুত কাজ করে। ঈশ আমিও থাকতে পারতাম!!

    [ জবাব দিন ]

  49. কনক রায়হান (৯৮-০৪)
       মার্চ ৩, ২০০৯ at ১২:৫৩ অপরাহ্ন |

    ব্যাচের সবাইকে বলেছি…ইনশাল্লাহ অনেকেই আসবে

    [ জবাব দিন ]

  50. কামরুলতপু (৯৬-০২)
       মার্চ ৩, ২০০৯ at ৩:৫৭ অপরাহ্ন |

    কেউ কি ব্লগে একটা পোষ্ট দিতে পারবেন মোবাইল থেকে, আমরা যারা যেতে পারব না তারা তাহলে সেটা দেখে নিজেদেরকে যে যেভাবে পারি এক করতে পারতাম আপনাদের সবার সাথে।

    [ জবাব দিন ]

  51. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       মার্চ ৩, ২০০৯ at ৪:১৭ অপরাহ্ন |

    সব ঠিক আছে। অনেক ক্যাডেট আসবে। ব্লগের বাইরেও। কামরুল বা মুহাম্মদ বা জিহাদ বা রায়হান যে কেউ কর্মসূচির পর এটা নিয়ে পোস্ট দিতে পারো। সে প্রস্তুতি নাও। আমি একটা ছোট বিবৃতি তৈরি করছি। মিডিয়ার যারা যাবে তাদের ওইটা দিয়ে দেবো। আমি অবশ্য প্রথম আলো, ডেইলি স্টার ও এবিসি রেডিও কাভার করা নিশ্চিত করেছি। অন্যদের কারো কেউ চেনা থাকলে বলতে পারো। এবিসি ৭টার খবরের পর অনুষ্ঠান চলার সময় লাইভ কাভার করবে।

    আর এবিসির ৯টা ও রাত ১২টার খবরে প্রচার হবে।

    [ জবাব দিন ]

    আশিক (১৯৯৬-২০০২)
        মার্চ ৩, ২০০৯ at ৭:৩৭ অপরাহ্ন |

    পোস্টের সাথে সম্ভব হলে আমাদের জন্য ছবিও……

    [ জবাব দিন ]

  52. ফয়েজ (৮৭-৯৩)
       মার্চ ৩, ২০০৯ at ৬:০১ অপরাহ্ন |

    সানাউল্লাহ ভাই অনেক ধন্যবাদ উদোগটা নেবার জন্য।

    আমি গতকাল ঢাকায় ছিলাম, জানায়ায় গিয়েছিলাম, বুঝেনি তো অফিস, চলে এসেছি গতকালই।

    শারীরিক ভাবে হয়ত থাকবো না, তাতে কি, আমি আছি আমাদের সংগে।

    [ জবাব দিন ]

  53. এহসান (৮৯-৯৫)
       মার্চ ৩, ২০০৯ at ৭:০০ অপরাহ্ন |

    শারীরিক ভাবে হয়ত থাকবো না, তাতে কি, আমিও আছি আমাদের সংগে।

    [ জবাব দিন ]

  54. সাজিদ
       মার্চ ৫, ২০০৯ at ৬:৫৩ পুর্বাহ্ন |

    অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ক্যাডেট কলেজে পড়েছি বলে আরেকবার গর্ব করতে পারলাম।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ৫, ২০০৯ at ৯:৪০ পুর্বাহ্ন |

    :salute: :salute:

    [ জবাব দিন ]

  55. খোরশেদ (৭২-৭৮)
       মার্চ ৫, ২০০৯ at ২:৪৮ অপরাহ্ন |

    প্রিয় সানাউল্লাহ্,

    ‍তোমার‍ লেখাটা পড়লাম। তোমাদের এই মহৎ উদ্যোগের সঙ্গে আমার সম্পূর্ণ সহমর্মিতা প্রকাশ করছি। এই ব্লগটির কথা আমার জানা ছিল না। খুব ভালো লাগলো জেনে। বিশেষ করে তোমরা সবাইকে বাংলায় লিখতে উৎসাহিত করছো দেখে আরো আনন্দিত হয়েছি। হয়তো শুনে থাকবে, বাংলা ভাষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতিকে সংরক্ষণের লক্ষ্যে আমি আমার দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে ২০০৪ সালে দেশে ফিরে চট্টগ্রামে বিশদ বাঙলা নামে একটি প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেছি। আমার এই বিনম্র উদ্যোগে তোমাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি এই সুযোগে।

    ভালো থেকো।

    শুভকামনান্তে,
    খোরশেদ ভাই
    ১৯তম ব্যাচ
    ফৌজদারহাট ক্যাডেট কলেজ

    [ জবাব দিন ]

        মার্চ ৫, ২০০৯ at ৫:০১ অপরাহ্ন |

    আমরা আছি, থাকবো।
    “বিশদ বাঙলা” এর কার্যক্রম নিয়ে একটা ব্লগ দিয়ে ফেলুন ভাইয়া।

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        মার্চ ৫, ২০০৯ at ১১:০৭ অপরাহ্ন |

    খোরশেদ ভাই,

    খুবই ভালো লাগলো আপনাকে এখানে দেখে। কল্পনাও করতে পারিনি। অনেকদিন আপনার সঙ্গে দেখা হয়না।

    ব্লগটা এখন বৈচিত্র্য নিয়ে দাঁড়াচ্ছে। আপনি সময় পেলে এবং দিলে ভীষণ ভালো লাগবে। বিশেষ করে আপনার বিশদ বাঙলা নিয়েই লিখুন না। আমি আপনার সঙ্গে আছি, থাকবো। দেখবেন আরো অনেককে পাশে পাবেন।

    আমাদের অনেকের মাথায় নানা বিষয় গিজগিজ করে। পুরনো এই ক্যাডেটদের অনেকেই নানা কিছু করছে, পড়ছে। আপনাকে পেলে ব্লগটা আরো আকর্ষনীয় হবে।

    ভালো থাকবেন। শুভেচ্ছা।

    ব্লগের বাকি সবার জন্য : খোরশেদ ভাইয়ের মন্তব্যে তোমরা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছো উনার কাজ সম্পর্কে। যে কজন বড় ভাইকে আমি ভীষণ শ্রদ্ধা করি তিনি এদের একজন। উনাকে নিয়মিত পেলে সিসিবি আরো সম্মৃদ্ধ হবে নিশ্চিত।

    [ জবাব দিন ]

        মার্চ ৫, ২০০৯ at ১১:৪০ অপরাহ্ন |

    খোরশেদ ভাই

    সবার পক্ষ থেকে আমার বিনীত অনুরোধ , আপনি এখানে একটু সময় দিন ভাইয়া। আমরা অনেক কিছু শিখতে পারবো তাহলে।

    খুব তাড়াতাড়ি আপনাকে নিয়মিত দেখার আশায় রইলাম আমরা সবাই ।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ৫, ২০০৯ at ১১:৪৪ অপরাহ্ন |

    :hatsoff:

    [ জবাব দিন ]

        মার্চ ৫, ২০০৯ at ১১:৪৩ অপরাহ্ন |

    :thumbup: :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

      অ‍াহমেদ (১৯৭২-১৯৭৮)
        মার্চ ১০, ২০০৯ at ১২:১৮ পুর্বাহ্ন |

    সানাউল্লাহ
    তোমাদের এই মহৎ উদ্যোগের জন্য অন্তর ‍থেেক সাধুবাদ জানাচ্ছি। এই ব্লগটির কথা আমার জানা ছিল না। খুব ভালো লাগলো জেনে।
    বিশ্বাস শুদ্ধতা চাই।
    শুভকামনান্তে,
    অ‍াহমেদ ভাই (১৯৭২-১৯৭৮)
    ১৯তম ব্যাচ
    ফৌজদারহাট ক্যাডেট কলেজ

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        মার্চ ১০, ২০০৯ at ১২:৫৮ পুর্বাহ্ন |

    এই ব্লগটির কথা আমার জানা ছিল না। খুব ভালো লাগলো জেনে।

    আহমেদ ভাই, প্রথমে স্বশ্রদ্ধ :salute:
    শুধু ভাল লাগা প্রকাশ করলেই চলবে না…
    আশা করি আপনি এখানে নিয়মিত হবেন… ;;)
    এটা আমাদের দাবী এবং অধিকার… :-B
    আপনি মাঝে মাঝে সানা ভাইরে পাঙ্গাবেন, আমরা লুকিয়ে লুকিয়ে দেখব-ভাবতেই ভাল লাগছে… :awesome:

    ভাল থাকবেন। :thumbup:

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ১০, ২০০৯ at ১:৩২ পুর্বাহ্ন |

    আপনি মাঝে মাঝে সানা ভাইরে পাঙ্গাবেন, আমরা লুকিয়ে লুকিয়ে দেখব-ভাবতেই ভাল লাগছে

    সানা ভাই, জরুরি মিটিং ডাকেন (কেক সহ)

    [ জবাব দিন ]

    মহিউদ্দিন আহমেদ শিকদার (৭২-৭৮)
        মার্চ ১৫, ২০০৯ at ১:৩৭ পুর্বাহ্ন |

    ‍িপ্রয় জুনায়েদ
    পাঙ্গানোর সময় ‍িক এখন অার অাছেরে ভাই? অব্যশ্যই আ‍িম এখানে নিয়মিত হ‍বো।
    কত কথা-কত স্মৃ‍িত ম‍‍নের দুয়ারে কড়া না‍ড়ে।
    “সোনার খঁাচার ‍িদনগু‍িল” কোথায় ‍গেল?
    অাহমেদ

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ১৫, ২০০৯ at ৮:২৮ পুর্বাহ্ন |

    আহমেদ ভাই এর আগমন…।। রকিব কই? x-( :teacup: দে

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard