random header image

শিথিলায়ন

ঘুম ধরানো আরাম বলয়, হালকা বোজা চোখ
মনের মাঝে চিন্তাগুলো একটু শিথিল হোক;
শ্বাস-প্রশ্বাসের উঠা-নামায় ছন্দ হবে ঢিল,
মনের সাথে ভাবের সাথে প্রকৃতির এ কি মিল!
গাত্রে যত দূষণ সবই হারাবে বাতাসে,
ধীরে ধীরে শরীর যেন শান্ত হয়ে আসে;
গভীর কল্পদেশে এবার হবে ভেসে যাওয়া ~
থিতিয়ে যাওয়া শরীর উড়ায় কোন উত্তুরে হাওয়া!
অস্তিত্বের পরিচয়ে শুধুই আমার মন
চিন্তাশক্তির নিমজ্জনে করে বিচরণ।
হৃদয়ে যদি থাকে কোনো অস্থিরতার দাগ,
প্রশান্তির স্পর্শে তারা ধুয়ে-মুছে যাক!
এবার হবে যাত্রা শুরু নীলাভ আলোক-রথে;
চড়লো চেতন, শান্ত ভীষণ মনের বাড়ির পথে।
উনিশ থেকে গণনা শুরু, শুন্যে অবস্থান
অপার সুখের বিলাস এখন মনে বিরাজমান।
ফটক খুলে প্রবেশ করি কল্প-স্বর্গলোকে –
সব কিছু কি মধুর, রাতে কিংবা দিবালোকে!
আবেশ যেন বিশেষ কোনো ভাললাগার ঘ্রাণ
আকাশ দূরে প্রকৃতিরে সাজাচ্ছে আপ্রাণ।
বাড়ির পাশে দিঘির জলে সেই বর্ণীল ছাপ,
প্রশান্তির স্পর্শে এ মন হারায় সব উত্তাপ…
ঘুরি-ফিরি, দেখি আমার প্রিয় দৃশ্যায়ন;
ভাবিঃ চলুক মনের-ভাবের অনন্ত কথন!
হাজার জটিলতার মাঝে শান্তি-সুখের ছোঁয়া
মনকে করে সতেজ দারুণ, কলুষতা-ধোয়া।
ভাল লাগায় পূর্ণ করে আমার মনের ভাঁজ
শুরু করি ফিরতি যাত্রা এবার তবে আজ!
শুন্য থেকে আবার গুনি, বিরতি দেই সাতে;
ফিরে আসি বাস্তবতায়, অতিচেতনা হতে।
শিথিলায়ন প্রকৃয়ার এই সহজ সম্পাদন
এর-ই সাথে হইল আমার ধ্যানের সমাপন।

শেয়ার করুন
৪ votes, average: ৩.০০ out of ৫৪ votes, average: ৩.০০ out of ৫৪ votes, average: ৩.০০ out of ৫৪ votes, average: ৩.০০ out of ৫৪ votes, average: ৩.০০ out of ৫ (ভোট, ৩.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৫ টি মন্তব্য

  1. রানা (৯৬-০২)
       মে ৩১, ২০০৯ at ৩:০৬ অপরাহ্ন |

  2. রানা (৯৬-০২)
       মে ৩১, ২০০৯ at ৩:০৮ অপরাহ্ন |

  3. আহসান আকাশ (৯৬ - ০২)
       মে ৩১, ২০০৯ at ৩:২৮ অপরাহ্ন |

    zzzzzzzzzzzzzzzzzzzzz :P

    [ জবাব দিন ]

  4. mcctuhin
       মে ৩১, ২০০৯ at ৫:১৩ অপরাহ্ন |

  5. তানভীর (৯৪-০০)
       মে ৩১, ২০০৯ at ৫:৪১ অপরাহ্ন |

    ভাইরে..কি লিখলা এইটা??
    কয়েকবার পড়তে হবে মনযোগ দিয়ে। :dreamy: :dreamy:

    [ জবাব দিন ]

  6. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       মে ৩১, ২০০৯ at ৬:২১ অপরাহ্ন |

  7. রবিন (৯৪-০০/ককক)
       মে ৩১, ২০০৯ at ৬:৩৩ অপরাহ্ন |

  8. mcctuhin
       মে ৩১, ২০০৯ at ৬:৫৯ অপরাহ্ন |

    অ্যানায়ন, ক্যাটায়ন, শিথিলায়ন … বুঝি নাই :-?

    [ জবাব দিন ]

  9. আদনান (১৯৯৪-২০০০)
       মে ৩১, ২০০৯ at ৭:১৮ অপরাহ্ন |

    এইটা কি গান? কে যেন ১ তারা রেটিং দিছে, কিছু বুঝেনাই মনে হয় :dreamy:

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        জুন ১, ২০০৯ at ১০:২৯ অপরাহ্ন|

    ১তারা রেটিং টা দিসে Probably আমার বাপ (আপনাগো আনোয়ার ভাই হবে)… যে বোঝার ঠিক-ই বুচ্ছে :)

    [ জবাব দিন ]

  10. মইনুল (১৯৯২-১৯৯৮)
       মে ৩১, ২০০৯ at ৭:৪৯ অপরাহ্ন |

    এইটা কি তোমার লেখা ??? সুন্দর হয়েছে।
    তবে শিথিলায়ন প্র্যাক্টিক্যালের জন্যে কবিতার চাইতে গদ্যটাই বেশী উপযোগী মনে হয়।

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        জুন ১, ২০০৯ at ১০:২৮ অপরাহ্ন|

    আরে ভাই এমনি-ই লিখসি… প্র্যাকটিকালি করার জন্য তো এটা না। ওর জন্য তো ঐ সিস্টেম ফলো করে যাইতে হবে… সেটাই কবিতার মত করে একটু বলার চেষ্টা আর কি!!

    [ জবাব দিন ]

  11. ইউসুফ (১৯৮৩-৮৯)
       জুন ১, ২০০৯ at ১১:২৭ অপরাহ্ন |

    আদনান, কিছু কি খাওয়া শুরু করছিস নাকি??? :( :(

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        জুন ১, ২০০৯ at ১১:৩৩ অপরাহ্ন|

    মামা, ট্যাগ দেখো। ;)

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard