random header image

ডেটলাইন – ২৫ সেপ্টেম্বর, ২০০৯

প্রিয় ভাই বোনেরা,
আসসালামুআলাইকুম।
কোন সাহিত্য ভা ভূমিকা ছাড়া সরাসরি মূল বক্তব্যে চলে আসি। কামরুলের পোস্টে আপনারা সবাই আমার বর্তমান স্ট্যাটাস জেনে গেছেন। ব্যাপারটি কিভাবে ঘটেছে তা এখনো আমার কাছে কেমন যেন মিস্ট্রি মনে হচ্ছে। আমার জন্য পাত্রী খোঁজা হচ্ছে ব্যাপারটা আমি হাল্কা জানতাম। কিন্তু কোথায় কিভাবে কি হচ্ছে তা জানা ছিলোনা। বাবা-মা’র কাছে শুধু এটুকু বলা ছিল, বিয়ের ব্যাপারে আমার নিজস্ব কোন পছন্দ নেই। ওনারা আমার জন্য যেই মেয়েটিকে বেছে নেবেন আমি নির্দ্বিধায় তাকে আমার জীবন-সঙ্গিনী হিসেবে মেনে নেব (আমার বাবা-মা তাঁদের সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ মেয়েটিকেই তাদের ছেলের জন্য বেছে নেবেন – সেই দৃঢ় বিশ্বাস থেকেই আমার এই সিদ্ধান্ত)। বাবা-মা আমার কাছ থেকে এই সিদ্ধান্ত জানার পরে তাঁদের মত করে কাজে লেগে গিয়েছিলেন।
ঈদের ছুটিতে যেয়ে ডিটেইলস জানতে পারলাম যে আমার আকদ এর তারিখ ২৫ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। কণের পরিচয় জানতে চাইলাম। ওনারা জানালেন ক্যাপ্টেন মিশকাত (৪৮বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স) নামের জনৈক অফিসার-কে ওনারা পুত্র বধূ হিসেবে ঠিক করেছেন। একই পেশায় থাকলেও ক্যাপ্টেন মিশকাত-কে আমি কখনো দেখিনি এবং কোন প্রকারের পরিচয়ও হয়নি কখনো। ক্যাপ্টেন মিশকাত এবং আমার ছোট ভাই (লেঃ রায়হান ৫৫ দীর্ঘ মেয়াদী কোর্স) এর সাথে রাজেন্দ্রপুর সেনানিবাসে একটি কোর্স করছে। অন্য আরেকজন অফিসার এবং আমার ভাই দুই পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দেয়ার পরে উভয় পরিবারের মুরুব্বীরা ব্যাপারটি সামনে এগিয়ে নিয়ে যান। অবশেষে ২৫ সেপ্টেম্বর ২০০৯ তারিখ ১৬০০ ঘটিকায় আমার এবং মিশকাতের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।
পুরো ব্যাপারটিতে আমি রিএ্যাকশন টাইম খুবই কম পেয়েছি। ফলশ্রুতিতে কাউকে তেমন কিছু জানাতে পারিনি। তবে আকদের উদ্দেশ্যে যাবার পূর্বে প্রিন্সিপ্যাল স্যারের অনুমতি নিতে ভূলিনি। সিসিবির প্রিতিনিধি হিসেবে তখন কামরুল আর সার্বজনীন “জামাই” মাস্ফ্যু কে বেছে নিলাম। কিন্তু ওরা তখনও জানেইনা যে কি কারণে ওদেরকে আসতে বলেছি। কামরুলের একটি অতি গুরুত্বপূর্ণ কাজ থাকায় আসতে পারেনি। কিন্তু মাস্ফ্যু সব কিছু ছেড়ে-ছুড়ে (এমনকি আন্টি বাসায় না থাকায় বাসা পাহাড়া দেবার মত গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়েও) এসেছিল। কৃতজ্ঞতা মাস্ফ্যু’র কাছে – আমাকে আশাহত না করার জন্য। সিসিবি থেকে কেউ না থাকলে আসলেই কষ্ট পেতাম। আশা করি যখন রিসেপশন এর আয়োজন করা হবে তখন সবাইকে দাওয়াত করতে পারবো। প্রত্যাশা, সবাই আমার এই অপারগতাটুকু মেনে নেবেন।

দিহান ভাবীপ্পুকে কি বলে যে ধন্যবাদ দেব তা বুঝে উঠতে পারছিনা, সাত সমুদ্র তের নদী দূর থেকে মুঠোফোনে আমাকে এবং আমার নববধুকে অভিনন্দন জানানোর ব্যাপারটা সত্যিই আমাকে যথেষ্ঠ আলোড়িত করেছে।
পরিশেষে সবার কাছে আমি এবং আমার স্ত্রী (কেমন কেমন জানি লাগছে এভাবে লিখতে!!!!) দোয়া চাচ্ছি। আমরা দু’জন যেন পরস্পরের কাছে স্বচ্ছ্ব, নির্ভরশীল এবং বিশ্বস্ত থেকে দাম্পত্য জীবনে সুখী হতে পারি সবাই দয়া করে অন্তর থেকে আল্লাহ’র কাছে এই দোয়াটি করবেন।

02

03

08

09

10

11

12

সবাই ভালো থাকবেন।

৪ votes, average: ৪.০০ out of ৫৪ votes, average: ৪.০০ out of ৫৪ votes, average: ৪.০০ out of ৫৪ votes, average: ৪.০০ out of ৫৪ votes, average: ৪.০০ out of ৫ (ভোট, ৪.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৪১ টি মন্তব্য

  1. রাশেদ (৯৯-০৫)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:২৪ অপরাহ্ন |

    অভিনন্দন আহসান ভাই :clap:
    আহসান ভাই এই খুশীতে ফ্রীজ থেকে একটা মিষ্টি দেন :D

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:৪৪ অপরাহ্ন |

    রাশেদ,
    ধন্যবাদ…
    ফ্রিজ তো মনে হয় খোলা-ই আছে…

    [ জবাব দিন ]

  2. কামরুল হাসান (৯৪-০০)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:২৫ অপরাহ্ন |

    পুরো ব্যাপারটিতে আমি রিএ্যাকশন টাইম খুবই কম পেয়েছি।

    :khekz: :khekz:

    ব্যাচেলর সিসিবি ক্লাব থেকে আহসান ভাইকে একটা ফেয়ারওয়েল দেয়া হোক।

    আপনার এবং ভাবি’র জন্য অনেক অনেক শুভ কামনা, আহসান ভাই।

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:৪৫ অপরাহ্ন |

    কেমস,
    ধন্যবাদ…
    ফেয়ারওয়েল দিও…অসুবিধা নাই…বউ নিয়া চলে আসতে পারি…
    আর তোমার হাসির কারণটা কি?

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৪:৫৮ পুর্বাহ্ন |

    ওই যে বললেন , পুরো ব্যাপারটিতে আমি রিএ্যাকশন টাইম খুবই কম পেয়েছি।
    , শুইনা হাসি আসলো, বিপদ কী আর বলে কয়ে আসে ! :grr:

    অফটপিকঃ
    আপনার শেরোয়ানীটা রাইখা দিয়েন, কাইয়ুম ভাই আর আমার লাগবে। জামা-কাপড়ের যা দাম। :P

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১, ২০০৯ at ১১:১৩ অপরাহ্ন |

    অসুবিধা নাই…
    ড্রাই ওয়াশ কইরা তুইলা রাখুমনে…

    [ জবাব দিন ]

  3. রাহাত ইবনে রফিক (০০-০৬)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:৩৩ অপরাহ্ন |

    “আহসান ভাইকে জীবিত থেকে বিবাহিত হবার কারনে congratulations ” :D
    (ডায়লোগটা আমার না…ফেইসবুক থেকে মারছি :P )

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:৪৬ অপরাহ্ন |

    হুমমম…তার মানের কি আমার এখন জীবন নাই????? :-/

    [ জবাব দিন ]

        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১১:৫৯ পুর্বাহ্ন |

    :D

    [ জবাব দিন ]

  4. আহসান আকাশ (৯৬-০২)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:৪০ অপরাহ্ন |

    অভিনন্দন আহসান স্যার ও স্যার/ ভাই ও ভাবী :D

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:৫৩ অপরাহ্ন |

    আহসান,
    ধন্যবাদ। স্যার/ভাবীকে জানিয়ে দেয়া হবে…

    [ জবাব দিন ]

  5. আহমদ (৮৮-৯৪)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:৪১ অপরাহ্ন |

    “জনতা জনার্দন … শুনে হবেন বড়ই প্রীত … পুরুষ মানুষ দুপ্রকার … জীবিত, বিবাহিত”

    good luck দোস্তো …

    সৈয়দ মুজতবা আলীর লেখা ‘মার্জার নিধন কাব্য’-টা পড়া এখন তোর জন্য খুবই জরুরী।

    :khekz:

    off topic: ‘মার্জার’ means বিড়াল
    :khekz:

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:৫৫ অপরাহ্ন |

    বন্ধু,
    তার মানে কি আমার এখন জীবন নাই?
    থ্যাঙ্কু…
    বিড়াল নিধনের কাব্যের উল্লেখযোগ্য অংশগুলো লিখে ফেল পোস্ট আকারে…

    [ জবাব দিন ]

    আহমদ (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১০:০৪ অপরাহ্ন |

    ok দোস্তো … একটু সবুর কর। আমি ঢাকার বাইরে। ডাকায় এসে নেই আগে। তোদের জন্য শুভকামনা রইল।

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১০:০৯ অপরাহ্ন |

    কুনো অসুবিধা নাই বন্ধু। অপেক্ষায় রইলাম।

    [ জবাব দিন ]

  6. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:৫০ অপরাহ্ন |

    আবারও শুভেচ্ছা বস।
    ভাবীকেও শুভেচ্ছা – মিশনে পাশাপাশি ইউনিটে ছিলাম :) :P

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:৫৯ অপরাহ্ন |

    সায়েদ,
    ধন্যবাদ।
    তাই নাকি? তাইলে এখন কি তোমারে মিশনের পাড়াতো শ্যালক কমু নাকি?

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১১:৩৩ অপরাহ্ন |

    :)) :))

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১২:২১ পুর্বাহ্ন |

    পাড়াতো শ্যালক

    :D :D :D :D :P :P

    [ জবাব দিন ]

    সিরাজ (৯৪-০০)
        অক্টোবর ২, ২০০৯ at ২:২৭ পুর্বাহ্ন |

    আমিও

    পাড়াতো শ্যালক

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        অক্টোবর ২, ২০০৯ at ২:৩৫ পুর্বাহ্ন |

    মিশনে যেহেতু ছিলি সেহেতু ‘মিশনারী শ্যালক’ও বলা যায়। :grr:

    [ জবাব দিন ]

  7. রকিব (০১-০৭)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:৫২ অপরাহ্ন |

    ভাইয়া, ভাবীরে সালাম দিয়েন। :salute:
    নতুন জীবনের শুরু থেকেই আনন্দের ঢল নেমে আসুক- এই দোয়া, প্রত্যাশা সবসময় থাকবে।
    আপনার রিসেপসনে যাইতে মঞ্চায়, কিন্তু টাইমিং বোধহয় মিলবে না। :-? :-?
    অফটপিকঃ জোড়ি নাম্বার ওয়ান। :shy: :shy:

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১০:০০ অপরাহ্ন |

    রকিব,
    অনেক অনেক ধন্যবাদ। সালাম পৌঁছে দেব ইনশাল্লাহ।
    টাইমিং মিলবেনা কেন?
    আবারো ধন্যবাদ।

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১১:৩৫ অপরাহ্ন |

    আচ্ছা,রকিবকে আপনের রিসিপশনের দিন চা সাপ্লাইয়ের কন্ট্রাক্টটা দেওন যায় না?এই রকিব, খবরদার প্রোডাকশন কস্টের বেশি একটা পয়সাও নিবিনা কইলাম x-(

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১, ২০০৯ at ১১:১৪ অপরাহ্ন |

    মাস্ফ্যু,
    ওকে… ডান…

    [ জবাব দিন ]

  8.    সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ৯:৫৪ অপরাহ্ন |

    “অভিনন্দন আহসান স্যার ও মিশকাত স্যারকে,আহসান স্যারের সাথে কখনো চাকরী করার সৌভাগ্য না হলেও মিশকাত স্যারকে আমরা পেয়েছি বি এম এ তে ট্রেনিং চলাকালীন সময়ে………দুইজনের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি।”

    এখন ক্যাডেট টাইপ কথায় আসি।আহসান ভাই…রিসেপশনে দাওয়াত দিতে ভুইলেন না।সিসিবি কিন্তু ছেড়ে দিবে না।মু হা হা হাহাহাহাহাহাহা

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১০:০৪ অপরাহ্ন |

    আসিফ,
    ধন্যবাদ।
    বিএমএ’তে কেমন দেখছো তোমাদের স্যারকে? কড়া নাকি মায়াবতী? ;)
    ইনশাল্লাহ ভুলবোনা দাওয়াত দিতে।

    [ জবাব দিন ]

        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১০:১২ অপরাহ্ন |

    বি এম এ তে ক্যাডেট ছিলাম তখন স্যার।ক্যাডেট এর জন্য মায়া বলে কিছু আছে স্যার কন??
    কিন্তু আপনার জন্য ভাবীস্যারের মায়া ছাড়া আর কিছু থাকবেনা।১০০% শিউর। :D :D :D :party: :party: :party:

    এখন মনে পরতেছে স্যার,আপনার নাম আমি possibly শুনেছি আমাদের প্যারাট্রুপার পার্টির কাছে।রায়হান স্যারের পাস-আউটের সময় বোধহয় একবার দেখছিও। :D :D :D

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১, ২০০৯ at ১১:১৬ অপরাহ্ন |

    আপনার জন্য ভাবীস্যারের মায়া ছাড়া আর কিছু থাকবেনা।১০০% শিউর।

    আমিন।

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        অক্টোবর ২, ২০০৯ at ১:৩৫ পুর্বাহ্ন |

    ইয়ে আহসান ভাই, আপনার আর ভাবীর হাত ধরে তোলা প্রোফাইল পিকচারটা বড়ই মনকাড়া :shy: আমারো একদিন আমার ইয়ের সাথে এইরাম ছবি তুলতে মঞ্চায় :shy:

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:৪৩ পুর্বাহ্ন |

    মাস্ফ্যু,
    তোমার কি ইরাম ছবি তুলা এখনো বাকি আছে নিকি?????

    [ জবাব দিন ]

  9. দিহান আহসান
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১০:০৩ অপরাহ্ন |

    আহসান ভাই ও ভাবীকে আবারো অনেক অনেক অভিনন্দন। :D

    এদের কথায় কান দিয়েননা, ;))

    সুখী হোক আপনাদের দাম্পত্য জীবন, ভালো থাকুন, আনন্দে থাকুন সবসময় … :)

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১০:১১ অপরাহ্ন |

    ধন্যবাদ ছোট আপু।
    ফোনটা আসলেই আনএক্সপেক্টেড ছিলো। আর সে কারণেই আমি এবং আমার বউ দু’জনেই খুব বেশী মাত্রায় মুভড হয়েছিলাম।

    [ জবাব দিন ]

  10. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১০:১৯ অপরাহ্ন |

    আহসান ভাই,
    সিসিবি ব্যাচেলরস ফোরাম কর্তৃক আরোপিত ব্যান উঠে গ্যালেও, ভালোবাসার আবৃত ব্যান যেন চিরদিন আপনাদের উপর থাকে সেই কামনা করি। :)

    ব্যাচেলর সিসিবি ক্লাব থেকে আহসান ভাইকে একটা ফেয়ারওয়েল দেয়া হোক।

    আপনার এবং ভাবি’র জন্য অনেক অনেক শুভ কামনা, আহসান ভাই।
    সুখী হোক আপনাদের দাম্পত্য জীবন, ভালো থাকুন, আনন্দে থাকুন সবসময় … :)

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১, ২০০৯ at ১১:১৭ অপরাহ্ন |

    কাইয়ূম,
    অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসার ব্যান দেয়ার জন্য।
    আমাদের জন্য দোয়া করো ভাইয়া।

    [ জবাব দিন ]

  11. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১০:৩৩ অপরাহ্ন |

    অভিনন্দন আবারো আহসান। মিশকাতকে ভারচ্যুয়ালি না, প্রথমে ফোনে তারপর সামনা-সামনি অভিনন্দন জানাবো। আইসক্রিম ক্লাবে তো ঢুকে গেলা। বউ মানে আমার বোনরে নিয়া অফিসে আসলে ওইটা পাইবা, নাইলে শুধু রং চা!! :grr: :grr: :grr:

    এইবার প্রোফাইলের ছবিটা পাল্টাও। জলদি…….. :frontroll: শুরু করার আগেই!! নইলে পোলাপাইন কি কইবো, আমি ওইটা কইতে চাই না!! ;;; ;;; ;;;

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১০:৪৪ অপরাহ্ন |

    আহসান ভাই, প্রোফাইলে পিচ্চির ছবি দেয়াতে শুভ কাজ হয়ে গ্যালো। এখন যদি প্রোফাইলে ওই পিচ্চির বিয়ের একটা ছবি দিয়ে দেন তাইলে :-B ;))

    আইসক্রিম ক্লাবে তো ঢুকে গেলা। বউ মানে আমার বোনরে নিয়া অফিসে আসলে ওইটা পাইবা, নাইলে শুধু রং চা!!

    লাবলু ভাইয়ের পক্ষপাতিত্ব দিন দিন সেরকম চরম আকার ধারণ করছে :(

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১০:৫২ অপরাহ্ন |

    ভাইয়া, দেরী না করে আপনিও শুভকর্মটা সেরে ফেলেন, পক্ষপাতিত্ব আপনার ভাগেও পড়বে। :grr: :grr:

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১১:০০ অপরাহ্ন |

    :gulli2: :gulli2: :gulli2:
    :khekz: :khekz: :khekz:
    :khekz: :khekz: :khekz:
    ~x( ~x( ~x(

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১২:২২ পুর্বাহ্ন |

    ঠিক ঠিক :D :D

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ২:৫৮ পুর্বাহ্ন |

    লাবলু ভাইয়ের পক্ষপাতিত্ব দিন দিন সেরকম চরম আকার ধারণ করছে

    পক্ষপাতিত্বটা কি শুধু একা লাবলু ভাই’ই করে??? :grr: :grr:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৫:২১ পুর্বাহ্ন |

    না আরো একজনও করে দেখসি ইদানিং, তার ব্যাঞ্চামু নাকি :grr:

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৫:২৩ পুর্বাহ্ন |

    কাইয়ূম ভাই, আহসান ভাইয়ের মতো এইরকম একটা পোষ্ট দ্যান।

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৬:৫২ পুর্বাহ্ন |

    কে সে ব্যক্তি??? ঝাতি ঝান্তে চায় … :grr: :grr:

    [ জবাব দিন ]

    তৌফিক (৯৬-০২)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:৪৬ অপরাহ্ন |

    আপনের অফিসে তাইলে যে কোনদিন গিয়া হানা দিব। বউয়ের পরীক্ষাটা শেষ হোক। :grr: :grr: :grr:

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১, ২০০৯ at ১১:২০ অপরাহ্ন |

    সানাউল্লাহ ভাই,
    এত্তদিন অন্যরা আইস্ক্রীম খাইছে আর আমি দেখছি…এখন আমার খাবার সুযোগ আসছে…আমি কি আর এই সুযোগ হাতছাড়া করবো?????

    আর ইয়ে…মানে প্রোফাইল পিকচার বদলাইয়া ফালাইছি…শত হইলেও প্রিন্সিপ্যাল স্যারের নির্দেশ বলে কথা…

    [ জবাব দিন ]

  12. সেলিনা (১৯৮৮-১৯৯৪)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১০:৪৯ অপরাহ্ন |

    অভিনন্দন আহসান এবং ভাবী।
    নতুন জীবনের শুভেচ্ছা।
    ভালোবাসার চোরাগোপ্তা আক্রমনে (কমান্ডোতো তাই) তোদের জীবন ভরে থাকুক আজীবন। :D ;)

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৫:২৪ পুর্বাহ্ন |

    সেলিনাপু, আমরা তো সিভিল সোসাইটি, আমাদেরকে কী শুভেচ্ছা দিবেন ঐ টাইমে? ভালোবাসার সুশীল আক্রমনে তোদের জীবন ভরে থাকুক আজীবন। :D ;) এইরকম? :D

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৫:৩৬ পুর্বাহ্ন |

    ইয়ে মানে, কাইয়ুম ভাই ‘ঐ টাইম’ টা কী জিনিস? :grr:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৫:৫৩ পুর্বাহ্ন |

    বুঝলিনা? B-) ঐ টাইমটা সেই টাইম যে টাইমে টাইম মতন টাইম নিয়া টাইম নষ্ট করে লুক জন :grr: :grr:

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৬:৫১ পুর্বাহ্ন |

    ঐ টাইমটা সেই টাইম যে টাইমে টাইম মতন টাইম নিয়া টাইম নষ্ট করে লুক জন

    ~x( :bash:

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৯:৩১ পুর্বাহ্ন |

    ঐ টাইমটা সেই টাইম যে টাইমে টাইম মতন টাইম নিয়া টাইম নষ্ট করে লুক জন

    :boss: :boss: :boss: :boss: :boss:
    ki dili re mama !!!!!!!!! …….

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১০:০১ পুর্বাহ্ন |

    :D :hug:

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৪:৫৮ অপরাহ্ন |

    মাথায় ধান্ধা লাইগা গেল তো…

    [ জবাব দিন ]

    সেলিনা (১৯৮৮-১৯৯৪)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৯:০৯ পুর্বাহ্ন |

    এই এক কমেন্ট লেইখা নিজের প্রতিভায় নিজেই অনেকক্ষন টাশকি খাইয়া ছিলাম।
    চিন্তা কইরোনা, তোমার নম্বর যখন আসবে তখন নিশ্চয়ই কোন না কোন বুদ্ধি পাবো, আর না হলে তোমার সুশীল আক্রমনের বুদ্ধিতো রইলোই। :D :D

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১, ২০০৯ at ১১:২২ অপরাহ্ন |

    সেলিনা,
    বন্ধু ধন্যবাদ।
    দোয়া করিস রে…

    [ জবাব দিন ]

  13. নাজমুল (০২-০৮)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১১:০৩ অপরাহ্ন |

    অভিনন্দন আহসান ভাই
    আহসান ভাই এই খুশীতে ফ্রীজ থেকে একটা মিষ্টি দেন
    আহসান স্যার ও মিশকাত স্যারের জন্য রইল অনেক শুভ কামনা
    দাওয়াত দিলে স্যার এর জন্য অনেক বড় ২টা গিফট নিয়ে আসব B-)
    তবে আজকে আহসান স্যার কে ফোন দিলাম উনি রিসিভ করলেননা :( হয়তোবা আর্মিতে গেলে আহসান স্যার কে ভাই বলতে পারতাম :(

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১, ২০০৯ at ১১:২৭ অপরাহ্ন |

    নাজমুল,
    ফ্রিজ খোলা আছে…যত্ত খুশী মিষ্টি খাইয়া ফালাও…
    দাওয়াত ইনশাল্লাহ পাবা… গিফট এর প্রয়োজন নাই…শুধু আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবা, তাতেই হবে…। ফোনের ব্যাপারটার জন্য আমি স্যরি। আচ্ছা, আমি কি তোমাকে ভাই বলতে মানা করেছি বলো?
    এখন জোরসে আহসান ভাই বইলা একটা ডাক দাও…

    [ জবাব দিন ]

  14. জুনায়েদ কবীর (৯৫-০১)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১১:০৪ অপরাহ্ন |

    বস, তাড়াতাড়ি প্রোফাইল পিক্স বদলান…পোলাপাইন যে পংটা আবার নতুন দাবী শুরু করে দেবে…:P

    আবারো অভিনন্দন ও শুভেচ্ছা…

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১, ২০০৯ at ১১:৪৪ অপরাহ্ন |

    পোলাপান পুংটা না খালি তুমি পুংটা…?

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        অক্টোবর ২, ২০০৯ at ১:৩৭ পুর্বাহ্ন |

    আমিও পুংটা :shy:

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:৪৪ পুর্বাহ্ন |

    তা আর বলতে… :P

    [ জবাব দিন ]

  15. মইনুল (১৯৯২-১৯৯৮)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১১:১৬ অপরাহ্ন |

    অভিনন্দন আহসান ভাই এবং ভাবী ……
    আশা করি আপনাদের নতুন জীবন আপনাদের কল্পনার থেকেও সুন্দর হোক …… :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১, ২০০৯ at ১১:৪৫ অপরাহ্ন |

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়ারা…
    দোয়া করো…

    [ জবাব দিন ]

  16. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১১:২৮ অপরাহ্ন |

    আহসান ভাই,আপনার বিয়ে নিয়ে এই ব্লগে সবচেয়ে বেশি লাফালাফি করে মাথা খাওয়া লোকের মিছিলে আমার নাম মনে হয় সর্বাগ্রে কয়েক জনের মধ্যেই থাকবে।আমার জীবনের একটা বড় সৌভাগ্য যে লাফালাফি করে শেষমেষ আপনার আকদে উপস্থিত থাকতে পেরেছিলাম।আমার আম্মুকে বললাম আপনার কথা-কিভাবে আপনাদের বিয়ে ঠিক হল সেটাও বললাম।আম্মু খালি একটা কথা বললেন-” এই যুগে এমন ছেলেও আছে?!ওর সাথে সব সময় ভালমত যোগাযোগ রাখবি-দেখে শুনে তুই যদি কিছু শিখিস…”

    আকদের খানাদানা সেইরকম মজা ছিল-কাচ্চি বিরিয়ানি,মুরগির রোস্ট সাথে গরুর ঝাল মাংস-বিয়ের পর খানাদানা শুরু হতে প্রায় ৪ টা বেজে গিয়েছিল,তাই ক্ষুধা পেটে যা একটা খাওয়া দিলাম তা আর বলার মত না!

    গেট ধরার সময়ও অনেক মজা করেছিলাম-গেট ছাড়বেনা এরকম শোরগোল উঠতেই আমি লুকিয়ে ভিতরে গিয়ে বললাম-”জামাই কিন্তু কমান্ডো-দুর্গম দূর্গও উনার কাছে কোন ব্যাপার না আর এইটা তো বিয়ের গেট”।এটা শুনেই কিনা কে জানে-৫ মিনিটের মধ্যে দেখি দুই পক্ষ একটা মীমাংসায় এসে গেট খুলে আহসান ভাইকে ভিতরে নিয়ে গেল।

    তারপর আর কি-সেই চিরাচরিত কোরবানির কাহিনী! তবে কোরবানি হোক আর যা-ই হোক,ভাইয়া আর ভাবি দুইজনকেই অনেক মানিয়েছে।

    উনাদের সর্বাঙ্গীন সুন্দর ভবিষ্যৎ কামনা করছি!

    অফ টপিক- খাওয়া শর্ট পরেছিল কিনা তা জানিনা-আমাকে একটু আগেই চলে আসতে হয়েছিল কিনা!

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১২:২৪ পুর্বাহ্ন |

    খাওয়া শর্ট পরেছিল কিনা তা জানিনা-

    হুম,….আবার রিমাইন্ডারও দেয়।

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১, ২০০৯ at ১১:৫২ অপরাহ্ন |

    মাস্ফ্যু,
    আমি কৃতজ্ঞ তোমার প্রতি যে তুমি অনেক ইম্পর্টেন্ট কাজ রেখেও আমার সাথে গিয়েছিলে। কিন্তু তোমার প্রতি যতটুকু কেয়ার নেয়া প্রয়োজন ছিলো, তা আমি পারিনি। আশা করি ব্যাপারটা তুমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। আর মাঝখানের ঝুট-ঝামেলার কারণে আরো পারিনি।
    প্লিজ বাডি, কিছু মনে রেখোনা।

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        অক্টোবর ২, ২০০৯ at ১:৩৭ পুর্বাহ্ন |

    আহসান ভাই,এইরাম কথা কইলে কিন্তু ভ্যা কইরা কাইন্দা দিমু :(( :((

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:৪৫ পুর্বাহ্ন |

    সাদ মনের মানুষগুলি-ই এভাবে কান্না করতে পারে…

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:৪৬ পুর্বাহ্ন |

    স্যরি,
    সাদা মনের হবে…

    [ জবাব দিন ]

  17.    সেপ্টেম্বর ২৭, ২০০৯ at ১১:৫৮ অপরাহ্ন |

    অভিনন্দন আহসান ভাই। :)

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১, ২০০৯ at ১১:৫৬ অপরাহ্ন |

    ধন্যবাদ ভাইয়া।
    দোয়া করো।

    [ জবাব দিন ]

  18. মুহাম্মদ (৯৯-০৫)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১২:০৪ পুর্বাহ্ন |

    অভিনন্দন আহসান ভাই…

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১, ২০০৯ at ১১:৫৬ অপরাহ্ন |

    ধন্যবাদ ভাইয়া।
    দোয়া করো।।

    [ জবাব দিন ]

  19. সামীউর (৯৭-০৩)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১২:২২ পুর্বাহ্ন |

    Congratz Ahsan vai( I don’t have any bangla typing software here but can’t resist wishing the commando couple. U guyz could try combat design wedding suites :grr: ). U proved that ” SHUVO KAJE DERI KORTE NAI” (December is long way to go). Congratulations again to the newly wed couple.

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১, ২০০৯ at ১১:৫৭ অপরাহ্ন |

    সামিউর,
    ধন্যবাদ ভাইয়া।
    দোয়া করো।
    গুড আইডিয়া ওয়েডিং স্যুট এর ব্যাপারে…

    [ জবাব দিন ]

  20. রুম্মান (১৯৯৩-৯৯)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১২:২৫ পুর্বাহ্ন |

    আহসান ভাই
    কনগ্রাচুলেশান নোটটা এগেইন আবার পুনরায় রিপিট করলাম। পুরা ঘটনায় ১টা ব্যাপার সবাই খেয়াল করছেন কিনা জানিনা সেটা হইল মাঝে মইধে্য এই সব কাজে ছোট ভাইরাও অনেক ভাইটাল রোল পলে করে।তাই যারা অনেক চেষটায়ও কোনমতেই আগাইতে পারতেছেন না তারা ১বার রিসকটা নিতে পারেন।
    কিনতু বস আরেকটা কথা ফেসবুকে রিলেশনশিপ ষট্যাটাসটা এখনও চেনজ না হওয়ার কি বিশেষ কোন কারন আছে

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১২:৪৩ পুর্বাহ্ন |

    রুম্মান,
    হুমমম… খারাপ বলোনি…
    ও হ্যা…ফেসবুকে স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে…

    [ জবাব দিন ]

  21. নাজমুল (০২-০৮)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১:১১ পুর্বাহ্ন |

  22. রেজওয়ান (৯৯-০৫)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১:৩৮ পুর্বাহ্ন |

    :)

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১২:৪৩ পুর্বাহ্ন |

    :)

    [ জবাব দিন ]

  23. কামরুলতপু (৯৬-০২)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ২:৪০ পুর্বাহ্ন |

    ছবি দেখে ভাল লাগল। শুভেচ্ছা ভাই ভাবী দুজনকেই।

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১২:৫৮ পুর্বাহ্ন |

    ধন্যবাদ ভাইয়া।
    দোয়া করো…।

    [ জবাব দিন ]

  24. রবিন (৯৪-০০/ককক)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৩:০২ পুর্বাহ্ন |

    আহসান ভাই, অভিনন্দন রইল। আবার কষ্ট এ আছি আমাদের ব্যাচেলর টীম খালি হয়ে গেলো অনেকটা।

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১২:৫৮ পুর্বাহ্ন |

    ধন্যবাদ রবিন।
    কষ্ট দেয়ার জন্য দুঃখিত…।

    [ জবাব দিন ]

  25. হাসনাইন (৯৯-০৫)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৭:৪৫ পুর্বাহ্ন |

    আহসান ভাই, ভাবীকে অভিনন্দন :)

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১২:৫৯ পুর্বাহ্ন |

    ধন্যবাদ ভাইয়া।
    অভিনন্দন পৌঁছে দেয়া হবে।
    দোয়া করো…।

    [ জবাব দিন ]

  26. এহসান (৮৯-৯৫)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৮:২৯ পুর্বাহ্ন |

    অভিনন্দন আহসান ভাই :clap:

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:০০ পুর্বাহ্ন |

    এহসান,
    ধন্যবাদ। দোয়া করো।

    [ জবাব দিন ]

  27. মেহেদী হাসান সুমন (৯৫-০১)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১০:৩১ পুর্বাহ্ন |

    :D :D

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:০০ পুর্বাহ্ন |

    :D :D :D :D

    [ জবাব দিন ]

  28. তানভীর (৯৪-০০)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১১:৩৫ পুর্বাহ্ন |

    অনেক অভিনন্দন আহসান ভাই আর ভাবীকে।

    আপনাদের অনাগত জীবন হোক আরও সুন্দর।

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:০০ পুর্বাহ্ন |

    তানভীর,
    অনেক অনেক ধন্যবাদ।
    দোয়া করো ভাইয়া।

    [ জবাব দিন ]

  29.    সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১২:০০ অপরাহ্ন |

    অভিনন্দন আহসান ভাই এবং ভাবী
    অনাগত জীবন সুন্দর হোক :)

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:০১ পুর্বাহ্ন |

    ধন্যবাদ ভাইয়া।।
    দোয়া করো।।

    [ জবাব দিন ]

  30. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১২:৪২ অপরাহ্ন |

    কইলাম না শর্ট পড়ছিল কিনা তা মনে নাই?ইঙ্গিতটা বুঝলেন না? :P

    [ জবাব দিন ]

  31. মুসতাকীম (২০০২-২০০৮)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১২:৪৯ অপরাহ্ন |

    অভিনন্দন আহসান ভাই এবং ভাবী :boss: :boss: :boss:

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:০৩ পুর্বাহ্ন |

    ধন্যবাদ মুসতাকীম।
    দোয়া করো ভাইয়া।

    [ জবাব দিন ]

  32. জুলহাস (৮৮-৯৪)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১২:৫৪ অপরাহ্ন |

    দোস্ত…,
    তোমার বউরে দেইখ্যা পছন্দ হইলো না… :(( :(( :(( :((
    খালি মনে হইতাছে…

    এই মাইয়্যা তোরে আমগো সিসিবি থাইক্যা কাইড়া নিয়া যাইবো… :(( :(( :((

    …সিরাম হলি কিন্তু তারে আজীবন :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: দেওয়ামু… :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr:
    তহন কিন্তু :just: ভাপু কোটায় তারে মাফ করা যাইবো না!!! :P :P :P :P :P :P
    অঃটঃ ভাপু…কিন্তু একজন-ই…
    হ্যায় বড়জোর…ফৌবী হইবার পারে…(ফৌজি ভাবী!!) :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:

    [ জবাব দিন ]

    জুলহাস (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১:০৩ অপরাহ্ন |

    এই…আমিও তো ফৌজি…!!!!!!!!!!!!১
    আমি কিন্তু তোমার বউরে ভাবী কইবার পারুম না দোস্ত!!!!!!!!!!!!!
    হ্যায় আমার..জুনিয়র… না!!!!!!!!!!!!! :tuski: :tuski: :tuski: :awesome: :awesome: :awesome: :goragori: :goragori: :goragori: :goragori:

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:০৭ পুর্বাহ্ন |

    দোস্ত,
    খুবই আনন্দ হইতাছে তোরে এইখানে দেইখা… :awesome: :goragori: :tuski:
    বউরে অলরেডী তোর কমেন্ট পইড়া শুনাইছি… :D
    অসুবিধা নাই বন্ধু, সিসিবি ছাড়া আমার পক্ষে সম্ভব হবেনা, এটা তিনি জেনে গেছেন…
    আর হ্যাঁ, আমার বউ তোর জুনিয়র…নো প্রব্লেম, ইউ ক্যান কল হার বাই নেইম।

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অক্টোবর ২, ২০০৯ at ২:০২ পুর্বাহ্ন |

    ইয়ে মানে বস্‌ এই টাইমে সিসিবিতে যে ;)) ;))
    নাকি অলরেডি গাট্টি বোচকা শুদ্ধা ড্রয়িং রুমে পানিশমেন্ট পোস্টিং শুরু হয়ে গ্যাছে ;;) ;;;

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৬:০৭ অপরাহ্ন |

    ভাপু…কিন্তু একজন-ই

    দাদা আমারে কিছু কইলা? :-?

    [ জবাব দিন ]

    জুলহাস (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ১০:৪১ অপরাহ্ন |

    না রে ভাপু…
    ভাইস প্রিন্সিপ্যালরে কিছু কমু…এমুন সাহস নাই!!!!!!!! :P :P :P :P :P

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ১:০৮ পুর্বাহ্ন |

    :P :P :P

    [ জবাব দিন ]

  33. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ২:২৩ অপরাহ্ন |

    কামনা করি
    “চোখে চোখ
    হাতে হাত
    অন্তরে অন্তর
    জনম জনম…”

    অভিনন্দন নিরন্তর দোস্ত।

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:০৮ পুর্বাহ্ন |

    দোস্ত,
    ধন্যবাদ।
    তুই বরাবরই একটু আলাদা…আবারো প্রমাণ করলি।
    দোয়া করিস।

    [ জবাব দিন ]

  34. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৫:০৩ অপরাহ্ন |

    অভিনন্দন ভাই ও ভাবী… :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:০৮ পুর্বাহ্ন |

    মেহেদী,
    ধন্যবাদ।
    দোয়া করো।

    [ জবাব দিন ]

  35. মুহিব
       সেপ্টেম্বর ২৮, ২০০৯ at ৫:৩৯ অপরাহ্ন |

    স্যার বিয়ে যখন করেছেন কমান্ডো গ্রাউন্ডে এখন সময় একটু কম দিবেন আশা করি। বি সি সি করার সময় আপনার বিয়ের জন্য খাস দিলে দোয়া করছিলাম। =)) :))

    স্যার (ভাই) এবং স্যার (ভাবী) , আপনাদের সুখী এবং স্বাচ্ছন্দময় জীবন কামনা করি।

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ২:০৫ পুর্বাহ্ন |

    বি সি সি করার সময় আপনার বিয়ের জন্য খাস দিলে দোয়া করছিলাম =)) =))

    [ জবাব দিন ]

    জাহিদ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ১১:০৮ অপরাহ্ন |

    বি সি সি করার সময় আপনার বিয়ের জন্য খাস দিলে দোয়া করছিলাম।

    …মুহিব স্যার(ভাই)…আপনি কি বিসিসি-৩৯ এর অভাগা প্লাটুন-২ এর সদস্য নাকি????তাইলে আনন্দে :frontroll: :frontroll: :frontroll: দিতে থাকেন… :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    মুহিব
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ১২:১২ পুর্বাহ্ন |

    সঠিক……… সঠিক…………

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৮:২৯ অপরাহ্ন |

    ঐ, তুই প্লাটুন টু তে ছিলি কবে?

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:১০ পুর্বাহ্ন |

    মুহিব,
    এখন তো গ্রাউন্ডে আরো নতুন উদ্যমে যাবো… :D

    আর উইশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
    দোয়া করো।

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        অক্টোবর ২, ২০০৯ at ১:৩৯ পুর্বাহ্ন |

    আল্লারা,কমান্ডো পার্টির এইবার খবর আছে! :(

    [ জবাব দিন ]

  36. শওকত (৭৯-৮৫)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:১৮ অপরাহ্ন |

    অভিনন্দন। আমাদের ক্লাবে স্বাগতম।

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:১২ পুর্বাহ্ন |

    শওকত ভাই,
    ধন্যবাদ।
    দোয়া কইরেন…।
    আর ক্লাবের নিয়ম কানুনগুলা একটু ধরাইয়া দিয়েন… :)

    [ জবাব দিন ]

  37. তৌফিক (৯৬-০২)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:৪৫ অপরাহ্ন |

    সামার আসলে ওই খানকার বাঙালি কমিউনিটিতে ফুটবল খেলা হয়। মাঝে মধ্যে খেলা হয় ম্যারিড আর আনম্যারিডদের মধ্যে। আনম্যারিডরা যে কি হা হুতাশ করে ম্যারিড টিমে যোগ দেয়ার জন্য… বেচারাদের জন্য কষ্টই লাগে।

    আহসান ভাই এবং মিশকাত ভাবীকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। আর আমাদের ক্লাবে স্বাগতম তো অবশ্যই। (একটু ভাব নিলাম আরকি, অগ্রজপ্রতিম আহসান ভাইয়ের কাছে ক্লাবের মেম্বারশিপ ছাড়া আর অন্য কোনদিকে সিনিয়ারটি নাই। :grr: )

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:২৪ পুর্বাহ্ন |

    তৌফিক,
    না ঠিক আছে…। একটা ব্যাপারে তো অন্তত সিনিয়র আছোই…
    যাহোক, ধন্যবাদ।
    দোয়া কইরো…

    [ জবাব দিন ]

  38. জাহিদ (১৯৯৭-২০০৩)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ১১:০৪ অপরাহ্ন |

    ভাই ও ভাবি…
    আপনাদের জন্য অসংখ্য অভিনন্দন ও শুভকামনা

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:২৫ পুর্বাহ্ন |

    জাহিদ,
    ধন্যবাদ ভাইয়া।
    দোয়া কইরো।

    [ জবাব দিন ]

  39. ফয়েজ (৮৭-৯৩)
       সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৫:৩৮ অপরাহ্ন |

    কংগ্রাচুলেশন্স, এইজন্যই গুরুজনেরা কইছে, বেটার লেট দেন নেভার।

    যাউজ্ঞা, সুখে শান্তিতে মিল্লা মিসশা থাকো, শতেক সন্তানের জন্ম দাও, এই দোয়া করি।

    আর ইয়ে, এহসান, ক্যাপ্টেন মিশকাত কি এখন তোমারে “স্যার” কইয়া ডাকে নাকি, “জানু” কইয়া ডাকে কওতো। ঘরের ভিত্রে আবার সটান খাড়ায় স্যালুট দিয়া বসে না তো? ;))

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৫:৩৯ অপরাহ্ন |

    :P

    ইল্লি, আহসান রে এহসান কইয়া দিছি, সুরি সুরি

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:২৯ পুর্বাহ্ন |

    ফয়েজ ভাই,
    ধন্যবাদ।
    তয় সন্তান সংখ্যা কি কিছু কমানো যায়না…? :-/
    জ্বী, ক্যাপ্টেন মিশকাত আমাকে এখনো স্যার বলিয়া-ই সম্বোধন করেন…। “জানু” তো অনেক পরের কথা…”স্যার” এবং “আপনি” এই দুইটা শব্দ-ই তো এখনো ওনার মুখ থেকে সরাইতে পারি নাই… :bash: ~x(

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        অক্টোবর ২, ২০০৯ at ১:৩৬ পুর্বাহ্ন |

    ভাইয়া চুল ছিড়লে পড়ে পস্তাবেন, :P
    ডাকবেন মাত্র তো শুরু, আস্তে আস্তে কইগো? শুনছোগো??? বাচ্চাদের বাবাগো??
    সবি ডাকা শুরু করবে :D

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:৪৯ পুর্বাহ্ন |

    উপাধ্যক্ষ মহোদয়া,
    আর পস্তানোর কি আছে…? ;) যা হবার তো ২৫ তারিখ ই হয়ে গেছে… :D

    সব-ই ডাকা শুরু করবে বুঝলাম…কিন্তু বলি শুরু করবেটা কবে??????

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        অক্টোবর ২, ২০০৯ at ৩:১৭ পুর্বাহ্ন |

    জ্বী, ক্যাপ্টেন মিশকাত আমাকে এখনো স্যার বলিয়া-ই সম্বোধন করেন:-o :-o :-o কেম্নে কি???

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৫:৪১ অপরাহ্ন |

    ক্যাপ্টেন মিশকাত কি এখন তোমারে “স্যার” কইয়া ডাকে নাকি, “জানু” কইয়া ডাকে কওতো। ঘরের ভিত্রে আবার সটান খাড়ায় স্যালুট দিয়া বসে না তো? ;))

    আমারো একি প্রশ্ন ;))

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৫:৫১ অপরাহ্ন |

    মনে হয় ‘জানুস্যার’ কইয়াই ডাকাডাকি হবে :D
    দেখেননা জুলা ভাই যেমনে ভাইস্যার ডাকে :grr:

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        অক্টোবর ২, ২০০৯ at ১:৩৩ পুর্বাহ্ন |

    জাতি জানতে চায় এ প্রশ্নের উত্তর।

    [ জবাব দিন ]

  40. আহ্সান (৮৮-৯৪)
       অক্টোবর ১, ২০০৯ at ১১:১২ অপরাহ্ন |

    ওকে ওকে বাবা…অবশ্যই খোলা আছে…
    খোল আর খাও… খাও আর খোল…

    [ জবাব দিন ]

  41. দিহান আহসান
       অক্টোবর ২, ২০০৯ at ১:৩০ পুর্বাহ্ন |

    ভাইয়া প্রোফাইলের ছবিটা বড় সৌন্দর্য হয়েছে ;))

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ২, ২০০৯ at ১:৫০ পুর্বাহ্ন |

    ধন্যবাদ ছোট আপু…

    [ জবাব দিন ]

  42. সামিয়া (৯৯-০৫)
       অক্টোবর ১১, ২০০৯ at ৯:৩৪ পুর্বাহ্ন |

    আহসান ভাআআআআআআআই, অনেক অনেক অনেক শুভেচ্ছা। :party: :party: :party: :party: অনেক দেরী হয়ে গেল, কিন্তু তাও অনেক অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ পাক আপনাদের সবচেয়ে সুখে শান্তিতে আর নিরাপদে রাখুক।
    ভাইয়া, আমরা খাব কবে? :dreamy:

    [ জবাব দিন ]

  43. রেজওয়ান (৯৯-০৫)
       নভেম্বর ২৭, ২০০৯ at ৮:১৭ অপরাহ্ন |

    পুরান পোস্টগুলা রিভাইজ দিতে গিয়া এই কমেন্টখানা পাইলাম :grr:

    জীবনে কোনদিন বিয়া হইলে বউরে নিয়া শোকরানা নামাজ পরুম, এইডা বহুত আগে প্ল্যান কইরা রাখছিলাম…। নাহ… আর ভদ্রলোক হওয়া হইলোনা…

    পরবর্তী কাহিনী জানতে মঞ্চায় :dreamy:
    :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard