random header image

ইচ্ছে ছিল

আমার রক্ত-মাংসে প্রতিনিয়ত মেশে নীল বিষ
তবু আমি কী নির্বিকার,অচঞ্চল!
আমার গহীন কোণে জমে বিধ্বংসী আধার
তবু আমার চারপাশে অসংখ্য ঝাড়বাতি,উজ্জ্বল!
কী ভীষণ প্রিয় ছিল বন্ধুর মুখ,ফেলে এসেছিলাম-
এতদিন পরে আজ ভুলেও গেছি
প্রতি রাতে হিসেব কষে কষে, কবে কী পেয়েছি!
কী ভীষণ প্রিয় আমার কন্যার মুখ,স্নেহেমোড়া
তবু আমি কামান্ধ ধর্ষক,
নিভৃত গৃহকোণে বা উজ্জ্বল দিবালোকে!
ভালবেসে মরতে পারি হাজারবার,বার বার
তবু আমার অন্ধকূপে অন্য রমণীর সুবাস,
আহা! কেই-বা জানে কার অন্তঃপুরে কার বসবাস!
আমার মায়ের অশ্রুকণা, এক একটি মুক্তদানা
তবু বার্ধক্যকে আমার মরণপণ ঘৃণা!
এ সবই আমার জানা,শুধু আমার জানতে যেন মানা-
প্রতিসন্ধ্যায় কার কন্যা বিকোল বারোয়াড়ি বাজারে!
প্রতিরাতে কার কাননে ফুটল লালসার ফুল!
প্রতিভোরে কার বাবা আসেনি ফিরে বাজারের থলে হাতে!
প্রতিদিন কত মায়ের অশ্রু মিলেমিশে একাকার সন্তানের রক্তে!
একে একে আর কতকিছু যাব ভুলে,কত কিছু যাব পিছু ফেলে
শুধু একবার নিজেরে পেলে, জানার বড় ইচ্ছে ছিল-
সবশেষে এসে অবশেষে কী পেলে!

১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৯ টি মন্তব্য

  1. মহিউদ্দিন (৯৫-০১ বকক)
       মে ১৭, ২০১১ at ৪:৪১ অপরাহ্ন |

    ভাই, জোস কবিতা হইছে। :boss: কেমনে পারেন এইসব? :dreamy:

    [ জবাব দিন ]

  2. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)
       মে ১৭, ২০১১ at ৯:৩১ অপরাহ্ন |

    ভাল লাগল।

    সবশেষে এসে অবশেষে কী পেলে!

    কি পেতে চাও (উত্তর না দিলেও চলবে)?

    [ জবাব দিন ]

      আসিফ খান
        মে ২০, ২০১১ at ১০:৫২ পুর্বাহ্ন |

    B-)
    সন্তুষ্টিই পরম ধন।
    আপু আপনার কিন্তু আমাকে মেইল করার কথা ছিল।

    [ জবাব দিন ]

  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       মে ১৯, ২০১১ at ৯:৩৮ অপরাহ্ন |

    খুব ভালো লাগলো আসিফ।
    খুব সুন্দর লিখেছো।

    [ জবাব দিন ]

  4.   আসিফ খান
       মে ২০, ২০১১ at ১০:৪৮ পুর্বাহ্ন |

    B-)
    সন্তুষ্টিই পরম ধন।
    আপু আপনার কিন্তু আমাকে মেইল করার কথা ছিল। আপনার প্রজেক্ট এর ব্যাপারে।

    [ জবাব দিন ]

      আসিফ খান
        মে ২০, ২০১১ at ১০:৫১ পুর্বাহ্ন |

    দুঃখিত।দাদা, এটা হাফজা আপুর জন্য লেখা।
    ধন্যবাদ।
    আপনার প্রশংসা আমার জন্য বিশাল অনুপ্রেরণা।

    [ জবাব দিন ]

  5. শিশির (১৯৯৬-২০০২)
       মে ২৬, ২০১১ at ১০:৪৭ অপরাহ্ন |

    আহা! কেই-বা জানে কার অন্তঃপুরে কার বসবাস!

    তথাস্তু।

    শুধু একবার নিজেরে পেলে, জানার বড় ইচ্ছে ছিল-
    সবশেষে এসে অবশেষে কী পেলে!

    ভাই, জীবনের সরণ শুন্য।

    life is like a loop whose start point and end point merge together.
    - কথাটা আমার। :D

    এই লুপ কারো জন্য ফুলের মালা হতে আবার কারো জন্যে ফাঁস।

    যাক কবিতাটা ভালো লাগলো, তাই প্রিয়তে যোগ করলাম।

    [ জবাব দিন ]

  6. আসিফ খান (১৯৯৪-২০০০)
       জুন ১০, ২০১১ at ১:৪৪ পুর্বাহ্ন |

    শিশির@অসংখ্য ধন্যবাদ।তবে জীবনের লুপের মাঝে বোধহয় কিছু পুঁতি থাকে।বা থোকা থোকা কিছু স্মৃতি?

    [ জবাব দিন ]

    শিশির (১৯৯৬-২০০২)
        সেপ্টেম্বর ২৩, ২০১১ at ২:৩৬ অপরাহ্ন |

    তা যা বলেছেন…। :)

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard