random header image

কালপুরুষ

ক্লাস এইটে থাকার সময় হঠাৎ করে আমাদের ব্যাচের আকাশে ধূমকেতুর মত কতিপয় মহান কবির আবির্ভাব হল। তারা একেক জন একেক ডাইমেনশনের কবিতা লিখে বাংলার কাব্যকে সমৃদ্ধ করেছিলেন। এদের মধ্যে রাসেল ছিল চারন কবি। যেকোনো বিষয় নিয়ে যেকোনো সময়ে খাতা কলমের ধার না ধেরে চোখের নিমিষে কাব্য রচনা করতে পারত আমাদের এই চারন কবি। জামান এবং হাসান ছিল সত্যেন্দ্রনাথ ঘরানার কবি, ছন্দ না মিলিয়ে তারা কোনো লাইন লেখাকে কবিতার অবমাননা মনে করত। “তুমি চিনি আমি শরবত, তুমি পাহাড় আমি পর্বত” টাইপ কবিতা হলেও ছন্দ মেলানো তাদের চাই ই চাই।

খুরশিদ শুরুতে ছিল আধুনিক ধাচের জীবনমুখী কবি। আমার জীবনে পড়া অন্যতম স্মরণীয় কবিতা তার রচনা। এই কবিতার দুটি লাইন কবির ইন্টেলেকচুয়াল কপিরাইট স্বীকার করে এখানে উল্লেখ করছি
“নেই আশা নেই ভালোবাসা,
কাম নাই তাই কুত্তা খেদাই”
এমন জীবনমুখী কবিতা আমি আমার জীবনে আর আর দেখেছি বলে স্মরণে পড়ে না । আজ এই প্রবাসে বসে বিদেশীদের অবসরে কুত্তা খেদানো দেখে এখোনো সম্মানে এই খেয়ালি কবির প্রতি মাথা নুয়ে পরে। কিন্তু কবির মন যেন নারীর মনের মতই – ক্ষণে ক্ষণে রং বদলায়। কিছুদিন পড়ে খুরশীদ মধুসুদন ঘরানার কবি হয়ে গেল। সে বলতে লাগল সনেট ছাড়া অন্য কবিতা লিখে তার মেধার যথাযথ ব্যাবহার হচ্ছে না। তাই সে আমাদের হুমায়ুন আহমদের উপন্যাসের মত সমানে সনেট উপহাড় দিয়ে যেতে লাগল। সনেটের অন্তমিল “ক,খ,ক,খ,ক,খ,খ,ক,,,,,” বাদেও তার কবিতায় আরো রহস্য ছিল। তার সনেটের ১৪ টি লাইনের প্রথম বর্ণটি মিলে একটি অর্থপূর্ণ বাক্য হত (বেশিরভাগ সময় সেটি হত তার পছন্দের মানুষের নাম)।

আমি ছিলাম সুকুমার ঘরানার ছড়াকার। বন্ধুদের জন্মদিনে আমি ছড়া লিখে উপহাড় দিতে লাগলাম। এর মধ্যে আল-মামুন, ওই যে যার সাথে জিন থাকত বলে তার রুমমেট দাবি করেছিল, তার জন্মদিনে আমি একটি মহান ছড়া লিখেছিলাম যা আজো মনে আছে –
“আল মামুন দেখতে কালো,
মনটা কিন্তু বড্ড ভালো
কাজের বেলায় আন্ডা
খায় শুধু মন্ডা” (এমন আরো ৪২ টির মত লাইন )

সাইমুম আর তানভীর ও বেশ দারুন সব কাব্য রচনা করেছিল। তবে আমাদের মধ্যে খাটি কবি যদি কেউ থেকে থাকে সে ছিল আতিক (এখোনো আছে , মাঝে মাঝে ফেসবুকে তার উর্বর মস্তিস্কের নির্দশন আজো দেখা যায়)। আতিক ছিল শান্তিনিকেন ঘেষা কবি। ভাষার শুদ্ধতাই ছিল তার মূল লক্ষ্য।

এমন অনেক প্রতিভাবান কবির কবিতা নিরবেই ঝড়ে যাচ্ছিল দেখে আমাদের ২ ব্যাচ সিনিয়র আসিফ ভাই এর হৃদয় বিগলিত হয়ে গেল। তিনি নিজ পৃষ্ঠপোষকতায় (সামান্য কুপনের বিনিময়ে) আমাদের মধ্যে থেকে সেরা সাত জন কবির কবিতা নিয়ে একটি মিক্সড কাব্যগ্রন্থ প্রকাশ করেন – নাম “কালপুরুষ”| তিনি মনে করতেন আমারা সাত কবি, আকাশের কালপুরুশ নক্ষত্রদের মতই কাব্য আকাশে জ্বলজ্বল করব। “কালপুরুষ” কাব্যগ্রন্থটি আমাদের কলেজে ব্যাপক সাড়া ফেলে দেয়। বাংলার বাঘা বাঘা পন্ডিত স্যারেরা যেমন রফিক কায়সার (পরে মির্জাপুরের প্রিন্সিপাল) আমাদের প্রতিভার ভুয়সি প্রসংসা করেন। পরে ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে কলেজ থেকে প্রকাশিত পত্রিকায় কবিতা সেকসনে কবিতা কম পড়লে আমাদের কবিতাগুলে আংশিক পরিমার্জনা করে আবার ছাপানো হয়।

আজো গবেষণার ফাঁকে ফাঁকে ভাবি, কী ফালতু কাজেই না আমি আমার বিরল প্রতিভা ব্যয় করছি। বাংলার কাব্যাকাশে তাকালে আজ আর কোনো কালপুরুষ দেখা যায় না । সাধের বাংলা ভাষা , তুমি আসলেই দুর্ভাগা।

৫ votes, average: ৫.০০ out of ৫৫ votes, average: ৫.০০ out of ৫৫ votes, average: ৫.০০ out of ৫৫ votes, average: ৫.০০ out of ৫৫ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

২০ টি মন্তব্য

  1. অরপিয়া (২০০২-২০০৮)
       মে ২৮, ২০১০ at ৪:০১ অপরাহ্ন |

  2. মশিউর (২০০২-২০০৮)
       মে ২৮, ২০১০ at ৫:০৭ অপরাহ্ন |

    “নেই আশা নেই ভালোবাসা,
    কাম নাই তাই কুত্তা খেদাই”

    এই কবিতার কবি কে জানাই :salute:

    সাধের বাংলা ভাষা , তুমি আসলেই দুর্ভাগা।

    আসলেই ।

    [ জবাব দিন ]

  3. মইনুল (১৯৯২-১৯৯৮)
       মে ২৮, ২০১০ at ৫:১৮ অপরাহ্ন |

    তুমি চিনি আমি শরবত, তুমি পাহাড় আমি পর্বত

    এই রকম একটা শুনেছিলাম, —
    তুমি আর আমি
    বাকি সব হারামী।

    [ জবাব দিন ]

    আজাদ (৯৪-০০)
        মে ২৮, ২০১০ at ৯:৪৭ অপরাহ্ন |

    গবেষণায় দেখা দেছে কৈশরে অধিকাংশ কবির মধ্যে ছন্দপ্রীতি দেখা যায় :)

    [ জবাব দিন ]

  4. আছিব (২০০০-২০০৬)
       মে ২৮, ২০১০ at ৭:০৩ অপরাহ্ন |

    ভাই……আপনি আবার শুরু করে দিন আপনার সুকুমার ঘরানার কবিতা,আমরা আছি আপনার সাথে B-)

    [ জবাব দিন ]

    আজাদ (৯৪-০০)
        মে ২৮, ২০১০ at ৯:৫৯ অপরাহ্ন |

    “ধন্য কে বাদ না দিয়ে
    দেই তোমারে ধন্যবাদ
    লক্ষ বছর থাক বাচিয়া
    এই করিনু আশির্বাদ”

    ধন্যবাদ সাথে থাকার জন্য।

    [ জবাব দিন ]

    আছিব (২০০০-২০০৬)
        মে ২৮, ২০১০ at ১০:১৯ অপরাহ্ন |

    :-B :clap:

    [ জবাব দিন ]

  5. জাফর (৯৫-০১)
       মে ২৮, ২০১০ at ৭:৪৯ অপরাহ্ন |

    খুরশিদ ভাইয়ের কবিতার মতোই একটা কবিতা শুনেছিলাম আমার বন্ধুর কাছ থেকে- কাক সম্পর্কিত। পরে মনে পড়লে উল্লেখ করব। :D

    লেখা ভালো লাগল। :)

    [ জবাব দিন ]

    আজাদ (৯৪-০০)
        মে ২৮, ২০১০ at ১০:০০ অপরাহ্ন |

    অবশ্যি উল্লেখ করবা।
    এমন মহান সব কবিতাকে কালের স্রোতে হাড়িয়ে যেতে দেয়া যায় না ।

    [ জবাব দিন ]

  6. আরিফ আমীন (০১-০৭)
       মে ২৮, ২০১০ at ৮:৪২ অপরাহ্ন |

    কুত্তা কেমনে খেদায়??? :no: :no:

    [ জবাব দিন ]

    আজাদ (৯৪-০০)
        মে ২৮, ২০১০ at ১০:০১ অপরাহ্ন |

    কাম না থাকলে তুমি কি কর?

    [ জবাব দিন ]

  7. মামুন (০০-০৬)
       মে ২৮, ২০১০ at ৯:৩১ অপরাহ্ন |

    “নেই আশা নেই ভালোবাসা,
    কাম নাই তাই কুত্তা খেদাই”

    :khekz: :khekz: :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

  8. রকিব (০১-০৭)
       মে ২৮, ২০১০ at ১০:১৮ অপরাহ্ন |

    বহুত পুরানো কবির কথা মনে পইড়া গেলো!!!!! মজা পাইলাম ভাইয়া।

    [ জবাব দিন ]

  9. মরতুজা (৯১-৯৭)
       মে ২৯, ২০১০ at ২:৫৭ পুর্বাহ্ন |

    লেখা জটিলস্য হয়েছে। কবি সপ্তককে কুত্তা খেদানো সম্মাননা জানাই।

    অফ টপিকঃ রাস্তায় কি এর লাইগাই আইজকাইল কুত্তা কম দেহা যায়?

    [ জবাব দিন ]

    আজাদ (৯৪-০০)
        মে ২৯, ২০১০ at ৩:২৩ পুর্বাহ্ন |

    বাংলাদেশে কোরিয়ানদের আগমন বেড়ে যাওয়াও আরেকটা কারন হতে পারে।

    [ জবাব দিন ]

  10. মামুন (২০০২-২০০৮)
       মে ২৯, ২০১০ at ৩:৫৫ অপরাহ্ন |

    বাংলার কাব্যাকাশে তাকালে আজ আর কোনো কালপুরুষ দেখা যায় না । সাধের বাংলা ভাষা , তুমি আসলেই দুর্ভাগা।

    ভাই লেখাটা সেরকম হইছে। :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

  11. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       মে ২৯, ২০১০ at ৫:০৬ অপরাহ্ন |

    “নেই আশা নেই ভালোবাসা,
    কাম নাই তাই কুত্তা খেদাই”

    দারুন, দারুন… হাসতে হাসতে পিরা গিয়া মিরা গেলাম =))

    [ জবাব দিন ]

  12. তানভীর (৯৪-০০)
       জুন ১, ২০১০ at ৯:৫৭ পুর্বাহ্ন |

    খুরশীদের এই ব্যাপক প্রতিভার কথা তো জানা ছিল না দোস্ত! কুত্তা খেদানোর কবিতাটা জটিল হইছে। :D

    কেমন আছিস রে? এখন কি কাব্যের পিছনে তোর প্রতিভা ব্যয় করিস? :D

    [ জবাব দিন ]

  13.    জুন ৫, ২০১০ at ১২:০১ পুর্বাহ্ন |

    “নেই আশা নেই ভালোবাসা,
    কাম নাই তাই কুত্তা খেদাই”

    :just: :pira: =)) =))

    [ জবাব দিন ]

  14. সালেহ (০৩-০৯)
       মে ১৫, ২০১১ at ১১:২০ পুর্বাহ্ন |

    হে হে হে।

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard