random header image

‘এক্স’ ও ‘ওয়াই’ কেমন বন্ধু???

ক্যাটাগরী-১ : প্রচলিত বন্ধুত্ব:

—————-

দুই বন্ধু ‘এক্স’ ও ‘ওয়াই’।তারা একদিন বনে বেড়াতে গেল।হঠাৎ ‘ওয়াই’ দেখল একটি ভালুক আসছে।বাচার জন্য সে ‘এক্স’ কে না জানিয়েই দৌড় শুরু করল।’এক্স’ যখন ভালুকটাকে দেখল তখন অনেক দেরী হয়ে গিয়েছে।অগ্যতা সে মরার ভান করে পড়ে থাকল কারন ভালুক নাকি মরা মানুষ খায়না।যাক,ভালুক এসে ‘এক্স’ কে শুকে-টুকে চলে যাওয়ার পর ‘ওয়াই’ এসে জিজ্ঞেস করল,ভালুক তোকে কি বলে গেছে??’এক্স’ বলল,ভালুক তাকে বলে গেছে,যে বন্ধুর বিপদের সময় পালিয়ে যায় সে প্রকৃত বন্ধু নয়।

ক্যাটাগরী-২ :আধুনিক বন্ধুত্ব:

——————

‘এক্স’ ও ‘ওয়াই’ খুবই ভাল বন্ধু।কম্পিটিশনের এই যুগে তাদের মত এমন নিস্বার্থ বন্ধুত্ব নাকি বিরল,এমনটাই সবাই বলাবলি করে।তো তারাও একদিন বনে বেড়াতে গেল।কিন্তু এইবার ঘটনা একটু ভিন্ন।এইবার ভালুকটাকে প্রথমে দেখল ‘এক্স’।দেখে সে ‘ওয়াই’ কে বলল যে একটা ভালুক এদিকেই আসছে।শুনে ‘ওয়াই’ পারলে তখুনি দৌড় দেয়।কিন্তু ভেবে দেখল,সে তো দৌড়ে ‘এক্স’ এর চেয়ে দুর্বল,তাই সে প্রথমে সে ‘এক্স’ কে মেরে আধমরা লুলা বানাল।তারপর পালানোর জাষ্ট আগে ‘এক্স’ কে বলে গেল,”যদি বেচে যাস,তাহলে ভালুক কি বলে গেল সেটা এসএমএস করে পাঠিয়ে দিস”।বাসায় পৌছানোর একটু পরেই ‘ওয়াই’ এসএমএস পেল,

“ভালুক বলে গিয়েছে,যে বন্ধু তোমাকে পুরোপুরি না মেরে আধমরা করে অন্তত মরার ভানটুকু করার সুযোগ দ্যায়,সেই তোমার প্রকৃত বন্ধু”

পড়ে ‘ওয়াই’ ভাবে,আমি আগেই জানতাম।এজন্যই এমন করেছি।

আর ‘এক্স’ ভাবে,কারও প্রকৃত বন্ধু হবার জন্য তাকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।

ক্যাটাগরী-৩ : ক্যাডেট মানেই সেইরকম

—————————-

এই গল্পের ‘এক্স’ ও ‘ওয়াই’ দুজনেই ক্যাডেট।’এক্স’ একটু ভোলাভালা,আর ‘ওয়াই’ হইল জাউরার জাউরা।যাইহোক,দুইজন একদিন কলেজ থেকে পালিয়ে গেল পাশের বনে।এবারও প্রথমে ‘এক্স’ ই ভালুকটাকে প্রথমে দেখল।দেখে সে ‘ওয়াই’ কে দোস্ত,তুই যা গা।আমার যা হয় হবে টাইপ কথা বলা শুরু করল …।শুনে ‘ওয়াই’ বলে,এক থাপ্পর দিব,এইটা মগের মুল্লুক নাকি!!ভালুক হইসে বইলা কি ব্যাটায় যা খুশি তা করবে!!!আসুক দেখি।

ওদিকে ভালুক ব্যাটাতো আসতে আসতে ভাবতেসে,কিরে,এদের কেউ দেখি পালায়ও না,কেউ মরার ভানও করে না!নেট থেকে যে ডায়লগটা শিখে আসছিল মারার জন্য তা কি আজ মাঠে মারা যাবে।ব্যাটা তো তখনও জানেনা তার জন্য কি আযাব ওয়েট করতেসে।

ভালুক আসা মাত্রই ‘ওয়াই’ চিৎকার করে উঠল”ইউ ব্লাডি ফাক্কার”।তারপর বিশাল ঝাড়ি,”কি ব্যাপার,তোমার দৌড়ে এমন লুজ ভাব ক্যান???যাও..আবার গিয়ে ঠিকমত দৌড়ে আস” হতভম্ব ভালুক যখন ভাবছিল,এ কি চিজের পাল্লায় পড়লাম রে বাবা…তখন আবার আকাশ কেপে উঠল প্রচন্ড শব্দে,”ফাষ্ট!!!”

হতচকিত ভালুক আবার দৌড়ে আসতেই শুরু হল তামাশা। RAG কয় প্রকার ও কি কি হাতেকলমে তাকে বুঝিয়ে দিল ‘ওয়াই’।ওদিকে ‘এক্স’ তো হাসতে হাসতেই শেষ..’ওয়াই’ পারেও বটে!!!অতপর ভালুকটাকে ব্যান্ড করিয়ে রেখে দুই বন্ধু কলেজে ফিরে এল।

পুনশ্চ ১:

এর কিছুদিন পরে ‘ওয়াই’ আবারও ওই বনে গিয়েছিল একা।গিয়েই পড়ল দুই ভালুকের সামনে।ভয়ে তো তার জানে পানি নাই..এইবার নিশ্চয়ই এই ব্যাটা সুদে আসলে সব তুলে নিবে।কিসের কি!!!উল্টো দেখে,দুই ভালকের একটা দৌড় দিয়া পালাইতেসে…আর একটা মরার ভান করে পড়ে আছে!!

পুনশ্চ ২:

ক্যাডেট কলেজের প্রাপ্তির কথা যদি কোন ক্যাডেটকে জিজ্ঞেস করার হয়.৯৯.৯% ক্যাডেট বলবে যে,আর কোথাও এমন নিখাদ ৫০টা বন্ধু পাওয়া সম্ভব না।আমার ব্যাক্তিগত মত হল,সব ক্যাটাগরীর বন্ধুই ক্যাডেট কলেজে আছে।কিন্তু সব ক্যাডেটেরই এমন কিছু ৩ নং ক্যাটাগরীর বন্ধু থাকে,যাদের ছাড়া এই ভালুকময় পৃথিবীতে সে একেবারেই অসহায়।

পুনশ্চ ৩:

গভর্মেন্ট নামক এক বিখাউজ পরীক্ষা দেওয়ার পর ম্যাথমেটিক্যাল কিসু ছাড়া যা লেখি সব পয়েন্ট আকারে বাইর হয়!!কি করা যায় বলেন তো…

৫১ votes, average: ৪.৯৪ out of ৫৫১ votes, average: ৪.৯৪ out of ৫৫১ votes, average: ৪.৯৪ out of ৫৫১ votes, average: ৪.৯৪ out of ৫৫১ votes, average: ৪.৯৪ out of ৫ (৫১ভোট, ৪.৯৪/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৫৮ টি মন্তব্য

  1.   zubair
       জুলাই ১৬, ২০০৮ at ৩:২৩ অপরাহ্ন |

    x-(

    [ জবাব দিন ]

        জুলাই ১৭, ২০০৮ at ১২:০৭ পুর্বাহ্ন |

    চেইত্তা গেলেন ক্যান?
    আপনি কি ভাল্লুক নাকি?

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ২৬, ২০১২ at ২:৩১ অপরাহ্ন |

    :pira: :pira: :pira: :pira:

    [ জবাব দিন ]

  2.    জুলাই ১৭, ২০০৮ at ১২:০১ পুর্বাহ্ন |

    এ ভাই, তুই এতদিন কই ছিলি?
    সেই রকম লাগতেছে।
    রুমে যেই আসে তারেই এই লেখাটা পড়াইতেছি।

    আর খালি হাসতেই আছি।
    =)) =)) =)) =)) =))

    [ জবাব দিন ]

  3. কামরুলতপু (৯৬-০২)
       জুলাই ২০, ২০০৮ at ১২:৩৩ অপরাহ্ন |

    ফুয়াদের ব্যাপারটা কি অনেকদিন কিছু লেখেনা। আমার জানামতে ও তো বুয়েটে পড়ে, আর বুয়েট তো অনেকদি বন্ধ। ও তাহলে এত ব্যস্ত কেন

    [ জবাব দিন ]

  4.    মার্চ ৫, ২০০৯ at ৫:৪৯ অপরাহ্ন |

    এই বস লেখাটায় মাত্র চারটা কমেন্ট ক্যান? :bash: :bash: :bash:

    রিপোস্ট মারলাম।

    [ জবাব দিন ]

  5. তানভীর (৯৪-০০)
       মার্চ ৫, ২০০৯ at ৫:৫৬ অপরাহ্ন |

    তাই তো!
    আমার খুব পছন্দের একটা গল্প।
    প্রিয়তে নিয়র নিলাম।

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        মার্চ ৫, ২০০৯ at ৫:৫৮ অপরাহ্ন |

    নিয়র=নিয়ে হবে। :bash:
    এইটা তো দেখি আগে থেকেই আমার প্রিয়তে ছিল। :D

    [ জবাব দিন ]

  6. কনক রায়হান (৯৮-০৪)
       মার্চ ৫, ২০০৯ at ৬:১১ অপরাহ্ন |

    এই ওয়াই কোন ওয়াই??সিসিসি’র আমাদের দোস্ত ওয়াই না তো?? :)) :))

    [ জবাব দিন ]

        মার্চ ৫, ২০০৯ at ৬:১৫ অপরাহ্ন |

    হৈতারে। :D

    [ জবাব দিন ]

  7. আদনান (১৯৯৪-২০০০)
       মার্চ ৫, ২০০৯ at ৬:১৯ অপরাহ্ন |

    :dreamy: ভাল ছিলরে বন্য ।

    [ জবাব দিন ]

  8. রেজওয়ান (৯৯-০৫)
       মার্চ ৫, ২০০৯ at ৬:৩৭ অপরাহ্ন |

    মন্টা ভালা হইয়া গেল রে… :D :D

    [ জবাব দিন ]

  9. ইফতেখার (১৯৮৪-১৯৯০)
       মার্চ ৫, ২০০৯ at ৬:৫৭ অপরাহ্ন |

    ক্যাডেট কলেজের প্রাপ্তির কথা যদি কোন ক্যাডেটকে জিজ্ঞেস করা হয়, ৯৯.৯% ক্যাডেট বলবে যে, আর কোথাও এমন নিখাদ ৫০টা বন্ধু পাওয়া সম্ভব না।

    ১০০% বলতে পারো, ফুয়াদ।

    [ জবাব দিন ]

    বন্য (৯৯-০৫)
        মার্চ ৫, ২০০৯ at ৭:৩৩ অপরাহ্ন |

    পরীক্ষামূলক ত্রুটির জন্য রাখসি ভাইয়া… :D :D
    যদিও ১০০% ই হবে.. :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

        মার্চ ৫, ২০০৯ at ১০:২৭ অপরাহ্ন |

    50 টা না, ৫০০ টা হবে।
    অনেক ক্যাডেট আছে, জীবনে কুনুদিনও দেখি নাই, নামও শুনি নাই, ক্যাডেট শুইনাই জড়ায়া ধইরা পাগলের মত লাফাইছি । “শালা, আগে কস নাই ক্যান তুই ক্যাডেট…”

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জানুয়ারি ১১, ২০১০ at ১২:৪২ পুর্বাহ্ন |

    কসম কৈতাছি আমারো সেইম কেস-খালি ক্যাডেট পাইলেই হইল-”বোকা** তুই আগে কবি না” বইলা কথাবার্তা শুরু… :P

    [ জবাব দিন ]

    তানভীর (98-04)
        জানুয়ারি ১৫, ২০১১ at ৭:০৩ অপরাহ্ন |

    অই ভাই সি পি এর ভাষা কিন্তু আরও ভদ্র হওয়া উচিত…। :gulli2: :gulli2: :gulli2: সাবধান হইয়া যিন নাইলে কিন্তু :chup: :chup:

    [ জবাব দিন ]

  10. মাহমুদ (১৯৯০-৯৬)
       মার্চ ৬, ২০০৯ at ১২:১৯ পুর্বাহ্ন |

    =)) =))

    প্রিয়তে।

    [ জবাব দিন ]

  11. শার্লী (১৯৯৯-২০০৫)
       মার্চ ৬, ২০০৯ at ৯:৩৫ অপরাহ্ন |

    ফুয়াদ শালা পারেও =)) =)) =))

    [ জবাব দিন ]

  12. দিহান আহসান
       জুলাই ১৬, ২০০৯ at ৭:৪১ পুর্বাহ্ন |

    কি ব্যাপার বন্য ভাইয়া বনে-বাদাড়ে ছাড়া গল্প আসেনা??? :grr:
    ক্যাডেট না হয়েও তোমার সাথে ১০০% সহমত …

    [ জবাব দিন ]

  13. রাজীউর রহমান (১৯৯৯ - ২০০৫)
       অক্টোবর ১৯, ২০০৯ at ১২:২৫ পুর্বাহ্ন |

    অনুমতি ছাড়াই প্রিয়তে নিয়ে নিলাম দোস্ত।

    [ জবাব দিন ]

  14. রাজীউর রহমান (১৯৯৯ - ২০০৫)
       জানুয়ারি ১০, ২০১০ at ৩:৫৯ অপরাহ্ন |

  15. আমিন (১৯৯৬-২০০২)
       জানুয়ারি ১০, ২০১০ at ৪:১৭ অপরাহ্ন |

    এইটা আগে মিস করছিলাম।
    পাঁচতারা।

    [ জবাব দিন ]

  16. আজহার (২০০০-২০০৬)
       জানুয়ারি ১০, ২০১০ at ৬:১৫ অপরাহ্ন |

    সিম্পলি জোস…

    [ জবাব দিন ]

  17. ফারহানা (২০০১-২০০৭)
       জানুয়ারি ১০, ২০১০ at ৭:৪০ অপরাহ্ন |

    :)) :)) :))
    =)) =)) =)) =)) =))

    গভর্মেন্ট নামক এক বিখাউজ পরীক্ষা দেওয়ার পর ম্যাথমেটিক্যাল কিসু ছাড়া যা লেখি সব পয়েন্ট আকারে বাইর হয়!

    একদম ঠিক বলছেন ভাইআ!!!

    [ জবাব দিন ]

  18. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       জানুয়ারি ১০, ২০১০ at ৯:৩৭ অপরাহ্ন |

    এই পুষ্ট এতদিন পরে পড়লাম কিভাবে… জুন মাসে কই ছিলাম…
    লেখাটা সিরাম হইছে…তুই পুরাই মাল…

    [ জবাব দিন ]

    প্রেরণা (অতিথি)
        জানুয়ারি ১০, ২০১০ at ৯:৫৫ অপরাহ্ন |

    :-o :-o

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        জানুয়ারি ১০, ২০১০ at ১০:১৬ অপরাহ্ন |

    এইটা তো ২০০৮ সালের জুনের পোস্ট তখনো তুই সিসিবিতে আসিস নাই। এইটা ইতিহাসের অন্যতম হিট পোস্ট। মনে হয় সবচেয়ে বেশি বার প্রিয়তে যোগ হওয়া পোস্ট।

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জানুয়ারি ১০, ২০১০ at ১০:২২ অপরাহ্ন |

    হিট হওয়ার মতোই পোষ্ট…… তবে মন্তব্যের সংখ্যা কম কম মনে হচ্ছে… আমিও প্রিয়তে যোগ করলাম…

    [ জবাব দিন ]

    সামিয়া (৯৯-০৫)
        অগাষ্ট ২, ২০১০ at ৩:১০ পুর্বাহ্ন |

    মন্তব্যের সংখ্যা কম কারণ এইটা ওয়ার্ডপ্রেসে প্রথম নাজিল হইছিল…তারপর এখানে ট্রান্সফার করার সময় সম্ভবত মন্তব্যগুলো হারিয়ে যায়।

    আমি কিন্তু প্রায়ই এসে এসে এইটা পড়ি, আর খুক খুক করে হাসি :D

    [ জবাব দিন ]

  19. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       জানুয়ারি ১১, ২০১০ at ১২:৪৩ পুর্বাহ্ন |

    উল্টো দেখে,দুই ভালকের একটা দৌড় দিয়া পালাইতেসে…আর একটা মরার ভান করে পড়ে আছে!! =)) =)) =)) =)) =))

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        জানুয়ারি ২৭, ২০১০ at ১০:৪৫ অপরাহ্ন |

    মাস্ফুউউউউউউউউউউ দা, কনতো দেহি, ভালুকের লাইফস্টাইল মানুষের চেয়ে ফাস্ট না স্লো..????? :D

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জানুয়ারি ২৭, ২০১০ at ১১:১৫ অপরাহ্ন |

    x-( তুই কি আকারে ইঙ্গিতে আমারে ভাল্লুক কইলি?খাইছি তোরে… x-(

    [ জবাব দিন ]

  20. রশিদ (৯৪-০০)
       জানুয়ারি ১৭, ২০১০ at ৪:২৭ অপরাহ্ন |

    অনেক পরে পড়লাম……দারুন :thumbup:

    [ জবাব দিন ]

  21. হুমায়রা(২০০২-২০০৮)
       মার্চ ২৭, ২০১০ at ৪:৪৬ অপরাহ্ন |

    এই পোস্ট অনেক দিন পর পড়লাম :clap: :clap:
    প্রিয়তে যোগ করসি :) :) :)

    [ জবাব দিন ]

  22. শাহরিন (২০০২-২০০৮)
       মার্চ ২৭, ২০১০ at ৯:৪৮ অপরাহ্ন |

    ক্যাডেট কলেজের প্রাপ্তির কথা যদি কোন ক্যাডেটকে জিজ্ঞেস করার হয়.৯৯.৯% ক্যাডেট বলবে যে,আর কোথাও এমন নিখাদ ৫০টা বন্ধু পাওয়া সম্ভব না

    :boss: :boss:

    [ জবাব দিন ]

  23.   মোরশেদ
       মার্চ ৩০, ২০১০ at ১১:৪৬ অপরাহ্ন |

    “সব ক্যাডেটেরই এমন কিছু ৩ নং ক্যাটাগরীর বন্ধু থাকে,যাদের ছাড়া এই ভালুকময় পৃথিবীতে সে একেবারেই অসহায়।”

    একদম হাছা কথা ……. :thumbup:

    [ জবাব দিন ]

  24. আব্দুল্লাহ্‌-আল-আমীন (৯৮-০৪)
       মে ৬, ২০১০ at ৮:০২ অপরাহ্ন |

    …..সাবাশ ফুয়াদ মিয়া ।।।

    …..চ্রম…চ্রম :thumbup:

    [ জবাব দিন ]

  25. জাফর (৯৫-০১)
       মে ২৮, ২০১০ at ৮:৪৩ অপরাহ্ন |

    অনেকদিন পরে পড়লাম। সরাসরি প্রিয়তে। :)

    [ জবাব দিন ]

  26. মামুন (০০-০৬)
       মে ২৮, ২০১০ at ৯:৩৮ অপরাহ্ন |

    ৫৭০ বার পঠিত | কেউ পারলে প্রিয় থেকে বাদ দাও……

    [ জবাব দিন ]

  27. মাঈনুল (১৯৯৬-২০০২)
       মে ২৯, ২০১০ at ১২:৩৭ অপরাহ্ন |

  28. মহিউদ্দিন (৯৫-০১ বকক)
       জুলাই ২, ২০১০ at ৭:১৮ অপরাহ্ন |

    বন্য, তোমার ভালুক-বনের গল্প। নামের সাথে দারুন মিল। অতিব চমৎকার হয়েছে।

    [ জবাব দিন ]

  29. মেহবুবা (৯৯-০৫)
       অগাষ্ট ২, ২০১০ at ৬:০০ পুর্বাহ্ন |

    অসাধারণ লেখা। :)) :)) :)) শেষ।

    কসম কৈতাছি আমারো সেইম কেস-খালি ক্যাডেট পাইলেই হইল-”বোকা** তুই আগে কবি না” বইলা কথাবার্তা শুরু…

    সহমত ভাই। :thumbup:

    [ জবাব দিন ]

  30. মিশেল (৯৪-০০)
       অগাষ্ট ২, ২০১০ at ১১:৪১ অপরাহ্ন |

    আমার একটাই প্রশ্ন, রেটিং কেমনে ৪.৯১/৫ হয়? রেটিং-এ গড়বড় না থাকলে তো এই পোস্ট ৫/৫ হওয়ার কথা…..

    বন্যরে তুই আসলেই একটা জিনিস ভাই…….. :thumbup:

    [ জবাব দিন ]

  31. তন্ময় (২০০৬-২০১২)
       অগাষ্ট ২৩, ২০১০ at ১০:৪৭ পুর্বাহ্ন |

  32. রায়েদ (২০০২-২০০৮)
       সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৯:১১ অপরাহ্ন |

    এইটারে কয়েকদিন পরপর রিপোস্ট করা দরকার।

    [ জবাব দিন ]

  33. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       সেপ্টেম্বর ১৭, ২০১০ at ১০:১৫ অপরাহ্ন |

    আমিও এই পুরানো পোস্ট পইড়া আবেগে ইমোশনাল হইয়া দুইফোটা যোগ কইরা গেলাম…

    [ জবাব দিন ]

  34. নবী
       নভেম্বর ২৯, ২০১০ at ১০:৫৬ অপরাহ্ন |

  35. আসিফ খান (১৯৯৪-২০০০)
       ডিসেম্বর ২৯, ২০১০ at ৬:০৭ অপরাহ্ন |

    চালায় যাও মামু……… :tuski: :goragori: :tuski:

    [ জবাব দিন ]

  36. সারোয়ার স্টিনসন (০১-০৭)
       জুলাই ৭, ২০১১ at ২:১৪ অপরাহ্ন |

    অনেক দিন পর পড়লাম, ভালো লাগলো। সবার সাথে একমত। ::salute::

    [ জবাব দিন ]

  37. খেয়া (০৬ - ১১)
       মে ২৬, ২০১২ at ১০:১০ পুর্বাহ্ন |

    :boss: :boss: :boss: :boss:
    ‘মহাপ্রিয়’ বলে কোন পোস্ট থাকলে সেইটাতেই অ্যাড করতাম ভাইয়া।

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
      সুষমা (১৯৯৯-২০০৫)
        মে ২৬, ২০১২ at ৩:২২ অপরাহ্ন |

    এই পোস্টের মহিমায় খেয়া হাততালি বাদ দিয়া কথা কওয়া শুরু করসে !! :D

    [ জবাব দিন ]

    খেয়া (০৬ - ১১)
        অগাষ্ট ২৫, ২০১২ at ১১:৪৪ পুর্বাহ্ন |

    :shy: :shy: :shy: :shy: :shy:
    কি যে বলেন আপু। :P

    [ জবাব দিন ]

  38. লুবজানা (২০০৫-২০১১)
       মে ২৬, ২০১২ at ২:৩২ অপরাহ্ন |

    গভর্মেন্ট নামক এক বিখাউজ পরীক্ষা দেওয়ার পর ম্যাথমেটিক্যাল কিসু ছাড়া যা লেখি সব পয়েন্ট আকারে বাইর হয়!

    বুঝিনাইক্কা!

    [ জবাব দিন ]

  39. লুবজানা (২০০৫-২০১১)
       মে ২৬, ২০১২ at ২:৩৫ অপরাহ্ন |

    এর কিছুদিন পরে ‘ওয়াই’ আবারও ওই বনে গিয়েছিল একা।গিয়েই পড়ল দুই ভালুকের সামনে।ভয়ে তো তার জানে পানি নাই..এইবার নিশ্চয়ই এই ব্যাটা সুদে আসলে সব তুলে নিবে।কিসের কি!!!উল্টো দেখে,দুই ভালকের একটা দৌড় দিয়া পালাইতেসে…আর একটা মরার ভান করে পড়ে আছে!!

    =)) =)) =)) =)) =)) =))

    [ জবাব দিন ]

  40. মীম (২০০৬-২০১১)
      mim
       মে ২৭, ২০১২ at ৯:২২ অপরাহ্ন |

    কিন্তু সব ক্যাডেটেরই এমন কিছু ৩ নং ক্যাটাগরীর বন্ধু থাকে,যাদের ছাড়া এই ভালুকময় পৃথিবীতে সে একেবারেই অসহায়।

    ১০০% সত্যি কথা বলেছেন ভাইয়া……… :-? :-? :( :( :boss: :boss: ::salute:: ::salute:: ::salute:: ::salute:: (সম্পাদিত)

    [ জবাব দিন ]

  41. রায়েদ (২০০২-২০০৮)
       মে ২৮, ২০১২ at ৭:২২ পুর্বাহ্ন |

    দুইফোটা যোগ কইরা গেলাম

    [ জবাব দিন ]

  42. সাজেদ (২০০৪-২০১০)
      sajed
       জুন ১৮, ২০১২ at ২:৫০ পুর্বাহ্ন |

    কোন কথা হবে না। সুপার লাইক ভাই।
    :boss: :boss: :boss:
    :clap: ::salute:: :just: :hatsoff:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard