random header image

রাজাকারনামা- ৩ (যুদ্ধাপরাধের জন্য ক্ষমাপ্রার্থনা)

এই লেখাটি একটি অনুবাদ মাত্র। এটি একটি পাকিস্তানি নাগরিকের ব্লগ হতে প্রাপ্ত।

১৩ই মে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারকে ১৯৭১ সালের গনহত্যার জন্য ক্ষমা প্রার্থনা দাবি করে,পাকিস্তান সরকার এই দাবীকে নাকচ করে দেয়। এর জবাবে পাকিস্তান জানায় বাংলাদেশের উচিত অতীতকে ভুলে যাওয়া এবং পাকিস্তান কে ভুলে যেতে দেওয়া। এমন নয় যে এবারই প্রথম বাংলাদেশ সরকার পাকিস্তানকে সাধারণ ক্ষমা পার্থনার দাবি করল প্রত্যুত্তর ধৃষ্ট পাকিস্তান যৌক্তিক দাবীকে নাকচ করে দিল।

১৯৭১এর মার্চের ২৫ হতে ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী নিজ দেশের জনগণের উপর বর্বর আক্রমণ ও গনহত্যা করেছে তা ইতিহাসে বিরল। উদ্দেশ্য ছিল ভোটের রায়ের বাস্তবায়নের দাবীকে স্তব্ধ করে দেওয়া। এই আক্রমণের সময় সেনারা অগণিত ধর্ষণ লুট, বাঙ্গালী এবং উপজাতি মানুষদের হত্যা করেছে।
প্রায় ৪০ বছর হয়ে আসলেও ১৯৭১ সালে আমাদের সেনাবাহিনী বাংলাদেশের কত মানুষকে হত্যা করেছে বাংলাদেশ তা নিরূপণ করতে পারেনি। কেননা এখনও সেখানে গণকবর আবিষ্কৃত হচ্ছে। গণকবরের হাড় দেখেই বোঝা যায় নির্যাতনের মাত্রা কত পাশবিক ছিল। আর এই নির্যাতনের ঘটনা আমাদের সেনাবাহিনী অবিরত অস্বীকার করে আসছে।

পাকিস্তান সরকার ১৯৭১ সালের ঘটনা তদন্তের জন্য একটি মাত্র কমিশন গঠন করে যা হামিদুর রহমান কমিশন নামে পরিচিত। এই তদন্ত রিপোর্ট তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো এবং পরবর্তী সরকার কর্তৃক প্রচার নিরুদ্ধ করা হয়। অবশেষে ২০০০ সালে এর সংশোধিত এবং আংশিক অংশ জনসমক্ষে প্রকাশ করা হয়।

বাংলাদেশের পক্ষ হতে ক্ষমা প্রার্থনা করার দাবি করলে এর প্রতিত্তুরে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রানালয় বলেছে, “ভুলে যাও এবং আমাদের ভুলে যেতে দাও”। পাকিস্তান সরকার কখন ক্ষমা প্রার্থনার বিষয়ে নমনীয় হবে বলে মনে হয়না। এছাড়া পাকিস্তান সুধী সমাজের কোনো অংশকে যুদ্ধাপরাধ এবং নিরীহ মানুষদের হত্যা করার জন্য সরকারকে ক্ষমা প্রার্থনার জন্য চাপ দিতেও দেখা যায়না।

পাকিস্তানিদের ব্যবহার অযৌক্তিক, পাকিস্তানি সেনাবাহিনীর ধর্ষণ, গণহত্যা, লুণ্ঠন অযৌক্তিক। আরও অযৌক্তিক মনে করি পাকিস্তানি সরকারের ৩৮ বছর ধরে হামিদুর রহমান রিপোর্ট কে গোপন করে রাখার প্রচেস্টাকে। পাকিস্তান সরকারের ১৯৭১ বর্বরোচিত হত্যা কে পাকিস্তানি জনগণের কল্যাণের নামে জায়েজ করার প্রচেষ্টারত ধিক্কার জানাচ্ছি।

আজ আবার আমরা আমাদের জনগণের উপর আরেকটি সেনা আক্রমণের দ্বারপ্রান্ত পৌঁছে গেছি। এবং এই আক্রমণ শেষে আমাদের অভিজ্ঞতা হবে ১৯৭১ এর মতোই। আমরা আরেকটি মানবিক বিপর্যয় দেখব। আমরা দাবি করি পাকিস্তান সরকার ১৯৭১ এর ঘটনাকে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুক। হামিদুর রহমান কমিশনের রিপোর্ট অনুযায়ী দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি প্রধান করবে। এবং বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক অবকাঠামো পুনরুদ্ধারে ক্ষতিপূরণ করবে। একমাত্র এভাবেই আমরা আমাদের ঘৃণ্য অতীতকে ভুলে যেতে পারব এবং বাংলাদেশের জনগণের সাথে নতুন করে ভাতৃত্ববন্ধন সৃষ্টি করতে পারব।
clip_image001ছবিটি তার লেখাতেই তিনি ব্যবহার করেছিলেন।

২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

২৮ টি মন্তব্য

  1. তাহমিনুল (২০০২-২০০৮)
       জুন ৯, ২০০৯ at ১:২২ অপরাহ্ন |

    প্রথম হইয়া গেলাম :D :D

    জবাব দিন

  2. ফয়েজ (৮৭-৯৩)
       জুন ৯, ২০০৯ at ২:১১ অপরাহ্ন |

    লেখার লিংক্টা জুড়ে দাও পোষ্টের সংগে, যদি পার।

    জবাব দিন

  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       জুন ৯, ২০০৯ at ২:৩৫ অপরাহ্ন |

    এই যে লিঙ্কঃ

    http://progpak.wordpress.com/2009/05/22/healing-the-wounds-of-the-past/#comment-90

    এইখানে আবার কিছু পাকিস্তানি এইটারে নিয়া টিটকারি দেওয়ার চেষ্টা করছে সেইখানে এই অধম আবার তাদের সাইজ ও দিছে… :shy:

    জবাব দিন

    ফয়েজ (৮৭-৯৩)
        জুন ৯, ২০০৯ at ৫:৩৫ অপরাহ্ন |

    বিরাট হাউকাউ লাগছে দেখি বাচ্চু :D

    :thumbup: :thumbup:

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        জুন ৯, ২০০৯ at ৬:০৬ অপরাহ্ন |

    সাবাস মাস্ফু So proud of you

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ৯, ২০০৯ at ৬:৩৪ অপরাহ্ন |

    ইয়ো ম্যান কাম অন দ্যাটস নাথিং ম্যান!

    (খাড়ান,আহসান আকাশ ভাইরে যেমন আমি ব্লগে কোলকাতার লোক বইলা ছাপ্পর মাইরা দিছি এখন সবাই উনারে কোলকাতার লোক বইলা চিনে, আপনেরে আমি অস্ট্রেলিয়ার ইয়ো বানানোর চিন্তা ভাবনা করতাছি)

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        জুন ৯, ২০০৯ at ৬:৩৬ অপরাহ্ন |

    :)) No worries mate

    জবাব দিন

    মাসুদুর রহমান (৯৬-০২)
        জুন ৯, ২০০৯ at ৬:২১ অপরাহ্ন |

    প্রথমে ধন্যবাদ মাসরুফকে। আমি লেখাটা পড়েছিলাম নেটে ডেইলি স্টারের হোম পেইজ হতে। লেখার শেষে অবশ্য লিঙ্ক দেওয়া ছিল তবে মাসরুফের মত পারফেক্ট না। আমিও সেই লিঙ্ক ধরে মুল লেখাটা বাহির করার চেস্টা করেছিলাম। অনেক খোজার পরও পাইনি।মাসরুফের লিঙ্ক ধরে লেখাগুলো পড়লাম। বিশেষ করে রেডিক্যাল পাকিস্তানির লেখাটা আমার মনে হয় সে পাকিস্তানি আর্মির কেও অথবা নিজেই আর্মির সদস্য হতে পারে। অনেকটা গোয়াড়ের মত দিন কে রাত প্রমান করার প্রচেস্টা।

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ৯, ২০০৯ at ৬:৩১ অপরাহ্ন |

    মাসুদ ভাই,আসল ধন্যবাদ আপনার প্রাপ্য লেখাটা কষ্ট করে অনুবাদ করবার জন্যে।আপনার গবেষণামূলক কাজগুলো আমার মত বিসিএস জাতীয় পরীক্ষার্থীদের খুব কাজে আসছে।বিশেষ করে টিপাইমুখ নিয়ে লেখাটা।অনেক অনেক ধন্যবাদ বস!

    জবাব দিন

  4. এহসান (৮৯-৯৫)
       জুন ৯, ২০০৯ at ৪:৫৪ অপরাহ্ন |

    ভালো লাগলো। দুর্দান্ত একটা পোস্ট অনুবাদ করার জন্য ধন্যবাদ। :clap:
    জীবনে ১ম বারের মত মানবিক মূল্যবোধ সম্পন্ন পাকিস্তানি নাগরিকের খবর পেলাম। প্রথম আলোর আইরীন ফাইরীনরে আমি বিশ্বাস করি না। বিদেশ আইসা অন্ততঃ একটা জিনিস জানা হইসে। পাকিস্তানিদের চিনসি, মুক্তিযুদ্ধের যৌক্তিকতা বুঝসি।

    জবাব দিন

    ফয়েজ (৮৭-৯৩)
        জুন ৯, ২০০৯ at ৫:৩৫ অপরাহ্ন |

    ব্লগে লিখে রাখ

    জবাব দিন

  5. আদনান (১৯৯৪-২০০০)
       জুন ৯, ২০০৯ at ৬:০৭ অপরাহ্ন |

    সত-সাহসী পাকিস্তানীকে ধন্যবাদ আর মাসুদকে আমাদের সাথে শেয়ার করার জন্য ।

    জবাব দিন

  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       জুন ৯, ২০০৯ at ৬:৩৭ অপরাহ্ন |

    ভাইয়া,এই পাকিস্তানি ভদ্রলোকের লেখাটা শেয়ার না করে পারলাম নাঃ

    Arif Ishaq

    Pakistan should not simply apologize for what it did in Bangladesh.
    If Pakistan had any morality, it would go down on its kness, cover its head with ashes and BEG the forgiveness of the people of Bangladesh!
    I’m glad for the people of Bangladesh that they managed to get rid of us!
    I was a kid when this happened, but I remember very well, and no one is going to tell me I got it wrong because I was a kid then, that our society, at the time, considered the people of Bangladesh as inferior beings, all the more so because they were black!

    আসলে আমরা অনেকেই যেমনটা ভাবি, সব পাকিস্তানি আসলে খারাপ না।যে ভাষায় এই ভদ্রলোক আত্মসমালোচনা করেছেন সেটা করতে যথেষ্ট পরিমাণ বিবেকের প্রয়োজন হয়।আশা করি আমাদের রাজাকারের বাচ্চা জারজগুলো এই ভিনদেশীদের কাছ থেকে কিছু শিখবে x-( x-(

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        জুন ৯, ২০০৯ at ৬:৪৩ অপরাহ্ন |

    সহমত

    জবাব দিন

  7. মুহাম্মদ (৯৯-০৫)
       জুন ৯, ২০০৯ at ৯:১৭ অপরাহ্ন |

    প্রচণ্ড গুরুত্বপূর্ণ অনুবাদ। মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ।
    A rational patriot কে দেয়া মাসরুফ ভাইয়ের জবাবটাও অসাধারণ।
    পাকিস্তানে এই চিন্তাধারায় বিশ্বাসী একটা গোষ্ঠী তৈরী না হলে পাকিস্তান সরকার কখনই ক্ষমা চাবে না।
    আর আমার তো মনে হয়, ক্ষমা চাওয়াটা মোটেও যথেষ্ট না। একাত্তরের জেনারেলগুলা এখন মরার পথে। মরার আগেই এদের বিচার করা উচিত। পাকিস্তান সহযোগিতা না করলে তো এই বিচারও করা সম্ভব না।

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ৯, ২০০৯ at ৯:৩২ অপরাহ্ন |

    তোর কাছ থেকে এইটুকু মানেই প্রচন্ড প্রশংসা।জানি না এর যোগ্য আমি কিনা-কিন্তু অনেক ভাল লাগছে।দোয়া করিস আরো যেন সাইজ দিতে পারি গরুগুলাকে।

    জবাব দিন

  8. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       জুন ৯, ২০০৯ at ৯:২৯ অপরাহ্ন |

    তোর লেখার টপিকগুলো সিলেকশন খুবই বাস্তবধর্মী। অনেক কিছু জানা/শেখা যায়। :boss: :boss: :boss: :boss:

    জবাব দিন

  9. মাসুদুর রহমান (৯৬-০২)
       জুন ৯, ২০০৯ at ৯:৩৯ অপরাহ্ন |

    কোন খবরের প্রেক্ষিতে এই পাকিস্তানি ব্যক্তিটি ব্লগ লিখেছেন সেই খবর বা বাংলাদেশের ক্ষমা প্রার্থনার দাবীটি খুজে পাওয়া গেছে। এটাও শেয়ার করার ইচ্ছা আছে।

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ৯, ২০০৯ at ১০:০৯ অপরাহ্ন |

    ভাইয়া প্লিজ এখানে লিঙ্কটা দিয়ে দিন যাতে আমরা দেখতে পারি।সেই সাথে অনুবাদটাও করে ফেলুন প্লিজ!

    জবাব দিন

    মাসুদুর রহমান (৯৬-০২)
        জুন ১০, ২০০৯ at ৮:৫০ পুর্বাহ্ন |

    sorry সত্যিকার অর্থে আমি নেটে বসলে মুক্তিযুদ্ধ নিয়ে সার্চ করি নতুন কিছু পেলে চাট কপি পেস্ট করে রেখে দেই। কাল সব লেখা সাজাতে গিয়ে লেখাটা আবার পড়লাম। আমার কাছে লিঙ্ক নাই। তবে শেয়ার অবশ্যই করব।

    জবাব দিন

    মাসুদুর রহমান (৯৬-০২)
        জুন ১০, ২০০৯ at ৮:৫৬ পুর্বাহ্ন |

    এই লিঙ্ক ধরে ১২ ই মে তে খোজ করে দেখা যেতে পারে। এরপর আসবে priyo.com | Priyo Bangladesh! সেখান হতে নিউজ অপশন এ ১২ ই মে খোঝ করলে হইত পাওয়া যাবে।
    http://www.google.com/search?sourceid=navclient-ff&ie=UTF-8&rlz=1B2GGFB_enBD313BD313&q=priyo.com

    জবাব দিন

  10. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জুন ৯, ২০০৯ at ১০:১৩ অপরাহ্ন |

    ধন্যবাদ মাসুদ, এই চমৎকার লেখাটি শেয়ার করার জন্য। আর মাস্ফ্যু তোমাকেও কৃতজ্ঞতা মূল ব্লগটির খোঁজ দেয়ার জন্য। :hatsoff: উভয়ের জন্য।

    জবাব দিন

  11. আহসান আকাশ (৯৬-০২)
       জুন ৯, ২০০৯ at ১০:২৮ অপরাহ্ন |

    মাসুদ, অসাধারন একটা কাজ করছিস… :hatsoff: :hatsoff: :hatsoff:
    তোর লেখার সাবজেক্টগুলোর প্রশংসা করতেই হয়… দোয়া করি তোর টাইপিং আরো গতিময় হয়ে উঠুক, আরো বেশি বেশি লেখা চাই তোর কাছ থেকে।

    জবাব দিন

  12. আহসান আকাশ (৯৬-০২)
       জুন ৯, ২০০৯ at ১০:৩১ অপরাহ্ন |

    মাস্ফ্যু…পুরা ফাটায়া দিছস দেখি :thumbup: :thumbup: :thumbup:

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ৯, ২০০৯ at ১১:১৭ অপরাহ্ন |

    :shy: :shy: কলকাতার কমেন্ট আইছিল মনে নাহ থাক অন্তত আজকে এইখানে অফ যাই,থেঙ্কু আকাশ ভাই :shy:

    জবাব দিন

  13. সামিয়া (৯৯-০৫)
       জুন ৯, ২০০৯ at ১১:২৩ অপরাহ্ন |

    :salute:

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ৯, ২০০৯ at ১১:২৭ অপরাহ্ন |

    আররে রায়হানা থুক্কু সামিয়াপ্পু নাকি? :P :P কেমন আছো আপু?সংসার কেমন চলে? :D :D

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        জুন ১০, ২০০৯ at ৬:২৭ পুর্বাহ্ন |

    =))

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard