random header image

বিভাগ আর্কাইভ — মুক্তিযুদ্ধ

ওয়ার ক্রাইম্‌স স্ট্র্যাটেজিক ফোরাম (WCSF)

[এই লেখাটি মূলত WCSF এর মূল পোর্টাল অনুসরণে ইংরেজি থেকে বাংলা করা। লেখাটি প্রথমে মুক্তাঙ্গনে প্রকাশিত হয়েছে। সেখান থেকেই হুবহু কপি করে সিসিবিতে দেয়া হল, মূলত বার্তাটি সবার মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে।]

War Crimes Strategy Forum (WCSF) স্বেচ্ছাসেবকদের উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন সংগঠন ও সংগঠনবহির্ভূত কর্মী-সংগঠকদের একটি জোট, যার মূল লক্ষ্য যুদ্ধাপরাধীদের আসন্ন বিচারপ্রক্রিয়াকে সর্বতোভাবে সহায়তা [...]

অস্ত্র থেকে অক্ষরঃ একজোড়া লড়াকু হাতের গল্প

ভারতীয় একটি সিনেমা দেখেছিলাম বেশ ক’দিন আগে।বাণিজ্যিক সিনেমা হলেও গল্পের ভিন্নতার কারণে মনে বেশ খানিকটা দাগ কেটেছিলো সিনেমাটি।গল্পের নায়ক ছিলেন ৭০ বছরের বৃদ্ধ এক প্রাক্তন বিপ্লবী,যিনি কিনা ভারতের স্বাধীনতার ৫০ বছর পরও দেশে জেঁকে বসা অনিয়ম,অন্যায় আর দুর্নীতি রুখতে আবার হাতে অস্ত্র তুলে নেন।দেশপ্রেমের পটভূমিকায় ভিন্নস্বাদের এ সিনেমাটিতে [...]

প্রশ্নবোধক এক জিয়াউর রহমান

আমাদের কাউন্সিলের নাম টাওয়ার হ্যাম্লেট। এই কাউন্সিলের আন্ডারে একটা ফ্রী লাইব্রেরী আছে যার অনেকগুলো ব্রাঞ্চ। প্রচুর বাংলা বই থাকার কারণে আমি এখানে প্রায়ই যাই। তো সেদিন রাজিব ভাই(বিসিসি-১৯৯০-১৯৯৬) একটা বই ইস্যু করলেন “হিটলার থেকে জিয়া” লেখক মিনা ফারাহ। ভাইয়ার পড়া শেষ হওয়ার পর আজকে আমি পড়ার জন্য নিলাম ভুমিকা পড়ে তো অবাক এইসব কি লিখা [...]

স্টপ জেনোসাইডের লিংক এবং একটি অনুরোধ

১।
ওয়ার্ক গ্রুপ মিডিয়া আর্কাইভ নিয়ে কাজ করতে গিয়ে রায়হান রশিদের ভাইয়ের মেইলে লিংকের জের ধরে মুক্তাঙ্গনে ইমতিয়ার শামীম ভাইয়ের পোস্টে, মুয়িন পার্ভেজ ভাইয়ের কমেন্টে স্টপ জেনোসাইডের লিংকগুলো পেলাম। লিংক গুলো মিডিয়া আর্কাইভে যোগ করতে করতে ভাবলাম, দারুন এই ডকুমেন্টারিটা হয়ত প্রিয় সিসিবির অনেকেই দেখেনি। তাই লিংক্টা তুলে দিলাম।
এটা দেখতে দেখতে সবার অনেক কথাই মনে [...]

বিবিসি বাজার: মুক্তিযুদ্ধের অজানা কথন

জায়গার নাম বিবিসি বাজার। তাই বলে জায়গাটা কিন্তু লন্ডনে নয়। এমনকি সেখানে কোন বেতার কেন্দ্র কিংবা বেতার উপকেন্দ্রও নেই। আমাদের মহান মুক্তিযুদ্ধ আর সেই যুদ্ধে বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-এর গৌরবময় স্মৃতি ধারণ করে ধন্য আজকের বিবিসি বাজার। ঈশ্বরদী উপজেলার রূপপূর বাজারের নাম হয়েছে বিবিসি বাজার। এই বাজারের নেপথ্য নায়কের নাম আবুল কাশেম মোল্লা।
মুক্তিযুদ্ধ চলাকালে রূপপুর [...]

মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজের বীর যোদ্ধারা

[লেখাটির একটি ভূমিকা প্রয়োজন। মুক্তিযুদ্ধ নিয়ে ইদানিংকালের পড়াশুনায় আমি ঢাকার ক্র্যাক প্লাটুনের সদস্য বদিউল আলমের চরিত্রে আকৃষ্ট হই। একাধিক বই ও সাক্ষাৎকারে তার অবদানের কথা জেনে ফকক'র প্রাক্তন শিক্ষার্থী হিসাবে গর্ব বোধ করি। বদি ভাইকে নিয়ে একটা লেখার তাড়নাও অনুভব করছিলাম গত এক বছর ধরে। এবার ডিসেম্বরে ফৌজদারহাটের সুবর্ণজয়ন্তী উৎসবে একটা "মেমোয়ার" সম্পাদনার দায়িত্ব আকষ্মিকভাবেই [...]

একুশের পাঠশালায় একজন বৃষ্টি … …

১.
সে অনেক কাল আগের কথা। আজ অনেক দিন পরে যৌবনের সেই টকটকে দিনগুলোর কথা মনে পড়ছে। ইস্ , কী দূর্দান্ত ছিল সেই দিনগুলো!!! আমরা ৬/৭ জন বন্ধু ছিলাম একে অন্যের জানের জান। আর আজ? কে কোথায় আছে, কে জানে! “বৃষ্টি”র জন্যে আজও খুব খারাপ লাগে; না জানি, কেমন আছে বেচারী! রাতুলকে ভালবাসতো ও, খুব ভাল [...]

ক্ষমা প্রার্থনা এবং একটি প্রস্তাব

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না
আমরা তোমাদের ভুলব না।
এটুকু আপাতত শুধু গানের কথাই; জীবনবৃত্তের ব্যস্ত চক্রে বছরের গুটি কয়েকদিনই গানটির জন্য বরাদ্দ। বাকি দিনগুলি যে বিস্মৃত হতেই হয়; কীই বা করার আছে বলুন। আর সবকিছু তো মনে রাখাও যায় না; তাই না। এই দেখুন না; গত সেমিস্টারে যে অর্ধপরিবাহীর সূত্রগুলো আঁওড়ে [...]

স্বাধীনতা দিবসের আগেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবী জানাই!

ডিস্ক্লেইমারঃ আমার লেখায় সীমাবদ্ধতা আছে। ভাঙ্গা রেকর্ড ঘুরে ফিরে বাজাই। বিষয়ের বৈচিত্র্য না থকায় মৌলিক লেখা সিসিবির পাঠকদের জন্য দেওয়া হয়ে উঠে না। তাই ডুয়াল পোষ্ট ছাড়া উপায় থাকে না। তবে সিসিবির সদস্যদের সম্মান জানিয়ে পুরোনো লেখা না দিয়ে একই সময়ে লেখাটি প্রকাশ করা হয়েছে। তবে এই লেখাটি অন্য ব্লগেও দেখতে পাবেন। যারা একাধিক ব্লগ [...]

একজন অখ্যাত মুক্তিযোদ্ধার গল্প

চারু মিয়া সর্দারের তিন মেয়ে, দুই ছেলে। বড় ছেলে মোঃ সুলতান মিয়া সর্দার আর ছোট ছেলে মোঃ সিদ্দিকুর রহমান। ছোট ছেলের নামের শেষে ‘সর্দার’ না রাখার কারন পৈত্রিক সূত্রে পাওয়া সর্দারীটা যেন বড় ছেলে পায়। শুধু তাই নয়, বড় ছেলের জন্য সব ভাল ভাল খাবার, জামা কাপড়, আর অন্যান্য যত্নের যেন কোন ত্রুটি না হয় [...]

মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং কিছু ভাবনা

মাঝে মাঝেই ভাবি, সেইসব মানুষগুলির কথা যারা নিজের স্বার্থ উপেক্ষা করে কোন কিছু না ভেবেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কোন কিছু চিন্তা না করেই…জীবনের নিশ্চয়তা নেই জেনেও। কত্ত সাহসী ওরা…কত্ত নিঃস্বার্থ ওরা…কত্ত নির্লোভ ওরা। ওরা তো আমাদেরকে শিখিয়ে গেছে দেশকে কিভাবে ভালোবাসতে হয়…। ঠিক যেমন আল্লাহ-তা’লা মানুষের হেদায়েতের জন্য যেভাবে নবী রাসুলদের পাঠিয়েছিলেন, ঠিক সেভাবেই যেন [...]

বিজয়ের দিনে আমাদের প্রজন্মকে

আজ বাংলাদেশের ৩৯ তম বিজয় দিবস। বিজয়ের দিনে নানা মানুষের নানা রকমের আশা আকাঙ্খার প্রতিফলন দেখলাম, যার সর্বাগ্রে আছে যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি। যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি অনেক জটিল একটি বিষয়, যা হুট করে করা সম্ভব নয়, এর জন্যে আন্তর্জাতিক আদালতের কাছ থেকেও অনেক আইনি সাহায্য ও বিপুল তথ্যপ্রমাণের প্রয়োজন, যা সঠিকভাবে প্রয়োগ করার মতো যথেষ্ট প্রজ্ঞা [...]

পতাকা

একটু আগে ছাদে গিয়ে পতাকাটা তুলে আসলাম। আমার পতাকা। আমার দেশের পতাকা।

ছবি কৃতজ্ঞতাঃ রকিব
সেদিন হঠাৎ কি মনে করে ১০০ টাকা দিয়ে পতাকাটা কিনলাম সাভার সিটি সেন্টারের সামনে থেকে। সবচেয়ে বড়টা না, তার ঠিক নিচের টা। একটু আগে বাসায় ফেরার সময় হঠাৎ খেয়াল হল, আয় হায়, কালই তো বিজয় দিবস। সকালে উঠতে হবে, পতাকা তুলতে হবে। [...]

ঘৃণাবাক্য

আমি “ঘৃণা” করি তাদের, যারা বাংলাদেশকে পাকিস্তান করেই রাখতে চেয়েছিল; আমি “ঘৃণা ঘৃণা” করি তাদের, যারা স্বাধীন বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বা ছোট্ট পাকিস্তান/ সৌদিআরব বানাতে চায়; আমি “ঘৃণা ঘৃণা ঘৃণা” করি তাদের,যারা আমজনতা ছদ্মবেশে শর্টকার্টে বেহেশত পাবার লোভে সেই সাম্প্রদায়িকতাকে চেতন কিংবা অবচেতন ভাবে সমর্থন করে।

পাকিস্তানীদের দৃষ্টিতে বাঙালি, বাঙালি মুসলিম, সামরিক বাহিনী, ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রামের কারণ, ঘটনা এবং উপলদ্ধি- একটি বিশ্লেষণ

ডিসেম্বরের দানবেরা-
পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের পথ
১৯৭১ এ পৌঁছার ঘটনাক্রম নিয়ে কলামিস্ট হামিদ হোসেনের একটি চমৎকার বিশ্লেষণ
(দুর্বল অনুবাদের জন্য ক্ষমাপ্রার্থী- আনন্দ/মাহবুব)
ভূমিকা-
Great blunders are often made, like large ropes, of a multitude of fibres.
Victor Hugo’s Les Miserable
বাংলাদেশের স্বাধীনতা এবং পাকিস্তানের ভাঙন উদযাপনের মাস হল ডিসেম্বর। যারা কোনো না কোনো ভাবে আক্রান্ত হয়েছেন ইতিহাসের সেই সন্ধিক্ষণের স্মৃতি দুটি [...]