random header image

বিভাগ আর্কাইভ — উপন্যাস

ঐ উড়াল বলাকায়- ((প্রভাতী পর্ব))

দুই ঘাড়ের উপর বসে মোনকার-নাকীর এমন জোরে ঝাঁকাঝাঁকি শুরু করল যে রিজভীর ঘুম ভেঙে গেল। রাত তিনটার সময় ঘুম ঘুম চোখ মেলে- মশারির ফুটো দিয়ে ঘরের অন্ধকার দেখল সে কিছুক্ষণ। বারান্দায় আলো জ্বলছিল। আর এদিকে বিছানার পাশের জানালা দিয়ে বাইরের ফ্লাড-লাইটের আলোকে কিছুটা হলেও ঢেকে দিয়েছে আড়াই তলার সমান উঁচু যুবতী জামরুল গাছ। প্রসাব করতে [...]

ধারাবাহিক উপন্যাস – ১৮

আগের পর্ব আঠার একদিন আম্মা হোসনা আপার বাসা থেকে ঘুরে আসলেন। বাসায় এসে জানালেন হোসনা আপা আসলে অনেক দুঃখ নিয়ে লন্ডন থেকে ফিরে এসেছেন। কিরণ ভাই আমেরিকায় পড়তে গিয়ে একজন আমেরিকান মেয়ে বিয়ে করে ফেলেছে। হোসনা আপার আশা ছিল লেখাপড়া শেষ করে কিরণ ভাই দেশে ফিরবে। যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলতে নিজের মেধা আর শ্রম দিবে। [...]

ধারাবাহিক উপন্যাস – ১৬, ১৭

আগের পর্ব ষোল একদিন সামাদ স্যারের বাসায় গেলাম। স্যার আমার জন্য অনেক করেছেন। বিশেষ করে অংক পরীক্ষার আগের দিন বাসায় এসে সাহস দিয়ে গেছেন। স্যারের বাসাটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, হেটেই যাওয়া যায়। একা একাই চলে আসলাম। স্যারের বাসা থেকে বেরুলেই সেই বিশাল দেবদারু গাছ। সেদিন দেখি এই গাছটার গুড়িতে হেলান দিয়ে [...]

ধারাবাহিক উপন্যাস – ১৪, ১৫

(এই উপন্যাসটির প্রেক্ষাপট আর সময় বোঝাতে কিছু ঐতিহাসিক ঘটনা এবং চরিত্র উল্লেখ করা হয়েছে। আর বাদবাকী ঘটনা আর চরিত্রগুলো কাল্পনিক, তবে অবাস্তব নয়। অনেক ঘটনাই বাস্তব আমজনতার অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে।) এক দুই তিন চার এবং পাঁচ ছয় সাত নয়-আট দশ বার চৌদ্দ নীলিমাদির কাছ থেকে দুটো গান তুলে নিতে হবে। তিনটের দিকে ঘর থেকে [...]

ধারাবাহিক উপন্যাস – ১১,১২, ১৩

(এই উপন্যাসটির প্রেক্ষাপট আর সময় বোঝাতে কিছু ঐতিহাসিক ঘটনা এবং চরিত্র উল্লেখ করা হয়েছে। আর বাদবাকী ঘটনা আর চরিত্রগুলো কাল্পনিক, তবে অবাস্তব নয়। অনেক ঘটনাই বাস্তব আমজনতার অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে।) এক দুই তিন চার এবং পাঁচ ছয় সাত নয়-আট দশ বার এগার আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমরা ঠাকুরপাড়ায় নিজেদের বাসায় চলে আসি। এলাকা পরিবর্তন [...]

ধারাবাহিক উপন্যাস – ১০

(এই উপন্যাসটির প্রেক্ষাপট আর সময় বোঝাতে কিছু ঐতিহাসিক ঘটনা এবং চরিত্র উল্লেখ করা হয়েছে। আর বাদবাকী ঘটনা আর চরিত্রগুলো কাল্পনিক, তবে অবাস্তব নয়। অনেক ঘটনাই বাস্তব আমজনতার অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে।) এক দুই তিন চার এবং পাঁচ ছয় সাত নয়-আট দশ খবরটা আমিই প্রথম শুনলাম। জেঠা কুমিল্লায় বেড়াতে এসেছেন। উনার সাথে খান মঞ্জিলে গিয়ে বড়দের [...]

ধারাবাহিক উপন্যাস – ৮, ৯

(এই উপন্যাসটির প্রেক্ষাপট আর সময় বোঝাতে কিছু ঐতিহাসিক ঘটনা এবং চরিত্র উল্লেখ করা হয়েছে। আর বাদবাকী ঘটনা আর চরিত্রগুলো কাল্পনিক, তবে অবাস্তব নয়। অনেক ঘটনাই বাস্তব আমজনতার অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে।) এক দুই তিন চার এবং পাঁচ ছয় সাত আট বাঙালি এই প্রথম তাদের জন্য একটা স্বাধীন ভূখণ্ড পেল। ঘটনাটা এখনও বিশ্বাস হতে চায় না। [...]

ধারাবাহিক উপন্যাস – ৭

এক দুই তিন চার এবং পাঁচ ছয় পর্বঃ সাত সাত একদিন হঠাৎ করেই দেশটা স্বাধীন হয়ে গেল। আমরাও শাহপুর ছেড়ে কুমিল্লায় চলে আসি। মুক্তিযুদ্ধের সময় যে বাসা হয়ে গিয়েছিল মৃত্যু-কুপ, সেই একই বাসাতে এসে আবার উঠি। গোছলখানা সেই আগের মতোই আছে। এখন দিনের বেলাতেও সেখানে যেতে ভয় পাই। এখানে আটকে থাকার সেই দমবন্ধ করা ঘটনাটি [...]

ধারাবাহিক উপন্যাস – ৬

এক দুই তিন চার এবং পাঁচ (এই পর্বে আমি একটা গ্রাম আর সেখানকার যুদ্ধকালীন অবস্থা তুলে ধরেছি। সানা ভাইয়ের ‘স্মৃতির ঝাঁপি’র একটা পর্ব থেকে আমি সেই গ্রামের চিত্র পাই। তারপর উপন্যাসের মানুষগুলোকে সেই গ্রামটাতে নিয়ে যাই। সানা ভাইকে এখানে আর ফরম্যাল ধন্যবাদ দিলাম না) ছয় ‘কোথায় যাচ্ছি আমরা?’ হিরণ ভাই জিজ্ঞেস করলো। ‘ম্যাজিক কারবার। পূব [...]

ধারাবাহিক উপন্যাস – ৪

পর্বঃ চার এবং পাঁচ চার এরপর কি ঘুমিয়ে পড়েছিলাম? হবে হয়তো। জেগে উঠি ধরফরিয়ে। মনে হচ্ছে বাসার সামনে দিয়ে মিলিটারির জীপ যাচ্ছে। হয়তো দুঃস্বপ্নে দেখেছিলাম। টিকটিকি টিক টিক করে উঠলো। অন্ধকার ঘরে কেয়াকে ডিঙ্গিয়ে বিছানা ছেড়ে নেমে আসি। জানালায় কে যেন টর্চের আলো ফেললো। আবারো টিক টিক শব্দ। খুব মৃদু। শব্দটা ঘরের পেছন দিক থেকে [...]

ধারাবাহিক উপন্যাস – ৩

পর্ব – শুরু থেকে তিন তিন সময়টা ১৯৭১ সাল। বাংলাদেশে বসন্তকালে সাধারণত কোন বৃষ্টি পরে না। আকাশ থাকে খুব পরিষ্কার। কিন্তু সে বছর মার্চ মাস থেকেই থমথম কালো মেঘেরা গমগম শুরু করে দিল। জলবায়ুতে আকস্মিক কোন পরিবর্তন হয়নি। সেদিনের আকাশও ছিল পরিষ্কার। তবে রাজনৈতিক আকাশ কালো মেঘে গম্ভীর। যে কোন মুহূর্তে দুর্যোগ নামতে পারে। চারদিকে [...]

ধারাবাহিক উপন্যাস – ২

(বানান ভুল ধরিয়ে দিলে কৃতার্থ হব।) পর্ব- শুরু থেকে দুই দুই খুব সাধারণ পরিবারে অসাধারণভাবে জন্ম আমার। সাধারণ বলার কারণ আমার বাবা মফস্বল শহরের সরকারী ব্যাংকের একজন কেরানী। নাম মোহাম্মদ করিম। তিন নম্বর সন্তান হওয়ার সময় উনার স্ত্রী শেলী প্রায় মরনাপন্ন হয়ে পড়েন। ভাগ্যিস ঢাকা শহরে করিম সাহেবের একজন স্বচ্ছল আত্মীয় থাকতেন। সেই আত্মীয় আবার [...]

ধারাবাহিক উপন্যাস – ১

অথবা একটি ঢিশুম ঢিশুম উপন্যাস (যারা প্রেম পছন্দ করে না তাদের জন্য) পর্ব – একদম গোড়া থেকে এক সেই কবে ছোট্টবেলায় পড়েছিলাম সিন্ধাবাদের রোমাঞ্ছকর ভ্রমনের কাহিনী। এর মধ্যে চলে গেছে চল্লিশ বছর। আজকাল সিন্ধাবাদের কথা প্রায়ই মনে হয়। মনে হয় তার কাঁধে ভর করে থাকা সেই বুড়োর কথা। হয়তো কমবেশি সবাই অদৃশ্য এক বুড়ো কাঁধে [...]

একটি হৃদয়স্পর্শী প্রেমের উপন্যাস (নাম খুঁজছি)

পর্ব – ২ হাকিম চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ১৯৮৬ রোকেয়া হল থেকে বেড়িয়ে একটু হাটলেই হাকিম চত্বর। দুপুরের পর থেকে অনেক রাত পর্যন্ত ছাত্রছাত্রীদের আনাগোনায় এ জায়গাটা কোলাহলমুখর হয়ে উঠে। সকালের দিকটায় কিছুটা নিরিবিলি থাকে। দেশের রাজনীতির সাথে সাথে এই বছর গ্রীষ্মও খুব উতপ্ত। তবে সকালের রোদটায় তেতে উঠতে কিছুটা সময় নেয়। চারপাশে একটু মিষ্টি [...]

একটি হৃদয়স্পর্শী প্রেমের উপন্যাস (নাম খুঁজছি)

পর্ব(-১) ফলসম, ক্যালিফোর্নিয়া -জুন, ২০০৮ জুনের প্রথম সপ্তাহেই একদম চাঁদি ফাটা গরম। চারপাশের পাহাড়ের সবুজ ঘাস জ্বলে শুকনো খড়ের মতো হয়ে গেছে। আর কিছুদিন পরে পাহাড়গুলোর গায়ে একটুও সবুজ থাকবে না। খোলস বদলে হয়ে যাবে মেটে। ক্যালিফোর্নিয়াতে ম্যাপল গাছ আর পাহাড় এই দুটোর দিকে তাকিয়ে সাথে সাথেই বলে দেওয়া যায় এখন কী ঋতু চলছে। এ [...]