random header image

সাময়িক পোস্ট : কিং অফ পপের প্রস্থান

আমার মতো অনেকের শৈশব জুড়ে আছে মনে হয়, মাইকেল জ্যাকসন। সেই থ্রিলারের ভূতের নাচ, অথবা বিলি জিনের সেই মুন ড্যান্স এখনো কি আমাদের মুগ্ধ করে না? বিলি জিন গানটার ভিডিও দেখে ঢাকায় তখন মাইকেল জ্যাকসনের স্টাইলের জুতা পাওয়া যেতো, পোলাপান সাদা মোজা দিয়ে সেই জুতা পড়ে কি ভাব টাই না নিতো। অনেক বির্তক জন্ম দেওয়া এই নায়ক কিন্তু ঠিকই গেয়েছিল কালো আর সাদা মানুষদের সাম্যর গান, পৃথিবী কে ভালোবেসে গেয়েছিল দ্যা আর্থ সং।

আমার, আমাদের শৈশবের সেই নায়ক আজ দুপুরে হটাৎ হ্রদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল লস অ্যাঞ্জেলসে একটা হাসপাতালে। যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে কমায় ছিল। সেই কমা থেকে আর জেগে না উঠে তিনি চলে গেলেন। ১৩ ই জুলাই ইউ.কে তে তাঁর কনর্সাট ট্যুর শুরু করার কথা ছিল, এখন সেখানে আর কেউ গাইবে না -

” Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me ”

(Heal The World এর লিরিক্স থেকে)

বির্তকিত এই শিল্পী আজ নাহয় সব বির্তক থেকে ছুটি নিয়ে ঘুমাক শান্তিতে।

থ্রিলারের সেই অসাধারণ মিউজিক ভিডিও টি

শেয়ার করুন
২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

২৭ টি মন্তব্য

  1. দিহান আহসান
       জুন ২৬, ২০০৯ at ৬:৫৭ পূর্বাহ্ন |

    এইমাত্র খবর টা পড়লাম। খুব খারাপ লাগলো পড়ে।

    [ জবাব দিন ]

  2. সাব্বির (৯৫-০১)
       জুন ২৬, ২০০৯ at ৭:০০ পূর্বাহ্ন |

  3. দিহান আহসান
       জুন ২৬, ২০০৯ at ৭:০১ পূর্বাহ্ন |

    দ্যা আর্থ গানের লিঙ্ক টা কি আছে আপনার কাছে? আমার প্রিয় গানগুলোর ১টি।

    [ জবাব দিন ]

    সামি হক (৯০-৯৬)
        জুন ২৬, ২০০৯ at ৭:০৭ পূর্বাহ্ন|

    এই যে লিঙ্কটা >

    http://www.youtube.com/watch?v=f8muMo0fw_M

    যদি গানটা লাগে তো একটু সময় দিতে হবে ভাবী, আমি আপলোড করে দিবো।

    [ জবাব দিন ]

  4. দিহান আহসান
       জুন ২৬, ২০০৯ at ৭:১১ পূর্বাহ্ন |

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। :)
    আপনি সময় নিয়ে আপলোড করেন। তখন শুনব। :D

    [ জবাব দিন ]

    সামি হক (৯০-৯৬)
        জুন ২৬, ২০০৯ at ৮:১০ পূর্বাহ্ন|

    এই যে লিঙ্কটা

    http://www.mediafire.com/?w2ymmyjdejl

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        জুন ২৬, ২০০৯ at ৮:১৬ পূর্বাহ্ন|

    থ্যাংকু ভাইয়া, ভাইয়া কষ্ট করে ” HEAL THE WORLD ” গানটা আপলোড করতে পারবেন?
    প্লিজ ……প্লিজ … প্লিজ … O:-)
    :teacup: খান।

    [ জবাব দিন ]

    সামি হক (৯০-৯৬)
        জুন ২৬, ২০০৯ at ৮:৩৯ পূর্বাহ্ন|

    চা এর জন্য ধন্যবাদ :)

    এই যে গানটা>>
    http://www.mediafire.com/?l5mee2dr3tt

    তখন থেকে খবর দেখছি বিবিসি তে মাইকেল জ্যাকসনের দেহ অটোপসির জন্য নেওয়া হচ্ছে এখন। :(

    [ জবাব দিন ]

  5. এহসান (৮৯-৯৫)
       জুন ২৬, ২০০৯ at ৭:১৮ পূর্বাহ্ন |

    আধা ঘন্টা আগে ঘুমাইতে যাবার আগে হঠাৎ করেই খবরটা দেখলাম। O2 এরেনাতে আগামী ১৩ই জ়ুলাই থেকে ৪টা কনসার্ট করার কথা। ২ মাস আগে সকাল ৭টা দেখা টিকেট বেচেছে কিন্তু অনলাইনে ভোর ৫টা থেকে লেগে থেকে আমার অফিসের আমরা ৪ জন ৪টা আইপি থেকে চেষ্টা করেও টিকেট কিনতে পারি নাই। ৮টা বাজার আগেই শেষ। মাত্রই দুইদিন আগে মেইল পাইলাম অগাস্ট এর টিকেট পাওয়া যাচ্ছে… কিন্তু আর টিকেট… :(

    বির্তকিত এই শিল্পী আজ নাহয় সব বির্তক থেকে ছুটি নিয়ে ঘুমাক শান্তিতে।

    :boss:

    [ জবাব দিন ]

  6. এহসান (৮৯-৯৫)
       জুন ২৬, ২০০৯ at ৭:৩৩ পূর্বাহ্ন |

  7. কামরুল হাসান (৯৪-০০)
       জুন ২৬, ২০০৯ at ৭:৪৬ পূর্বাহ্ন |

    মনটাই খারাপ হইয়া গেলো।
    মাইকেলের গান দিয়েই ইংরেজি গান শোনা শুরু হয়েছিলো।
    ভালো-মন্দ মিলিয়ে তার মতো ‘কারেক্টার’ আসলে এখন আর নেই একদম।

    শান্তিতে থাকুন।

    [ জবাব দিন ]

  8. মেহেদী হাসান সুমন (৯৫-০১)
       জুন ২৬, ২০০৯ at ৮:০৭ পূর্বাহ্ন |

    মিস ইউ মাইকেল

    [ জবাব দিন ]

  9. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       জুন ২৬, ২০০৯ at ১০:০৮ পূর্বাহ্ন |

    এক বর্ণময় চরিত্রের চির প্রয়াণ ঘটলো :(
    আমাদের ছোটবেলায় ইংরেজি গান শোনার শুরুই প্রায় পুরোটা মাইকেল জ্যাকসনের গান দিয়ে। মনে আছে ৯০ এর দশকে যখন সে ইন্ডিয়া এসেছিলো কন্সার্টে তখন বন্ধুরা মিলে দুঃখ করেছিলাম ক্যানো বাংলাদেশে নিয়ে আসা গেলোনা তাকে।
    গান্স এন রোজেস বাদ্দিয়ে স্ল্যাশ যখন তার সাথে বাজানো শুরু করলো তখন খুব মেজাজ খারাপ হলেও কয়েকটি কন্সার্ট ভিডিও তে তাদের কম্বিনেশন খারাপ লাগেনি।
    শান্তিতে ঘুমাক লোকটা।

    [ জবাব দিন ]

  10.    জুন ২৬, ২০০৯ at ১০:১৩ পূর্বাহ্ন |

    জ্যাকসনের গান দিয়ে আমার গান শোনা শুরু হয়েছিলো– জাস্ট বিট ইট…

    আর তো নাই… থাক । সে শান্তিতে ঘুমাক। :( :(

    [ জবাব দিন ]

  11. রকিব (০১-০৭)
       জুন ২৬, ২০০৯ at ১০:৩৫ পূর্বাহ্ন |

    বিট ইট গানটা দিয়ে মাইকেলের সাথে পরিচয় হয়েছিল। সহসা তার মৃত্যুর খবর বেশ নাড়া দিয়ে গেল। ভালো থাকুক, শান্তিতে থাকুক মাইকেল জ্যাকশন :(

    [ জবাব দিন ]

  12. আহসান আকাশ (৯৬ - ০২)
       জুন ২৬, ২০০৯ at ১০:৫৫ পূর্বাহ্ন |

    বির্তকিত এই শিল্পী আজ নাহয় সব বির্তক থেকে ছুটি নিয়ে ঘুমাক শান্তিতে।

    মনটা খারাপ হয়ে গেল…

    [ জবাব দিন ]

  13. ইউসুফ (১৯৮৩-৮৯)
       জুন ২৬, ২০০৯ at ১১:১৭ পূর্বাহ্ন |

    মাইকেল জ্যাকসন এর গান আমাদের সময় কলেজে খুবই প্রিয় ছিল…একসময় ওঁর সব জনপ্রিয় গানের লিরিক মুখস্থ ছিল।

    গানের জগতে রেভ্যুলিউশন ঘটানো এই কিংবদন্তির আত্মা শান্তিতে ঘুমাক। :boss:

    [ জবাব দিন ]

  14. আহসান আকাশ (৯৬ - ০২)
       জুন ২৬, ২০০৯ at ১১:২১ পূর্বাহ্ন |

    মাইকেল জ্যাকসন শেষ জীবনে মুসলিম হয়ে ছিল… নাম বদলে করে ছিল মিকাইল, লিঙ্ক এইখানে

    [ জবাব দিন ]

    জাহিদ (১৯৯৯-০৫)
        জুন ২৬, ২০০৯ at ৩:১৩ অপরাহ্ন|

    :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

  15. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       জুন ২৬, ২০০৯ at ১২:১০ অপরাহ্ন |

    মনটা খারাপ হয়ে গেল………

    [ জবাব দিন ]

  16. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       জুন ২৬, ২০০৯ at ১২:২০ অপরাহ্ন |

    মাইকেলের একটা ভিডিও টেপ এলবাম “রিমেমবার দি টাইম” আব্বু কিনেছিলেন বানিজ্যমেলা থেকে-সেই ৯০’এর দিকে।আব্বুর পোস্টিং তখন ছিল বান্দরবানে।ওখানে আমাদের ছোট্ট বাসায় ভিডিও চালিয়ে প্রায়ই দেখতাম “রিমেমবার দি টাইম” এর ভিডিও-আর ঢাকা থেকে খালাতো ভাইবোনেরা বেড়াতে আসলে পুরো ক্যাসেট একসাথে দেখতাম আর মজা করতাম।

    মনে হচ্ছে আমার শৈশবের এক টুকরো হারিয়ে গেলো…

    [ জবাব দিন ]

  17.    জুন ২৬, ২০০৯ at ১২:২১ অপরাহ্ন |

    Tar attma shanti pak.

    [ জবাব দিন ]

  18. ইউসুফ (১৯৮৩-৮৯)
       জুন ২৬, ২০০৯ at ১:৪২ অপরাহ্ন |

  19. আদনান (১৯৯৭-২০০৩)
       জুন ২৬, ২০০৯ at ২:১২ অপরাহ্ন |

    মাহফুজ ভাই (ঝকক২৯), আপনি কোথায়? নিউজটা কি দেখেছেন??

    মনে হচ্ছে আমার শৈশবের এক টুকরো হারিয়ে গেলো…

    ও Mid 90’s -এ আমার আইডল ছিল।

    [ জবাব দিন ]

  20. আদনান (১৯৯৪-২০০০)
       জুন ২৬, ২০০৯ at ২:৩২ অপরাহ্ন |

  21. শার্লী (১৯৯৯-২০০৫)
       জুন ২৬, ২০০৯ at ৩:০১ অপরাহ্ন |

    আমার মত অনেকেরই ইংরেজী গান শোনা শুরু বোধহয় মাইকেল জ্যাকসনকে দিয়ে। আসলেই শৈশবের এক টুকরা হারিয়ে গেল।

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard