বুক পকেটে ছেড়া-খোড়া মেঘের পদ্য
বুকের বাম পাশের
হৃদয়ের ক্ষরিত রক্তের দোলায় দোলে
এক আকাশ ভরা স্বপ্ন নিয়ে রাস্তায়,
বারেবারে ছুটি সম্পাদকের অফিসে,
চোখে জ্বলজ্বলে তারা,ছাপা হয় না,ব্যর্থ চেষ্টায়
পায়ের তলায় দুমড়ে মোচড়ে ফেলা কবিতার পাতা,
আবার কোন এক ব্যর্থ কবিতা লিখব,কোন আড্ডায় বসে
শুভাকাঙ্খির নির্ভেজাল প্রসংশার উত্তফুল্ল ধ্বনি,
সেই পত্রিকা অফিস;
হয়ত এবার রুমালের বদলে ঘামই মুছব আমি
কবিতা দিয়ে,তবু ব্যর্থ হতে দিবনা
আমার ছেড়া-খোড়া মেঘের পদ্য।



১৮ টি মন্তব্য
১ম হমু? হওয়াই যাই।
[ জবাব দিন ]
কিরে, তুই না অবসর নিছিলি?
[ জবাব দিন ]
তোরা কেউ না আইলে আমি কি করুম? ৫ মিনিট ওয়েট কইরা ফার্স্ট হইছি।
[ জবাব দিন ]
আরে তৌফিক দেখি সত্যি সত্যি হওয়াই গেছে।
।
[ জবাব দিন ]
ফাকা মাঠে গোল দিছ মনে হয়।
[ জবাব দিন ]
ফয়েজ ভাই, লেখা জমা পড়ছে ১০ টা ৪৯ মিনিটে আর তৌফিক কমেন্ট করছে ১০টা ৫১ মিনিটে…
ওরে মাইর দেন…
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
সি সি বি তে ইদানীং দেখি কবিতার আসর বেশ জমজমাট
[ জবাব দিন ]
কবিতা আর সিনেমার রিভিউ
[ জবাব দিন ]
হুমমম, কবিতা ভালই হইছে
লিখতে থাক
কলেজ কি বন্ধ নাকি শাহরিয়ার? কবে খুলবে?
[ জবাব দিন ]
ইস, আমরা কলেজে থাকার সময় যদি সিসিবি থাকতো, ছুটিতে এসে ব্লগিং করতে কতো মজা
[ জবাব দিন ]
কান্দাকাটি কইরোনা শাহরিয়ার, সিসিবি সম্পাদক ঠিকই ছাপায়া দিছে তোমার কবিতা
[ জবাব দিন ]
সম্পাদক না ছাপলেই কি ব্যর্থ হয় নাকি। সম্পাদক কবিতা কিছু বুঝে নাকি, হে বুঝে ব্যবসা।
সিসিবি ছাপবে, কবি তুমি ব্যর্থ নও
[ জবাব দিন ]
তুমি মোটেই ব্যর্থ নও। সম্পাদকদের এই রাম রাজত্ব ভাঙ্গতেই তো সম্পাদকহীন ব্লগগুলোর জন্ম।
[ জবাব দিন ]
সাবাস ছেড়া-খোড়া মেঘের পদ্য
[ জবাব দিন ]
শাবাশ শাবাশ
।
[ জবাব দিন ]
শাহরিয়ার, চমৎকার!
কুমিল্লার পোলাপাইন দেখলেই মনটা ভাল হয়ে যায়!
[ জবাব দিন ]
কলেজ কি বন্ধ নাকি?
[ জবাব দিন ]