random header image

প্রেম যুদ্ধ সুখ-৪

কিশোরী জানে না আমি এক অন্ধ অবোধ বালক
আমার হাতে পতাকা ধরিয়ে একটি লোক
মিছিলে টানে যুদ্ধে টানে!
আমার প্রেমিকা যুদ্ধ বোঝে না,প্রেম চায় শুধু
বিপ্লবে নয়,কাব্যে জানে সে
শিল্পীর মন দ্রবীভূত হয়!
আমি তবু থাকি বড়ো নিশ্চুপ বুকে বিপ্লব
পতাকা নিয়ে,উজ্জ্বল রঙ প্লাকার্ড নিয়ে
মিছিলে দাঁড়াই!
আগুনের লাল মশাল জ্বেলে আধাঁরে দাঁড়াই
তখন বারুদে ঘন অবরোধে নিঃশ্বাস দায়
আমার প্রেমিকা যন্ত্রনা দেয় আরো!
আমার প্রেমিকা মন্ত্রণা দেয় ঘরে ফিরে এসে
লোকালয়ে যত মানুষের মাঝে গৃহী হতে বলে
সুগন্ধীময় অক্সিজেনে!
দুদিকে ছড়ানো আগুনের টানে আমি প্রতিদিন
জ্বলে পুড়ে ছাই,দ্রুত ওড়ে যাই বাতাসের টানে
অন্য ভূমিতে!
তবুও আবার বুকে শত দাগ,লক্ষ নখের
আঁচড় মুছে নরোম রুমালে,আবার দাঁড়াই
মাথা উঁচু করে ফাকা ময়দানে!

২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৭ টি মন্তব্য

  1. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       জানুয়ারি ১৬, ২০১০ at ৭:৫৪ অপরাহ্ন |

    :D :D

    জবাব দিন

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জানুয়ারি ১৬, ২০১০ at ৭:৫৭ অপরাহ্ন |

    আরে আমি দেখি প্রথম… :awesome: :awesome:

    এইবার পইড়া আসি…

    জবাব দিন

  2. আন্দালিব (৯৬-০২)
       জানুয়ারি ১৬, ২০১০ at ৯:৪৪ অপরাহ্ন |

    সুগন্ধীময় অক্সিজেন- উপমাটা ভাবালো। অক্সিজেনের তো কোন সুগন্ধ নাই। আমার মনে হয় কি উপমা-প্রয়োগের ক্ষেত্রে একটু সচেতন থাকা ভালো, যেনো কোন তথ্যগত বিভ্রাট না ঘটে।

    কবিতা চলুক শাহরিয়ার। :)

    জবাব দিন

  3. অসীম (১৯৯০-১৯৯৬)
       জানুয়ারি ১৬, ২০১০ at ১০:২৫ অপরাহ্ন |

    আমার প্রেমিকা যুদ্ধ বোঝে না,প্রেম চায় শুধু

    প্রেমিকাদের তো সেটাই কাজ :P

    আমার প্রেমিকা যন্ত্রনা দেয় আরো!

    ওরে দেখাইছ লাইনটা?
    অনুভুতি যোশ, তারাহুরোয়, শব্দ খুঁজতে খুঁজতে লেখা, তাইনা ভাইয়া?
    চলুক। :thumbup:

    জবাব দিন

  4. তানভীর (৯৪-০০)
       জানুয়ারি ১৭, ২০১০ at ১১:৩৪ পুর্বাহ্ন |

    চালিয়ে যাও শাহরিয়ার। :thumbup:

    জবাব দিন

  5. ইকরাম কবীর (৭৮-৮৪)
       জানুয়ারি ২৬, ২০১০ at ৭:৪০ অপরাহ্ন |

    একমাত্র প্রেমিক’ই পারে যুদ্ধে য়েতে।

    জবাব দিন

  6. ইফতেখার সিদ্দিক ((০৪ - ১০))
       জুন ৮, ২০১০ at ১২:৩১ পুর্বাহ্ন |

    মামা, ভাল লিখছ……

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard